হৃদেয়র ময়নাতদন্ত
দৈর্ঘ্যে-প্রস্তে মাপতে হলে প্রয়োজন মিটারের ফিতে।
ভালবাসা কি নিক্তিতে উঠালে নড়ে উঠে নিক্তির কাটা?
নাকি তরল,পানির মত গড়িয়ে গড়িয়ে যায়?
ভালবাসা যদি দৈর্ঘ্যে-প্রস্তে বেড়ে যায় মানুষের মনে,
তবে নিশ্চিত দর্জির দোকান থেকে ফিতে এনে
মাপতে হবে বুকের দেয়াল,কত মিটার দীর্ঘ ভালবাসা
ইস্পাতের রেললাইন হয়ে বসতে পারে বুকের জমিনে?
ভালবাসা নিয়ে এত মুগ্ধ সময় যায় মানুষের
তবুও মাপামাপির কাজটি আর হয়না।
উপরের পংতিমালায় যেমন প্রকাশ পেয়েছে ভালবাসা পরিমাপের ব্যাপারে সন্দিহান ও দ্বিধাগ্রস্থ রোমান্টিক কবি শাহাবুদ্দীন নাগরী, তেমনি সৃষ্টিলগ্ন থেকেই মানুষের কাছে রহস্যাবৃত ভালবাসা ব্যাপারটি। ভালবাসার রহস্যভেদ সম্ভব হয়নি বলেই আবিস্ড়্গৃত হয়নি ভালবাসা মাপার কোন যন্ত্র,এই বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক যুগেও। আজ পর্যন্ত পাওয়া যায়নি ভালবাসার সর্বজন স্বীকৃত কোন সংজ্ঞা। ভালবাসা কাকে বলে,কত প্রকার ও কি কি? এ ধরণের কোন প্রশ্নেরই উত্তর পাঠ্য বইয়ে নেই। অভিধানে সমশব্দ বা প্রতিশব্দ থাকলেও নেই প্রচুর ব্যাখ্যা। তবে অদৃশ্য অনুমান থেকে শুধুমাত্র এটুকুই বুঝা যায় ভাললাগা থেকেই ভালবাসার জন্ম। ত্রে বিশেষ আনন্দ এবং অনেকের বেলায় বিরহ-বেদনায় যার সমাপ্তি ঘটে। ভালবাসার কোন সর্বজন স্বীকৃত সংজ্ঞা পাওয়া না গেলেও জনৈক ভালবাসার গবেষক ভালবাসার সংজ্ঞা (যার সাথে অনেকেই একমত হবেন) দিয়েছেন এই রকম যেমন (১) পিতা-মাতার প্রতি ভালবাসা- শ্রদ্ধার। (২) স্ত্রী বা প্রেমিকার প্রতি ভালবাসা- প্রণয়ের। (৩) সন্তানের প্রতি ভালবাসা-স্নেহের। (৪) বন্ধু মহলের প্রতি ভালবাসা-শুভেচ্ছা ও প্রীতি বিনিময়ের।
সম্পর্কভেদে ভালবাসার সংজ্ঞা যাই হোকনা কেনো ভালবাসা ব্যাপারটা সম্পূর্ণ আবেগ নিয়ন্ত্রিত। আবেগের উপরই ভালবাসার ত্রে,পরিধি ও বিচরণ। তবে প্রেম বা ভালবাসায় আবেগের বেগ এত তীব্র হওয়া উচিত নয়,যে তীব্রতা জোয়ারের মত সামাজিকতার উচু দেয়াল অতিক্রম করে প্লাবিত করে পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে। আর ভালবাসার আনন্দ যখন নাটকীয়ভাবে বিরহের দিকে মোড় নেয় তখনই ভগ্ন-হßদয়ে জাগে হাজারো প্রশ্ন,মনের মানুষটিকে নিয়ে। যেমন-‘‘এ কেমন প্রেম তোমার? একেই কি বলে রাহুর প্রেম? নিষ্ঠুরভাবে গ্রাস করেই যে তৃপ্ত হয়। কি ছিল আমার অপরাধ? আমার হßদয়ে যে তুষের আগুনের জন্ম দিলে তা কেবল লোক চোখের