রেবের ওয়েবসাইট হ্যকার সিলেটের শাহী মির্জা
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩১
রেবের ওয়েব সাইট হ্যাকিং হওয়ায় ৪ জন ধরা পড়েছে। এর মধ্যে দল নেতা শাহী মির্জার বাড়ি সিলেটের সুনামগঞ্জে। সে মিরপুর শাইক ইউনিভার্সিটির কম্পিউটার বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্র।
জানা গেছে, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সে বাঙলাদেশ আর্মির ওয়েবসাইট হ্যাকিং করার কথাও শিকার করেছে। সে বলেছে সরকারের এই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অদক্ষতায় ভরপুর । সরকার সাইবার ক্রাইম দমন আইন করেছে তথ্য প্রযুক্তির উন্নয়ন না ঘটিয়ে। জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, এই ওয়েব সাইটে মারাত্নক দুর্বলতা থাকায় যে কোনো মুহুর্তে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য বিদেশ পাচার হয়ে যেতে পারে। কিন্তু এই দুর্বলতা ঠেকাতে সরকারের কোনো উদ্যোগ নেই।
বিভিন্ন পত্রিকার খবরে জানা গেছে শুক্রবার র্যাবের ওয়েবসাইট হ্যাকড হয়। এ ঘটনার সাথে শাহী মির্জাসহ ৪ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন শাহী মির্জা, ইশতিয়াক, জাহিদুল এবং তাওহিদুল।
সে জানায় দেশবাসীর সামনে সরকারের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের ওয়েবসাইটের এই চরম দুর্বলতা তুলে ধরকতই সে ওয়েব সাইট হ্যাক করে। যে কারণে সে তার নাম ও ইমেইল ছদ্মনাম ব্যবহার করেনি।
সে নিজেকে অপরাধী না ভেবে এই গুরুত্বপূর্ণ কাজে মেধাবী বিশেষজ্ঞ দের নিয়োগ দেয়ার দাবি জানায়। এই ষ্পর্শকাতর বিষয়ে এই হ্যাকারের বক্তব্য ভাবার দাবি রাখে।
সিটিজি৪বিডি বলেছেন:
কাজটা ভাল করেনি ।
~টক্স~ বলেছেন:
রেব বইলা তো কিছু নাই ভাই র্যাব হবে তাইনা ? তবে হু, ছেলেটার কথায় যুক্তি আছে।
ওয়েব সিকিউরিটি রিস্ক খুঁজে বের করার দায়িত্ব অনেক সময় হ্যাকারদের উপরেই দেওয়া হয় পৃথিবীর অনেক দেশেই তাই এটা কোনো নতুন ধারনাও নয়।
গিফার বলেছেন:
হুমম......
আহমেদ চঞ্চল বলেছেন:
আমরা এগিয়ে যাচ্ছি।
রাগিব বলেছেন:
বেকুব নাম্বার ওয়ান। র্যাবের রিমান্ডে এখন ঠেলা বুঝবে।সিকিউরিটির পেনিট্রেশন টেস্ট করতে হ্যাকারদের টাইগার টিম ব্যবহার করা হয়, কিন্তু তাদের কাজ অন্য ... সিস্টেমের সমস্যা বের করে অ্যাডমিনদের জানানো। এই ব্যাটা যা করেছে তা হলো কিছু স্ক্রিপ্ট চালিয়ে ওয়েবসাইট ডিফেস করে নাম কেনার চেষ্টা। বিভিন্ন সাইটে তার বাগাড়ম্বরপূর্ন উক্তি চোখে পড়েছে। কাজেই তার সদুদ্দেশ্য ছিল সেকথা বিশ্বাসযোগ্য না।
লেখক বলেছেন: ২১ বছর বয়সী ছেলেদের কথায় একটু বাগাড়ম্বরীপনা থাকেই।
লাল দরজা বলেছেন:
বিষয়টা স্রেফ ষ্টান্টবাজীর খাতিরে না কইরা থাকলে শাহী মির্জারে উপযুক্ত পদে নিয়োগ দেয়া হউক। আমাদের এলিট বাহিনীর চিন্তা নিশ্চয় সাদামাটা হবেনা। এই ট্যালেন্টেড পোলাপাইনরে যথার্ত কাজে লাগানো উচিৎ বলে মনে করি।
রাগিব বলেছেন:
হুম, এরে অবশ্য র্যাবের কাজে আসবে না। আর্মির আসতে পারে। ইদানিং সব দেশেই আর্মিতে সাইবারওয়ারফেয়ার ইউনিট খুলেছে। চাইনিজ হ্যাকারের দল সারা দিন আমেরিকার সাইট হ্যাক করতে বসে থাকে। হানিপট বসিয়ে এদের ফাঁদে ফেলা এক রিসার্চার জানিয়েছিলো, সারাদিনে বিস্তর হ্যাকিং অ্যাটেম্পট আসে চীন আর পূর্ব ইউরোপ থেকে।
রাঙা মীয়া বলেছেন:
তথ্যসূত্র কই ?
