আমার প্রিয় পোস্ট
- কবি ব্লগার ভাস্কর চৌধুরীর কবিতা: নৈশব্দের সেই স্বরধ্বনি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ভাস্কর চৌধুরী- আপনাকেই বলছি - আরিয়ানা
- আমাদের ছোট্ট জনি এবং বর্তমান অবস্থা - ফয়সল নোই
- ডিসপোজেবল মানবীদের কথা- আরেকটি ছবি, আরেকবার ভুলে যাবার পালা!!! - মানবী
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- মুক্তিযুদ্ধভিত্তিক ই-সংকলন : লেখা খুঁজে দিন, লেখা প্রকাশের অনুমতি দিন - টিম সেভেনটিন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১০৮ ব্লগারের তথ্য - ফিউজিটিভ

অভিনন্দন ভাস্কর দা ( ব্লগার ভাস্কর চৌধূরী ) 
- মানব মানিক
- আপনারা পড়ছেন একজন ইমোশনাল মানুষের গল্প - মুহিব
- প্রকৃতি ও প্রাকৃতিক দূর্যোগ / চিটি - চিটি (হামিদা রহমান)
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- আমার শব্দরা আমায় ডাকে - সুলতানা শিরীন সাজি
- আজ ব্লগার ভাস্কর চৌধুরী'র জন্মদিনঃ তুমি এলে এবং জয় করলে... - আমার আমি
- হে ভালবাসা, তোমার জন্য বড় অসমান এই পৃথিবী (চতুরভূজ) - চতুরভূজ
আমার না বলা কথাগুলো........../ভাস্কর চৌধুরী
১৩ ই জুন, ২০০৯ রাত ১২:৪৪
ব্লগ লেখার দীর্ঘ কতটা সময় পার হয়ে গেল টেরই পেলাম না। লেখার অজান্তে অনেক লেখা হয়ে গেল! কবিতা লিখি না তারপরও ক'টি শব্দের যোগ-বিয়োগ দেই নিজের অজান্তে। আমার সুখ-দুঃখের ইঞ্জিনের মতই গদ্য-পদ্যের ইঞ্জিন নিয়ে মাঝে মাঝে হাজির হই এ দ্বারে। মাঝে মাঝে ভাবি কোন এক বিশাদ সিন্ধু লিখছি। তারপর! ছাইমাখা কিছু রং-তুলি দিয়ে শব্দের সাথে যুদ্ধ! নিঃশব্দে কেউ আসে এ দ্বারে। আর, বলে যায়-রং তুলির ভালো-মন্দের কথোপকথন!
নিঃশব্দে, সময়ে-অসময়ে যেন ছুটে চলা এ ঘর থেকে ওঘর! ভালোলাগার সবটুকু দিয়ে যেন কোন এক মায়ার সংমিশ্রণে কুশল বিনিময় করে যাই অজানার অজান্তেই। লেখার ভেতর বাহির প্রতিটি শব্দের বালুকণায় যেন আমার হারিয়ে যাওয়া। আর নিমন্ত্রণ থাকে আমার এ দ্বারে! হয়তো কারও প্রতিক্ষায় প্রহর গুনি! যেন কতগুলো শব্দ এসে আমাকেও সেই বার্তা শোনায়, আমি শুনি আর গুনি সেই দিনটি.......!!!! এভাবেই আমার ব্লগবাস অধ্যায়গুলো পার হত। রাতের নিস্তব্দতায় আমি শুনতাম কারও কবিতা পড়া, কারও বাকযুদ্ধ আর কারও গল্পের শুরু আর শেষ অধ্যায়ের রচনাবলী।
সময়ের তারতম্যে ঘড়ির কাটা যেন অনেকটা দূরে। যেন ব্যবধান সময় আর আমি, আর আমার অপরাধবোদ! কিন্তু কেন এই.....!! সময়ের সাথে তীব্র আলাপন হয়, খোঁজে পাই না উত্তর! পাওয়া না পাওয়ার হিসেব-নিকেষ কষতে গেলে বড় জটলা লাগে। আমার না বলা কথাগুলো বড্ড বেপরোয়া আজ।
কিছু জনাতে চায়, কিছু জানতে চায়। আমার হাটখোলা এ পথে চেনা-অচেনা সমস্ত দুয়ারে যেন স্পর্শের ছোঁয়া কতকাল ধরে তা আমি জানিনা। কিন্তু কোন এক দোয়ার, কারো বসত ভিটায় আমার না যাওয়ার নিষেধাজ্ঞা কেন ! আমি তার ঘরে-বাহিরে ঘুরে আসি, কিন্তু কোন রং তুলি যেন আর কথা বলে না। তার কথা, ছবি যেন শুধু দৃশ্যমান, আমি বলতে পারি না মনখুলে কোন কথা। জানাতে পারি না আমার না বলা কথাগুলো।
যেন কারণ দর্শানো নোটিশের মত নিষেধাজ্ঞা, কিন্তু কোন কারণ দর্শন নেই ! কি আমার অপরাধ ? কেন, কোন কারণে আমি তার শব্দের সাথে কথা বলতে পারি না। কোন ভূলে আমার এ দায়গ্রস্তততা। আমি জানতে চাই তার কাছে। কেন আমি নিঃশব্দে শিশির ফোঁটাবো তার দ্বারে। কেন আমার কথাগুলো তার শব্দের সাথে যোগ হবে না। আমার ভাললাগা-মন্দলাগার আকুতি জানাতে পারবো না! কেন ! কেন ?
