আমার প্রিয় পোস্ট

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

আমরা মহল্লায় আছি , লাগলে মিসকল দিয়েন ( এ-টিমের জন্মদিন, হোসেইনের শুভেচ্ছা )

১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:৫৬

শেয়ারঃ
0 0 0

বিবাহ করিয়া বেকায়দায় আছি । দিনে অফিস কইরা রাইতে বাড়ি ফিরিয়া আর ব্লগে বসা হয় না । সব কিছু লাটে উঠিয়াছে । মাঝে মধ্যে উকিঁঝুঁকি মারিয়া দেখিয়া যাই । ইত্যবসরে ব্লগে দেখিলাম -এটিমের জন্মদিন পালন হইয়া গেছে । দেখতে দেখতে একবছর চলিয়া গেল , কতো ছাগুযে ম্যাৎকার করিয়া পালাইয়া গেল , কতো আকুকাকু বুকে বুক মিলাইয়া ভ্যানিশ হইয়া গেল , কতো চানমিয়া স্বাধীনতার নয়া ইতিহাস লিখতে গিয়া নিজেই ইতিহাস হইয়া গেল , কতো আলিতা-ললিতা , বুবস কান্দিয়া কাটিয়া নাটক জমাইতে গিয়াও পারিল না ।সময় বড়ো জলদি যায় গিয়া।

একবছর পূর্তির এই দিনে এ-টিম নিয়া এক্টা লেখা দিতে মন চায় । নতুন ব্লগারদের কৌতুহল মিটাইবার জন্য এই লেখা কামে দিব ।

এ-টিম কী ? :
এ-টিম হইলো একটা ভার্চুয়াল সংগঠন যা ঠিক একবছর আগে তৈরী হইয়াছিল সামহোয়্যার ব্লগের অব্যাহত রাজাকার তোষনের প্রতিবাদে ।

তখন ব্লগে ছিল আইয়েমে জাহেলিয়াতের যুগ , পুরা অন্ধকার । তখন কিছু উগ্র জামাতি দেশের স্বাধীনতার ইতিহাস নিয়া নিয়মিত রঙ্গ রসিকতা করত । প্রায়ই ব্লগে পাকিস্তানী পতাকা উড়ানো হইতো , মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ নয় তিন হাজার শহীদ হইছিল , মুক্তিযুদ্ধের শহীদদের হত্যাকান্ডে আমরা দূ:খিত নই , গোলাম আযম মহান নেতা , এই সব রাজাকারী কনটেন্ট তখন প্রতিদিন ব্লগ খুললেই পাওয়া যাইত । সুস্থ ব্লগারদের অনেকেই এটা নিয়া তর্ক করতেন , প্রতিবাদ করতেন , সামহোয়্যারকে এইসব পাকিস্তানপ্রেমী ব্লগারদের ব্যাপারে ব্যবস্থা নিতে বলতেন । কিন্তু এতে কইরা কাজের কাজ কিছুই হইতো না ।

এই পরিস্থিতিতে , " সামহোয়্যার রাখিব রাজাকার মুক্ত " এই শপথ নিয়া কিছু দুষ্ট ছেলের দল একটা নতুন সংগঠন দাড় করায় - তার নাম এ-টিম ।
এ-টিমের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই - যেখানে ছাগু সেখানেই গদাম লাথি । নেটে জামাতি রাজাকারদের দৌড়ের উপ্রে রাখা হইবে ।

এ-টিম সিদ্ধান্ত নেয় যেহেতু এই রাজাকারগুলোরে বুঝাইয়া বা যুক্তি দিয়া লাভ নাই আর যেহেতু এক চউক্ষা মডারেটররা এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না , তাই এইগুলারে লাথি দিয়া কন্ট্রোল করতে হইবে ।

এ-টিমের সাফল্য : একবছর পূর্তির প্রাক্কালে :

একবছর পূর্তির এই সময়ে পিছন ফিইরা দেখলে দেখা যাবে এ-টিম তার লক্ষ্য আর উদ্দেশ্য অনেকটাই সফলভাবে পালন করতে পারছে ।
খতিয়ানে দেখা যায় ,

১. একটা নীতিমালা তৈরী হইছে । যেই নীতিমালায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী লেখার জন্য কোন ব্লগারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবার বিধান আছে । যদিও এই নীতিমালা নিয়া অনেক বিতর্ক আছে ,তবু একটা মন্দের ভালো নীতিমালা হিসেবে এইটা মাঝে মাঝে ভালোই কাজে লাগছে ।

২. জামাতি কাটপেস্ট কমছে । আগে জামাতি বুদ্ধিপ্রতিবন্ধীরা দৈনিক সংগ্রাম আর নয়াদিগন্ত থাইকা সরাসরি কাটপেস্ট কইরা লাদি ছড়াইত , এইটা এখন কমছে ।

৩. উগ্রতা কমছে । প্রখ্যাত এক নারী ব্লগারের কাপড় খুইলা ফেলানোর প্রকাশ্য ঘোষনা দিয়াও ছাগুরাম একসময় বীরদর্পে এইখানে ব্লগিং করত, কিন্তু এখন সেইটা সম্ভব হবে না ।

৪. সবচাইতে বড়ো অর্জন হইলো সাধারন ব্লগারদের মাঝে সচেতনতা বাড়ছে । তারা এখন জামাতিদেরকে মোটামুটি একঘরে কইরা ফালাইছে ।

