somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল ক্যামেরা কিনতে হলে...

১৯ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি তুলতে এখন আর ফিল্ম শেষ হয়ে যাওয়ার চিন্তা মাথায় না রাখলেও চলে। হাতের ছোট-খাট আধুনিক ডিজিটাল ক্যামেরা দিয়ে আপনি এখন অনায়াসেই তুলে ফেলতে পারেন হাজার খানেক ছবি। বিভিন্ন আঙ্গিকের, বিভিন্ন মাত্রার। সহজে বহন উপযোগী ও ফিল্মের ঝামেলা না থাকার কারণে বেশ কয়েক বছর ধরে ডিজিটাল ক্যামেরা এ দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। খুব দ্রুতই ফিল্ম ক্যামেরা হারিয়ে যেতে শুরু করেছে। এ ধরনের ক্যামেরাও এখন আর দুষ্প্রাপ্য ও দামি কোনো বিষয় নয়। বাংলাদেশের মানুষের ইলেকট্রনিক পণ্যাদি ক্রয়ের তালিকায় শীর্ষ স্থানটিই এই মুহূর্তে দখল করে আছে ডিজিটাল ক্যামেরা। কিন্তু এই ক্যামেরা কেনার সময় কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের বেশি মনোযোগী হতে হবে—সে বিষয়ে রয়েছে এক ধরনের অজ্ঞতা। আসুন, আমরা দ্রুত চোখ বুলিয়ে নিই, ডিজিটাল ক্যামেরা ক্রয়ের ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো নজরে রাখা উচিত বা কোন বিষয়গুলো দেখে, পরখ করে একটি ডিজিটাল ক্যামেরা কেনা উচিত।

মেগাপিক্সেল:
আমাদের সবার একটা সাধারণ ধারণা রয়েছে, একটি ডিজিটাল ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে, ছবির মানও তত ভালো হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মেগাপিক্সেল কেবল ছবির আকার নির্ধারণ করে। ‘পিকচার এলিমেন্ট’ শব্দদ্বয় থেকেই ‘মেগাপিক্সেল’-এর উত্পত্তি (pixel)। প্রতিটি ডিজিটাল ক্যামেরার প্রায় ৮০ লাখ পিক্সেল থাকে। একটি ৬ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ৪ গুণ ৬ ইঞ্চি আকারের একটি ছবি তোলা যাবে। ৮ মেগাপিক্সেল দিয়ে তোলা যাবে ১১ গুণ ১৭ ইঞ্চি আকারের ছবি। ১০ মেগাপিক্সেল ক্যামেরায় ফুটে উঠবে ১৩ গুণ ১৯ ইঞ্চি আকারের ছবি।

সেনসর
ক্যামেরার ভেতরের একটি ছোট্ট চিপ বিদ্যমান। এই চিপ ছবি রেকর্ডে সহায়তা করে। একে বলা হয় ইমেজ সেনসর। এই ইমেজ সেনসরের ওপরই আপনার তোলা ছবির মান নির্ভর করছে। এই সেনসর ২৫ এমএম২ থেকে ২০০০ এমএম২ মানের হয়ে থাকে। বড় মানের ইমেজ সেনসর সাধারণত এসএলআর ক্যামেরায় থাকে। ইমেজ সেনসরের আকার যত বড় হবে, ছবির মান তত ভালো হবে। ডিজিটাল ক্যামেরার দুনিয়ায় সাধারণত দুই ধরনের ইমেজ সেনসর দেখা যায়। একটি সিসিডি ও আপরটি সিএমওএস। সিএমওএস সেনসর সাধারণত কম ব্যাটারি খরচ করায়। এর গতিও সিসিডির চেয়ে অনেক বেশি।

জুম
ক্যামেরাগুলোর সাধারণ দুই ধরনের জুম থাকে। একটি অপটিক্যাল ও অপরটি ডিজিটাল। এই দুই ধরনের জুমের মধ্যে অপটিক্যাল জুম বেশি গুরুত্বপূর্ণ। কারণ লেনসের ফোকাল লেংথ পরিবর্তন করে সাবজেক্টকে অনেক কাছে নিয়ে আসে। এতে ছবির মান অটুট থাকে।
ডিজিটাল জুম সাধারণত সফটওয়্যার-নিয়ন্ত্রিত। তবে আমাদের দেশে এখনো ডিজিটাল জুমসংবলিত ক্যামেরা সাধারণের ক্রয়ক্ষমতার বাইরেই রয়েছে।

আইএসও
আইএসও আলোর ব্যাপারে সেনসরের স্পর্শকাতরতা (sensitivity) নির্দেশ করে। উচ্চমাত্রার আইএসও তৈরি করে উচ্চমাত্রার স্পর্শকাতরতা। উচ্চমাত্রার আইএসও দিয়ে আপনি স্ফটিকস্বচ্ছ ছবি তুলতে পারবেন। কিছু ডিজিটাল ক্যামেরা এই আইএসও স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে নেয়। অনেক ক্যামেরায় ইচ্ছামাফিক আইএসও নির্ণয়ের অপশন থাকে। ওয়েবসাইট।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×