প্রিয় ব্লগার আমার না বলা কথাগুলো হয়তো কেউ বুঝতে পেরেছেন । হয়তো কারো হৃদয়ে আমার এই শব্দের কথাগুলো পীড়া দেবে। প্রিয়- অপ্রিয় অনেকের ব্লগে আমার যাওয়া আসা যেন সময়ে অসময়ে। কিন্তু কোন একজন তার ব্লগে আমাকে যেতে নিষেধাজ্ঞা জারী করলো। সেই দ্বারে ব্লক করা হলো আমাকে। কেন, কোন কারণে সেই প্রশ্নের উত্তর প্রথমে না পেলেও সেই দ্বার থেকে গত দু’দিন আগে হঠাৎ করে আসলো সেই উত্তর। বলা হলো তার দ্বারে আমার কথাগুলো প্রকাশ হলে অনেকেই নাকি রাগ করতো। আরও বলা হলো আমার মন্তব্য প্রকাশ হলে সেই দ্বারে আমাকে অপমান করা হবে। কিন্তু কেন ? সেই জন্যেই সেই মহান ব্লগার আমাকে তার ব্লগে ব্লক করেছেন। অনেকটা সময়কাল এই অপরাধবোদ চাপিয়ে রেখে আজ আমার না বলা কথাগুলো না বলে আর পারলাম না।
সবার উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো সুপ্রিয় ব্লগার আমি কি আপনাদের ব্লগে বিরক্তের পাত্র ? আমার মন্তব্য কি আপনাদের.......? যদি কারও ব্লগে বিরক্তি পাত্র হই তাহলে কসম সেই দ্বারে আর আমি যাবনা। না বলা কথাগুলোর জন্য ক্ষমা প্রার্থী।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নিশা সিনহা বলেছেন:
লিখে যান।
লেখক বলেছেন:
ধন্যবাদ! পড়ে যান।
রাতমজুর বলেছেন:
ছাইড়া দ্যান ভাই।
লেখক বলেছেন:
ছাইড়া দিলাম রাতমজুর ভাই।
দণ্ডিত পুরুষ বলেছেন:
এই ব্লগে কিছুলোক আছে যারা পায়ে পা মাড়িয়ে ঝগড়া ঘরে, তাদের কথা ভিন্ন। কিন্তু আপনার মতো নিরীহ টাইপ ব্লগারের প্রতি এই আচরণ!!খুব খারাপ লাগলো।
লেখক বলেছেন:
আমারও খুব খারাপ লাগলো আমার অপরাধবোদ না জানতে পেরে। তাই আজ না বলে পারলাম না আমার না বলা কথাগুলো।
কেমন আছেন?
ধন্যবাদ আপনাকে।
নাজনীন খলিল বলেছেন:
আরে এটা একটা ব্যাপার হলো?যে যার মতো থাকুকনা ।তুমি তোমার মতো থাকো।মন খারাপ না করে নিজের মতো লিখে যাও। কোন ভুল বুঝাবুঝির জন্য কেউ ব্লক করে রাখলে সে তার ভুল একসময়ে এমনিতেই বুঝতে পারবে।
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
অনেকেই অনেক কথা বলে কিন্তু আমি সেদিকে দৃর্ষ্টিপাত করে আমি আমার মতই আছি। কিন্তু খারাপ লাগে বিনা অপরাধে মানুষ যখন নিজের বিবেক বুদ্ধি হারিয়ে অন্যের কথা শুনে এমন ব্যবহার করে!
অসংখ্য ধন্যবাদ আপু।
দেশী পোলা বলেছেন:
সোজা কথায় হইল, কোন মহিলা আপনারে কমেন্ট ব্লক মারছে, এতে এমন বুক ভাসায় কান্নার কি হইল ভাই, সাগরে পানিও অনেক গভীর, সাগরে মাছও অনেক বেসুমার লেখক বলেছেন:
সত্যি কথা হইল উনি পুরুষ না মহিলা সেটা আমি নিজেও জানিনা! তবে এটুকু জানি তিনি একজন ভালো লেখক!
ধন্যবাদ আপনাকে।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
মন খারাপকে ঝেড়ে ফেলুন। ভালো থাকুন। নিজের মত লিখতে থাকুন।
লেখক বলেছেন:
ব্লগকে ভালোবাসি। ভালোবাসি ব্লগের প্রতিজনকে! তাই বিনা অপরাধে এমন কিছু আশা করিনা বলেই.....................!
যাই হউক নিজের মত করেই আছি! আর আপনাদের যাতে কখনও বিরক্তি না করতে পারি সে জন্য আজকের এই না বলা কথাগুলো।
ভালো থাকবেন।
বিবর্তনবাদী বলেছেন:
ব্লগে এত কিছু হইল কিন্তু একটা সফল প্রেমকাহিনী রচিত হইল না। এরকম পোস্ট দিতে থাকুন মন গলে যাবে আমরাও বলতে পারব, ব্লগে জ্ঞান বিজ্ঞান আলোচনা, তর্ক, ফাজলামী এমনকি প্রেম পর্যন্ত ঘটে যায়
লেখক বলেছেন:
কে বলল ব্লগে প্রেমকাহিনী রচিত হয়নাই!!! আমার জানা এবং নিজ চোখে দেখা মতে ব্লগে এত কিছুর পাশাপাশি প্রেমকাহিনীও রচিত হয়েছে। আবার শেষও হয়েছে!!
তবে আমার লিখাটি মন গলার জন্য নয়। অন্য কোন ব্লগার এর সাথে এমন করলে যাতে তিনি অপরাবোদটা একটু বলেন।
অবশ্যই বলতে পারেন ব্লগে প্রেম পর্যন্ত ঘটে যায়।
অসংখ্য ধন্যবাদ বিবর্তনবাদী ভাই আপনাকে।
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
লিখে যান হাত খুলে, মন খুলে। শুভকামনা রইল।
লেখক বলেছেন:
শুভকামনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রুবেল শাহ বলেছেন:
ডাক দিয়েছিলাম হয়তো শুনোনি তাই আসসো ঐ তল্লাটে........ আবার দেখা হবে তো। ভাল থেকো.....................
লেখক বলেছেন:
দেখা হবে সেই তল্লাটে যেথায় পড়ে আছে ধুলোমাটি........!!!
আর ভাল থাকা হয় যেন.....!!!
লেখক বলেছেন:
ভালো থাকবেন আপনিও! ধন্যবাদ।
আপনার লিখা ,আপনার দ্বাড়েদ্বাড়ে ঘুরা আপনি চালাইয়া যান।যে ঢুকতে দিলনা হেই মিস করল।হেই চিন্তা করুক টেনশান লইয়া বইসা থাক।টেনশন নিজে লইয়া কাম কি।
লেখক বলেছেন:
বস আপনাকেও ধন্যবাদ এই দ্বারে।
পাশে থাইকেন সব সময় !!!!
গায়ত্রী সান্যাল বলেছেন:
ছবিতে কি রাঙ্গামাটি, ভাস্কর?
লেখক বলেছেন:
ছবিটা রাঙ্গামাটির নয়
নম্রতা বলেছেন:
ওসব নিয়ে ভাববেন না ! আপনার লেখা আমরা সবাই পছন্দ করি ! জানা আছে নিশ্চয়ই !
লেখক বলেছেন:
লিখতে চাই মনখুলে.....আর সকলের দ্বারে গিয়ে লেখাগুলো পড়তে চাই-ও মনখুলে........কিন্তু............!!!!!
ভালো থাকবেন আর অনেক ধন্যবাদ এ কুঠিরে।
লেখক বলেছেন:
তাই না-কি বড় ভাই!!!
সো সরি........!!
আর ধন্যবাদ ........
শেরিফ আল সায়ার বলেছেন:
ভাস্করদা, অন্যে কি করলো তা দিয়ে কিছু করার নেই। এ সমাজটাই তো বলতে গেলে আমাদের ব্লক করে দিয়েছে। আর ব্লগ তো ব্লগই। আপনি লিখে যান। সুন্দর কথামালায় সাজিয়ে তুলুন আপনার ব্লগ।
ভালো থাকবেন।
লেখক বলেছেন:
আসলেই তাই কখনো আমাদের সমাজ ব্লক হয় আর কখনো আমরাও ব্লক হই.........!!!!!
আপনিও ভালো থাকবেন ।
রণদীপম বসু বলেছেন:
ভাস্কর দা', কেউ যদি তাঁর বাড়িতে আমাকে ঢুকতে না দেয়, আমার এমন কি ঠেকা পড়েছে যে তাঁর ঘরে ঢুকতেই হবে আমাকে ! পৃথিবীটা অনেক বড়, অবারিত, উন্মুক্ত খুব। যাবার জায়গার অভাব নেই।উপযাজক হয়ে নাই বা গেলেন !
তবে এই বিষণ্নতায় ভালো কাজ হয়েছে একটা। সুন্দর একটা পোস্টের জন্ম দিলো।
ধন্যবাদ ভাস্কর দা'। পৃথিবীতে পাওয়ার আনন্দের চেয়ে না পাওয়ার বেদনাটাই অনেক বেশি শুদ্ধ মনে হয়। আর এ জন্যেই হয়তো অপঙ্কিল সৃষ্টিগুলো এতো সুন্দর... !!!
লেখক বলেছেন:
আমার লেখাটির সার্থকতা হয়তো এখন খুঁজে পেলাম। আর আমার এই না বলা কথার প্রশ্নের উত্তরও আমি পেয়ে গেলাম।
পৃথিবীটা অনেক বড় এটা সত্য। মানলাম আমাকে কারও ঘরে ঢুকতে দেওয়া হবে না । কিন্তু কেন ? কেন তাও মানলাম। কিন্তু......!!!!
বিষয়টা ব্লগে শেয়ার করবো প্রথমেই ভাবি না। পরে ভাবলাম আমার ভাবনার রাজ্যে আমি একা ভাবিত হবো কেন! আপনারা আছেন না !
সো ............!!!!!
ভালো থাকবেন ।।।
সুহেল রাজজ বলেছেন:
তার দ্বারে আমার কথাগুলো প্রকাশ হলে অনেকেই নাকি রাগ করতো। আরও বলা হলো আমার মন্তব্য প্রকাশ হলে সেই দ্বারে আমাকে অপমান করা হবে।
...........................এই কথাগুলোতে বুঝা যায় তিনি উনার নিজ প্রয়োজনে আপনাকে ব্লক আউট করেননি!! অন্যের জন্য করেছেন!! হয়ত উনার আপন কেউ! যদি...............!!!
ভাস্কর দা' সবার সাথে আমি বলব ওসব নিয়ে ভাববেন না ! আপনার লেখা আমরা সবাই পছন্দ করি।
লেখক বলেছেন:
লিখতে চাই মনখুলে.....আর সকলের দ্বারে গিয়ে লেখাগুলো পড়তে চাই-ও মনখুলে........কিন্তু............!!!!!
বিষাক্ত মানুষ বলেছেন:
"লেখক বলেছেন:সত্যি কথা হইল উনি পুরুষ না মহিলা সেটা আমি নিজেও জানিনা! "
কথাটা কি সত্যি ?
নাকি কান্নার কিছু দেখছিনা ... তবে আপনার কাছ থেকে পোস্টটা আশা করছিলাম ঠিকি । ধন্যবাদ নামটা না উল্লেখ করার জন্য ।
বেশি কান্নাকাটি করলে কিন্তু ভদ্রলোকদের মুখোশ বেরিয়ে যেতি পারে , খুব খেয়াল কইরা ।
লেখক বলেছেন:
সেই ব্লগার যে নামে ব্লগে ব্লগাইতেছেন তাথে উনি পুরুষ না মহিলা সেটা বুঝা যায়না! আমার এটাই সত্যি! তবে আমরা একটা দারনা করে নিতে পারি!!!
এখানে কান্নার কিছু নেই!!! উনি আমার এমন কেউ নন যার জন্য কাঁদতে হবে!!
খারাপ লাগল এখানেই তিনি আমাকে বিনা অপরাদে ব্লক করলেন!!!
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন:
ওকে উপেক্ষা করলাম। আমার এ মতো এ বান্দার জন্য ব্যাথিত .......সো সোরি।
আর ভাল থাকা হয় যেন।
নিহন বলেছেন:
মন খারাপের কিছু নেই ।
লেখক বলেছেন:
না! মন খারাপ করি নি। শুধু জানতে চাওয়া! আর আমার না বলা কথাগুলো...........!!!!
রাজ০০৭ বলেছেন:
দাদা দেখলাম ভদ্রলোক আমার কমেন্ট আবার ফিরিয়ে আনছেভাস্করদা ব্লগার...ত দেখি ভালোই পেরাগ মারছিল আপনার........
লেখক বলেছেন:
কিছু দেখা যায়, কিন্তু অদৃশ্য!
কিছু বলা হয়, কিন্তু বোঝা হয় না!
এরকম কিছু সংবাদ আমাকে দেওয়া হলো। কোন এক কারণ দর্শানো নোটিশ হিসেবে।
সো........!!!
ভালো থাকবেন রাজ ভাই।
লেখক বলেছেন:
অবশ্যই! আপনারা আছেন বলেই এসব পাত্তা দেই না।
আপনার জন্য শুভকামনা।
অরণ্যদেব বলেছেন:
অ মা! বল কি ? খডে তুমারে দইজ্জ্যাৎ বাসাইছে যে ? হাষাণ নি কুনো? কান্দিচ্চা বাঈ!আপ্নে যেহেতু অপরাদ কড়েন নাই, তাই এমন দারণা তাড় কেন হবে যে আপনি অপড়াদি? চিঃ !ভরৎসোনা করি। তা কয়দিন রাখ্ছাল ভাস্কর দা?
পরামইর্শঃ আঘে জানি লও বেডি না বেডা? হের্পর টিক কৈরবেন ফ্রেম কইজ্জ্যাম না ফুডি আইজ্জ্যাম
লেখক বলেছেন:
ভাইজান আপনার মন্তব্যটি কতবার যে পড়লাম......!!!
যাই হোক লেখাটি পড়ে চাটগাঁও ভাষায় আপনার মন্তব্য দেখে আমি অবাক।
আপনার কথাগুলো বুঝতে পেরেছি। যাই হোক মানব-মানবীর হিসেব কষে লাভ নেই। সো....!!!
আর ভাল থাকবেন চাটগাঁ!!!!
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আপনি লিখে যান। হাত খুলে মন খুলে। সামান্য ব্যাপার নিয়ে মন খারাপের কিছু নেই।
লেখক বলেছেন:
না! মন খারাপ করি নি। শুধু জানতে চাওয়া! আর আমার না বলা কথাগুলো...........!!!!
ভাস্কর চৌধুরী বলেছেন:
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
তারার হাসি
আলী প্রাণ
রাজ মো, আশরাফুল হক বারামদী
মুক্তি মণ্ডল
বায়লোজি বলে আমি নাকি ছেলে!!
ইষ্টিকুটুম
শ।মসীর
অরণ্যদেব
শয়তান
নির্ঝর নৈঃশব্দ্য
রাজ০০৭
আবদুল ওয়াহিদ
নিহন
নকীবুল বারী
শত রুপা
শেরিফ আল সায়ার
বিষাক্ত মানুষ
বিদগ্ধজন
জেমিনি
লেখক বলেছেন:
no need to reply
do read only
সাইফুর বলেছেন:
ভাইজান কোন কিছু নিয়ে অতিরিক্ত তেনা পেচানি সবসময়ই বিরক্তিকর, আপনি সেটাই করছেন
লেখক বলেছেন:
আপনার কথাটি বুঝলামনা সাইফুর ভাই?
এখানে বিরক্তিকরের মত কি দেখলেন?
আলী প্রাণ বলেছেন:
শোকর।
লেখক বলেছেন:
কি খবর আলী? কেমন চলছে তোমার দিনকাল?
সাইফুর বলেছেন:
আপনাকে ভালো লাগেনাই ..ব্লক করেছে...আর আপনি ভিজিটর লিষ্ট দিয়ে যা বুঝাতে চাচ্ছেন এটা ভালো লাগলোনা..লেখক বলেছেন:
সাইফুর ভাই মেনে নিলাম আপনার কথা!! কিন্তু আমার অপরাধবোদটা জানতে চাওয়াটাও কি অপরাধ!
িযিনি আমাকে ব্লগ করেছেন তিন এই ভিজিটর লিষ্টে নেই! তারপরও আমি ইদানিং ভিজিটর লিষ্টটা রাখি নিজ প্রয়োজনে। নিশ্চই এটা অপরাধ নয়! আর অসংখ্য শীর্ষ ব্লগারাই দেখলাম তা করে থাকনে।
ধন্যবাদ আপনাকে।
সহেলী বলেছেন:
কেন এমন হোল বুঝতে পারছি না । আপনি তো দেখেছি সুশীল ব্লগারদের একজন । ভাল হয় বিষয়টাকে উপেক্ষা করে যাওয়া ।
ভাল থাকবেন ।
লেখক বলেছেন:
কিছু বিষয় থাকে যা শেয়ার না করলে নিজেকে আরো অপরাধী মনে হয়...সো.......!!!!
আর আপনিও ভালো থাকবেন।
অদৃশ্য বলেছেন:
শুধু শুভকামনা রইলো.............
লেখক বলেছেন:
আপনার জন্যও শুভকামনা.......!!!
