জনৈক মি: এক্স ও তার শেখ মুজিব দর্শন
13 august, 1969 মিস্টার এক্স একজন শিপইয়ার্ডের কর্মকর্তা। যাচ্ছেন জার্মন, ৩ বছরের উচ্চ শিক্ষার্থে করাচি বিমান বন্দর থেকে। ইমিগ্রেশন কর্মকর্তার প্রশ্ন
এতদিন কি করবে!
পড়াশুনা করব।
যাচ্ছ তো করাচি হয়ে ফিরবে কোলকাতা দিয়ে।
জ্বী, কি বল্লেন?
না কিছু না যাও।
এক্স কিছু বুঝলেননা। ত মাস পর জার্মান ভাষা ক্লাশে জার্মান ভাষা শিক্ষীকা জার্মান ভাষায় ক্লাশের সবাইকে যার যার দেশের রাজনীতি সম্পর্কে বলতে বললেন। মি: এক্স বললেন
...... আমরা পূর্ব পাকিস্তানিরা পশ্চিমা দের দ্বারা শোষিত হচ্ছি। তবে আমাদের নেতারা বসে নেই। দেশের মানুষ ভাসানীর নেতৃত্বে আন্দলোন গড়ে তুলছে। আমরা শিঘ্রই....
শিক্ষীকা থামিয়ে বললেন
তোমার দেশে তো মুভমেন্ট হবে শেখ মুজিবের নেতৃত্বে....
এক্স সাহেব এর কারন খুজে পেলেন না। এবং এই মহিলা এটা কি ভাবে জানে তাও বুঝতে পারলেন না।
৭০ সনের কোন একসময়। লাহিড়ি নামে কোলকাতার একজন বাংগালী প্রফেসর এর মাধ্যমে মি: এক্স সহ অন্যান্য জার্মানস্থ পূর্ব পাকিস্তানিদের সাথে শেখ মুজিব এর সাক্ষাত হয়। উনি সকলকে পূর্ব পাকিস্তানের দাবি দাওয়া সম্পর্কে বলেন এবং সকলের সর্বত সাহায্যা চান।
৭০-৭১ এর কোন এক সময় জার্মান পত্র পত্রিকায় কোন একজন ভবিষ্যৎ বক্তার পূর্ব পাকিস্তান সম্পর্কিত ভাষ্য ছিল
১. কোন ১ ব্যাক্তির নেতৃত্বে আলাদা রাষ্ট্রা হবে।
২. সেই ব্যাক্তি দেশের সরকার প্রধান হবেন।
৩. তিনি দেশের প্রধান হবেন।
৪. তিনি মারা পড়বেন।
এর ও কোন আগামাথা মি: এক্স পেলেন না।
৭২ এর কোন ১ সময় তিনি দেশে ফিরেন কোলকাতা হয়ে। পথে তার মাল সামানা রেল দিয়ে আনার সময় তার সফর সংগি হন মেজর জিয়ার বোন ক্যাপটেন ..... [নাম তার মনে নেই]। তিনি শেখ মুজিবের জন্য একটি দামি পারফিউম আনেন জার্মান থেকে যা তার চামচাদের কারনে আর তার হাতে দিতে পারেননি।
মি: এক্স তার কর্মস্থলে ফিরে গেছেন ততদিনে দেশের প্রধান মন্ত্রি হয়েছেন শেখ মুজিব। এখন উনি সেই ভবিষ্যৎ বক্তার কথা মনে করছেন আর তার কলিগদের সেই ভবিষ্যৎ বানি সম্পর্কে বলছেন।
৭৩-৭৪ এর কোন ১ সময় তুর্কি প্রেসিডেন্ট অনেকটা জোর করে শেখ মুজিবকে তুর্কি যাওয়ার জন্য বাধ্য করলেন। তুর্কি বিমান বন্দরে তাকে রিসিভ করতে এলেন প্রথা অনুযায়ী তুর্কি প্রধান মন্ত্রি। এতে শেখ সাহেব ভিষন অপমান বোধ করেন। তিনি তার সংগি সাথিদের কাছ থেকে প্রোটোকল অনুযায়ি তুর্কি প্রধানমন্ত্রি আসার বিষয়টি অবগত হন। তিনি দেশে ফিরে রাষ্ট্রা প্রধান হন। এবার মি: এক্স ৪টি ও ঘটবে বলে দৃঢ় বিশ্বাস করতে থাকেন। কিন্তু কেন ঘটবে তা খুজে পান না। এদিকে তৎকালীন শাসকদের সুশাসনে আর্মি, সাধারন, ভিন্ন মতাবলম্বি সকলেরই প্রান ওষ্ঠাগত। এমনি এক সময় মেজর ডালিম তার স্ত্রী হারান। ডালিম অন্য কোন উপায় না দেখে যান হরন নায়কের পিতার কাছে যিনি এটাকে হাসি তামাশার বিষয় হিসেবে সমাধান দেন। এসময়ই মি: এক্স খুজে পান ভবিষ্যৎ বক্তার ৪ নং বানিটি বাস্তবায়ন হওয়ার কারন।
মি: এক্স এর কাছ থেকে সময় সময় শোনা এবং সংকলিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

