পৃথিবীর ১৯৩তম দেশ দক্ষিণ সুদানের জন্ম আজ এবং আমরা সামু'র ব্লগাররা
০৯ ই জুলাই, ২০১১ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রথম জন্মদিন পৃথিবীর নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের। সুদান থেকে গণভোটের ভিত্তিতে বিচ্ছিন্ন হতে যাওয়া এই আফ্রিকান দেশটি জন্মগ্রহণ করছে আফ্রিকার লক্ষ লক্ষ শিশুর মত পুষ্টিহীন অস্বাভাবিক এক পরিবেশে।
জাতিসংঘের হিসেবে এটি বিশ্বের ১৯৩তম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে। আমাদের সামু-তে এ নিয়ে আজ কোন ব্লগ এখনও আমার নজরে আসে নি। আজ পুরো দিনটাই ব্লগ ডমিনেট করছে ভিকারুন্নেছার কুলাঙ্গার শিক্ষক পরিমল গং এবং বিরোধীদলীয় চিফ হুইপ জ. আ. ফরুক। এই বিষয় দু'টি নিয়ে আরও অনেক ব্লগ আসবে বলে আমার মনে হয়। আসা উচিৎ বটে।
বর্তমানে আর একটি ডমিনেটিং নিউজ হচ্ছে মিডিয়া মুঘল মার্ডক-র বহুল প্রচারিত ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্যা ওয়ার্ল্ড এর আড়িপাতা কেলেঙ্কারি এবং এর সাবেক সম্পাদক এন্ডি কাউলসন-এর গ্রেপ্তার।
সামু-তে অনেক সাংবাদিক ব্লগ লেখেন। কিন্তু পেশাগত সাফল্য এবং ব্যাবসায়িক মুনাফার জন্য সংবাদপত্রগুলো কত নিচে নামতে পারে তার এসব দৃষ্টান্ত নিয়েও কোন ব্লগ দেখলাম না তাদের কাছ থেকে।
আমরা কি তবে কাঁদা-ছোড়াছুড়ি, যৌনতা আর সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করতেই সারাদিন ব্যস্ত থাকছি?
বিচারের ভার পাঠকের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন