আমার প্রিয় পোস্ট
- অবেলার ঘুম - যীনাত
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- ১০ দেশের ১০ পরিচালকের ১০ সিনেমা - সুমন আজাদ
- বিবিসি ও টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সেরা ১০০ টি উপন্যাস,সেরা সাইন্স ফিকশন ও নন ফিকশন - অপার্থিব ক্রিয়েশন
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- মিছে খেলার ভেলায় ভাসি আরো একবার... - মুনিয়া
- বৃষ্টি পাগল আর বৃষ্টি পাগলী - মাহবুবা আখতার
- আবেগই সকল নষ্টের গোড়া, হাচা কতা
- চিকনমিয়া
- বন্ধু ভাল থাকিস। - ফারজানা মাহবুবা
শিশুকালীন গবেষণাঃ টেলিভিশন, রেডিও এবং পিচ্চিদের আবিষ্কার...
২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২
ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আব্বু টিভির পিছনের দিকটায় কিছু একটা কারসাজি করছে। ঘুম ছুটে গেল! টিভির পিছন দিকটা এইরকম!!
মেজ আপু আর বড় আপু কাছেই ঘোরাঘুরি করছিল, জিজ্ঞেস করলাম, 'কখন খুলল টিভি? ভিতরটা কেমন দেখতে? ভিতরের মানুষগুলো দেখসেন?'
মেজআপু কঠিন ভাবের সাথে মাথা দুলিয়ে বলল,'হুমমম.... আমরা ঢুকসিলাম ভিতরে। খুব সুন্দর।' আমি দেরি না করে আব্বুর কাছে আবার দৌড়ে গেলাম। গিয়েই দেখলাম আব্বু স্ক্রু ড্রাইভারটা নামিয়ে রেখে টিভিটা ঘুরিয়ে রাখা শুরু করল!!![]()
আমি তাড়াতাড়ি গিয়ে বললাম,'আব্বু আব্বু, আমিও ঢুকব!'
আব্বু বলল, ' কিসে ঢুকবে?'
-'টিভিতে। মেজাপুরা ঢুকসে, আমিও ঢুকব।'
-'ধুর! টিভিতে কেউ ঢুকতে পারে না।'
-'তাও আমি একটু দেখবো।'
-'এখন না। পরে।'
আমি মন খারাপ করে চলে এলাম। মেজাপুরা বারবার গল্প করতে লাগল কিভাবে তারা আস্তে করে ছোট হয়ে টিভির মধ্যে ঢুকেছিল আর কত মজার মজার কাণ্ড ঘটেছে সেখানে।
আমি মন খারাপ করে ঘুর ঘুর করতে লাগলাম।
.................................................
সিনেমা দেখছি মনযোগ দিয়ে। বাংলা সিনেমা। নায়ক নায়িকার ভিতর একটা রোমান্টিক ভাব। হঠাৎ তারা পুরনো জায়গা থেকে একটা নতুন জায়গায় এসে পড়ল! মানে অনেকটা এমন- আগে ছিল রাস্তায়,হঠাৎ চলে এল একটা মাঠের মধ্যে। তখনই বাজনা বাজতে শুরু করল আর নায়ক নায়িকা চমৎকার কন্ঠে গান গাওয়া শুরু করল। আমার সাথে মেজাপুর আগে থেকেই তর্ক, সব নায়ক নায়িকা কি করে গান গাইতে পারে! মেজাপুর ধারণা,'গানই যদি না গাইতে পারবে তাহলে কিসের নায়ক নায়িকা! গান গাইতে ওদেরকে জানতেই হয়!'
সেটা আমার মনোপুত না হলেও আমি মেনে নেই। কিন্তু.........
এইবার..............
আমি বললাম,' মেজাপু, এখন যে ওরা গান গাচ্ছে, সেটা তো ঠিক আছে। কিন্তু এই যে বাজনা আসতেসে এইটা কোথা থেকে আসলো? ওরা তো আর কিছু বাজাচ্ছে না। তাহলে কে বাজাচ্ছে?'
মেজাপু তো একটা ব্যাখ্যা দাঁড় করাবেই। সে বলল,'মাঠের বাইরে থেকে কতগুলো লোক বাজাচ্ছে। মাঠের বাইরে তো তাই ওদেরকে দেখা যাচ্ছে না।'
আমি তো কিছুতেই মানব না! কারণ দেখাই যাচ্ছে পরিষ্কার যে এই মাঠের কোন বাউন্ডারি ওয়াল নাই। তাহলে?
খানিক্ষণ পরে মেজাপুও স্বীকার করে নিল। হুমমম.... তাই তো বাজনাগুলো কে বাজায়!!!
আরেকদিন আরেক তর্ক বাঁধল, সেই বাংলা সিনেমা নিয়েই। নায়িকারা সেকেন্ডে সেকেন্ডে ড্রেস বদলায় কি করে?
আমি মনে করি এর পিছনে কিছু একটা রহস্য আছে।
মেজাপু কিছুতেই মানবে না!
সে বলে,' নায়িকারা বড় মানুষ তো, তারা খুব তাড়াতাড়ি ড্রেস বদলাতে পারে। একটু ক্যামেরাটা অন্য দিকে ঘুরায়, এই ফাঁকে নায়িকা তাড়াতাড়ি ড্রেসটা বদলে আসে! ওরা এইরকম তাড়াতাড়ি ড্রেস পরতে পারে দেখেই তো ওদেরকে নায়িকা বানানো হইসে।'
....................................................
