.......জিরো গ্র্যাভিটি.......

I am livin' la vida loca

০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫০

শেয়ারঃ
0 0 0

I am crazy!
that's what all the people say...

আমি অবশ্য সেটা নিয়ে মোটেও মাথা ঘামাই না।
লোকে কত কথাই বলে!
অবশ্য যা বলে মন্দ বলে না...
আমি কারো সাথে বড় একটা মিশি না, কারো সাতেও নাই, পাঁচেও নাই।
দিন পার করে দেই....
যেমন তেমনভাবে...
ভবিষ্যৎ নিয়ে একসময় এত বেশি ভেবেছি যে এখন আর ভাবি না।
কি লাভ?
মাঝে মাঝে ভাবি, বেঁচে থেকেই বা কি লাভ?
একসময় তো মরে পচে গলে শেষ!
এত কষ্ট, এত aim, এত ambition....
কি লাভ?
কেয়ার ফ্রি থাকাই ভালো....
সবাই দৌড়ায়... আমি বেটি দাঁড়ায় গেলাম!!
যাহ তোরা দৌড়া...
কত দৌড়াতে পারিস, দৌড়া....
আমি হাঁটি, তাও পিছনের দিকে...
আমার সাথে প্রতিযোগিতা করতে চাচ্ছিলি না?
হে হে
এবার কর!
আমি উল্টা দিকে হাঁটা দিলাম, পারলে তোরাও দে।
দেখি তোদের কত হিম্মত!
এইজন্যই তো বলি, আরে বাপ! আমার সাথে কি ফাইট দিবি! আমার সাথে তো পারবি না....
আমি যে আমার সাথে ছাড়া আর কারো সাথে ফাইট দেব না আর!!
দে ফাইট দে...
দেখি কত পারিস!!
আমার সাথে ফাইট দিবি না?
যাহ....
গেলি না?
তাকায় তাকায় কি দেখিস..
আরো তো লোক আছে, যা ওদের সাথে দৌড়া, প্রতিযোগিতা কর, তুই না জিতবি!
দাঁড়ায় গেলি কেন?
কি?
যাবি না!

হা হা হা
আমার লাইফটাই বেশি ভালো লাগতেসে?
হাঃ হাঃ
লাগবেই তো!
কোনদিন এত মজায় ছিলি তুই? কোনদিন?
চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, ভবিষ্যৎ নিয়ে ভাবনা নাই...
আজকের মত আজকে বাঁচবি....
কোন খারাপ নাই, লোকে তোর ভালোও দেখতে পাবে না..
কেমন?
ভালো লাগতেসে?
লাগবেই তো....
এটা আমার লাইফ...
আমারটাই ভালো....

coz I am livin' la vida loca!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫২
শাওন বলেছেন: হাসতে হাসতে শেষ আমি ।
বিশেষ করে : আমি উল্টা দিকে হাঁটা দিলাম, পারলে তোরাও দে।
দেখি তোদের কত হিম্মত!
দেখে । হাহেহোহি
২. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৩
রাশেদ বলেছেন: হা হা! জটিল হইছে। আপনার প্রথমটা থেকে কোটিগুন ভালো।
৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৮
মাহবুবা আখতার বলেছেন: শাওন, হাসির কি!
রাশেদ, হুমম.. কোটিগুণ?!! (চোখ কপালে!)
তারমানে প্রথমটা খুবই খারাপ ছিল :(
৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১০
রাশেদ বলেছেন: পরথম খান কোবতে বলেন নাকি আপনি!! হা হা!
৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:২০
আহমেদ শারফুদ্দীন বলেছেন: মাহবুবার প্রোফাইল ফটুর পোলাটা আমার হেয়ার এশটাইল চুরি করছে
৭. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:২১
কানা বাবা বলেছেন: ইখান কি প্রসব কইরলেন ভাইজান; গইদ্য কোবিতা না গফ?
না বুইঝাই ফাল দিয়া ৫ দিয়া ফেলিলাম... ...
৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:০৩
সন্ধ্যাবাতি বলেছেন: "সাবধানী ব্লগ" এর মেয়ে বলে সে নাকি চিন্তা করে না! এহ, বললেই হলো!

তোমার মত যদি বিশ্বাস করতে পারতাম, মরে গেলে, সব শেষ, তাহলে এই এক্ষনে সব থামিয়ে চুপ করে দাঁড়িয়ে যেতাম, উল্টা হাঁটা দিতাম। পারি না বলেই দেখি, যখন থেমে যাই, উল্টা হাঁটি তখন শান্তি পাচ্ছি না মোটেই। অশান্তি, আর অতৃপ্তি আমাকে ছাড়তেই চায় না! তাই সামনেই হাঁটি। হাঁটতে হাঁটতে হঠাৎ সেদিন টের পেলাম, আমার কাঁধের কাছে দুই দুইটা পাখা হচ্ছে! পাখাগুলো একটু একটু করে বড়ও হচ্ছে! এখন আমি অল্প অল্প উড়তেও পারি!

ভালো থেকো, দাঁড়ানো, বসা, উল্টা দৌঁড় দেয়া... সব অবস্থায়!
১০. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:২৩
নাজিম উদদীন বলেছেন: লিভিং লা ভিডা লোকা।
১১. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:২৭
সন্ধ্যাবাতি বলেছেন: বলতে হবে না মাহবুবা, পেয়ে গেছি। :)
১২. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৪৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: আমি এখনও পাইনি। জানান........
১৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫০
সন্ধ্যাবাতি বলেছেন: লাইনটা রিকি মার্টিনের একটা গানের। লিভিং লা ভিডা লোকা কথাটার অর্থ হচ্ছে, লিভিং এ ক্রেইজি লাইফ!
১৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৮
মাহবুবা আখতার বলেছেন: প্রশ্নোত্তর, লেখার প্রসংশা যখন করলেনই না, তখন ছবির প্রসংশায়ই আমি খুশি।
রাশেদ, বুঝলাম না।
আহমেদ শারফুদ্দীন, আপনার ফাঁসি চাই...
আপনি ছেলেটার হেয়ার স্টাইল চুরি করেছেন!
কানা বাবা, গদ্য, গদ্য রে বাবা!
আমার পদ্য আসে না।
সন্ধ্যাবাতি, তাহলে "সাবধানী ব্লগিং" টা বদলে 'ক্রেজি ব্লগিং' করে দি'?
তোমার তো পাখা গজিয়েই গেছে, এবার উড়তে থাকো..... আমি পাখা ছাড়াই উড়ি হে!
সন্ধ্যাবাতি, la= দ্য, vida= লাইফ, loca= crazy ....
livin' la vida loca=
living the crazy life
ওহ পেয়েই তো গেছ :), আমি আবার একটা একটা কমেন্ট পড়ি আর উত্ৎর লিখে কি না!
উম্মু আবদুল্লাহ, যাক তাও আমার ব্যাখ্যাখানা কাজ দেবে আপনার জন্য
সন্ধ্যাবাতি, আমি 'স্প্যানিশ জ্ঞানদ্বীপ কোচিং সেন্টার' এর শুভ উদ্বোধন করতে চাইলাম, আর তুমি সবাইকে সব বলে বলে দিচ্ছ... :(
এমন হলে কেউ আমার কোচিংয়ে আসবে না আর..
১৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০
েজবীন বলেছেন: হেই দারুন তো
১৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭
মাহবুবা আখতার বলেছেন: েজবীন, 'কেই' দারুণ?
১৭. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৮
সামী মিয়াদাদ বলেছেন: ক্রেইজি লাইফ ই তো ভাল.....
আমরাও উল্টা দিকেই হাটি তাইলে....আপনের লগে
১৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৮
মাহবুবা আখতার বলেছেন: সামী মিয়াদাদ, ওয়াও!! আমার সাথে হাঁটবেন?
ভালো।
১৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫১
মৈথুনানন্দ বলেছেন: সঠিক রূপ বেদুইন হবে।

[ আমি বাংলা বানান-দ্বীপ কোচিং সেন্টার খুলবোওওওওও ]

:D
২০. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫২
মৈথুনানন্দ বলেছেন: ধ্যাত...তোমার দেখাদেখি আমিও ভুল করলাম...দীপ হবে অর্থাত আলো।
২১. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৯
মাহবুবা আখতার বলেছেন: মৈথুনানন্দ, ভালো কথা বলেছেন ব্রাদার!
আসলেও বানানটা *জ্ঞানদীপ হবে।
ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ
২২. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
মুনিয়া বলেছেন: এইসব গান শোনা ভাল না, বিশেষ করে ভিডিওটা খুবই অশ্লীল...
এইসব দেখলে তো ক্রেইজি হবেনই মাহবুবা।
তারচেয়ে সিদ্দিকী সাহেবের 'মাটিরও পিঞ্জিরা' গানটা শুনে দেখতে পারেন। লাইফে স্টেবিলিটি আসবে।
লেখা ভাল হয়েছে।
২৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৫
মাহবুবা আখতার বলেছেন: মুনিয়া, ভিডিওটা দেখেছেন তাহলে!
অশ্লীল ভিডিও দেখার অপরাধে আপনার শাস্তি হওয়া উচিৎ।
হুমমম... কেন সিদ্দিকী সাহেবের গানটা তো খঅরাপ না (শুধু কন্ঠটা মেয়েলি)!!!
স্টেবিলিটি?
-কি লাভ :(
২৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৯
রাশেদ বলেছেন: হায় হায়! ভিডিওটা আমার খুব প্রিয় ছিল একসময়। এইটা অশ্লীল!
২৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৪
মাহবুবা আখতার বলেছেন: রাশেদ, অশ্লীল জিনিস আপনার প্রিয় হবে এতে আর অবাক হবার কি!!!

 

মোট সময় লেগেছে ২.৪৭৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যা+ইচ্ছা+তাই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই