আমার প্রিয় পোস্ট
- কবি ব্লগার ভাস্কর চৌধুরীর কবিতা: নৈশব্দের সেই স্বরধ্বনি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ভাস্কর চৌধুরী- আপনাকেই বলছি - আরিয়ানা
- আমাদের ছোট্ট জনি এবং বর্তমান অবস্থা - ফয়সল নোই
- ডিসপোজেবল মানবীদের কথা- আরেকটি ছবি, আরেকবার ভুলে যাবার পালা!!! - মানবী
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- মুক্তিযুদ্ধভিত্তিক ই-সংকলন : লেখা খুঁজে দিন, লেখা প্রকাশের অনুমতি দিন - টিম সেভেনটিন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১০৮ ব্লগারের তথ্য - ফিউজিটিভ

অভিনন্দন ভাস্কর দা ( ব্লগার ভাস্কর চৌধূরী ) 
- মানব মানিক
- আপনারা পড়ছেন একজন ইমোশনাল মানুষের গল্প - মুহিব
- প্রকৃতি ও প্রাকৃতিক দূর্যোগ / চিটি - চিটি (হামিদা রহমান)
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- আমার শব্দরা আমায় ডাকে - সুলতানা শিরীন সাজি
- আজ ব্লগার ভাস্কর চৌধুরী'র জন্মদিনঃ তুমি এলে এবং জয় করলে... - আমার আমি
- হে ভালবাসা, তোমার জন্য বড় অসমান এই পৃথিবী (চতুরভূজ) - চতুরভূজ
আসুন যুদ্ধাপরাধীদের "না" বলি
১২ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৫
গত দশকে যখন জামায়াতে ইসলামীর স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক কর্মকান্ড নিয়ে প্রশ্ন উঠেছিল তখন কতিপয় বুদিব্দজীবী এবং সাংবাদিক বলেছিলেন, এরা গণতান্ত্রিক ধারায় প্রবাহিত হচ্ছে। সুতরাং এদের রাজনৈতিক অধিকারের ব্যাপারে কারো আপত্তি থাকার কথা নয়।
আবার মুক্তিযুদ্ধের সমায়কার জামায়াতিদের বিভিন্ন কর্মকান্ডের ব্যাপারে তাদের মন্তব্যও ঠিক এ রকম। প্রকৃতপক্ষে ওইসব বুদিব্দজীবী জামায়াতিদের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ঠাঁই দিয়েছে। ফলে তার সুফল ভোগ করছে ব্যারাকে জন্ম নেওয়া একটি বৃহৎ রাজনৈতিক দলসহ গুটিকয়েক সুবিধাবাদী দল। এরা উগ্র ডানপন্থি দল নামে বাংলাদেশে পরিচিত। আমি তথাকথিত সুযোগসন্ধানী ওইসব বুদিব্দজীবী এবং সাংবাদিকদের ইঙ্গিত করে বলছি, আপনারা কি জনেন এরা কত বিষধর সাপ? আপনারা কি জানেন এরা কত জঘন্য? আপনারা কি জানেন এরা কত হিংস্র? অনুগ্রহ করে দেখুন গত ৫ বছরে এরা বিএনপির কাঁধে চড়ে কীভাবে তাদের প্লান ইম্প্লেমেন্টশন করেছে! প্রশাসনের প্রতিটি স্থরে তাদের লোক দিয়ে সাজিয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যাকে-যেখানে বদলি করুক না কেন তাদের সাজানো বাগান নষ্ট করতে পারবে না। অধিকাংশ আমলা বিএনপির কৃপা লাভকারী হলেও মহল পরিচালনাকারী হচ্ছে জামায়াত।
