পুরুলিয়া জেলা।
পুরুষ: তু তো দেখছি ইক্কেবারে ডাগরটি হইছিস বটে। ইকটা সত্তি কথা তুকে বলি। তুকে দেখলে আমার ইখানটো (বুকের মধ্যে হাত রেখে) যেন কিরাম কিরাম করে রে। পুর্ণিমার রাতে মনে হয় আমি হাঁড়ি (হাঁড়িয়া) খেয়ে মাদলটো বাজাইছি আর তুই লাচ করছিস। ইটা (আবার নিজের বুকের মধ্যে হাত দিয়ে) তুকে বিয়া করতে না পারলে শান্তি পাইবেক লা রে। ইটাকে ইকটু শান্তি দে না কেনে।
কথায় বলে মানুষ তিন ভাবে কথা বলে। প্রথমত: চোখ দিয়ে, দ্বিতীয়ত: মুখ দিয়ে, আর তৃতীয়ত: হৃদয় দিয়ে। চোখ দিয়ে বলা কথা সত্যি হতে পারে আবার অভিনয়ও হতে পারে। মুখ দিয়ে বলা কথা সত্যি হতে পারে আবার মিথ্যাও হতে পারে। কিন্তু হৃদয় দিয়ে বলা কথা সব সময় সত্যি হয়। পুরুলিয়ার এই জংলী গ্রাম্য মেয়েটা শুধু হৃদয় দিয়েই কথা বলতে জানে। মেকী ভদ্রতা তার স্বভাব নয়। তাই তার উত্তর হল:
নারী: তুর জন্য আমারো কিরাম কিরাম হয় রে নাগর। বিয়ার কথাটো আমার বাপকে শুধা না কেনে?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