আড়ালে ধ্বিকি ধ্বিকি জ্বলছে আজও। সবটাই কি ছিল ছলনা? ভালবাসার কি নির্মম প্রতিদান দিলে তুমি; তুমিইতো বলেছিলে ভালবাসা কোন পাপ নয়। আমাদের ভালবাসার সেতুটা তুমি ভেঙ্গে দিওনা,এটাই শুধু মিনতি। আমাকে নিঃস্ব করে যেওনা। ধুমকেতুর মত আমার অন্ধকার জীবনে উদয় হয়ে খানিক আলো ছড়িয়ে আবার কেন চলে গেলে? মন প্রাণ দিয়ে ভালবাসার প্রতিদানে বুকভরা হাহাকার আমার শেষ সম্বল। তোমাকে মন থেকে মুছে ফেলার চেষ্টাতেও ব্যর্থ হই। মাঝে মাঝে ভাবি সবটাই আমার মনগড়া অথবা দিবাস্বপ্ন। কিন্ত তোমার স্মৃতিগুলো তা হতে দেয়না। তোমাতে সম্পূর্ন মোহগ্রস্থ হয়ে ফিরে আসি নিজ ঠিকানায়। আশায় থাকি পুনঃমিলনের ”।
প্রেমহীন এই যান্ত্রিক পৃথিবীতে মানুষ চলে যন্ত্রের মত,কথা বলে হিসেব করে,থাকে নিজস্ব গন্ডির মাঝে। আর ভালবাসা···? একান্ত ব্যক্তিগত হলেও সময় নেই তাকে নিয়ে ভাবার,কিন্ত কেন? ভালবাসার রুপ-রেখা,আকার-আয়তন, বা সীমানা-পরিধি নেই বলেই কি? হয়তো একদিন ভালবাসা মাপার যন্ত্র আবিস্ড়্গৃত হয়ে যাবে! শুধু কি অপোয় থাকা,সেদিনই ভালবাসা মাপামাপির কাজটি সেরে নেওয়া যাবে। তবে কারো সাথে প্রেম-ভালবাসার সম্পর্ক না করাই ভাল। কারণ বর্তমানে ভালবাসা তৈরী হয় এক চিমটি স্বপ্ন বা আশা,এক মুঠো স্বার্থপরতা এবং আধা লিটার নয় পুরো বড় এক বালতি প্রতারণার সংমিশ্রণে। তবে অনেকেই আবার প্রেম সংক্রান্ত গোপন সমস্যার ওপেন সমাধানের জন্য জ্যোতীষীর শরণাপন্ন হন। আর রাহু বা শনির চোখে ধুলো দিয়ে বৃহস্পতিসহ অন্য গ্রহ গুলোকে অভারটেক করে গ্রহ-নত্রের চিপাগলি দিয়ে মঙ্গলসমেত প্রেম-পিরিতিকে ম্যানেজ করে আনতে খরচের পরিমাণ শোনা মাত্র ভুলেও অনেকে আর প্রেমের পথে পা রাখেন না। ভালবাসায় প্রকৃতপ েভিন্নপন্থার প্রয়োজন নেই। এর জন্য প্রয়োজন স্বচ্ছ-পরিস্ড়্গার দুটিমন। ইমারত মজবুত ও দীর্ঘস্থায়ী হতে হলে যেমন এর ভিত্তি সুদৃঢ় হওয়া প্রয়োজন,তেমনি ভালবাসার Ëেত্রও প্রয়োজন বিশ্বাসের ভিত মজবুত হওয়া। আর ভালবাসা অতি পবিত্র বিধায় তাতে কোন ছলনার আশ্রয় নেওয়া উচিত নয়। তবে ভালবাসাবাসির আগে করে নেওয়া যেতে পারে-“হßদয়ের ময়না তদন্ত”। এই ময়না তদন্ত প্রচলিত নিয়মে ছুরি, কাচি বা ব্লেড দিয়ে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আবেগ-অনুভূতির অদৃশ্য সহযোগিতা। তাহলে ভালবাসা দিবসেই করে নেওয়া যাক- “হৃদেয়র ময়না তদন্ত”।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।