somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল মানুষ হতে হলে কি কি যোগ্যতা লাগে ? শপথের রঙ্গে সাজাবো জীবন!

০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যিকারের একজন ভাল মানুষ হতে চাই!

বিচিত্র এই ভুবনে বাবা মার কাছে ভাল ছেলের গুণাবলী একরকম
আবার ভাইবোনের কাছে অন্যকিছু!
স্কুল কলেজের ফ্রেন্ডদের কাছে ভাল হতে লাগে পুরন কিছু ভীন্নদাবি
প্রেমিক কিংবা প্রেমিকারা আবার তাদের প্রিয়জনকে ভাল পেতে
খুটিয়ে দেখে একেবারেই আলাদা কিছু গুণাবলীতে!!

আসুন জেনে নেই একজন সত্যিকারের ভালমানূষের গুণাবলীতে ব্লগারদের কার কেমন প্রত্যাশা!
সত্যিকারের ভাল মানুষের গুণাবলী:-
১.
মিথ্যা বলা পরিহার করেন , দম্ভ দেখাবেন না (প্যাঁচনাই)
২.
চাইনা ভালো হতে। ভালো'র ভাত নাই। (রিমঝিম বর্ষা)
৩.
মিথ্যা বলা পরিহার করেন ,
দম্ভ দেখাবেন না
মেজাজ ঠান্ডা রাখুন
গালাগালি বাদ দিন (কাঊসার রুশো)
৪.
সহজ সরল থাকা। (আলিম আল রাজি)
৫.
ভাল মানুষ হওয়া বড় কস্টের কাজ :( (শ।মসীর)
৬.
ধৈর্যশীল হওন এবং সেক্রিফাইজ করতে শিখুন। (ইঞিঃ মশিউর রহমান)
৭.
একটা মুখোশও লাগে।
আকাশের তারাগুলি
৮.
ক->.মন পরিস্কার রাখতে হবে

খ->.পজিটিভলি ভাবতে হবে। সব ব্যাপারে না হোক অধিকাংশ ব্যাপারে। জেরী
৯.
সহজ মানুষ হতে চাই। পারি না।
আমি চেষ্টা করি আমার জীবনে আসা প্রতিটা মানুষকে আলাদাভাবে গুরুত্ব দিতে।
আমি খুবই ফালতু টাইপ একটা মানুষ।
তবু জীবনে অনেক অনেক ভালবাসা পেয়েছি
হয়তো এই একটা বিষয় সযতনে খেয়াল রেখেছি বলে!
ত্রাতুল
১০. ভাল মানূষ :||
রাজসোহান
১১.
আমার দৃষ্টিতে ভাল মানুষের অন্যতম প্রধান গুন হচ্ছে- প্রতিপক্ষের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং তারপর সুচিন্তিত মতামত দবেন।

কোন ভাল মানুষ কখনো ব্যাপক মিথ্যাচার অথবা আন্দাজ অনুমান করে কাউকে দোষারোপ করতে পারেন না।
মোহাম্মদ লোমান
১২.
আমার মা খুব ছোট থেকেই অনেক ভদ্রতা বা নৈতিকতার শিক্ষা দিয়ে এসেছেন। আরো একটু বড় হলে বলেছেন, "যেকোন কাজ করার আগে দেখবে তোমার ভেতরে আমার শেখানো মোরালিটিগুলো একটা মতামত দেয়। যখনি দেখবে সেই মোরালিটি তোমাকে কিছু করতে বাধা দিচ্ছে তখন সেই কাজটা কোরো না। তাহলেই কাজটা ভাল হবে। আর এমন কিছু করবে না যেটা একজন মানুষের ক্ষতি করে। কারো ক্ষতি করে তুমি কখনো বড় হতে পারবে না।" অদ্ভুত হলো আমি সত্যি যখন কোন বড় সিদ্ধান্ত নিতে গিয়েছি, ভেতরের বিবেক আমাকে অনেক গাইড করেছে। আমি মিথ্যা বলি নি এমন বলবো না; তবে এমন মিথ্যা কখনো বলি নি যেটা কারো এতোটুক ক্ষতি করে।

কিন্তু সবকিছুর পর-ও বলবো আমি "ভাল" মানুষ কখনোই হতে পারি নি। ভাল মানুষের সংজ্ঞা সবসময়-ই খুব ধোঁয়াটে আমার কাছে। ঊশৃংখল ঝড়কন্যা
১৩.
দোস্ত প্রতিদিন সকালে উঠে তুমি দাতব্রাশ করবা তাহলেই ভাল মানুষ হবা।
ফ্রি পরামর্শ দেয়না কি খাওয়াবা এবার? শূণ্য উপত্যকা

আমি আমরা সবাই প্রতিদিন অন্তত একটা মন্দ অভ্যাস ত্যাগ করে এমনসব ভাল গুণাবলী রপ্ত করতে সচেস্ট হব!! অন্তত দিনে একটি করে হলেও!!
জানি, ভাল মানুষ হতে হলে অনেক অনেক যোগ্যতার্জন করতে হবে! একদিন কিংবা দুদিনের ভালমানষীতে সত্যিকারের ভাল হওয়া কখনই সম্ভব না! পারফেক্ট ভাল মানুষ না হোক অন্তত ভাল মানুষের কিছু গুনতো প্রাকটিস করতে পারব!!
আপনাদের স্বরব উপস্থিতি কামনা করছি!!


বিনিদান্তে হুপফূলফরইভার August 03, 2010.
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৫১
২৮টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×