somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩, ৫, এবং ৭ সংখ্যামাত্রার রাহুল দ্রাবিড়ীয় যৌগগল্প

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌগগল্পের গঠনবৈশিষ্ট্য:
১. কোন ঈ-কার,ঊ-কার,ঐ-কার,ঔ-কার যুক্ত শব্দ ব্যবহার করা যাবেনা।

২. কোন না-বোধক বাক্য থাকবেনা গল্পে, উদাহরণস্বরূপ- "আমি গল্প লিখিনা" এধরনের বাক্যের পরিবর্তে "আমি গল্প লিখতে অনভ্যস্ত" এমনটা লিখতে হবে।
৩.গল্পের শব্দগুলো হবে ৩, ৫ অথবা ৭ সংখ্যার। কিন্তু ৭-৩=৪, ৫-৩=২ এবং ৭-৫=২ হওয়ায় ২ ও ৪ সংখ্যার শব্দও গল্পে ব্যবহার করা যাবে, তবে এধরনের শব্দের সর্বোচ্চ সংখ্যা হবে ৩*৭= ২১টি।

৪. গল্পের শব্দসীমা : সর্বনিম্ন শব্দসংখ্যা ৩*৫=১৫, এবং সর্বোচ্চ শব্দসংখ্যা ৭^৩=৩৪৩.
৫.গল্পের মোট শব্দসংখ্যা হবে ৩,৫,৭, এর মধ্যে যে কোন দুটির কোন গুণিতক...সে অনুসারে রাহুল দ্রাবিড়ীড় গল্পের সর্বোচ্চ বৈধসীমা ৩৩৬ শব্দ( ৩ ও ৭ এর গুণিতক).........সম্ভাব্য যেসব শব্দসংখ্যার যৌগগল্প হতে পারে, .৩৩০,৩১৫,৩০০,২৯৪,২৮৫,২৮০,২৭৩,২৭০,২৫৫,২৫২,২৪৫,,২৪০.
..প্রভৃতি
এই ফরম্যাটের প্রথম যৌগগল্পটি
চা-মামা
'স্লামালাইকুম, কেমন আছেন মামা?'-বৃদ্ধ চাওয়ালাটি হতচকিয়ে উঠল শফিকের এমন সম্বোধনে- আমারে কইতেছেন স্যার?
জ্বি আপনাকেই, আমাকে চিনতে কষ্ট হচ্ছে?
চাওয়ালাটি ইতস্তত করছে বিধায় শফিক স্মিত হাসল- কষ্ট হওয়াটাই স্বাভাবিক, ভার্সিটি ছেড়েছি তাওতো প্রায় তেইশ বছর- ইত্যবসরে অনেক নতুন মানুষ যেমন এসেছে, একইভাবে বিদায়ও নিয়েছে; আপনি কতজনকে খেয়াল রাখবেন!
লোকটা হালকাভাবে নিঃশ্বাস ছাড়ল একটা- কথাডা কিন্তু হাচাই, দ্যাখতে দ্যাখতে ক্যামনে কইরা ত্রিশটা বছর কাটায়্যা দিলাম ভার্সিটিডায়।
শফিক আবার হাসল- হায়রে সময়! সেসব পুরনো প‌্যাচাল বরং থাকুক এখন।
(কয়েক মিনিট নির্বাক রইল শফিক, যদিও ইতিমধ্যেই চায়ের সঙ্গে গোল্ডলিফে তপ্ত মধ্যবিত্ত ঠোটের প্লেটোনিক ভালবাসায় স্মৃতি জন্ম নিয়েছে- স্পর্শে স্পর্শে অনিঃশেষে প্রত্যাবর্তন করছে সবুজাভ অধ্যায়গুলো।)

ক্লাস-বন্ধুদের আড্ডা, অতঃপর রুমানা আখ্যান, এবং অনিবার্যভাবেই দলছুট হওয়া। কিন্তু চায়ের চাহিদা একই থাকায় চাওয়ালার দ্বারস্থ হতেই হত। রুমানা এখন নিজের মানুষ, অভাব কিংবা আভিজাত্যের একতরফা অনুপস্থিতির সত্ত্বেও তাদের ঘরের দেয়ালে স্নেহ প্রতিফলিত হচ্ছে সর্বত্র।
'মামার সেই বাচ্চা ছেলেটা কোথায় এখন?এতদিনেতো অনেক জোয়ান হয়েছে, ধারণা করছি'- আগ্রহসহকারে জানতে চাইল শফিক।
'পোলাডা অহন আখিরাতের হিসাব দিতাছে'- চাওয়ালার চোখের প্রান্তে ইলশেগুড়ি বৃষ্টি নামল, তবুও নিজেকে সামলে বলল- পনের বছর আগের ঘটনা : ফুটপাতেই ঘুমায়্যা আছিল ছ্যাড়াডা- জ্বর জ্বর লাগতেছিল একটু, হঠাৎ ক্যামনে কইরা জানডা বাইর হইল, সেইডা একটা মারাত্মক ঘাপলা- আল্লাহই কইতে পারব!
শফিক বিমর্ষ হল আবারো- তাদের প্রথম সন্তানটা বেঁচে থাকলে বাইশে পড়ত আসছে মাসেই; টাইফয়েড জ্বরে শিশুটির আয়ুষ্কাল এগারোতেই আটকে পড়ল।

ঢিমেতেতালা গতিতে সময় এগুচ্ছিল বিধায় আরও একটা চায়ের কাপে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছিল শফিক, চাওয়ালাটি মুগ্ধ দৃষ্টিতে চা-পান অবলোকন করছিল, এমন সময় ভার্সিটি পড়ুয়া জনৈক ফ্যাশনদুরস্ত তরুণ সেখানে আসল; মুচকি হাসির হালকা আভায় শফিক বলল- আমার ছেলেকে চিনেন নিশ্চয়ই? ওর কাছেই এসেছিলাম।
হতবিহ্বল তরুণ কেবল এটুকু উচ্চারণ করল- বাবার যুগেও ক্যাম্পাসেই ছিলেন চা-মামা?

বৃদ্ধ চাওয়ালাটি মাথার আলগা টুপিটা শক্তভাবে পরল; সামনে দুজন ভিন্ন প্রজন্মের মানুষ, অথচ জনক-শাবক উভয়েরই সম্বোধন, 'চা-মামা'।
একটা পবিত্র হাসির খণ্ডায়িত অংশ আছড়ে পড়ল মুখের উপত্যকায়।

...........................
এই গল্পটির মোট শব্দসংখ্যা ২৯৪ (৩ ও ৭ এর গুণিতক), এবং ২, ৪ সংখ্যামাত্রার শব্দ আছে মোট ১৫টি.....

রাহুল দ্রাবিড় আমার ভীষণ পছন্দের একজন ব্যাটসম্যান। কিছুদিন আগে ইএসপিএন এ তার একটা পুরনো ইনিংস দেখার সময় এই ধরনের প‌্যাটার্নটা মাথায় এসেছিল, তাই তার নামানুসারে এধরনের গল্পের নাম "রাহুল দ্রাবিড়ীয় গল্প" রাখা হয়েছে.....
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৫
৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×