somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট বোর্ডকে ১০০ মিলিয়ন টাকা দিচ্ছে ইসলামী ব্যাংক

১৩ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ স্পন্সর মানি





বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এবার যুক্ত হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ক্রীড়াঙ্গনের সাথে ইসলামী ব্যাংক অনেক আগে থেকে যুক্ত থাকলেও ক্রিকেট বোর্ডের সাথে এবারই প্রথম। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: দশ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে। ক্রীড়াঙ্গনের ইতিহাসে এত বড় অংকের অর্থ দিয়ে স্পন্সর হওয়ার ঘটনা এটাই প্রথম। গতকাল স্থানীয় একটি হোটেলে ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আর ক্রিকেট বোর্ডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, পরিচালক ইঞ্জিনিয়ার সেকান্দার আলী খান, ক্রিকেট বোর্ডের সভাপতি আহম মোস্তফা কামাল, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউসুফ এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে ক্রিকেট বোর্ড নিয়েছে অনেকগুলো পরিকল্পনা। যার মধ্যে অন্যতম ঢাকার সৌন্দর্য বর্ধন। ইসলামী ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ দশ কোটি টাকা দিয়ে ঢাকার সৌন্দর্য বর্ধনের কাজ করবে ক্রিকেট বোর্ড। বিশেষ করে বিমান বন্দর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে মিরপুর স্টেডিয়াম সড়কটিকে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এই সড়কটিকে নিয়ে নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। এই সড়কটিতে সৌন্দর্য বর্ধনে ব্যয় হবে ইসলামী ব্যাংকের দেয়া দশ কোটি টাকা। অফিসিয়াল স্পন্সর হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এই সড়কে দুটি গেট, বিল বোর্ড ও বিভিন্ন লেখা সম্মিলিত ব্যানার ব্যবহার করবে। এই সড়কের আলোক সজ্জার জন্য নেয়া হয়েছে বিশেষ ধরনের পরিকল্পনা।
গতকাল সাংবাদিক সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের বলেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর জাতীয় ক্রিকেট দলের সাথে যুক্ত হতে পেরে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক এটা জাতীয় গৌরবের বিষয়। এতে শামিল হতে পেরে আমরা ধন্য।’’
তিনি বলেন, ‘‘ইসলামী ব্যাংক জনগণের ব্যাংক। আমাদের লক্ষ্য অর্থনৈতিকভাবে প্রথম সারির ১০টি দেশের মধ্যে একটি থাকা। স্বাধীনতার চেতনা, দেশপ্রেম নিয়ে বিশ্ব সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো এটাই আমাদের সাধনা ও সংগ্রাম। বাংলাদেশ সব খেলায় জিতবে এবং অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। বিশ্ববাসী দেখুক আমরা এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’’
ক্রিকেট বোর্ডের সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘‘প্রথম বারের মতো ক্রিকেট বোর্ডকে সমর্থন দেয়ার জন্য এবং জাতীয় ক্রিকেট দলকে উজ্জ্বীবিত করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:-কে দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। ইসলামী ব্যাংক প্রথম সারির ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে।
ইসলামী ব্যাংক আমাদের জীবনের একটি অবিচ্ছেদ অংশ। ইসলামী ব্যাংক আমাদের দশ কোটি টাকা দিয়েছে। ক্রীড়াঙ্গনে এটাই সর্ববৃহৎ স্পন্সর। এর আগে এক টুর্নামেন্টে এতো বেশি টাকা দিয়ে কেউ স্পন্সর হয়নি।’’
তিনি আরো বলেন, ‘‘ইসলামী ব্যাংক চাইলে যে কোন খেলায় এমন অর্থ দিতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের এতে অনুমতি আছে। তবে তারা যে টাকা দিবে স্পন্সর হিসেবে তা যেন ট্যাক্স মুক্ত হয়। এ জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।’’
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×