আমার প্রিয় পোস্ট

বাংলা কম্পিউটিং: শুরু করলাম ওয়ার্ড প্রেস মিউয়ের বাংলাকরন প্রক্রিয়া...

২৩ শে মে, ২০০৭ রাত ১:৫৫

শেয়ারঃ
0 0 0

দুপুরে বাংলা ফোরাম নিয়ে দেয়া পোষ্টে এসে মাহবুব মুর্শেদ ভাই বললেন ওয়ার্ডপ্রেস মিউ বাংলা করতে পারলে ভাল হয়। ভাবলাম দেখি চেষ্টা করে। কিন্তু ওয়ার্ড প্রেস সেটাপ করা যে এত ঝামেলা জানলে অন্তত আজ বসতাম না এটা নিয়ে..। প্রায় দুই ঘন্টা ধরে এই ঝামেলা সারলাম।

সেটাপ করতে গিয়ে কেমন ঝামেলা হলো তার একটু বর্ননা দেই... ওয়েব সার্ভারগুলো আমার পিসিতেই সেটাপ করা আছে। সেখানে গেলাম ইনষ্টল করতে। প্রথমেই ম্যসেজ দিলো- Warning! It looks like mod_rewrite is not installed. ....গেলাম এ্যপাচির কনফিগ ফাইলে... গিয়ে দেখি mod_rewrite মডিউলটা দেয়াই আছে, তবে ডিসেবল করা। এনাবল করলাম... কিন্তু এ্যপাচি তো আর রান করে না। গেলাম ওদের ওয়েবে mod_rewrite সেটিংস দেখার জন্য। সেখানে এক গাদা অদরকারী (অন্তত আমার জন্য) কথাবার্তা। কাজের কথা অনেক ঘুড়িয়ে ফিরিয়ে একটু একটু করে বলা। মেজাজটা এত খারাপ হলো। যাই হোক, শেষ পর্যন্ত mod_rewrite ঝামেলা ঠিক করে সেটাপ করে ফেললাম। এবার এডমিন ইউজার নিয়ে লাগলো ক্যচাল। ইউজার নাম দেয়ার অপশন আছে, কিন্তু পাসওয়ার্ড দেয়ার অপশন নাই। এদিকে মার্কারি মেইল সার্ভার আপ করে রাখিনি তখন। সুতরাং মেইলটা যে কোন দিকে গেল... বিরক্ত হয়ে ভাবছি এডমিন পাসওয়ার্ড উদ্ধার করি কিভাবে..। গেলাম পিএইচপি মাই এডমিনে। ওখানে পাসওয়ার্ড হ্যাস দেয়া.. যা থেকে পাসওয়ার্ড রিট্রিভ করা সম্ভব নয়। মার্কারি মেইল সার্ভার আপ করে আরেকটা ইউজার রেজি: করতে গিয়ে দেখি ইমেলই ভ্যারিফিকেশনে সমস্যা দিচ্ছে। মেজাজ তখন পুরা হট.... পরে প্রজেক্ট ৭১ এর জন্য সেটাপ করা ফোরামটায় নিক রেজি: করতে গিয়ে দেখি ২৪ ঘন্টার মাঝে আরেকটা নিক রেজি: করা যাবে না। পিসির আইপি পরিবর্তন করে এই সমস্যা থেকে বাঁচলাম। নতুন একটা নিক রেজি: করে সেটার পাসওয়ার্ড হ্যাসটা বের করলাম পিএইপপি মাইএডমিন থেকে। তারপর সেটা কপি পেষ্ট করে দিলাম ওয়ার্ড প্রেসের ইউজার টেবিলের পাসওয়ার্ডের ঘরে। তারপরই গলইন হলো..... এর পর বসলাম বাংলা নিয়ে...... ঘেটে ঘুটে যা বুঝলাম, ওয়ার্ড প্রেস খুবই বেতাল ধরনের একটা এপ্লিকেশন। কোনই সিষ্টেম নাই... এত হিজিবিজি!!! যাই হোক.. বেশ কিছুক্ষন ঘেটে বুঝলাম কঠিন কিছু না...


পরেরবার যখন আবার এটা নিয়ে বসবো, তখন অনেকটা করে ফেলবো কাজ। আপাতত আর নাহ......

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ব্লগবাংলা ব্লগ ;
প্রকাশ করা হয়েছে: বাংলা কম্পিউটিং  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ রাত ২:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৩ শে মে, ২০০৭ রাত ১:৫৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আচ্ছা, এমনকি কোন স্ফটওয়ার আছে, যা দিয়ে ইংলিশ ওয়াডের ওপর রাইট ক্লিক করলে বা ডবল ক্লিক করলে বাংলা অর্থ দেখাবে?
যদি না থাকে, তাহলে বানানো কি সম্ভব?
৩. ২৩ শে মে, ২০০৭ রাত ২:০১
দুবলো বলেছেন: আচ্ছা, এমনকি কোন স্ফটওয়ার আছে, যা দিয়ে ইংলিশ ওয়াডের ওপর রাইট ক্লিক করলে বা ডবল ক্লিক করলে বাংলা অর্থ দেখাবে?
যদি না থাকে, তাহলে বানানো কি সম্ভব?
৪. ২৩ শে মে, ২০০৭ রাত ২:০২
দ্রোহী বলেছেন: একটা ভালো কথা বলি: জি.আর.ই এর প্রিপারেশনে আরেকটু বেশী সময় দিন, ওয়ার্ডপ্রেস এর বাংলা পরে করলেও চলবে।
৫. ২৩ শে মে, ২০০৭ রাত ২:০৪
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ দুবলো।


মো: আলী আকন্দ, এরকম কোন সফটওয়্যার এখনো দেখিনি। তবে অনেক ভালো কিছু বাংলা ডিকশনারী প্রোগ্রাম আছে।

হ্যা.. বানানো সম্ভব... অসম্ভব বলে কিছু নাই আসলে। তবে সময় নষ্ট... আমি ৭/৮ বছর আগে একটা ইংলিশ টু বাংলা ডিকশনারী সফটওয়্যার বানিয়েছিলাম। পরে দেখলাম সিডি বের করলে সবাই কপি করে নিয়ে যায়... তাই ঐ প্রযেক্ট বাদ!


