আমার প্রিয় পোস্ট
- অবেলার ঘুম - যীনাত
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- ১০ দেশের ১০ পরিচালকের ১০ সিনেমা - সুমন আজাদ
- বিবিসি ও টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সেরা ১০০ টি উপন্যাস,সেরা সাইন্স ফিকশন ও নন ফিকশন - অপার্থিব ক্রিয়েশন
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- মিছে খেলার ভেলায় ভাসি আরো একবার... - মুনিয়া
- বৃষ্টি পাগল আর বৃষ্টি পাগলী - মাহবুবা আখতার
- আবেগই সকল নষ্টের গোড়া, হাচা কতা
- চিকনমিয়া
- বন্ধু ভাল থাকিস। - ফারজানা মাহবুবা
আলু ভর্তা এবং একটি অর্ধ আঁতেলীয় ভাবনা (প্রকাশ করতে গিয়ে) শংকিত আমি
১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৪
লেখার এ কী টাইটেল হল??!! কিন্তু অর্ধ আঁতেলীয় পোস্টে এরকম টাইটেলই ভালো ![]()
শীতকাল হল গিয়ে আলু ভর্তা সিজন (আমার জন্য)। রান্নাঘরে একবার ঢুকে গেলে যেমন মেয়েদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তেমনি গুদামে একবার ঢুকে গেলে আলুরও স্বাদ নষ্ট হয়ে যায়। শীতকালের আলু গুদামে ঢোকার আগেই পেটে ঢুকালে সেটার স্বাদ পাওয়া যায় বেশি।
(*আঁতেল আঁতেল হল কী? হল না?*)
আলু ভর্তা খুব টেস্টি খাবার। দেখতেও ভালো। কিন্তু ইদানীং এক বিরাট সমস্যা দেখা দিয়েছে, আলু ভর্তা হয়, খেতেও যাই.... কিন্তু মুখে দেয়ার পর দেখি- স্বাদ হয় নাই! মানে সবকিছুই ঠিক আছে, আলু, পিঁয়াজ (বেশি দামের জিনিসকে আঁতেলরা ততটা খারাপ বলে না), তেল............................... কিন্তু..............................
সমস্যা হল গিয়ে মরিচ নিয়ে, মরিচে ঝাল নাই!!!!!
একী আজব!!!!
কালে কালে কত কী-ই যে দেখব
, মরিচেও নাকি ঝাল নাই
!!!
..................................................
আমার বিশ্লেষণ, মানে, আঁতেলীয় বিশ্লেষণ হল- মরিচের যেমন সব ঠিক কেবল একটা বিষয় ঠিক নাই- ঝাল। আমাদের দেশেরও এই এক সমস্যা, যখন রাজনীতিবিদরা ক্ষমতায় ছিলেন, তখন হয়ত তারা কখনো ঠিক ছিলেন না, কখনো ঠিকই ছিলেন। কিন্তু যখন তারা ঠিক তখন হয়ত জনগণ বা পুলিশ কিংবা কিছু একটা প্রাকৃতিক দূর্যোগ...........
আবার যখন অরাজনৈতিক সরকার এল তখন হয়ত সব পলিটিশিয়ানই ভুল, উপদেষ্টারা ঠিক(**দুদককে ভয় পাই***
)!!! কিন্তু হয়ে গেল সিডর, বেড়ে গেল সবকিছুর দাম............
টোটালে আলু ভর্তাটা খুব স্বাদের হচ্ছে না কখনোই!!! গুদাম ফেরত আলুর সাথে সঠিক ঝালের মরিচ পেলেও ভর্তাটা ঠিক জমে না, আর শীতের মরিচে নাই ঝাল!!! আবার শীতের মরিচে ঝাল থাকলেও কখনো আবার সর্ষের তেল খাওয়া বন্ধ (কারণটা রোকনুদ্দৌলা জানে! আমি ভেজাল টেজাল বাছতে চাই না, কিন্তু আমার মা কিছুতেই ভেজাল তেল খেতে চায় না!)
ভেবে দেখলাম পারফেক্ট একটা ভর্তা এখন পর্যন্ত খাওয়া হয় নাই
![]()
** আঁতেলীয় ভাবনা হল- পারফেক্ট বাংলাদেশ কবে চোখে দেখব? একেক সময় একেক দিকে সমস্যা...... কখনো সরকার(=আলু, ধরা যাক), কখনো জনগণ (=ঝালবিহীন মরিচ) আবার কখনো বা পিঁয়াজ (=দামি জিনিস, অর্থাৎ বর্তমানে আর্মি!)**
****চামে আরেকটি আঁতেল বিষয় বলি
.............