চিটি (হামিদা রহমান) বলেছেন:
মন খারাপ করো না। তুমি আগের চেয়ে অনেক কম কম লিখো। কে কি বললো সেটা না ভেবে লিখে যাও। একজনের ব্লগে না হয় না গেলে অন্যদের ব্লগে যাবে। ব্লগিং ছেড়োনা। ভালো থেকো।
লেখক বলেছেন:
আসলে ব্যস্ততায় আগের মতো লেখা হয় না। ব্লগে বসলেই মন্তব্যের ঘরে ছুটে যাই.......তখন ভাবি না ভাবতে চাই না কার উঠোনে আমার অস্তিত্ব.....!!!
শত ব্যস্ততায় একটি পোস্ট না দিতে পারলেও একটি মন্তব্য করতে দিতে অনেকটা স্বস্তিবোধ মনে করি। ব্লগ ছাড়ার চিন্তা-ভাবনা কখনো করিনি। আর করতে চাইও না।
সো আপনিও ভালো থাকবেন সবসময়।
লেখক বলেছেন:
যেখানে + আছে সেখানে - থাকবে না কেন ?
ধন্যবাদ চিকন মিয়া ভাই। আর ভাল থাকা হয় যেন।
কঁাকন বলেছেন:
আপ্নি কি বোঝাতে চাইলেন বুঝলাম না মনে হয় কারন আমি যা বুঝছি সেটা এক্টা পোস্ট লিখার জন্য যথেস্ট নাযাই হোক ভালো থাকুন
কবিতা লিখেন; এসব করে নিজের প্রতিভা অপচয় করে কি লাভ
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
আপনিও ভালো থাকুন।
কবিতা কোন স্পেশাল বিষয় না। সব সময় স্পেশাল বিশেষত্ব বহন করে না। সো......!!!
সিনথিয়া জামান বলেছেন:
ঘটনা কি হয়েছে ভাস্কর ভাইয়া? ব্লগে অনেক কিছু ঘটে কিন্তু দিনমান বসে থেকেও কিচ্ছুটি বুঝে উঠতে পারি না!
লেখক বলেছেন:
কি হয়েছে তাহাতো লিখিয়া .......!!!
ঘটে তাহাও বটে.......!!! তবে.....!!!
জনৈক আরাফাত বলেছেন:
লেখা কখনই বন্ধ রাখার জিনিষ নয়! যা-ই লিখুন!
লেখক বলেছেন:
উনার এখানে আমি নিষিদ্ধ বলে আমার লিখা বন্ধ হবে না উনার জন্য। বরং উক্ত লেখকের জন্য শুভকামনাই করি! উনার লেখাও অব্যাহত থাকুক।
ধন্যবাদ আপনাকে এই দ্বারে।
জিনাত বলেছেন:
সুন্দর গুছিয়ে লিখেছেন ..বদলায় মন ভার ভার কেন .....যে যাই বলুক ...আপনার পদচারণা অবিরত চলুক সব ব্লোগে....আর কদম ফুল হাতে আসুক একপশলা বৃস্টি
লেখক বলেছেন:
চাইতো সকলের দ্বারে এ মানবের যেন ঠাই হয়.....!!! একটি সুতরাং এর অর্থ খুজেঁ পাই না........!!!
আর কদম ফুল হাতে আসুক একপশলা বৃষ্টি ........অসাধারন!!!
আপনার ভাবনা যদি ঠিক সবার মত হত.....তাহলে সেই কদম ফুল আর বৃষ্টির স্বার্থকতা পেত।
শাহনাজ সুলতানা বলেছেন:
আপনার সব ক;টি লেখাই আমার ভালো লাগে। আপনি মন খারাপ করবেন না, সময় এলে সবই ঠিক হয়ে যাবে। এখনও বেশি দিন হয়নি আমি ব্লগে ঢুকেছি মাঝে মধ্যে আমার কিছু কিছু পোষ্ট অনেকের ভালো লাগেনি জেনেও আমি আমার পছন্দের লেখাগুলো পোষ্ট করি অহরহ। কি আর করা। ভালো থাকুন, সুস্থ থাকুন।
নতুন লেখার অপেক্ষায়।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
আসলে সবার মন-মানসিকতা যে এক নয় তা-ই বাস্তব। আর বাস্তবতা হচ্ছে কিছু চেনা-অচেনা মূখগুলো কখনো কখনো বাস্তবতাকে নিয়ে খেলা করে। দর্শক হয়ে আমরা শুধুই দৃশ্যধারণ করি।
আপনিও ভালো থাকবেন। অনেক ভালো।
শাহনাজ সুলতানা বলেছেন:
আর আমার ব্লগে আপনার পদচারণা সব সময় অব্যাহত থাকুক এই কামনা।
লেখক বলেছেন:
থ্যাংকস্!!!
আবারও।
লেখক বলেছেন:
ধন্যবাদ এই দ্বারে।
শুভকামনা আপনার জন্য।
আন্নে ঝাঁপাই হড়ি লেই যান...ঐসব বলকব্যাডা বেডিরা ঘুয়ের নালে ভাসি যাইবগই
লেখক বলেছেন:
বিনা অপরাধে একজন আমারে ব্লক মারছে। অপরাধ জানার জন্যই এই পোষ্টের আয়োজন!
তবে আপা আপনি দারুন বলছেন কথাগুলো! আচ্ছা এই আঞ্চলীক ভাষাগুলো কোন এলাকার?
ঐসব বলকব্যাডা বেডিরা যা শুরু করছে আপা.............!!!
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ভালো থাকুন।
অরণ্যদেব বলেছেন:
ইতা আন্নে বুইজেন্নানি? আন্নের আর বোজন্লাইগ্তন'। আঁর নোয়াইল্ল্যা বাষা আঁরি....ম্যাগরে উত্তম ঝাজা!!
