somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতে ব্যয় হবে ৩৫০ কোটি টাকা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, মাওয়া-জাজিরায় পদ্মা সেতুর নির্মাণ কাজ আগামী জুলাই মাসে শুরু হতে পারে। ইতিমধ্যে সেতুর ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। অপরদিকে বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ চলতি মাসেই চূড়ান্ত হচ্ছে। আর ফাটল মেরামতে ব্যয় হবে প্রায় ৩৫০ কোটি টাকা। গত দু’বছরে ১১২টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ হচ্ছে প্রায় সাত কোটি টাকা। তাছাড়া সড়ক দুর্ঘটনায় প্রতি বছর আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এসব তথ্য জানান। চলতি অধিবেশনে গতকালই ছিল প্রথম বেসরকারি দিবস। মন্ত্রী জানান, পদ্মা সেতুর ডিজাইন চূড়ান্ত হওয়ার পর গত ১১ই জানুয়ারি তা একনেক সভায় অনুমোদিত হয়েছে। আগামী জুলাই মাসে ঠিকাদার নিয়োগ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। ইতিপূর্বে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ২০০১ সালের ৪ঠা জুলাই মাওয়া অবস্থানে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুতে সৃষ্ট ফাটল মেরামতের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি মাসেই মূল্যায়ন সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করা হবে। মেরামত কাজে ব্যয় হবে প্রায় ৩৫০ কোটি টাকা। বঙ্গবন্ধু সেতু সম্পর্কিত মোসাম্মৎ ফরিদা আখতারের অপর এক প্রশ্নে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের কোন সময়সীমা নির্ধারিত নেই। তবে সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে নেয়া ঋণ পরিশোধ এবং সেতুর রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে টোল আদায় অব্যাহত রাখতে হবে। আর ঋণ পরিশোধের সময়সীমা হচ্ছে সমূহে ২০৩৪ সাল পর্যন্ত। মন্ত্রী বলেন, হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কের কুতুবখালী পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল সেতু বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলতি বছরের এপ্রিল মাসে শুরু হচ্ছে। নির্মাণ শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে। সাধনা হালদারের প্রশ্নে মন্ত্রী বলেন, বিদেশী পর্যটকদের বিশ্বখ্যাত সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার সুবিধার্থে মংলা বন্দর পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মাণ প্রকল্প ভারতীয় ক্রেডিট লাইন এগ্রিমেন্টের আওতায় বাস্তবায়ন করা হবে। গত বছরের ২১শে ডিসেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এ বি এম আবুল কাসেমের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চারলেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। আগামী ২০১৩ সালের ডিসেম্বরে কাজ সম্পন্ন হবে। মন্ত্রী বলেন, সারাদেশে রেলওয়ের ৪৪০টি স্টেশনের মধ্যে লোকবলের অভাবে সাময়িকভাবে ১১২টি স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। স্টেশন মাস্টারসহ বিভিন্ন পদে লোক নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ এইচ এম হামিদুর রহমান আযাদের প্রশ্নে মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা ক্ষতি হয়। গত দু’বছরে ট্রেন ১১২টি দুর্ঘটনায় ক্ষতি হয়েছে ৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৭৪০ টাকা। দুর্ঘটনার কারণ হচ্ছে রেললাইনের ত্রুটি, ইঞ্জিন ও বগির যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা বিধি অমান্য করা, প্রাকৃতিক দুর্যোগ, নাশকতামূলক তৎপরতা এবং যানবহান নিয়ে চালকরা সিগনাল উপেক্ষা করে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা। অপরদিকে সড়কপথে ২০০৯ সালে তিন হাজার ৩৮১টি এবং গত বছর দু’হাজার ৮২৭টি দুর্ঘটনা ঘটেছে। যোগাযোগমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরে ৩০০ কোটি টাকা ব্যয়ে সারাদেশে ৫৭০ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে। মুহিবুর রহমান মানিকের প্রশ্নে মন্ত্রী বলেন, সিলেট-সুনামগঞ্জ একটি আঞ্চলিক মহাসড়ক হলেও এটি জাতীয় মহাসড়কে উন্নীতকরণের জন্য ইতিমধ্যে ডিপিপি প্রস্তুত করা হয়েছে।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×