গানটা কে রচনা করেছেন জানিনা তবে খুব ভাল লাগা একটা গান এটা। এই গানটা উত্তম কুমার অভিনীত রাইকমল সিনেমাতে দেখেছিলাম। সম্ভবত পুরানো গান। আমার ঠিক জানা নেই। রাইকমল সিনেমার গানটা পেলাম না বলে এখানে লোপামুদ্রা মিত্রের কন্ঠে এই একই গান ব্লগে দিলাম। গানটা শুনে শুনে বাণী (লিরিক্স) টা আমিই তুলেছি। গানের লিঙ্ক নিচে আছে। শুনে জানাবেন কেমন লাগল। প্রেম আর খুনসুটির গান। তবে কারোর কাছে রাইকমল সিনেমায় গাওয়া এই গানটা থাকলে প্লিজ দেবেন।
---------
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের । (২)
রাই আমাদের রাই আমাদের, আমরা রাইয়ের, শ্যাম তোমাদের, রাই আমাদের । (২)
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের । (২)
শুক বলে আমার কৃষ্ণ মদন মোহন।
আহা শুক বলে আমার কৃষ্ণ মদন মোহন।
আর সারী বলে, (২)
আমার রাধা বামে যতক্ষন নইলে শুধুই মদন।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। (২)
শুক বলে আমার কৃষ্ণের চুড়া বামে হেলে।
আহা শুক বলে আমার কৃষ্ণের চুড়া বামে হেলে।
আর সারী বলে,
আমার রাধার চরন পাবে বলে, চুড়া তাইতো হেলে।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। (২)
শুক বলে আমার কৃষ্ণের মাথায় শিখির পাখা।
আহা শুক বলে আমার কৃষ্ণের মাথায় শিখির পাখা।
আর সারী বলে, (২)
আমার রাধার নামটি তাতে লেখা, সে যে যায়না দেখা।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। (২)
শুক সারী দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল।
আহা শুক সারী দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল।
রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো,
বৃন্দাবনে চলো।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। (২)
রাই আমাদের রাই আমাদের, আমরা রাইয়ের, শ্যাম তোমাদের, রাই আমাদের। (২)
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের (৪) ... (ফেড হয়ে যাচ্ছে আওয়াজ)
গানটা শুনুন:
লিঙ্ক এখানে
বিঃদ্রঃ - ছবিটা আমার তোলা নয়।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।