ধন্যবাদ।
৬. ২৩ শে মে, ২০০৭ রাত ২:০৫
ত্রিভুজ বলেছেন: দ্রোহী,
এইসবই আমার কাছে এন্টারটেইনমেন্ট। পড়তে পড়তে বা কাজ করতে করতে বোর হয়ে গেলে করি...


ধন্যবাদ উপদেশের জন্য।
৭. ২৩ শে মে, ২০০৭ রাত ২:০৮
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: একটা ভাল ডিকশনারির নাম বলবেন?
আর কোথায় পাব?
৮. ২৩ শে মে, ২০০৭ রাত ২:১০
ইবনে সালাম বলেছেন: ওয়ার্ড প্রেস মিউয়ের কাজ কি? বাংলা করলে কি সুবিধা হবে?
১১. ২৩ শে মে, ২০০৭ রাত ২:১৪
ত্রিভুজ বলেছেন: মো: আলী আকন্দ,
আপনার জন্য ভাল একটি ডিকশনারী আপলোড করে দিচ্ছি.... ৩০ মিনিট অপেক্ষা করুন....


ওটা একটা ওপেন সোর্স ব্লগ সফটওয়ার @ ইবনে সালাম
১২. ২৩ শে মে, ২০০৭ রাত ২:৩৮
হিজিবিজি হিজিবিজি বলেছেন: বাংলা ডিকশনারীটা আমার ওয়েবে আপলোড করে দিলাম @ মো: আলী আকন্দ

http://download.trivuz.com/ এটা কপি পেষ্ট করুন অথবা !@@!762756 !@@!762757 !@@!762758..

তারপর Bangla_dictionary.zip ফাইলটা ডাউনলোড করুন।


হ্যা.. জিপিএলেই করার ইচ্ছে.... দেখাযাক কেমন হয়... @ মুর্শেদ ভাই
১৩. ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:৪৬
এ. আহমেদ বলেছেন: ত্রিভূজ ভাই, চালায়া যান বস। আমরা ত আছিই।
১৪. ২৩ শে মে, ২০০৭ দুপুর ২:১৩
ত্রিভুজ বলেছেন: ইনশাল্লাহ এ.আহমেদ। ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।
১৫. ২৩ শে মে, ২০০৭ বিকাল ৩:৩২
তাসনিম নুসরাত বলেছেন: ত্রিভুজ ভাই, ওয়ার্ডপ্রেস বাংলা ট্রান্সলেশন আর মিউ বাংলা ট্রান্সলেশন কি আলাদা? মিউ এর জন্য এক্সট্রা কিছু ট্রান্সলেশন লাগতে পারে (আমি জানি না, মিউ ইন্সটল করার দরকার হয় নাই কখনও), তবে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস আপনাকে ট্রান্সলেট করতে হবে না, অনলাইনেই আছে ওয়ার্ডপ্রেস এর বাংলা ভার্সন।


Meghdut - Bangla Wordpress - মেইন সাইট

Download Bangla Locale for Wordpress - বাংলা ল্যাঙ্গুয়েজ ফাইলস

কাজে লাগল কিনা বইলেন। আর কোনভাবে হেল্প করতে পারি কিনা তাও বইলেন :)


তবে আমার ব্যক্তিগত মত হল, ওয়ার্ডপ্রেস এর কোন ব্লগ সামহোইয়্যারের বিকল্প হতে পারে না (মাহবুব ভাই যেটা করতে চাচ্ছেন)। ওয়ার্ডপ্রেস কোন নতুন ব্লগার (যে আগে ওয়ার্ডপ্রেস ইউজ করে নাই) এর জন্য বিশাল ভ্যাজালের ব্যাপার। সামহোইয়্যারের সিম্পলিসিটি আর ফিচারস অন ফিচার রিকোয়েস্ট এর সুবিধা ওয়ার্ডপ্রেস এ পাওয়া সম্ভব না।


যাই হোক, এত কিছু ভাবলে কাজ হয় না। চালিয়ে যান :)
১৬. ২৩ শে মে, ২০০৭ বিকাল ৩:৩৩
তাসনিম নুসরাত বলেছেন: যাব্বাবা! লিংক দেখি হিব্রু হয়ে গেল! যাই হোক, লিংক কাজ করতেছে...
১৭. ১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২১
গিফার বলেছেন: ভাই w3scools.com এর মত একটা বাংলা সাইট করা যায় নাহ?

আমরা তোহ শিখবার চাই কিন্তু ইংরেজি তার জন্য সমস্যা....।

 

মোট সময় লেগেছে ০.৯৫১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
[link|http://www.trivuz.com|!@!20]



যা বেইবি...
দৌড়ে যাবি...
শিখবি মালটি মিডিয়া......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