এটা স্পষ্ট যে, বঙ্গভবনের সাম্প্রতিক ঘটন-অঘটন সবকিছুই জামায়াতের মদদে পরিচালিত হচ্ছে। শুধু তা নয়, বর্তমান বিএনপির রাজনৈতিক কার্যাবলির মহল চাবি জামায়াতের হাতে। তারা পবিত্র ইসলামকে পুঁজি করে বাংলাদেশে রাজনৈতিক বিপ্লব ঘটাতে চাচ্ছে। জঙ্গিবাদের উত্থানই এর প্রকৃত উদাহরণ। ধর্মই হচ্ছে তাদের প্রধান হাতিয়ার। তার চেয়েও প্রধান অস্ত্র হচ্ছে ধর্ম। আল্লাহর আইন, সৎ লোকের শাসন স্ট্নোগান দিয়ে তারা ধর্মপ্রাণ মুসলিমদের বিভ্রান্ত করছে। সুতরাং এ অস্ত্র দিয়েই তারা চাচ্ছে খোমেনি ষ্টাইলে বাংলাদেশে মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে। পাঠকরা যদিও ‘ইসলাম’ শ্বন্ধটি তাদের দলের নামের সঙ্গে সংযুক্ত করে অপবিত্র করতে আমার মোটেই ইচ্ছে করছে না। কারণ ওরা হজরত মোহাম্মদô(সাঃ)-এর প্রিয় সাহাবিদের সমালোচনাকারী এবং কোরআন-হাদিসের বিকৃতকারী।
তাই তাদের সৈয়দ আবুল আলা মওদুদী প্রতিষ্ঠিত ‘মওদুদী ইসলাম’ বলে শ্রেয় মনে করি।
জামায়াতে ইসলামী নিজেদের খাঁটি দেশপ্রেমিক বলে দাবি করলেও তারা অন্তরে পাকিস্তান নামটিই জপ করে। ধর্মীয় লেবাস যেমন তাদের বাহ্যিক সুরত তেমনি মুখে দেশপ্রেমও তাদের বাহ্যিক সুরত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই পাঠকরা উপলব্ধি করুন তারা কেমন দেশপ্রেমিক। হঠাৎ ‘পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ’ বলে সবাই স্লোগানগান দিতে থাকে। তখনই আমি বিবেকের তাড়ানায় সমাবেশ থেকে সটকে পড়ি। সে থেকে তাদের আসল চেহারা অবলোকন করতে আমার মোটেই কষ্ট হয়নি। পরে সৈয়দ আবুল আলা মওদুদী এবং জামায়াতের উত্থান সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সত্যিই তারা বিশ্বাসঘাতক, বেইমান এবং মীরজাফর। আসুন, আমরা এক্ষুনি তাদের ‘না’ বলি এবং প্রতিহত করি।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ষড়যন্ত্রকারীদের জম বলেছেন:
তত্ব কথায় বিশ্বাস পাই না,উদাহরণ সহ সংঙ্গা দেন ।
প্রশ্নোত্তর বলেছেন:
কথা হচ্ছে জামাত নিয়ে, এখানে 'সত্যিকারের ইসলামের আদর্শ' এল কোত্থেকে? @চতুরভূজ
ভাস্কর চৌধুরী বলেছেন:
চতুরভূজ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যদি পারেন তাহলে আপনার ইমেইল নাম্বারটা আমাকে দিয়েন।
পারলে আমার মেইলে একটা মেইল দিয়েন!
জামাতের ইসলামী রাজনীতির স্বরুপ দেখা হয়েছে। আর দেখতে চাই না।
যুদ্ধাপরাধীদের না বলুন।
কোবরা বলেছেন:
যুদ্ধাপরাধী,রাজকারের নাম শুনলেই চতুরভূজ ইসলাম টাইনা নিয়া আসে কারনটা কি চতুরভূজ?
প্রশ্নোত্তর বলেছেন:
@কোবরা, দুষ্ট লোকেরা বলে উনার পরিবারের সাথে ইহাদের সম্পর্ক ছিল! আমরা অবশ্য বিশ্বাস করতে চাই না!
এরশাদ বাদশা বলেছেন:
অন্তরে যারা পাকিস্তান লালন করে তারা যতোই চেষ্টা করুক, সেই পিরিতি কোনভাবেই লুকিয়ে রাখতে পারে না। কোন না কোন ভাবে প্রকাশ হয়ে পড়েই। জামাত একটা পরগাছা। যার মূল বিএনপি। যুদ্ধাপরাধী হিসেবে জামাতের বিচার তো হওয়া দরকারই, সেই সাথে তাদের লালনকারী বিএনপির বিচারটাও হওয়া দরকার। প্রশ্ন হচ্ছে বিচারটা করবে কে? মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে নিজেদের পরিচয়দানকারী আ.লীগই একমাত্র দল যারা এ কাজটা করতে পারতো। কিন্তু তারা ব্যস্ত ছিলো মন্ত্রী, এমপি এবং তাদের পুত্র(কু)দের নিয়ে দেশটাকে মগের মুল্লুক বানাতে।
আজ সেই সব বেজন্মারা দম্ভ ভরে উচ্চারণ করে; ''বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই''(!!)
এ লজ্জা কোথায় রাখি?
৫
প্রশ্নোত্তর বলেছেন:
আল্লাহ হাফেজ @ চাইর-হাতা
কোবরা বলেছেন:
আমি শুনছি চতুরভূজের দাদা নাকি ৭১ সালে পাকিস্তানি আর্মিদের মুর্গী সাপ্লাই দিতো....
প্রশ্নোত্তর বলেছেন:
খাসী হইবেক মুর্গী নহে @ কোব্রা!
রাশেদ বলেছেন:
আরে, চতুরবুজে না জিল্লুর পুস্টে জামাতরে ভালা কইল!! এখন আবার কি কয়!!
শওকত হোসেন মাসুম বলেছেন:
৫
সুমি বলেছেন:
আমি মুক্তিযোদ্বার সন্তান হয়ে প্রতিবাদ না করে আমিও থাকতে পারলাম না।আমি তাদের বিচার চাই যারা ৩০ লক্ষ শহীদের লাশের উপর দাঁড়িয়ে ২.৫ লক্ষ মায়ের বুকে মুখ গুজে আজ বলছে এসব নিয়ে বাড়াবাড়ীর করার সময় নেই----
এখনো অনেক কাজ বাকী এসব নিয়ে পরেও ভাবলেও চলবে---
আমি আজ থেকে তাদের বিচার চাই যারা আমার ভায়ের রক্তে রাঙ্গানো লাল সবুজের পতাকার নিচে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারে জন্য অনিহা প্রকাশ করছে আমি তাদের বিচার চাই--
মইনুল হোসেন এই ছবি গুলো কিভাবে অস্বীকার করলেন---
নরপশু মুজাহিদী সব কথাই বলতে পারেন -----
কিন্তু স্বাধীন বাংলায় ৩০ লক্ষ শহীদের লাশের উপর দাঁড়িয়ে ময়নুল, খালেদা, হাছিনা, ফ উদ্দিন কেন নিরব ছিলেন----
আমি এদেরও বিচার চাই যুদ্ধাপরাধীদের সাথে-----
এখানে দেখুন
[wjsK=http://www.somewhereinblog.net/blog/sumeblog/28742748link
নিপা বলেছেন:
৭১ এর কথা আর কি বলব, অন্তরে যারা পাকিস্তান লালন করে তারাই বলতে পারবে।তবে এইটুকুই মিনতী যুদ্বাপরাধিদেরকে না বলুন
নয়তো এদেশে লাখো শহিদের মা বোনদের অভিশাপ থেকে আমরা কখনোই রেহাই পাবনা।
যাদের রক্তে স্বাধিন আমাদের সোনার বাংলা।
প্রশ্নোত্তর বলেছেন:
পাকিস্তানের নাম শুনেই হাগু বন্ধ...হা হা হা...হাসতেই আছি...
রাশেদ বলেছেন:
হা হা! আতে লাইগা গেছে!
সোনার বাংলা বলেছেন:
আমি তো সব সময়ই 'না' কইছি ভাস্কর দা!কিন্তু আজ কালকার জোয়ারের হেতু ন বুঝিতে পারিলাম!
একই মামলায় হাসিনা খালেদার ও ফাঁসি হওয়া চাই।
কারন হেরা ফিরতে করলো আর এখন তেনাদের
চেলা মুন্ডাদের হোস আসিলো ! কি মহব্বত.....
ভোটের লাইগা আর এখন কিসের লাইগা চাইতে
আছে? বঙদেশের রজনীতি বড়ই আজিব....
সোনার বাংলা বলেছেন:
সুমি@ আপু মইনুল হোসেন অস্কীকার করে নাই!কইছে যারা ৩৬ বছর বিচার করে নাই তারা ও
অপরাধী। অতএব সে তো মিথ্যা কথা বলে নাই।
কেন এত দিন পর মাথায় আসিলো এখনই করিতে
হইবে! না হলে বাংলার আকাশ বাতাস মুক্ত হইবে না!
এই ইস্যু ছাড়া নানা ভাবে তারা(হাসিনা খালেদা) আমাদের শোষন করেছে। কই ৩৬ বছরের ১ দিন
পর্যন্ত হরতাল বা অবরোধ করে নাই যুদ্ধাপরাধীদের
বিচার চেয়ে। কিভাবে জনাব জিল্লার কতা বিশ্বাস
করিবো যে তিনি অন্তর থেইকা চাইতে আছেন?
না রাজনীতির মাঠ গোলা করিতে চাইতেছেন!
আর মইনুল সাহেব জাতির পিতার সরকারের কি
ছিলো জানো তো? হের যোগ্যতা আছে। হে রাজাকার নয়। যে রকম হাসিনার উপদেষ্টা জনাব
এফ রহমানেরা।
মাহমুদ রহমান বলেছেন:
খুবই কড়া লেখা। যতটা না লজিকাল তার চেয়ে বেশি ইমশোনাল...........
লেখক বলেছেন: ইমশোনালের কি দেখলেন?
সুমি বলেছেন:
ভাইয়া আপনি কি ভুলে গেছেন শহীদ রুমীর মা জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন জনতার আদালতে----আর সেই কারনে খালেদা তার উপর রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন আর এই মামলা নিয়েই তিনি মৃত্যু বরণ করলেন আজো সেই মামলা প্রত্যাহার করা হয়নি-------
এ জন্য আমি তাদের বিচার চেয়েছি---
তাদের দোসরদের খুশী করবার জন্য একজন শহীদের মায়ের উপর মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা চাপিয়ে দিয়েছিল-------
আমি তাদেরও বিচার চাই ------
এস্কিমো বলেছেন:
অবশ্যই "না" @ভাস্কর চৌধুরীবিষয়টা এমন, চোর চুরি করছে। আমরা দেখছি কে চোর। কিন্তু চোর ধরার আগে দারোয়ানের বিচার চাই, কারন দারোয়ান ঘুমাইছিলো।
দালালেরও দালাল থাকে! @সোনার বাংলা।
এস্কিমো বলেছেন:
নির্বোধের মাহমুদের জন্যে লজিক দেন, ভাস্কর।
আওরঙ্গজেব বলেছেন:
সালাম,ভাল লেখা। কিন্তু আগে বিচার হউক, কারা কারা যুদ্ধাপরাধী দেখি। মিডিয়া প্রপাগান্ডা একপেশে। সবদলেয় রাজাকার আছে। আমার পোস্টটি -র নিচে কমেন্ট গুলো দেখুন। ওখানে লিস্ট দেয়া আছে।
একজন নিরপেক্ষ মানুষ সব যুদ্ধাপরাধীর বিচার চাওয়া উচিত। অপরাধ প্রমাণিত হলে তাদেরকে 'না' বলতে পারেন।
পাঞ্জুমশাহ্ বলেছেন:
যুদ্ধাপরাধীদের "না" অবশ্যই। শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়ে, স্বাধীন দেশে বসবাস করে সমস্ত সভ্য জাতির চোখে আমরা পরিহাসের পাত্র হতে চাই না। চাই না ইতিহাসে অত্যন্ত কদর্য নজীর স্থাপন করতে। সুতরাং আমরা দৃঢ়ভাবে যুদ্ধাপরাধীদের বিচার চাই।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
+
লেখক বলেছেন:
ধন্যবাদ প্রত্যুৎপন্নমতিত্ব ভাইয়া।
কেমন আছেন?
আইরিন সুলতানা বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সোচ্চার হই সবাই ....
লেখক বলেছেন:
আসুন, আমরা এক্ষুনি তাদের ‘না’ বলি এবং প্রতিহত করি।
ধন্যবাদ আপু।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















জামাতে ইসলামের ইসলামের প্রতি ঠুনকো ভালবাসাকে না বলি কিন্তু সত্যিকারের ইসলামের আদর্শ কে হ্যাঁ বলি।