চোদ্রি বাই, আন্নে মুন্ডা বালা করি লান। হেতে আন্নের কি অইত্তো ? কিচ্চু না।
লেখক বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যটা জানানোর জন্য।
আমার মনটা ভালোই আছে।
আপনি কেমন আছেন?
লেখক বলেছেন:
অবশ্যই! আপনার কথায় আমিও একমত! কিন্তু যুক্তি থাকতে হবে!
আমি উনাকে শ্রদ্ধা করতাম। আর এখনও করি! কারণ তিনি একজন ভালো ব্লগার।
ব্লগ একটা পাবলিক প্লেইস, ওপেন। কারো সম্বন্ধে কিছু জানলেও তার অনুমতি ছাড়া বলা একধরেনর পাবলিক নুইসেন্স। জ্ঞান দেবার জন্য আমি দুঃখিত।
কিন্তু আরেকটু প্রাপ্তবয়স্কতা আপনাদের কাছে থেকে আমরা আশা করতেই পারি।
ব্লক করেছে, এটা ব্লগীয় অধিকার, তা নিয়ে পোস্ট দেয়াটা অনুচিত এবং এখানে ৮৪টা মন্তব্য, অন্তত ৭০জন মানুষ জানলো আপনি কার জন্য গদগদ হয় এমন বিউগল বাজাচ্ছেন। এসব করে না ভাই, এমন করতে হয় না।
বয়স হয়েছে না??
ভালো থাকুন। ভালো লিখুন
লেখক বলেছেন:
ভদ্রলোক আমাকে ব্লগ করেছেন! এত আমার কোন সমস্যা নেই! কিন্তু কাউকে বিনা অপরাধে ব্লগ করাটা আমার কাছে অপমান জনক বলেই মনে হয়!
তারপরও আমি এই পোষ্টে আক্রোস মূলক কিছু বলিনি! এবং উক্ত ভদ্রলোক এর নামও প্রকাশ করিনি!
কিন্তু এই ব্লগে দেখেছি অনেক শীর্ষ ব্লগারই নাম দিয়ে পোষ্ট দিয়েছেন তাদের কে কেন ব্লগ করা হল ইত্যাদি জানতে!
আর আমি এই পোষ্টে এমন কিছু বলিনি যাতে সুশীল ব্লগারদের এই পোষ্ট সর্ম্পকে কিছু বলতে বিব্রতবোধ করেন ! যেমন এই পোষ্টে আপনার দেওয়া প্রথম মন্তব্যটা দেখলেই বুঝবেন!
আপনিও ভালো থাকুন।
আঁই এক্বারে "র" যারে কয়। চুছিলদের আঁই ঘিন্না করি।
আঁই আন্নেরে কইছি রাজ০০৭ এ এইটা কি কইরলো??
বুইজঝেন নি??
কান্দিয়েন না।
লেখক বলেছেন:
কাঁদবো কেন.............?
আপনি যে চুছিল ব্লগার না সেটা আমি আগে থেকেই জানি। সো.....
লেখক বলেছেন:
সময় পাচ্ছি না আপু.......!!!
আপনি কেমন আছেন ?
ফেরারী পাখি বলেছেন:
ব্লগ মাধ্যম হিসেবে বাংলাদেশে একদম নতুন। কতই বা বয়স হবে এর?এখানে পরিমিতি বোধটা এখনও আসেনি। না কর্তৃপক্ষের না ব্লগারদের।
আসলে স্বাধীনতার শোভন মানে টা তো সবাইকে বুঝতে হবে। সেই ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম-"স্বাধীনতা হল পঁচা আমটা নিজে রেখে ভালো আমটা অন্যকে দেওয়া"
সেই স্বাধীনতা রপ্ত করতে সময় লাগবে।
মন চাইলেই কাউকে কিছু বলা উচিত নয়, বা মন চাইলেই কাউকে ব্যাক্তিগত আক্রমণ করা উচিত নয়, এই শিষ্টাচারটা রপ্ত করা একটা প্রত্যেক বাঙ্গালীর জন্যই একটা কঠিন বিষয়।
এসব নিয়ে ভেঙ্গে পড়বেন না। একদিন সব ঠিক হয়ে যাবে। হয়তো মাঝে চলে যাবে কয়েক টা বছর।
তারপর একদিন আপনারই আরেক প্রজন্মের কাছে ইতিহাস হবেন, 'বলবেন-- ব্লগের আজকের এই অবস্থানের জন্য কত না লড়াই করেছি--'
ভালো থাকুন আরও লিখুন।
লেখক বলেছেন:
অসম্ভব সুন্দর কথা বলেছেন।
কথার গল্পের সাথে জীবনের গল্পের অনেক মিল আছে। আজকের কথাগুলো আগামী দিনের জন্য........!!!
বিবেক কখনো বাস্তবতাকে স্বীকার করতে চায় না। আর তাই কেউ কেউ বিবেকার্জীত কাজ করে। কিন্তু এই বিবেক একটা সময় থমকে যায়। মানতে চায় না। শুধু জানান দিয়ে যায় বোধটুকু!!!!
হিসেব-নিকেষ করে কথা বলতে শিখিনি। বস্তুত পরিমিত বোধটুকু দিয়ে অর্জন করতে চাই সবার ভাললাগাটুকু। কিন্তু হিসেবটা বড্ড বেহিসাবী। তাই কারও কারও ভাললাগার পাত্র হতে পারি না।
যাক আবারও ধন্যবাদ দিয়ে গেলাম।
ভালো থাকবেন সবসময়।
আরিয়ানা বলেছেন:
কেমন আছেন?
লেখক বলেছেন:
নানা জনের নানান উপাধি নিয়ে এই তো চলছে আপনাদের পাশে কিছু সময়।
আপনাদের দোয়াতে ভালোই আছি আপু। আপনি কেমন আছেন?
