পূর্ব প্রকাশের পর
চলো, এবার শক্ত জমিতে ভিত্তি স্থাপন করি।
শীলা, তুমি কি আমাকে অপমান করছ?
ছিঃ! তুমি আমার স্বামী, তোমাকে নিয়েই আমার সব স্বপ্ন, সাধ। দেখো, শুধু শুধু আমার সঙ্গে অভিনয় করো না, তুমি ফাইন আর্টের ছাত্র হয়ে আমাদের বলেছ অর্থনীতি, চাকতাই চালের আড়তের গদিতে বসে হিসাব-নিকাশ করছ, বলেছ বহুজাতিক কোম্পানির সহ-ব্যবস্থাপক। এসবের কী দরকার। এবার তোমার শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে পেশায় নামবে। রম্নবেল আহমদ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, মানে?
মানে সোজা। তুমি একটি ফাইন আর্টের স্টুডিও খুলবে, চাই কী একটি অ্যাড ফার্ম! শুনেছি, তুমি নাট্যকলা ও শিল্প-সংস্ড়্গৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তোমার বন্ধু-বান্ধবদের মধ্যে তার পরিচয় মেলে।
এ যে বিরাট কর্মযজ্ঞ!
হবে, হবে, সবই হবে।
কি করে? শুধু এ পাঁচ লাখ টাকায়।
আরে না, এত স্পিড মানি? বলে শীলা উচ্চ হাসিতে ফেটে পড়ল।
বাসাবদল হলো। না, ভাড়াবাড়িতে নয়। মেহেদীবাগের নন্দন-টাওয়ারে। শীলার ভাই এখন দুবাইয়ে মস্তô ব্যবসায়ী। ফ্যাট কেনার ডাউন পেমেন্টের ১৪ লাখ টাকা একাই বড় ভাই পাঠিয়ে দিয়েছেন। দু’জনের নামেই রেজিস্ট্রি হলো।
শিরিনের যাবতীয় সঞ্চয় ও ভাইদের দেয়া মোট ১৫ লাখ টাকার মূলধন নিয়ে শুরম্ন হলো রম্নবেল আহমদের অ্যাড মিডিয়া অ্যান্ড পাবলিকেশন ব্যবসা। শহরের বনেদি এলাকা জিইসি মোড়ে শীতাতপ নিয়ন্ত্রিত ‘আবির’ অ্যাড অ্যান্ড সার্ভিসেস এখন শুধু চট্টগ্রামেই নয় গোটা দেশের মধ্যে অন্যতম সেরা অ্যাড, মিডিয়া অ্যান্ড প্রিন্টিংয়ের প্রতিষ্ঠান।
১০ বছর বয়সে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার পর শীলা যেমন আর পেছনে ফিরে তাকাননি ঠিক অনুরূপ ২০০১ সালে শীলার সঙ্গে বিয়ের পর রুবেল আহমদকেও আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে তফাত এই, শীলা শূন্য থেকে পূর্ণতায় গেছে আর রম্নবেল শীলা ও তার পরিবারের আর্থিক, নৈতিক সার্বিক সহযোগিতায় নিজেকে যোগ্য প্রমাণ করে বর্তমানে এক খ্যাতিমান মিডিয়া ঊহঃৎবঢ়ৎবহবঁৎ।
মেহেদীবাগ নন্দন টাওয়ারে ওঠার পর শীলা তার ছোট বোন মুন্নী ও দেবর জাবেরকে বাসায় তুললেন। রম্নবেল আহমদ ভাইদের একেবারেই সহ্য করতে পারে না। কৃষক পিতার তো বাসায় বা অফিসে আসা বারণ। কিন্তু বর্তমানে জাবেরই ভাইয়ের এই বিরাট ব্যবসা প্রতিষ্ঠানের সহ-ব্যবস্থাপক হিসেবে বেশ দড়্গতার সঙ্গে কাজ করে চলেছে।
মুন্নীর ঢাকা যাওয়াটা ছিল প্রয়োজনীয়। কেননা সে এবার শ্রেষ্ঠ মডেলের দু’দুটো নমিনেশন পেয়েছে।
বড়মা, ও বড়মা! খুকীর ডাক শুনে ডা· আতিকের মা সুরাইয়া বেগমের তন্দ্রা ছুটে যায়।
কি হয়েছে রে খুকী?
‘বড়মা, মুই আর এই বাসায় থাকুম না।’
কেন রে, কি হয়েছে? তুই না থাকলে সূর্যের কি হবে।
‘সূর্যের তো যা হওনের হইতেছে, মুই আগলাইয়া রাখতে পারম্নমনি?’
সুরাইয়া বেগম গভীর চিন্তôায় পড়ে যান। শীলার মৃত্যুতে এই খুকী কী গভীর আঘাত পেয়েছে তা অন্যরা বুঝতে না পারলেও সুরাইয়া বেগম ভালো করেই বুঝেছেন। খুকীর এখনো বিশ্বাস, শীলাকে তার স্বামী রম্নবেলই বিনা চিকিৎসায় হত্যা করেছে। মাথার যন্ত্রণায় শীলা যখন পাগলের মতো করত, বমি করতে করতে বেহুঁশ হয়ে পড়তেন, রম্নবেল নির্বিকার থেকে বলত, এই সামান্য মাথা ব্যথা নিয়ে এত উথাল-পাথাল হওয়ার কী আছে? দুটো প্যারাসিটামল খেলেই তো ভালো হয়ে যায়।
চলবে.....
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।