somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝটিকা সফরে সুন্দরবন

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালাত ভাই নেভিতে জব করে। বর্তমান সে রিক্রুড। খুলনায় ট্রেনিং হচ্ছে তার। খালামনি তার পরিবার সহ গেছিলেন খুলনায় ওর সাথে দেখা করতে।
তারা গিয়েছিলেন বৃহস্পতিবার।
ব্যাস্ততার কারনে তাদের সাথে যাওয়া হয় নি।
পরবর্তিতে সুন্দরবন ভ্রমনের লোভ সামলাতে পারিনি।
শনিবার সিমান্ত এক্সপ্রেস এ চেপে রওয়ানা দিলাম। রবিবার সকালে খুলনায় নামলাম। চাকরির সুবাদে আপু আর দুলাভাই সেখানেই থাকেন।
তাদের বাসায় উঠলাম। সকাল ৭টায় মোংলার বাস ধরলাম।
একে তো সারারাত জার্নি করে ক্লান্ত। তাতে আবার জার্নি।
তবে সুন্দরবন ভ্রমনের লোভ আমার সকল ক্লান্তি কে নিবারন করেছিল।
১ ঘন্টা পর মোংলায় নামলাম।
সুন্দরবনের নৌকা ভাড়া করলাম।
তারপর নৌকায় চেপে ৬ জন চললাম।
দুলে দুলে চলছে নৌকা । আমরা উপভোগ করছি বাংলার রুপ।আর আমি ভাবছি, হয়ত এ কারনেই জীবনানন্দ বার বার ফিরে আসতে চেয়েছিলেন এই বাংলায়।
এলেমেলো ভাবে উকি দিচ্ছে শুশুক। আর আমরা গুনছি। এক , দুই তিন। এইতো আরেকটা। আরে দেখ দেখ। এটা বড়, আরে না না আগেরটা বড় ছিল।
দেশের উত্তর অঞ্চলে আমার জন্ম। আর কিছুটা নন্দলাল প্রকৃতির হওয়াতে আঘে এমনটা দেখার সুযোগ মেলে নি।
বিশেষ করে এত বড় বড় জাহাজ কখনও দেখিনি।
নদীতে তখন জোয়ার হচ্ছিল। বড় বড় জাহাজ চলাচলের কারনে এত বড় বড় ঢেউ হচ্ছিল মনে হচ্ছে আমাদের নৌকাখানা বুঝি ডুবে যাবে । আমি সাতার জানি না। প্রচুর ভয় পেয়েছিলাম।
অবশেষে করমজল এ পৌছলাম।
দুপুরের খাওয়া সেরে বনে প্রবেশ করলাম।
মনে হচ্ছিল সারাজীবন দেখলেও তৃষ্ণা মিটবে না।
তবে বনের সেফ জোন খুবই সামান্য। কারন এখানে প্রতি পদে বিপদের সম্ভাবনা।
বনে ঢুকেই বানরের আক্রমনের শিকার হলাম। আমার শার্ট ছিড়ে দিল তারা।
দোষ টা আমারই। এক জন কে চকলেট দিয়েছিলাম। বাকিদের দেইনি বলে তারা বিদ্রোহ ঘোষনা করে হামলা চালাল।
অল্প কিছু অংশ দেখার সুযোগ হয়েছে।
এখানে কারো দায়িত্ব কেউ নেয় না।
যোগাযোগ মাধ্যম শুধুমাত্র নদী। আর হয়ত সে কারনেই নদীর তীরবর্তি শহর এত উন্নত।
অবশেষে ফেরার সময় হল।
বাঘ দেখার মত দুর্ভাগ্য হয় নি।
তবে বাঘের পায়ের ছাপ দেখেছিলাম।
আর ভাবছিলাম, যে বনের বানর এত হিংস্র, সে বনের বাঘ কতটা হিংস্র হতে পারে।
ফিরে এলাম।
তবে একজন কে খুব মিস করছিলাম।
বার বার তার কথা মনে পড়ছিল।
যদি সে পাশে থাকত , হয়ত বানরের সাথে যুদ্ধ ঘোষনা করত।

বিদায় সুন্দরবন।
“বিদায় খুলনা”
কখনও ভুলব না তোদের। বিশেষ করে পানি টা।

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×