কুয়াশা বলেছেন:
যদি মনে হয় তার উদ্দেশ্য সৎ ছিল তাহলে তাকে পুরস্করিত করা উচিত।
রাজর্ষী বলেছেন:
যেইনা সিকিউরিটির বাহার তার আবার হ্যাকার। হি হি হি। ঐ ব্যাটা ভালোই চান্স লইসে।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
কিন্তু বংলাদেশের প্রেক্ষিতে সে এডভান্স, এইটা স্বীকার করা লাগবে ...
নিজের নাম দিয়ে কেউ এটা করবেনা।
শৈবাল সাহা পাথ্ র মতো বলির পাঠা বানানো হচেছ নাতো ?
রক্তাক্ত যোদ্ধা বলেছেন:
আমার মতে শাস্তি ভোগ শেষে ওকে র্যাব এর টেকনিশিয়ান টিমে চাকরি দেয়া উচিত।
রক্তাক্ত যোদ্ধা বলেছেন:
@রাজর্ষী: পারলে আমার এই ফোরামটা হ্যাক করে দেখান............http://artonad.forum5.info
এটা আমার ব্যক্তিগত সাইট। কথা দিচ্ছি, কেউ আপনাকে কিছু বলবে না।
পারবেন ???
অন্যকে ছোট করে দেখার আগে আয়নায় নিজেকে একবার দেখুন।
তারপর ডায়লগ মারুন।
কিসলু বলেছেন:
উদ্দেশ্য ভাল হলে স্কুলের সাইট হ্যাক করার দরকার ছিলনা। তার উক্তি পড়ে বুঝা যায় , সে ভাবা শুরু করেছিল সে ওয়েব সিকিউরিটিতে সবজান্তা হয়ে গেছে । অল্পকিছু জানার পর হাদারাম রাই এরকমটি মনে করে। তাকে ভালমত প্যাদানি দেয়া উচিত ।
কিসলু বলেছেন:
সম্ভবত সে বাংলাদেশের ও বাংলাদেশের বাইরের কয়েকশত বা কয়েক হাজার সাইটে তার স্ক্রীপ্ট চালিয়েছিল । আট-দশটি সাইটের সিকিউরিটিতে প্রব্লেম থাকায় , সেই আট-দশটি সাইটে তার স্ক্রীপ্ট লেগে গেছে । অন্য সাইটগুলোর কিছু করতে পারে নাই ।
বিবর্তনবাদী বলেছেন:
মিরজারে প্লাস।
লাল পিপড়া বলেছেন:
মিরজারে প্লাস।
শিট সুজি বলেছেন:
জয় শাহী মির্জা
ত্রিভুজ বলেছেন:
হ্যাকার কি বস্তু সে সম্পর্কে শাহী মির্জার কোন ধারণা আছে বলে মনে হয়নি.. অন্তত নিজেকে যেভাবে জাহির করেছে তা দেখে... বেচারা!
ত্রিভুজ বলেছেন:
তাছাড়া নিজেকে লুকানোন নূন্যতম জ্ঞানও তার নেই... হ্যাকিং এর প্রথম পাঠই হলো এটা...
রাজর্ষী বলেছেন:
@রক্তাক্ত যোদ্ধা।আমি আমার মতামত দিসিলাম মিয়া।আমি ওয়েব সাইট হ্যাকার বা ডেভেলোপার না। তাই আপনের ফালতু চ্যালেন্জ নিতে পারতেসিনা।কিন্তু আপনের হিরু কোন লেভেলের তা বুঝি।
আয়ানার সামনে খারায়া দেখলাম আমি ডাটাবাজ এ্যডমিন। এই লাইনে ডায়লগ মারতে পারি। কিন্তু কাউকে ছোট বা নিজেকে বড় করার জন্য ব্লগাই না।
পুনশ্চ: ওর কাম কাইজ দেইখা আমার যা মনে হইসে তাই কইসি।




















