তোমার চোখ এত লাল কেন
(নির্মলেন্দু গুণ)
আমি বলছিনা ভালোবাসতেই হবে,আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছিনা ভালোবাসতেই হবে,,আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নি্যে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছিনা,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারী মুক্তি দিয়েছে স্বামি সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জগ্গেস করুক:
আমার জল লাগবে কিনা,নুন লাগবে কিনা।
এটো বাসন,গেন্জী-রুমাল আমি নিজেই ধুতে পারি।
আমি বলছিনা ভালোবাসতেই হবে,,আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘহরের দরোজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সংগী না হোক,কেউ অন্তত আমাকে
জগ্গেস করুক: 'তোমার চোখ এত লাল কেন?'
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



