somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোমিওর মনোরমা....

১৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[এই script টি বুয়েটের একটি প্রোগ্রামের জন্য লেখা হয়েছিল,যদি আমাদের মহামান্য(?) স্যারদের অলস আন্তরিকতার কারণে সেই প্রোগ্রামটি আর হয়নি.....তাইscript টি ব্লগে রেখে দিচ্ছি সংরক্ষণের জন্য]

জুলিয়েট: ছি: রোমিও, তোমায় দেখে হচ্ছে ভীষণ রাগ-
শার্টে তোমার লেগে আছে কেন লিপস্টিকের দাগ?
তবে কি তুমি.....ছি:ছি: এতই অধঃপতন...
আমার চেয়েও তোমার কাছে অন্য নারী আপন?
এই যদি মনে ছিল, তবে বলনি কেন আগে
আমাকে নয়; তোমার শুধু গ্ল্যামার ভাল লাগে//

রোমিও: তোমার রুক্ষচুলে প্রতিদিন খেলে উকুনেরা লুকোচুরি
তোমার গায়ের গন্ধে ভুতেরা পালায়, আমার দেহান্তরী।
look Juliet, নামটা আমার রোমিও বলেই নারীর অভাব নাই
তুমি এখন old model;নতুন flavor চাই
হৃদয় আমার ঋণখেলাপী মনের বিশ্বব্যাংকে
গিনিস বুকে নাম উঠাব- প্রেমের সরল অংকে
তাই এসো এক সন্ধি করি, সাবেক প্রিয়তমা
সকালে-বিকালে করব বদল মনের মনোরমা//

জুলিয়েট: প্রেম বাজারে সবকিছু চলে, চলেনা কেবল share,
কে আর আছে আমার মত করবে তোমায় care?
অতীত দিনের মধুর স্মৃতি কি করে গেলে ভুলে
আমার বাবার ঠ্যাঙ্গানি খেয়ে হাসপাতালে ছিলে
কলাপাতাতে লিখে পাঠাতে কথার পঙক্তিমালা
বৃষ্টির দিনে ছাতার গহীনে ভাবের ষোলকলা//

রোমিও: damn your foul talking!বয়সকালে সব পুরুষের দৃষ্টিতে ভ্রম হয়
বান্দরীকেও অপ্সরী ভেবে ভুল হবে নিশ্চয়!
সত্যি বলছি আমারও তেমন হয়েছে দেখার ভুল
আসলে তুমি গোলাপ বাগানে, ছিলে ধুতরা ফুল
তোমার হাতের কাকন বিচ্ছিরি লাগে; চোখে কাজলের বস্তি
টি-শার্ট, ফতুয়া, জিন্স পরা লেডি প্রাণের পরম স্বস্তি
আমাকে পাওয়ার স্বপ্ন তুমি মন থেকে ফেলো মুছে
আর কিছু নেই পাওয়ার আমার, অচল তোমার কাছে//

জুলিয়েট: কী হবে এখন- বয়স আমার হয়ে গেছে ঊনত্রিশ
বিয়ের কনের ম্যারাথন রেসে already নিরামিষ
বরেরা ভাববে মেয়ের খালা, ঘটকেরা বড়বোন,
যাওবা আসে- বিগত পত্নী; সন্তান ৪ জন
তার উপর আছে তোমার-আমার ১২ বছরের কাহিনী
এতকিছু জেনে কে আছে বল, করবে আমায় ঘরণী
১২বছরে ১২ মিনিটও যদি ভুল করে ভালোবাসো
মিনতি করছি দূরে দূরে নয়, আরও কাছে আসো//

রোমিও: are you crazy? 21st centuryতে কিসের এত ভয়
সবখানেতে সবাই এখন অভিজ্ঞতাই চায়!
১২বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ রমণী তুমি
তোমায় দুধ-আলতায় রাঙিয়ে দেবে- গৃহপালিত স্বামী
রোম না থাকুক, তবু আমি এক "আলোকিত প্রেমিক"
এক নারীতে তুষ্ট থাকে কয়লা খনির শ্রমিক//

জুলিয়েট: তবে তাই হোক; তোমার থেকে নিচ্ছি বিদায় শেষে
সুখে থেকো, ভালো থেকো-- এইডস থেকে বেঁচে//

রোমিও: আহ! বহুকষ্টে সরানো গেল দীর্ঘদিনের বোঝা
এই খুশিতে মানত রইল ১০টা নফল রোযা
ব্রেকফাস্টে এলিটাকে চাই- লাঞ্চে নতুন মুখ
নিত্যনতুন মুখের মাঝেই পরম পাওয়ার সুখ
প্রতি ৭দিনে ১৪ নারী খুঁজব এক এক করে
weekend এ ডেটিংয়ে গিয়ে ফিরবো পরের ভোরে
thanks জুলিয়েট, দিয়েছো তুমি স্বাধীনভাবে বাঁচতে
তোমার স্বামী অফিসে গেলে -তোমায় যাব দেখতে.....
keep waiting Juliet, I am coming.........

[ এরপর কী ঘটে তা আর আমাদের জানা নেই। তবে জনশ্রুতি আছে পঞ্চাশোর্ধ এক ধনকুবেরের সঙ্গে বিয়ে হয় জুলিয়েটের, আর প্রতিশ্রুতিমতই রোমিওর আনাগোনা অব্যাহত থাকে জুলিয়েটের বাড়িতে।একদিন তারা ধরা পড়ে যায়; লজ্জায়-অপমানে আত্মহননের পথ বেছে নেয় জুলিয়েট, আর রোমিও?? নিজেকে জুলিয়েটের স্বামীর আক্রোশ থেকে বাঁচাতে দিগ্বিদিকশূন্য হয়ে জুলিয়েটের বাড়ির ৫ম তলা থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। শেক্সপিয়ার এবং আমাদের কাহিনীর পরিণতিতে কোন অমিল নেই, পার্থক্য শুধু ঘটনার কার্যকারণসূত্রে।ক্ষমা করে দিন শ্রদ্ধাভাজন শেক্সপিয়ার; বেঁচে থাকলে স্বয়ং আপনার পক্ষেও হয়ত এই পরিণতির অন্যথা করা সম্ভব হতনা]







১৫টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×