somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

১৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়িওয়ালাদের কাছে জিম্মি ঢাকার ভাড়াটেরা


ঢাকা মহানগরের ৯৫ শতাংশ মানুষ ভাড়া বাড়িতে থাকে। অথচ তাদের স্বার্থ রক্ষার কথা সরকারের নীতিনির্ধারকেরা ভাবেন না। এ অবস্থা চলতে চলতে এখন বাড়িওয়ালারা ভাড়াটেদের জিম্মি করে ফেলেছেন।
এ সমস্যা সমাধানে সবাইকে প্রতিবাদী ও ঐক্যবদ্ধ হতে হবে। সিটি করপোরেশনের ভাড়ার হার ও ১৯৯১ সালের বাড়িভাড়া আইন কার্যকর করতে হবে।
‘মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন চাই, ৩০ বছরের কিস্তিতে ভাড়ার টাকায় ফ্ল্যাট চাই’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ সোসাইটি।
সেমিনারে সোসাইটির মহাসচিব কামরুদ্দীন হীরা বলেন, ঢাকার অধিকাংশ বাড়িওয়ালা অত্যন্ত লোভাতুর হয়ে উঠছেন। তাঁরা নানা অজুহাতে বাড়িভাড়া বাড়ান। প্রতিবাদ করলে বলেন, ‘পারলে থাকেন, নইলে বাসা ছাড়েন।’ এভাবে চলতে দেওয়া যায় না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ঢাকা শহরের ৯৫ শতাংশ মানুষ ভাড়াটে। অথচ তাদের স্বার্থ রক্ষার কথা সরকার ভাবে না। ১৯৯১ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন করা হলেও তার বাস্তবায়ন নেই। কারণ, যাঁদের তা বাস্তবায়ন করার কথা, তাঁরা বাড়িওয়ালাদের স্বার্থ দেখেন। সবাই মিলে এর প্রতিবাদ করতে হবে। অধিকার আদায় করে নিতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারীর সভপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির ঢাকা মহানগর সম্পাদক রফিকউদ্দিন আহমেদ, দৈনিক আজকের সূর্যোদয়-এর প্রধান সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, সোসাইটির সভাপতি শরীফ আলমাজি, সদস্যসচিব রাজেন্দ্র চন্দ্র দেব, কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ফারুক, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত বাড়িভাড়া ও ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য ২০১০ সালের ১৮ মে রুল জারি করেন আদালত। কিন্তু এখনো এর জবাব দেয়নি সরকার।
সেমিনারে ৩০ বছরের কিস্তিতে ভাড়ার টাকায় ফ্ল্যাট দেওয়া, ভাড়াটে নির্যাতন বন্ধ করা, প্রতিটি থানায় ভাড়াটে সেল গঠন, ভাড়ার চুক্তি করা, নিয়ন্ত্রকের অনুমতি ছাড়া বাড়িভাড়া না বাড়ানো, সিটি করপোরেশনের নির্ধারিত হারে প্রতি বর্গফুটে ভাড়া ধার্য করা, বাড়িওয়ালাদের জন্য ট্রেড লাইসেন্স ও টিআইএন বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

সোরস: Soruce
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×