somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেলা' রা এমনই হয়

১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিম: ডেলা, আমার প্রাণের ভেলা; ডেলা আমার জান
শুভ হোক ভালোবাসা; happy valentine
ডেলা: ধুত্তরি, মুখের কথায় ভিজেনা চিড়া, ভাল লাগেনা আর-
উপহার পেলে তোমায় ভুলে অন্যের হাত- ধরবো সাতশো বার
জিম: আমি কি এমনই অধম ডেলা, আমি কি এতই ছার-
শুধু তোমায় পরাব বলেই কিনেছি সীতাহার
মায়ের গহনা করেছি গায়েব; কেটেছি বাবার পকেট
জলের দরে বিকিয়ে দিয়েছি বোনের গলার লকেট
প্রাণেশ্বরী একটু তুমি মিষ্টি করে হাসো
শুধু আমাকে, আমাকেই শুধু , আমাকেই ভালোবাসো
ডেলা: মাত্র একটা হার, হায়রে পোঢ়া কপাল!
তুমি একটা েবাকা-অঘারাম; emotional লোফার
এত ছোট মন নিয়ে কেরানি হওগে; হয়োনা আমার লাভার
কত সাধ ছিল N-series এর কিনব একটা ফোন
আড়ং এর dress, অঞ্জন্ স- রেক্স - কতকিছু চায় মন!
আর তুমি কিনা এক হার দিয়েই হয়েছো পেরেশান
ধিক তোমায় যে তুমি করেছো হৃদয়ের অপমান

জিম: তোমার খোলা চুলে খেলে কেট উইন্সলেট, পোষাকে হ্যালি বেরি
তোমার প্লাক করা ভ্রুতে মাধুরী ঘুমায়; অধরেতে শ্রীদেবী
ক্ষমা করে দিয়ো ময়না পাখি; বুঝিনি মনের ভাষা
তোমার চেয়েও অনেক সহজ সাদা হাতি পোষা
আনেক দামী হাতঘড়িটা; সেটাও বিক্রি করে
তোমার চুলের চিরুনি-শ্যাম্পু কিনেছি দু'ব্যাগ ভরে
তোমায় নাহয় অনেক দিলাম; আজতো বিশেষ দিন
কী দিতে চাও উপহার আমায়; মনে বাজছে বীণ

ডেলা: oh shit! আমি না ভুলে গেছি
আমার চেয়ে দামী উপহার পেয়েছো জীবনে কিছু?
কী unsmart প্রেমিক তুমি; ছাড়োনা মোটেও পিছু
sub-let এ যদি বাসা ভাড়া হয় sub-let ও হবে মন
তুমি ছাড়াও মনে বাস করে দুইশত নয় জন
তবুও তোমায় না দিলে কিছু প্রেমের হবে খেলাপ
শাহবাগ ঘুরে দরদাম করে_ কিনেছি একটা গোলাপ

জিম: মারহাবা,মারহাবা; তোমার মনতো মন নয়, যেন পামীর মালভূমি
তোমার মনে ঘরভাড়া পেয়ে ধন্য হয়েছি আমি
সেলিমের মত টাকা নেই আমার; শাহজাহানের মত বাড়ি
হৃদয়জুড়ে ভালোবাসা আছে; তোমায় দেব নারী
আধপাকা এক টিনশেড ঘরে কাটবে মধুর রাত
দুজনার চোখে দেখব দুজন_ একফালি বাঁকা চাঁদ

ডেলা: oh u r great! তোমার কাছে চাইনা কিছুই; কর এক উপকার
প্লিজ লিখে দাও শাহজাহান আর সেলিমের নাম্বার
টিনশেড ঘরে আধখানি চাঁদে প্রেয়সী পাবে অনেক
স্ত্রী পেতে হলে আলিশান বাড়ি, পাজেরো গাড়ি: লাগবে গুটিকয়েক
তোমার হৃদয় অনেক বড়, কিন্তু valueless
তুমি বরং কাব্য লিখ; নাম করবে বেশ
সবাই এখন option রাখে; যেমন রাখি আমি
তুমিই আমার স্বপ্নপুরুষ; নাই-বা হলে স্বামী
প্রেমটা এখন পাতানো খেলা; থাকে ভূতের গলি
পরকীয়ায় দেখা হবে; এখন তবে চলি

জিম: চলে গেছে ডেলা; তাই বসন্ত নিয়েছে ছুটি
মাটির গাছের লাউটা রেধে খেলাম চটপটি
আমও গেল, ঝোলা ও গেল ; প্রাপ্তি ডাবল জিরো
মনের রোমটা পুড়ে ছাই হয়; বাজায় বাঁশি নীরো
জন মিল্টন-রাসেল-প্লোটো-ফেদেরার-পণ্টিং
নারী চিনেনা কোনকিছুই; কেবল চিনে রিং
হায় সেলুকাস!এতটাই আজ বদলে গেছে সময়
ডেলারা এখন ডলার খোজে; জিমদের আর নয়!!!




১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×