আমার প্রিয় পোস্ট

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

আফটার দ্য ফিফথ পেগ -১ (হোসেইনের কবিতাঞ্জাল সিরিজ )

১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫১

শেয়ারঃ
0 0 0

১.সিগারেট :
তোমার ঠোটের স্পর্শ পেতে প্রবল বেগে পুড়ে পুড়ে নামি,
কিভাবে ছুইঁ বলো, আমিই তো গোড়াতে লাগিয়েছিলাম ফিল্টার ।

২.গ্লাস :
এখন জল ঢেলো না,সরাসরি খুলে দাও বোতলের মুখ ।
কতো আর ধারক হবো, একবার আমাকেও পানীয়ের সংস্পর্শ পেতে দাও।
একবার না হয় আমিও তৃষ্ঞা জুড়াই ।

 

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৫
হোসেইন বলেছেন: পঞ্চম পেগে চুমুক দেয়ার পর কিছু চিন্তার উদয় হয় । সেগুলোকে দর্শন বা কবিতা বলা যায় না হয়তো ,কিন্তু অনুভব বলা যায় । হোসেইনের ভাষায় তা জঞ্জাল ,কিন্তু মাথাতে গুতো মারার চাইতে সেই জঞ্জাল না হয় ব্লগের পাতাতেই থাকুক ।
২. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৯
অন্যরকম বলেছেন: হোসেইন দ্য এ'টিম নাকি?
৩. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০০
অমি রহমান পিয়াল বলেছেন: আমি তো তৃতীয় পেগেই ঘুমাইয়া যাই। ৫
৪. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০১
সামী মিয়াদাদ বলেছেন: সামীর শ্রদ্ধান্জল.......পেগ মনে হয় বেশী হইয়া গেছে....দারুন হইছে....
৬. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১১
অচেনা বাঙালি বলেছেন: পঞ্চম পেগ!
আমি তো তৃতীয় পেগেই টলাইয়া যাই। ৫
৭. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ফিল্টার ছারা সিগারেট টানেন... তাইলে আর প্রব হইবো না... তয় পর্দা থাকন ভালা
৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
হোসেইন বলেছেন: কী কয় ! তৃতীয় পেগ খাওয়ার পর একটা সিগারেট ধরাবেন । এই সিগারেট খাওয়ার সময় গ্লাসে কোন চুমুক দেয়া নিষেধ ।
তারপর চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আসলেই আপনার আজকে পান করার দরকার কী না । যদি দরকার মনে করেন তাইলে বাকী দুই পেগ খাইবেন ।

মনে রাখবেন, প্রথম তিন পেগ হইলো গিয়া সঙ্গীতের আগের ঠুংটাং । এইটা সঙ্গীতের আসর না । উস্তাদের আসর হইলো গিয়া পরে ।
৯. ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৭
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
দহনে দহনে জীবন কোথায় নিয়ে যায়
কেউ জানে না কেউ জানে না!
১১. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
আরণ্যক যাযাবর বলেছেন: হিক!
বস, এইটা কখন ল্যাখলেন?
১২. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০
রাগ ইমন বলেছেন: যেটা নামলো জলের মত
ফোটায় ফোটায় , একটা দুটায়
ওটা জল ছিলো ?
তরলে কমবে দহন
শেষ হবে তোমায় বহন
সে পণে ছল ছিলো !
------------------------

পঞ্চ ভুতে পঞ্চমী পঞ্চায়েতে পঞ্চভূজা
প্রণমী প্রপঞ্চময়ো পঞ্চপদী পরায় পূজা !
--------------------------------

পানে পাপে তাপে পরাভূত মন
কৈ লাশ আর যাবো কখন!
১৩. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
রাশেদ বলেছেন: গুরুগো দৌড় দেখি বেশি না! আপ্নাগো লগে পাল্লা দেওয়ন যাইবে! হিক!
১৪. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪
রাগ ইমন বলেছেন: রাশুরে পঞ্চাল !
১৬. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬
অচেনা বাঙালি বলেছেন: রাগুরটা আফটার কয় পেগ?
১৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
সামী মিয়াদাদ বলেছেন: রাগাপুরটা সে নিজেই জানেনা মনে হয়......এইটা স্বপ্নে পাওয়া মনে হইতেছে....

 

মোট সময় লেগেছে ০.৯৩৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন কারন দর্শানি ছাড়াই আমারে সাধারন ব্লগার বানাইয়া দিবার প্রতিবাদ জানাইয়া লেখাগুলান ড্রাফট কইরা অফ গেছিলাম । ১ ফেব্রুয়ারি ০৯...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