আমার কাছে খেলার সৌন্দর্যটাই বেশি প্রাধান্য পায় সবসময়, কারণ আমি মনে করি ব্যাটিং খেলার একটা আর্ট। তাই কত রান করল, এই বিবেচনার চেয়ে রানটা কিভাবে করল সেটাই মূখ্য ধরে নিই।।। আমি টিভিতে ক্রিকেট খেলা দেখছি ৯৫ সাল থেকে।খেলাটির প্রতি আমার একধরনের অন্ধমুগ্ধতা কাজ করে, সুতরাং ব্যাটসম্যানদের প্রতি আমার পক্ষপাতিত্ব অমূলক নয়। আমার পছন্দের তালিকাটা জানানো যাক:
১.শচীন টেন্ডুলকার
টেন্ডুলকারের খেলা প্রথম দেখি ৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষের ম্যাচটিতে। সে ম্যাচে সম্ভবত ১২৭ রান করেছিল সে । অদ্ভুত সব শট, আর দ্রুত রানিং বিটুইন দ্য উইকেট দেখে ঐটুকু বয়সেই ভক্ত হয়ে গিয়েছিলাম তার।।এরপর বলতে গেলে তার কোন ইনিংসই মিস করিনি। ওয়ানডেতে তার ৪২ সেঞ্চুরির প্রায় ৩৫টি ই আমি দেখেছি। টেস্ট সেভাবে দেখিনা বলে টেস্ট সেঞ্চুরীর অধিকাংশই দেখিনি। আমার দেখা টেণ্ডুলকারের সেরা ইনিংস কোনটা? এটা একটা খুবই কষ্টকর কাজ হবে আমার জন্য। ১`৯৯৮ এর শারজাহ কাপে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ১৩৮ করেছিল মনে হয়। সে ম্যাচে ওয়ার্ন খুব নাজেহাল হয়েছিল।
টেণ্ডুলকারের সেরা শট- স্ট্রেইট ড্রাইভ এবং কভার ড্রাইভ। এছাড়া স্পিন বলে প্যাডল সু্যইপ।
একমাত্র জেসন গিলেস্পির বলেই তাকে অস্বাচ্ছন্দ মনে হয় আমার। এর বাইরে কোন বোলারকেই তার সামনে বোলার মনে হয়না।
২. ব্রায়ান লারা
আমি ওয়েস্ট ইণ্ডিজের খেলা সেভাবে দেখিনি, তাই লারার সরাসরি ম্যাচগুলো কম দেখেছি।। তার ইনিংসগুলো অধিকাংশই পরে হাইলাইটসে দেখা। তাছাড়া, আমি যখন থেকে খেলা দেখি তার কিছুদিন পর থেকেই ওয়ানডেতে লারার অফফর্ম শুরু হয়।। তবুও হাইলাইটস দেখেই বলতে পারি লারা একজনই হয়। শচীন প্রিয় হলেও লারার খেলায় কিছু একটা আছে যা শচীনের খেলায় মিস করি। বিশেষ করে মুরালিধরনকেও যে গলির বোলার বানানো যায় এটা লারাই প্রতিনিয়ত দেখিয়ে গেছে। প্রতিটি বল খেলার আগে লারা ব্যাটটা নিয়ে অদ্ভুত একটা স্ট্যান্স দিত। মনে আছে, বাংলাদেশের সাথে একটা ম্যাচে লারার সেই রূদ্রমূর্তি।
লারার সেরা ইনিংস- অষ্ট্রেলিয়ার সাথে একটা টেস্টে ২১৪ করেছিল, কেন যেন সেই ইনিংসটাকে আমার খেলা দেখা জীবনেরই সেরা ইনিংস মনে হয়।
সেরা শট- হাফপুল ধরনের একটা অদ্ভুত শট ছিল, যেটা লারা ছাড়া আর কাউকেই খেলতে দেখিনি।
মনে হয় ম্যাকগ্রাকেই বেছে নিতে হবে লারার সেরা হন্তা হিসেবে।
৩.রাহুল দ্রাবিড়
মাঝে মাঝে মনে হয় ইন্ডিয়ায় শচীনের বিকল্পও হয়ত কোন একদিন আসবে , কিন্তু দ্রাবিড়ের বিকল্প নিয়ে সন্দেহ আছে।। ধীর মেজাজে খেললেও তার ব্যাটিংয়ে একটা বিশুদ্ধতা আছে
৪. রিকি পণ্টিং
সেই ৪৩৪ রানের ম্যাচটিতে অষ্ট্রেলিয়া হারায় যতটা খুশি হয়েছিলাম, তার চেয়েও খারাপ লেগেছিল পণ্টিংয়ের সেঞ্চুরীটির জন্য। হুক-পুলকে মনে হয় ক্রিকেটের রাজকীয় শট; আর এই দুটি শটে অবিসংসাবিত সেরা বলেই পণ্টিংকে বেছে নেয়া ।ইনিংসের শুরুতেে লেগবিফোর না হলে পণ্টিংকে আউট করা যে কোন বোলারের জন্যই দুঃস্বপ্নের অভিজ্ঞতা।।
৫. মার্ক ওয়াহ
শুধুমাত্র স্টাইল বিবেচনায় নিলে মার্ক ওয়াহ-ই আমার দেখা সেরা আকর্ষণীয় ব্যাটসম্যান।। প্রতিটি শটকে একেকটি পেইন্টিংয়ের মত মনে হত যেন...........
আর লেখার সময় নেই।।। আপনাদের সেরা ৫ বলেন, দেখি কয়টা কমন পড়ে।।।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।