আমার প্রিয় পোস্ট

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল)

০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:২৯

শেয়ারঃ
0 0 0

আমি যাবো মাটি ও মাঠে,নদীতে নদীতে ডিঙি বেয়ে,
আমি যাবো ধানক্ষেতের আল দিয়ে হেটে,
সবুজ ঘাসের চাদর পায়ে মাড়িয়ে,
রোদ পোহানো শীতে,
ঝমঝম বৃষ্টির বর্ষায় ।

আমি যাবো অসংখ্য গলা মৃত পিতৃপুরুষের উত্তরাধিকার বয়ে নিয়ে,
৩৬ বছরের পুরোনো এক অন্ধকার রাতের ক্যম্পে,
আমার বোনের নগ্ন উলঙ্গ শরীরের একেকটি দূ:স্বপ্নকে বুকের মাঝে পরম মমতায় লালন করে,
আমার ছোটভাইয়ের বেয়োনেট খুচাঁনো লাশের স্মৃতি কাধে নিয়ে,
আমি যাবো এই বাংলার পথ প্রান্তরে ।

আমি কাদঁবো না,
আমি হাসবো না,
আমি শুধু সবাইকে স্মরণ করিয়ে দেব
সেই সব পশুদের কথা,
যারা তাদের নখরে,ধারালো দাতে
ছিন্নভিন্ন করেছিল,
আমার ,তোমার,তার আর আরো অগনিত মানুষের স্বজনকে ।

আমি চিৎকার করে বলবো,
ওরা মানুষ খুন করেছে,আসো আমরা পশু হত্যা করি ।
আসো আমরা আজ এই মাটিতে পুতে ফেলি

এই সব হায়েনার যতো সব নোংরা রাজনীতি,
এই সব বরাহের উদ্বাহু নৃত্য,
এই সব সারমেয়ের অশুভ চিৎকার ।

আসো,বর্জন করো,বর্জন করো
আসো,প্রতিরোধ করো,প্রতিরোধ করো।


আমি জানি এই নি:সঙ্গ পথচলায়,
আমার পায়ের সাথে মিশবে নতুন পা,
আমার হাতে হাত রাখবে অগনিত নতুন হাত
আমার কাধ ছুঁয়ে যাবে,অগনিত নতুন কাধ ।

সেই সব মানুষকে নিয়ে পথ পেরুতে
আমি এক কাকভোরে ঘর ছেড়ে বেরুচ্ছি ,
আমি বেরুচ্ছি তোমাদের আঙিনার খোঁজে,
আমি বয়ে নিচ্ছি পিতৃপুরুষের উত্তরাধিকার,
বোনের নগ্ন উলঙ্গ শরীরের দূ:স্বপ্ন
ছোটভাইয়ের বেয়োনেট খুচাঁনো লাশের স্মৃতি ...


তুমি যদি যাও তবে,এই নাও ইশতেহার,
পথের খরচা হিসেবে বুকপকেটে নাও কিছু দূ:খ,
এর বেশি কিছু নয়,
নয় আলাপনে সময় ক্ষেপন,
তার চেয়ে এই ভালো,
চলো,পথিক,চলো ।

 

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩২
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫

ওয়ান্ডারফুল!!!

আপনাকে মিস করছিলাম!!
৩. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: হোসেন ভাই নেমেই ছক্কা !!!
আপনাকে দেখে ভালো লাগছে ।

১০!!!
৪. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৪
পথহারা বলেছেন: হুচেন রে...জাক্কাস কোবতে.........
৫. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৫
রাগ ইমন বলেছেন: কৃতজ্ঞতা । আগেই লিখেছিলেন ? নাকি ...........

কিছু বলবো না, চোখে জল ।
৮. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১:৩৪
শাইরি বলেছেন: অসাধারন!
অপুর্ব!

