একটা ডলারের মূল্যমান কত,
কত টাকায় এক পাউন্ড কেনা যায়,
এক ইউরো সমান কত টাকা??
জীবন আর জীবিকার দায়
একটু স্বস্তি
ভবিষ্যত, স্বপ্নের উজ্জলতা বাড়াতে
প্রবাসে পরবাসী।
দেশ, মা, বাবা,
পুত্র, কন্যা,
প্রিয় বন্ধু, অর্ধাংঙ্গিনী,
আহা! শৈশব-কৈশর-তরুণ দিন,
পুঁই শাকের সাথে ছোট চিংড়ি,
মসুর ডাল, আউশ বা ইরি চালের ধোঁয়া ওঠা ভাত,
আহা! আমার সেসব দিন।
ক্লান্ত শরীর-
সারাদিনের ব্যাস্ততা,
গ্যাস স্টেশন, ম্যাকডোনাল্ডস, ক্লাব, বার,
উজ্জল আলোকসজ্জা,
গতিময় জীবন, পাতালরেল।
তবু মনে পরে ফেলে আসা আমার শহর, স্কুল, কলেজ,
টিএসসির আড্ডা, ঘরোয়া হোটেল, মধুমিতায় নাইট শো,
আঁলিয়াস ফ্রসেজ, রবীন্দ্র সরোবর,
আশুলিয়া- এখন কোথায়,
কোথায় এ প্রবাসে?
এখানে ডলার, পাউন্ড, ইউরো ঝরে
ঘামের মূল্যে
প্রানের দির্ঘশ্বাসের বিনিময়ে
স্মৃতির কান্নার দামে।
এখানে সুখ কিনি
বেচে আমাকে
আমার নিজস্বতাকে।
==============================================
উৎসর্গ: প্রবাসে আছেন যারা।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