এই তর্কটা হঠাৎ করেই বাধল। আমি জিজ্ঞেস করলাম, 'আচ্ছা সব মানুষ কি বাথরুমে যায়? বড়রা তো বাথরুমে যায় না। তাই না? আচ্ছা রুনা লায়লা যে টিভিতে এততো সুন্দর গান গায় সেও কি বাথরুমে যায়? সবাই যায়?'
মেজাপু মহা বিজ্ঞ! হেসেই খুন!!!
-'ধুর! বড়রা বাথরুমে যায় না।'
বড়আপু এবার লাগল।
-'কে বলসে বড়রা বাথরুমে যায় না। বড়রাও বাথরুমে যায়। সবাই যায়।'
আমারও মানতে মন চায় না, তবু মেনে নিতে হল। মেজাপু কিছুতেই মানবে না!
শেষে দু'একদিন পর বড়আপু আমাদের টেনে বাথরুমের সামনে নিয়ে দাঁড় করিয়ে রাখল, আম্মু নাকি বাথরুমে গিয়েছে!! বের হলে দেখব।
আহ! সত্যিই তো। আম্মু বাথরুম থেকে বের হল!! তাহলে বড়রাও বাথরুমে যায়!!!!!
...........................................................
'আচ্ছা, রেডিও থেকে কিভাবে গান আসে? ওরা কি রেডিওর ভিতর ঢুকে কথা বলে?'
মেজাপু বলে,হ্যা, জানো না! ওরা জাদু দিয়ে ছোট হয়ে রেডিওর মধ্যে ঢুকে যায়। তারপর কথা বলে আর গান গায়। বুঝলে?
..... হুমমম... বুঝলাম। আমিও একদিন ঢুকব রেডিওতে। সেদিন খুব মজা হবে। না?
-'হ্যা।'
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৯ রাত ২:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।
িদদারুল আলম বাননা বলেছেন:
খুব সুন্দর হয়েছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!
লেখক বলেছেন: ধন্যবাদ।
নূরে আলম বলেছেন:
হা হা হা হা......বড়রাও কি বাথরুমে যায়!
আপনার মেজবোনতো একটা জিনিয়াস! জাদু দিয়ে রেডিওতে ঢোকার বুদ্ধি করেছে!
+
লেখক বলেছেন: হ্যাঁ ওটা আমাদের কমন বুদ্ধি ছিল।
শাওন বলেছেন:
ছোটবেলার একটা ঘটনা মনে পড়লো । একদিন কি হয়েছে : সেসময় শীতকাল । রাতের খবর হয়ে যাওয়ার পর লেপের তলায় শুয়ে নাটক দেখছিলাম বিটিভিতে । দেখি নাটকের সবাই কেও খালি গায় কেও নরম কাপড় পরে নাটক করছে । আমি আব্বুকে বলি : আব্বু , ওদের কি শীত লাগেনা । সবার গালি খালি কেনো ? আম্মু তো হেসে মরে । আব্বু বলে : যারা নাটক করে তারা তো অনেক নামি দামি ওদের শীত লাগেনা ।
জটিলস সব জিনিস শিশুদের । ইনোসেন্ট
লেখক বলেছেন: তাই তো শাওন!! সবার 'গালি খালি' কেন?
কি কঠিন সমস্যা।
হা হা হা হা
লেখক বলেছেন: (আছেও)
লেখক বলেছেন: তুমি তো লিখেছ, মিয়া! আমি কি ভুল বললাম!
ত্রিভুজ বলেছেন:
টিভিতে ঢোকার চেষ্টা মনে হয় কম বেশী সবাই করেছিলো...
লেখাটা পড়ে মজা পাওয়া গেল....পুরানো সব কথা মনে পড়ছে...
লেখক বলেছেন: ধন্যবাদ। ত্রিভুজ।
এই আমি মীরা বলেছেন:
হি হি হি... টিভি সমস্যায় আমিও পড়েছিলাম। তবে বাবা কখনও টিভি খোলেনি, আমিও ভেতরটা দেখার চান্স পাইনি লেখক বলেছেন: এই সমস্যা দেখি সবারই!
লেখক বলেছেন: ![]()
বায়েজীদ বলেছেন:
সব প্রশ্নের উত্তর বের করে তবেই ছেড়েছেন। স্বার্থক এ গবেষণা। :-)
লেখক বলেছেন:
আসলেও!!! ছোটবেলায়ই বুদ্ধি ছিল, এখন আর নাই![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
ঘোর বলেছেন:
আমি মিডিয়া নিয়ে ভাবি... আমার কাছে এ লেখার একটি আলাদা মাত্রা আছে। আর এখনো অনেকেই টিভি বা রেডিওতে ঢুকছে, ঢোকার জন্য প্রাণপন চেষ্টাও করছে। মডেল বা সেলিব্রেটি হওয়ার আকাঙ্ক্ষা কার না আছে,,,লেখক বলেছেন: হুমম... ঠিক! তবে ছোটদের চেষ্টাটা একটু ভিন্নধর্মী![]()
মুনিয়া বলেছেন:
হাহাহা.....
লেখক বলেছেন: হুমম...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















