somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে আমার প্রথম প্রেম (তুমি আজ কত দূরে....)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রথম প্রেম। সে বড় সুইট কাহিনী। আহা....

আমার শিশুকালীন প্রেমিকের নাম ছিল আলী। ফুল নেইম বলতে পারব না। কারণ জানি না। ছবিটা তো আশা করি দেখতে পাচ্ছেন। ওই পিচ্চি ছেলেটা আমার প্রাণেশ্বর (ছিল)!!! আহা...(দীর্ঘশ্বাস)
কাহিনীটা বলি। আমার বয়স তখন তিন বা তার কিছু কম। আমরা তখন থাকি ইরানে। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন রাওফী আংকেল। চমৎকার মানুষ ছিলেন উনি। উনার ছেলে আলী। আমার চেয়ে এক বছরের ছোট ছিল। আংকেলের কোন কারণে ধারণা হয়েছিল যে বাংলাদেশী মেয়ে মাত্রই খুব ভালো। মানে আমার আম্মুর মত- স্মার্ট, সুকন্ঠী, ভালো ব্যবহার... ইত্যাদি ইত্যাদি। কেন যেন ছোটবেলায় সবাই আমাকে বলত আমি নাকি আমার মায়ের মত হয়েছি (আমি অবশ্য তা মনে করি না)। তো আংকেল বলতেন আমি হলাম আমার মায়ের ছোট সংস্করণ।উনার ভাষায়,'নাজমে কুচুলু (অর্থাৎ ছোট নাজমা। আমার মায়ের নাম নাজমা।)'
উনি প্রায়ই বলতেন আমার সাথে উনি উনার ছেলে আলীর বিয়ে দেবেন!!! (ইস এখন যে কেন বলে না!!!)
উনার পুরো পরিবারসহ উনি প্রায়ই আমাদের বাসায় আসতেন। পুরো দিন ঘোরাঘুরি.... হেভি মজা! আমরা সবাই খেলাধুলা করতাম। আমার অবশ্য আলীর সাথে ততটা খেলা জমত না, বেশী চুপচাপ ছিল তো!! (এখন শিওর জমবে কিন্তু....)

একদিন আমাদের পিকনিকের পর আমরা সবাই ছবি তুললাম। তার মধ্যে একটা হল এই বিখ্যাত ছবিটা। আমি আর আলী। আংকেল ছিলেন প্রফেশনাল ফটোগ্রাফার। উনি আমাদের দু'জনকে দাঁড় করিয়ে বললেন,'বুস কোন' অর্থাৎ চুমু খাও.........আর তখনই ক্লিক!
আংকেলদের কাছে আছে এই ছবিটারই এক কপি। আর আমাদের কাছে একটা। উনি বলতেন যখন আমি বড় হব তখন এই ছবি দেখিয়ে তিনি আমাকে বাংলাদেশ থেকে নিতে আসবেন।..................
আহা রে...........
ছোটবেলায় আমি যে কত আলীর জন্য খেপানী পচানী খেয়েছি...................
তখন আমার আলীর উপর খুব রাগ হত। এখন ভাবি তাও ভালো। তবু তো একটা বয়ফ্রেন্ড ছিল! আর এখন? কেউ নাই কেউ নাই.....
আমি বলি,'হে আমার প্রথম বয়ফ্রেন্ড তুমি কি মনের মাঝে তুমি সিনেমা দেখনি? না দেখে থাকলে দেখে নিও। ছোটবেলার প্রেম কোন ফেলনা প্রেম না হে..... বিশেষ করে যদি তাতে আমার একটি সুন্দর ইরানী ছেলে কপালে জোটার সম্ভাবনা থাকে!'
আমার ফ্রেন্ডরা বাণিজ্য মেলায় ইরানী স্টলের সুন্দর ছেলে দেখে তাকিয়ে থাকে। দেখে আমি মাঝে মাঝে ভাবি,'যদিও আমি বর্তমানে অতি কুদর্শন হইয়া উঠিয়াছি,তবু তো আমার এইরূপ একটি ইরানী বয়ফ্রেন্ড থাকিতে পারিত!!!'

আহা ইরানী ছেলে রে..... কত সুন্দর...... হাতের মুঠোয় এসে ফসকে গেলে কেমন লাগে????

সব দোষ আমার বাপের। রাওফী আংকেল তবু আব্বুকে ১০ বছর পর একখান চিঠি লিখেছে। এমনকি চিঠিতে আমার কথাও লিখেছে (বাক বাকুম) আর আব্বু কোন যোগাযোগই রাখল না!! ছিঃ ছিঃ আমার কপাল!!!! ছিঃ ছিঃ
৬২টি মন্তব্য ২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×