এর চেয়ে ভালভাবে কোনো যাত্রাই শুরু হতে পারেনা।
১১. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১:৪৮
সোনার বাংলা বলেছেন: তুমি যদি যাও তবে,এই নাও ইশতেহার,
পথের খরচা হিসেবে বুকপকেটে নাও কিছু দূ:খ,
এর বেশি কিছু নয়,
নয় আলাপনে সময় ক্ষেপন,
তার চেয়ে এই ভালো,
চলো,পথিক,চলো ।


অসাধারন ভাই.....
১২. ০২ রা নভেম্বর, ২০০৭ ভোর ৬:১৪
এস্কিমো বলেছেন: তার চেয়ে এই ভালো,
চলো,পথিক,চলো ।
১৩. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ৮:৩১
মুকুল বলেছেন: হোসেইন, আমি কি আপনাকে কখনো বলেছি, আপনি আমার প্রিয় কবি? আগে না বললে এখন বলে গেলাম। যদিও আমার বন্ধু মহলে অনেকেই আপনার নাম জানে। চালিয়ে যান...

"তার চেয়ে এই ভালো,
চলো,পথিক,চলো ।"
*****
১৪. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ৮:৫৫
নরাধম বলেছেন: প্প্বগুপ্প্বগ্গপ্প্বষপ্প্বম @প্প্বষপ্প্ম প্প্বঙ্প্প্ম প্প্বক্ষ্মপ্প্মম
প্প্ম্র.................
১৫. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৬
আরণ্যক যাযাবর বলেছেন: বস, চলুক।
সেরম কোবতে হয়েছে।
১৭. ০২ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৪
হোসেইন বলেছেন: সবাইরে ধন্যবাদ ।সবার ভালো লাগছে দেইখা খুশী হইছি ।
১৮. ০২ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯
আহমাদ মুজতবা বলেছেন: বস ছুডু ভাইয়ের ব্লগে আমন্ত্রন রইলো একবার ঘুইরা যান।
আপনেরে জট্টিল মিস করি।
২০. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:৫০
দেবদারু বলেছেন: @হোসেইন ভাই, অসাধারণ! অসাধারণ!! এবং অসাধারণ!!!
প্রিয় পোস্ট..............আর কিছু বলার অপেক্ষা রাখে না!
২১. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ১১:১৮
মাথামোটা বলেছেন: ৫
-----------
আপনে কি মেইল করছিলেন?
২৬. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:১৭
বিহংগ বলেছেন: অসাধারন কাব্যিক আর জ্বালাময় আপনার ভাষা।
মুগ্ধ, অভিভূত।৫+++++
২৮. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৯
নগর বাউল বলেছেন: অসম্ভব ভালো৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
২৯. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৭
জুবেরী বলেছেন: "আমার হাতে হাত রাখবে অগনিত নতুন হাত
আমার কাধ ছুঁয়ে যাবে,অগনিত নতুন কাধ ।"

কাধে কাধে হাত হাত থাকলো

৩০. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৭
নীলাঞ্জনা বলেছেন: অ......সাধারণ!!!! বললেও কম হয়ে যায়!!! তীব্র এক অনুভূতি আচ্ছন্ন করলো আমাকে!!
আপনার জন্য অনেক শুভকামনা। আর অনুরোধ রইলো-আমাদের মত নবীন লেখকদের অনুপ্রেরণা হয়ে থাকার জন্য হলেও লিখবেন!!

অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৩১. ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
প্রশ্নোত্তর বলেছেন: এই না হলে হোসেন! ৫।
৩২. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৪
দ্বিধা বলেছেন: একটু ঝালিয়ে নিলাম নিজেকে ...
৩৩. ১০ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
মুকুল বলেছেন:

সামহয়্যারইন মুক্তি পাক রাজাকারপুত্র নিপাত যাক
৩৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১:২৯
সারিয়া তাসনিম বলেছেন:
আমি চিৎকার করে বলবো,
ওরা মানুষ খুন করেছে,আসো আমরা পশু হত্যা করি ।
আসো আমরা আজ এই মাটিতে পুতে ফেলি


অনেক পরে চোখে পরলো লেখাটা - অসাধারন !
৩৫. ০১ লা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
বামনী তুলাগাছ বলেছেন: হোসেইন ভাই কোথায় ?

 

মোট সময় লেগেছে ০.৯৬৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন কারন দর্শানি ছাড়াই আমারে সাধারন ব্লগার বানাইয়া দিবার প্রতিবাদ জানাইয়া লেখাগুলান ড্রাফট কইরা অফ গেছিলাম । ১ ফেব্রুয়ারি ০৯...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