somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফয়সাল হাওড়ী
সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

আয়নাগিরি

১০ ই মে, ২০১৮ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ০২

আয়নাগিরিতে এখন প্রতি রাতেই বৃষ্টি হয়। মাসখানেক সময় ধরে এই চলছে। দুই দিন একদিন আকাশ ভালো তো সপ্তাহ জুড়ে কুকুর বিড়ালে মাখামাখি থেকে টিপ টিপ পর্যন্ত বৃষ্টি হয়তেই থাকে।




বিভিন্ন রকমের বৃষ্টি হয় আমাদের এই আয়নাগিরিতে। এই কাল রাতে ৯টার দিকে বলা নেই কওয়া নেই মোটা মোটা চোখের পানি ফোঁটা ফেলে কাদলো আকাশ মহাশয়। মুহূর্তেই সব ভিজিয়ে ভাসিয়ে ধুম ধাম ঘন্টা দুয়েক একটানা। এইটেই কুকুর বিড়ালে মাখামাখি বৃষ্টি।

আবার আজ সকাল থেকে শুরু হয়েছে লাতুরি বৃষ্টি। সকাল ৭ টায় তিরিশ মিনিট মাঝারি বৃষ্টি তারপর বারোটা পর্যন্ত টিপ টাপ। আবার ১ টা পর্যন্ত কুকুর বিড়াল তারপর সাড়া বিকেল বৃষ্টি নাই। সন্ধ্যায় আবার মাখামাখি এই করে দিন সাতেক পার করে দেয় এক একটা লাতুরি। লাতুরি যদি অনেক লম্বা হয় তখন মানুষের ভাতের কষ্ট হয়। সেই সময় তার নাম ভাতুরি বৃষ্টি।

বৃষ্টির অনেক মিষ্টি মিষ্টি নাম আছে। এই যেমন জামাই বউ। সকালে ঘুম থেকে উঠেই দেখলেন আকাশ কালো। দশটা এগারোটায় হয়ে গেলো এক চোট। বাকিটা বেলা আকাশ পরিষ্কার। বিকেলে মৃদুমন্দ বাতাস হয় কিন্তু বৃষ্টি হয় না।

এক ধরণের বৃষ্টি আছে যার নাম বউ পাগলি। সবে রাতের খাবার শেষ করলেন। হয়তো আপনি ঘুমুতে যাইতেন ঘন্টা খানেক পরেই। কিন্তু দু তিনবার গগন বিদারী হাক ডাক দিয়েই ঝুমছে পড়তে শুরু করলো। বিদ্যুৎ চলে গেলো। আপনিও বুঝে গেলেন সকালের আগে চোখে আলো দেখবেন না। কোন রকম একটু গোছ গাছ করেই শোয়ে পড়লেন। আপনি ঘুমিয়ে যাবেন তবু আকাশের কান্না থামবে না।

এই বউ পাগলী নামের আবার মজার একটা ইস্টরি আছে । এই নামের প্রণেতা আয়নাগিরির বিখ্যাত বাউল শিল্পী গগন ফকির। তত্ব ভারী গান গায় বলে তাঁর গায়কি নিয়ে কেউ ভাবেই না। তবে সে গায়কো ভালো। তাঁর বউ ছিল চেতনা ফকিরানি সেও ভালো গাইতো। এই দুইয়ে মিলে আয়নাগিরিতে বেশ জমিয়েছে। কিন্তু এই চেতনা ফকিরানি একটানা বৃষ্টির রাতে পাগল হয়ে যেতো।একটানা বৃষ্টি সে সইতে পারতো না। চঞ্চল হয়ে যেতো, বেশি কথা বলতো, অঝথা পাশের জনের সাথে তাঁর ঝগড়া হয়ে যেতো। বহু ডাক্তার কবিরাজ দেখায়ে ব্যর্থ হয়ে গগন ফকির গানো বেঁধেছিল একটা।

আমার মন কান্দে রে সখি
বউ পাগলী এই বৃষ্টির রাতে
কতো নিশি কাটায়েছি সখি
আমি তোমার সাথে।সখি রে

এই বর্ষায় কি হইলো সই ?
কই গেলো তোর পাগলামি?
আমারে পাগল বানাইয়া রে
সখি তুই পাগলামি ছাড়িলি ?

আমার মন কান্দে রে সখি
আমার প্রাণ কান্দে রে সখি
বউ পাগলি এই বৃষ্টির রাতে
মনে চায় আমিও ঘুমাই
তুমি ঘুমাও যে কবরেতে ।

পর্বঃ ০৩ আসছে.......
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ দুপুর ১:২৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প : পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য

লিখেছেন মোঃমোস্তাফিজুর রহমান তমাল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৮


ছবিসূত্র: Freepik.com

পড়ন্ত বিকেলে যখন গাছের পাতা ভেদ করে নরম রোদ অনেক কষ্টে মাটির রাস্তার উপর পতিত হয় অথবা যখন আওলাদের মায়ের রূপা ও বাতাসী নামক ছাগল দুটো তার দলবল নিয়ে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব নাকি ইনকিলাব? নির্ধারক হইবে কে?

লিখেছেন শূন্য সময়, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:১০

ভাষা লইয়া সারাদিনের বাকবিতন্ডা কিঞ্চিৎ উপভোগ্য ছিলো বৈ কি, কিঞ্চিৎ পীড়াদায়ক'ও ছিলো বটে। সকল বিষয়ে নাক গলানোর স্বভাব বাদ দিয়া এই বিষয় উপেক্ষা করিব ভাবিয়াছিলাম, কিন্তু দু কলম না লিখায়... ...বাকিটুকু পড়ুন

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

×