এই কি মানবতা আর ধর্ম নিরপেক্ষতা!!-কাশ্মীরে দুই মুসলিম তরুণীকে ধর্ষণ ও হত্যা
০৬ ই জুন, ২০০৯ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই মুসলিম তরুণীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ভারতীয় সেনাবাহিনী ঐ দুই তরুণীকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে একটি নালায় ফেলে রেখেছিল বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন। আজ শ্রীনগরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। হুররিয়াত কনফারেন্সের ডাকা ধর্মঘটে আজও শ্রীনগরের সকল সরকারী অফিস-আদালত, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কাশ্মীরের অন্যান্য স্থানেও একই অবস্থা বিরাজ করছে। পাশাপাশি যান চলাচল এবং দোকান-পাট বন্ধ রয়েছে। কার্যত গত ছয় দিন ধরে কাশ্মীর অচল হয়ে আছে। কাশ্মীরের প্রধান বিরোধী দল পিডিপির প্রধান মেহবুবা মুফতি সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি জানিয়েছেন। এই আইনের কারণেই সেনাবাহিনী নানা ধরনের অন্যায়-অপরাধে জড়িয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেছেন। সেনাবাহিনী ব্যারাকে ফিরে না যাওয়া পর্যন্ত কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না বলে তিনি জানিয়েছেন।
গত সপ্তায় কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শোপিয়ান এলাকায় ১৭ ও ২২ বছরের ঐ দুই মুসলিম তরুণীর মৃতদেহ একটি নালার ভেতর থেকে উদ্ধার করা হয়। নিহতদের পরিবারের সদস্যরা বলেছেন, হতভাগ্য তরুণীদের মৃতদেহে কোন কাপড় ছিলো না এবং তাদের শরীরে নির্যাতনের চিহ্ণ রয়েছে। তারা অভিযোগ করেছেন, ভারতীয় সেনারা অপহরণ করে ঐ দুই তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে তাদের নির্মমভাবে হত্যা করেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন