হযরত বায়জিদ বোস্তামী (রহ: ) আমাদের মুসলিম ইতিহাসে এক অনন্য সাধারণ বুযুর্গ। তার সম্পর্কে একটি বিখ্যাত ঘটনা আছে। তিনি যখন ইন্তেকাল করলেন। তখন এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখল। প্রশ্ন করল মহান আল্লাহ তায়ালা আপনার সাথে কী আচরণ করেছেন? হযরত বায়জিদ বোস্তামী (রহ: ) বললেন- আল্রাহ তায়ালা আমার সাথে অদ্ভূত আচরণ করেছেন। আমি যখন আল্লাহর সমীপে হাজির হলাম তখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন আমার কাছে কি আমল নিয়ে এসেছো। আমি ভাবলাম কি জবাব দেব? কারণ আল্লাহর দরবারে পেশ করার মতো কোন আমল তো আমার নেই। তাই বললাম, হে আল্লাহ আমি তো শূণ্য হাতে এসেছি। আপনার কাছে পেশ করার মতো আমার কিছু নেই। এবং আপনার দয়া ছাড়া আমার সামনে মুক্তির কোন পথ নেই । আল্লাহ তায়ালা ইরশাদ করলেন, তুমি তো দুনিয়াতে অনেক অনেক বড় বড় আমল করে এসেছো। তবে তোমার একটি আমল আমার খুবই পছন্দ হয়েছে আজ তোমাকে সেই আমলটির বিনিময়ে ক্ষমা করে দিচ্ছি। আমলটি হল এক রাতে তুমি যখন ঘুম হতে জেগেছো তখন লক্ষ করেছ একটি বিড়ালের বাচ্চা প্রচন্ড শীতে থরথর করে কাঁপছে। বিড়ালটির জন্য তোমার অন্তরে মমতা জেগেছে তখন তুমি বিড়ালটিকে লেপের ভিতরে আশ্রয় দিয়েছো। আর বিড়ালটি অবশিষ্ট রাত লেপের নিচে আরামে ঘুমিয়েছে। তোমার এ আমলটি ছিল গভীর ইখলাস পূর্ণ। একমাত্র আমার সন্তুষ্টি ছাড়া তোমার সেখানে আর কোন উদ্দেশ্য ছিল না। তোমার এ কাজটি আমার খুবই পছন্দ হয়েছে। এরই বিনিময়ে আজ তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। হযরত বায়জিদ বোস্তামী (রহ: ) বলেন, পৃথিবীতে জ্ঞান পান্ডিত্যের কত বড় বড় সিড়ি পার করে এসেছি। কিন্তু আজ তার কোনটিই কাজে আসেনি। কাজে এসেছে আল্লাহর সৃস্টির প্রতি একটি সামান্য সুন্দর আচরণ।
হৃদয় ছোঁয়া কাহিনী- হযরত বায়জিদ বোস্তামী (রহ: )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।