আলু ভর্তা আবার এই সামহয়্যারও![]()
একেক সময় একেক দিক ঠিক নাই। কখনো ব্লগার, কখনো মডারেটর আর কখনো বা ব্লগের চেহারা সুরত।****
** লেখায় আঁতেল স্টাইল এসেছে????
**
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শাওন বলেছেন:
১০১ % এসেছে । কে বললো আসেনি । দেখেন না আমি মন্তব্য করার আগেই মাইনাসাইসে একজন । তবে আমি প্লাসাইলাম । কারণ একটাই : আলু ভর্তা
ত্রিভুজ বলেছেন:
আর্মির নিয়ম অনুযায়ী আজকে সন্ধ্যায় ডিনার করলাম। কিন্তু আপনার আলুভর্তা যুক্ত শিরোনাম দেখে যে আবার খিদা লেগে গেল........আতেঁল হইতে চান কেন? :-?
মাহবুবা আখতার বলেছেন:
মদনবাবু,বিশুদ্ধ তেল কোথায় পাবো বলতে পারেন?? ওটা কিন্তু কোথাও পাওয়া যায় না এখন।ত্রিভুজ, আর্মির সাথে ডিনার!!! বর্তমান সময়ে বেশ সুসংবাদ (যে ডিনার করে তার জন্য)...... আমি আর্মি পছন্দ করি কিনা সেটা বলতে চাই না
আঁতেল আসলে হতে চাই না.... আঁতলামো ছাড়ার চেষ্টায় আছি অনেকদিন থেকে। আজকে ইচ্ছা হল হঠাৎ একটু আঁতলামো করি
রূপক হিসেবে বেশ ভালো হয়েছে ।একই কথা আমিও ভাবছিলাম , আলু ভর্তাটা কখনোই বানানো হবে না , এটা থাকবে তো ওটা থাকবে না
কালোবিড়াল বলেছেন:
আরে ত্রিভুজ ভাই যে! এইটা আর্মির নিয়ম না, আন্তর্জাতিক নিয়ম সন্ধ্যায় ডিনার সারা। আমরা এট্টু দেরিতে করি আর কি। তো আরব জাহানের নিয়ম কি? সন্ধায় না রাত্রে?
তাসু বলেছেন:
ব্লগটার অবস্থা আসলে আলুভর্তা।
আমি কালকে একটা বই পাইলাম, '১০১ টি ভর্তার রেসিপি'! টাইটেল দেখে মনে পড়লো, হি হি হি। রীতিমত আলু বিষারদ, আমি তো আলু টালুতে এত পার্থক্য করতে জানি না। আলু তো গোল হইলেই আলু, আর কিছু লাগে নাকি? এই রকম একটা ধারণা ছিল!
মাহবুবা আখতার বলেছেন:
মেহরাব শাহরিয়ার, হুমমম... ঠিক!তাসু, হুমমম......
কণা,
শাওন, হা হা হা.... পরে পস্তায় লাভ নাই!! ইট ইজ অব নো ইউজ টু ক্রাই আফটার বিয়িং ভর্তা
সন্ধাবাতি, সেইইই...রকম ধন্যবাদ!!!
আলু আমার খুব ফেভারিট, আমার বাবা বলে *আলুর পেট*
মুনিয়া বলেছেন:
হুমম... অত্যন্ত আঁতেলীয়+ ফানি হয়েছে... নাইস
মাহবুবা আখতার বলেছেন:
ধন্যবাদ মুনিয়া।
বুড়া শাহরীয়ার বলেছেন:
আলুভর্তা জাতীয় আইতলামি ভাল হইছে
এই আমি মীরা বলেছেন:
আগে পড়েছিলাম, এখন তো ভুলে গিয়েছি কি লিখেছেন, তাই নাম নিয়েই কথা বলি।আলু ভর্তা আমার অনেক পছন্দ, তবে ডিম-আলু ভর্তা আরও বেশি পছন্দ!
মাহবুবা আখতার বলেছেন:
বুড়া শাহরিয়ার, ধন্যবাদ।এই আমি মীরা, আমারও ডিম আলু ভর্তা ভালো লাগে,তবে শুধু আলু ভর্তা বেশি মজার।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















