somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে আমরা ছোট্ট একটা ঘটনা পড়ি......

২৬ শে মার্চ, ২০১০ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করেন না, আল্লাহকে মেনে চলেন না, তাদের জন্য আশা করি কাজে লাগবে।

আল্লাহ পাকের অস্তিত্ব

আল্লাহ পাক নিরাকার, বাহ্যিক চোখে দৃশ্যমান নহে। তবে তাঁর অস্তিত্বকে অস্বীকার করা যায় না। এ সম্পর্কে নিচে বর্ণিত প্রমাণটিই যথেষ্ট-

*ইমাম আযম (রঃ) এর সময়ের ঘটনা। রোম থেকে এক খৃষ্টান পাদ্রী এলেন। তিনি ঘোষণা করলেন, কোন মুসলমান আলেম যদি তাঁর তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তিনি ইসলাম ধর্ম কবুল করবেন। প্রশ্ন তিনটি ছিল-
১। ইসলাম ধর্মে যে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলা হয় সেই আল্লাহ কি ছিলেন?
২। সে আল্লাহ কোন দিকে চেয়ে আছেন অর্থ্যাৎ তাঁর মুখ কোন দিকে ফেরানো?
৩। যে মূহুর্তে আমরা বিতর্কে লিপ্ত ঠিক সেই মূহুর্তে আল্লাহ কি করবেন?

অনেক আলেম সত্যই বিব্রত বোধ করছিলেন এসব প্রশ্ন শুনে। শত শত আলেমগণের মধ্য থেকে হঠাৎ এক ছোট্ট বালক (তখন তিনি ছোট ছিলেন যিনি ছিলেন ইমাম আবু হানীফা (রঃ) ) বিতর্কের স্থানে এ প্রশ্ন তিনটি শুনার পর তিনি খলীফা মানছুরকে জিজ্ঞাসা করলেন যে, পাদ্রীর আর কোন প্রশ্ন আছে কি না? পাদ্রী না সূচক জবাব দিলে ইমাম আবু হানীফা বক্তৃতার মঞ্চ থেকে পাদ্রীকে নেমে আসার নির্দেশ দিল। পাদ্রী নিচে নেমে এল। ইমাম সাহেব স্বয়ং মঞ্চে আরোহণ করে বক্তার নির্দিষ্ট আসনে আসীন হলেন। এবার ইমাম সাহেব ও পাদ্রীর মাঝে নিম্নরূপ কথাবার্তা হল।
ইমাম সাহেবঃ পাদ্রী সাহেব। আপনি এক, দুই, তিন থেকে একশ পর্যন্ত গণনা করুন তো।
পাদ্রী গণনা করলে ইমাম সাহেব আবার বললো, ঠিক আছে। এবার উল্টো দিক থেকে গণনা করুন।
পাদ্রী কথামতো উল্টো দিক থেকে গণনা শুরু করলো।
গণনা শেষ হলে ইমাম সাহেব বললেন, এবার বলুন তো একের পূর্বে কি রয়েছে?
পাদ্রী বললঃ একের পূর্বে তো কিছুই নেই।
ইমাম আযম বললেনঃ তাহলে আপনি স্বীকার করছেন একের পূর্বে কিছুই নেই, থাকতে পারে না। তেমনি এক আল্লাহই অনাদি অন্ততঃ সুতরাং তাঁর পূর্বে কোন কিছু থাকার প্রশ্নই উঠতে পারে না। এ প্রত্যাশিত জবাবে পাদ্রী নিরুত্তর হয়ে রয়ে গেলেন। আর সাথে সাথে সকল আলেমগণ তাঁর মুখের দিকে তাকিয়ে রইলেন।
অতঃপর পাদ্রী ক্রোধের সুরে বললেনঃ ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিন।
ইমাম সাহেবঃ মাথার উপর যে ঝুলন্ত আলোটি রয়েছে বলুন তো সেটির মুখ কোনদিকে?
পাদ্রীঃ আলো তো চারিদিকেই সমভাবে বিচ্ছুরিত হচ্ছে।
ইমাম সাহেবঃ আপনার মতে যদি আলোটি চারিদিকে সমভাবে বিচ্ছুরিত হতে পারে তেমনিভাবে আল্লাহ পাক যিনি সমস্ত আসমান জমীনের সকল আলোর উৎস, তাঁর প্রবাহ চতুর্দিকে বিচ্ছুরিত।
দ্বিতীয় জবাবে আরো দমে গেল পাদ্রী। বলল, আচ্ছা এবার তৃতীয় প্রশ্নের জবাব দিন। বলুন, আল্লাহ এ মূহুর্তে কি করছেন?
ইমাম সাহেবঃ এ মূহুর্তে আল্লাহ পাক আপনাকে মঞ্চের উচ্চ আসন থেকে অবতরণ করিয়ে তদস্থলে আমাকে আরোহণ করালেন এবং আপনাকে পরাজিত করিয়ে আমাকে আপনার উপর বিজয়ী করলেন। পাদ্রী দম্ভ চূর্ণ হলো।

আর উপস্থিত সকলে ইমাম আবু হানীফা (রঃ) এর প্রশংসা করতে লাগলেন।


আসুন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মুসলমান হয়েও আল্লাহকে বিশ্বাস করে না। অন্তত তারা যদি এই ছোট ঘটনাটা ভালভাবে চিন্তা করে দেখেন তাহলে বুঝবেন, আসলেই আল্লাহর অস্তিত্ব আছে কি না?
৪৭টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×