পৃথিবীতে অনেক কিছুই ঘটে যায়। অনেক কিছুর স্থায়ীত্ব থেকে যায়। তেমনি এক অসময়ে মনের অন্তরালে জায়গা করে নিয়েছিল একজন। পরিচয়টা কতটুকু কাংখিত অথবা অনাকাংখিত ছিল ···নিজেও জানিনা।
যখন তার কণ্ঠ ভেসে উঠতো মুঠোফোনে তখন নিজেকে মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। আবার মুঠোফোনের লাইন কেটে গেলে রাজ্যের সব অন্ধকার এসে ভিড় করতো হ্নদয় অতলান্তে। এই বুঝি আপন মানুষটা পড়ে হয়ে গেলো।
মানুষ চাইলেও সব কিছু ধরে রাখতে পারে না। আবার অনেক কিছু অপ্রত্যাশিত ভাবে একান্ত কাছের মনে হয়। তার সাথে আমার সর্ম্পকটা ছিল সে রকম।
তুমি কেমন আছো - বললে প্রতিউত্তরে তার চাওয়ার পরিধি বেড়ে যেতো। আমি ভালো নেই শুনলে তার মনের আকাশে কালো মেঘ জমে উঠতো। এভাবেই আমাদের সর্ম্পক গড়ায় দিনের পর দিন।
কতটা আপন হলে আমি তার হই ···সে তা ভালো করেই জানে। কতটা দুঃখ দিলে আমি দূরে সরে যাই তাও তার অজানা নয়।
এমন সর্ম্পকের কী নাম। প্রেম······অথবা তার চেয়েও বেশী কিছু। যদি এমন হয় তবে বিরহের পাখি কেন অসময়ে ডানা ঝাপটাবে। কোন দুঃখবোধের জন্ম হয়নি এই সম্পর্কে। তবে কেন দুঃখের রেশ দেখে পৌষের শেষ বিকেলে।
তার চোখের চাওনি , তার উন্মাতাল হাসি ··আমাকে আবিষ্ট করে তাকে ভালোবাসবার। আমার দৃপ্ত শপথ তাকে আমার প্রতি আরো নিবিড় করে।
আমি জানি তার অনেক অভিমান, আমার প্রতি অনেক অনুযোগ····তবুও মন থেকে একটা মুহুর্তের জন্য হলেও তার স্মৃতি ক্ষয় হয়নি। এত কিছুর পর কি ভাবে বলো তাকে ভূলে যাবো।
ইচ্ছে করে নীলাকাশে বিধাতার কাছে প্রশ্ন রাখি···এত আয়োজন এত মাখামাখি শুধুই কী ক্ষনিকের । তবে তার প্রতি আমার নিদারুন ভালোবাসা। সে কী মূল্যহীন।
যদি বলি ··এমন অভিমান রেখো না মনে। যদি আমি হারিয়ে যাই অন্ধকার গলি পথে। মনে রেখো ·····
একটি বারের জন্যও তোমার ভালোবাসা ভূলিনি। আমার আজন্ম তৃষ্ণায় শুধু তুমি এবং তুমি। তারপর আর কেউ নয়।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