রুবেল শাহ বলেছেন:
নতুন লেখা চাই ............ নাইলে খবর আছে কইয়া গেলাম
লেখক বলেছেন:
ভয় পাইলাম কইয়া দিলাম!!!
লিখতে চাই অনেক কিছুই কিন্তু লিখতে পারছিনা সামন্য কিছুই!! তবে চেষ্টা করব বস।
আছেন কেমন?
রুবেল শাহ বলেছেন:
ভাল নাই .............মাথা কেমন জানি খালি ঘুরায় খালি ঘুরায়...........
লেখা পড়ে বুঝতে পারছেন নিশ্চয় খানিকটা...............
আপনি কেমন আছেন..............
কাইলকার মধ্যে পোষ্ট দিবেন ............লাইলে বাকীটা পরে কমুনে
ভাল থাকা হউক
লেখক বলেছেন:
নানা জনের নানান কথা! কেউ বলেন লুল, কেউ বলেন ইত্যাতি ইত্যাদি উপাধি নিয়ে আছি বেশ ভালোই! তবে ইদানিং আমার মাথাটাও খালি ঘুরায়!!!
হ্যাঁ আপনার লেখা পড়ে বুজতে পেরেছি! লিখা দেওয়ার চেষ্টা অবশ্যই করবো!!!
মনটা বিষন খারাপ!!! আজ রাত ১১ টায় আমার খুব প্রিয় একজন মানুষ এই পৃথীবি থেকে চলে গেছেন!!! খুব খারাপ লাগছে!!!
রুবেল শাহ বলেছেন:
আসলেই প্রিয় মুখ হারানো কষ্টা অনেক ভয়াবহ........... আমি জানি কামান করি তাঁর আত্মা শান্তি পাক................
কি আর বলব ভেবে পাচ্ছি না...................... ভাল থাকবেন
লেখক বলেছেন:
প্রায় সময়'ই হাড্ডা দিতাম উনার সাথে। খুব ভালো গান করতেন তিনি! তাই উনাকে নিয়ে প্রতি মাসেই একটা গানের হাড্ডা বসতাম। আজ সব কিছুই স্মৃতি হয়ে দাড়ালো!!!
ঠিক বলেছেন রুবেল ভাই প্রিয় মুখ হারানোর কষ্টা সত্যি ভয়াবহ।
তাঁর আত্মা শান্তি পাক।
ফেরারী পাখি বলেছেন:
নতুন লেখা কই? তাড়াতাড়ি লিখে ফেলুন।
লেখক বলেছেন:
ব্যস্ততায় লেখা সময় হয়ে উঠেনা.......!!!!
ব্যস্ততাকে প্যাকেট বন্দি করে দেখি......
লেখক বলেছেন:
আমার অবস্থাটা ঠিক তাই।
খুব মিস করছি স্বপনদাকে।
লেখক বলেছেন:
অবশ্যই নতুন কিছু লিখার চেষ্টা করবো!!!!
অসংখ্য ধন্যবাদ তোমায় শুভকামনা রেখে যাওয়ার জন্য।
মুনিয়া বলেছেন:
আপনি আপনার মত থাকবেন ভাস্করদা। যারা ইচ্ছা করে ভুল বোঝে তাদের বোঝানোর দায়িত্ব আপনার না। আর এর জন্য হার্টও হবেন না।অনেক অনেক শুভকামনা রইল।
লেখক বলেছেন:
আপনাকেও শুভকামনা........!!
আবেগ আর অনুভূতির সংঙা হয়তো......!!!!
ভালো থাকবেন
ইউটার্ন বলেছেন:
বাদ দিনা ওসব......ভুলে যান ওসব.....লিখতে থাকুন হাত খুলে।
লেখক বলেছেন:
আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।
বাস্তব বড় নির্মম!!! তাই বাস্তবটা অল্প তুলে দিলাম এই লিখায়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্ত্যবের জন্য।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
নতুন লেখা কৈ?
লেখক বলেছেন:
লিখতে তো চাই!!!!
কিন্তু লিখবটা কি ? সেটাই বুঝতে পারিনা!!!
শাহনাজ সুলতানা বলেছেন:
কি ব্যাপার ভাষ্কর দা নতুন লেখা কোথায়?
লেখক বলেছেন:
অনেক দিন হয়ে গেলো আপনার কোন কবিতা পাচ্ছিনা সুলতানা আপু!! একটা কবিতা লিখুন না! প্লিজ................! আপনাদের সবার লিখা পড়তে ভালো লাগে তাই আজ কাল আমার আর লিখতে ভালো লাগে না।
মীতু বলেছেন:
কেমন আছিস?
লেখক বলেছেন:
এতদিন পর জানতে চাইলি?
গোয়েবলস বলেছেন:
নতুন লেখা কই?
লেখক বলেছেন:
পাবেন..........তবে.......!
জিনাত বলেছেন:
আমার ব্লোগে যাবেন.....নেট নাই তাই এখন লিখতে পারিনা ..ভালো থাকবেন
লেখক বলেছেন:
অবশ্যই.........!!!!
ভাল থাকবো তখনই যখন আপনার ব্লগে গিয়ে দেখবো ভালো একটি লেখা.......!!!!
সো........!!!!
লেখক বলেছেন:
অনেক দিন পর একসাথে অনেক ভালোবাসা পেয়ে অনেক ভালো লাগছে।
কেমন আছেন আপনি? নিয়মিত ব্লগে দেখিনা যে?
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
ভাস্কর দা, আসেন আপনার সাথে একটা কবিতা লিখি। প্রথম লাইনটা আপনি পরের লাইন আমি
লেখক বলেছেন:
আমার মত এই অদমের সাথে আপনার কবিতার যোগ-বিয়োগ.....!!!!
দুই লাইন লিখলে তার পরের লাইন তো আর লিখতে পারবো না যে ভাই। পুরোটাই আপনার দায়......!!!!
তারপরও......
কিছু শব্দ ছুঁড়ে দিলাম
নিয়ে যাও, আসো আমার এ দ্বারে
যেখানে আমার স্বস্তা ধরের কোন এক ভিটায়
দাড়িয়ে আমি.......আর........!!!!
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
...যেখানে আমার স্বস্তা দরের কোনো এক ভিটায়
দাঁড়িয়ে আমি....
আর
শূন্যতা পরস্পর নৈশব্দের স্বর বুনি
তা থেকেই দিলাম কিছু
বুকপকেট হিপপকেট খালি এখন
জামাজোড়া ডানা পেলে আমিও উড়ে যাবো
ছায়ার দেশে উড়ে যাবো
হবো নিবিড় গুল্মের ছায়া
তারপর...
লেখক বলেছেন:
তারপর হয়তো একাল সেকালের গল্পগুলো
জোড়াতালি দিয়ে চলে যায়
যায় দিগন্তের পারে
আর কেউ ডাকে, আমি শুনতে পাই
নৈশব্দের সেই স্বরধনি......!!!!
কিছু কথা আর ছবি এভাবেই ডাকে
সময়ে অসময়ে হয় কথপোকথন......!!!
সুতরাং...........!!!!
নিবেদীতা বলেছেন:
শুভকামনা রইল ভাস্কর দা।
লেখক বলেছেন:
অনেক অনেক দিন পর নিবেদীতা আপু আমার বাড়ীতে!! তাও আবার শুভকামনা নিয়ে!!!
কেমন আছেন? নিয়মিত ব্লগে আসেন না যে?
গোয়েবলস বলেছেন:
নতুন কিছু লিখছেননা কেন ভাইয়া?
লেখক বলেছেন:
ওয়েটিং ভাইয়া........
রুবেল শাহ বলেছেন:
আমি কিছু বলবো না...................
লেখক বলেছেন:
কেনো ?
লেখক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
তাজা কলম বলেছেন:
নতুন লেখা চাই। আপনার শক্তিশালী লেখনী থেমে আছে কেন?
লেখক বলেছেন:
অবশ্যই নতুন লেখা চাই। জীবনটাই হঠাৎ থেমে যায়! হয়ত আমার জীবনটাও থেমে গেছে তাই কিছু লিখতে পারিনা আজ কাল! তারপরও আমাকে স্মরন করার জন্য আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন:
যেখানে কেউ নেই ঠিক সেখানেই লুকিয়ে থাকি আজকাল! তাই আর লেখা হয়ে উঠেনা।
কেমন আছেন?
লেখক বলেছেন:
অবশ্যই চাই!!
কেমন আছো আলী?
লেখক বলেছেন:
অবশ্যই দেখবো আপনার লিংকটি।
লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনায়।
আজি যাবো আপনার বাড়ি।
আবু সালেহ বলেছেন:
কিছু জনাতে চায়, কিছু জানতে চায়। আমার হাটখোলা এ পথে চেনা-অচেনা সমস্ত দুয়ারে যেন স্পর্শের ছোঁয়া কতকাল ধরে তা আমি জানিনা। কিন্তু কোন এক দোয়ার, কারো বসত ভিটায় আমার না যাওয়ার নিষেধাজ্ঞা কেন !না বলা কথাগুলো এত সুন্দর !!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন:
আমার না বলা কথাগুলোর এই শব্দে খুব পীড়া দেয় আমাকেও।
কেমন আছেন সালেহ ভাই?
লেখক বলেছেন:
এখনি দেখছি ভাইজান!
কেমন আছেন আপনি?
লেখক বলেছেন:
দেখে এলাম ভাস্কর ভূত হয়ে আপনার বাড়িতে................!
মন্তব্য পরে করব!
লেখক বলেছেন:
নতুন করে কিছু লিখে উঠতে পারছি না। তাই নতুন লিখা দিতেও পারছি না।
আপনিও ভালো থাকুন সর্বদা।
গোয়েবলস বলেছেন:
হযবরল লিখে ফেলেন।
লেখক বলেছেন:
হ য ব র ল.....................................................লিখে দিলাম।
কেমন আছেন?
আরিয়ানা বলেছেন:
এখনো অভিমান শেষ হয়নি?
লেখক বলেছেন:
কার উপর অভিমান করব!!! কারো প্রতি অভিমান নেই আমার। কিন্তু আমার না বলা কথাগুলো যাকে নিয়ে তিনি আমাকে উল্টো ভুল বুঝে যাচ্ছেন। গত দুই দিন আগে তিনি একটা পোষ্ট দিয়ে ছিলেন। উনার পোষ্টে কে একজন ব্লগার মায়নাস দিয়েছে। আর তিনি অন্য আরেক ব্লগারকে বলেছেন এটা আমার কাজ।
যে মায়নাস দিয়েছেন তিনি তার ভুল স্বীকার করেছেন অবশেষে। তখন উক্ত ব্লগার বললেন মানুষ মাত্রই ভুল হয়!
আসলে আমরা খুব বিচিত্র.....................................................!
অনেক দিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন?
নিহন বলেছেন:
কেমন আছেন .....??
লেখক বলেছেন:
এই তো হাসি আনন্দ আর সময়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। আপনার খবর কি?
লেখক বলেছেন:
আপনাদের ভালো লাগাই আমার লেখার প্রাণ। পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভোরের তারা বলেছেন:
মন্তব্য গুলো একাধিকবার চলে এসেছে মুছে ফেলুন
লেখক বলেছেন:
মুছে দিলাম....................................
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