এটা কি এ-টিমের একক সাফল্য :
অবশ্যই না , অবশ্যই না , অবশ্যই না। এটা আসলে রাজাকারদের বিরোধিতা করা সকল ব্লগারের সম্মিলিত সাফল্য । এ-টিম সেই ব্লগারদের একটা অংশ ।
এ-টিমরে ভালোবাসেন , সমর্থন করেন

এ-টিম কিভাবে কাজ করে ?
অনেকের মাঝেই কৌতুহল আছে যে এ-টিম কিভাবে কাজ করে । আমি তো কই এ-টিম যেভাবে কাজ করে এইটা যদি সবাইরে পুরা জানানি যাইত , তাইলে রাজনৈতিক দলগুলা এই সংস্কার কাজে লাগাইত ।

পুরা বিষয়টায় মজা আছে ।
সংক্ষেপে কিছু কই । এ-টিমের সকল সদস্যের পরষ্পরের সাথে যোগাযোগের জন্য চ্যাটের ব্যবস্থা আছে । যেকোন ইস্যুতে সকলের মতামত দেবার সমান ক্ষমতা , সকলের ভেটো পাওয়ার । তারপরেও অনেকের অনেক দায়িত্ব নির্দিষ্ঠ । যেমন কয়েকজন আছেন হ্যান্ড রাইটিং এক্সপার্ট । এই দায়িত্বে যারা আছে তাগো ক্ষমতার আসলেই তুলনা নাই । এর যেকোন পুরানপাপীর নতুন নিক খুইজা বাইরা কইরা ফালাইতে পারে । ( থেরাপিস্টের তিনটা কমেন্ট পড়ার পরেই এদের একজন আমারে কইল যে এইটা সারোয়ার চৌধুরীর নিক । আমি প্রথম বিশ্বাস করি নাই । কিন্তু এরা বাক্যের গঠন , আরো কী কী জানি দেখাইয়া আমারে আবার একই কথা কইল । কিন্তু আমি মনে কর্লাম , সারোয়ার চৌধুরীর মতো একজন কাব্যানুরাগী এইটা করবে না । পরে যখন থেরাপিস্টের ম্যালফাংশ হইল , তখন দেখি ঘটনা সত্য । ) এর কখনো কারো নয়া নিক খুইজা বাইর করতে গিয়া আজতারি ভুল করছে বইলা আমি দেখি নাই ।

তারপর কেউ আছে আর্কাইভের দায়িত্বে , তারা অনেক মজার মজার কমেন্ট আর পোস্টের স্ক্রিনশট জমাইয়া রাখে ।
কেউ কেউ টেকনিক্যাল বিষয়গুলা দেখে । এ-টিমের কেউ যদি আইপি শুদ্ধা ব্যান খায় তাহলে সেই শহীদকে তারা নতুন নিক নিতে সাহায্য করে । তাছাড়া কম সময়ে করা যায় এরকম অনেক টেকনিক্যাল বিষয় এদের জানা আছে । এদের উপরে সামহোয়্যারের ডেভেলপররা গোস্বা থাকে সবসময় ।
কেউ কেউ যুক্তি আর প‌্যারোডিতে একনাম্বার । তারা মাঝে মাঝে প‌্যারোডি আর রম্য রচনা লিইখা ছাগুদের ডলা দেয় ।

এইভাবে মিলেমিশে কাজ করার কারনে এ-টিম রাজাকারদের চাইতে অনেক ধাপ আগাইয়া থাকে সবসময় ।

এ-টিম নিয়া বিতর্ক :
বিভিন্ন সময় এ-টিম বিতর্কিতও হইছে । বিতর্কটা হইছে কিছু ব্যক্তি আক্রমনের ঘটনায় ।
তয় সবচাইতে বড়ো সমস্যা হইছে , এখন সাধারন ব্লগারদের মাঝেই অনেকে মজার মজার নিক নিয়া ছাগু োন্দায় । তাদের অনেকের অনেক কথার দায়দায়িত্বই এ-টিমের ঘাড়ে পড়ে ।

তাছাড়া এ-টিমের মূল নীতির একটা হইল , রাজাকার প্রতিরোধ ছাড়া অন্য এজেন্ডায় এ-টিমের সদস্যরা যার যার মতো মতামত দিতে পারে । আহমেদ শারফুদ্দীন যখন কাউরে লোলপুরুষ কয় , এ-টিমের কেউ যদি মনে করে সেও ঐটাতে একমত সেইটা সে তার মতো কইতে পারে । এইটা এ-টিমে এজেন্ডা না ।

অনেক প্রো৭১ ব্লগার যারা রাজাকার দেখতে পারেন না কিন্তু এ-টিমের কর্মপন্থার সাথে একমত না তারা অনেকবারই এ-টিমে কার্যক্রমের সমালোচনা করছেন । আমি কই -যতো মত , ততো পথ । রাজাকার দমনে আপনারা আপনাদের অবস্থান থেকে কাজ করেন , আমরা আমাদের তরিকায় কাজ করি । লক্ষ্য আর উদ্দেশ্য ঠিক থাকলেই হইল,, আপনাদের মতামতরে শ্রদ্ধা করি , আমাদের কর্মপন্থারেও আপনারা শ্রদ্ধা করবেন বইলা আশা করি ।


এ-টিমের বর্তমান অবস্থান ও ভবিষ্যত পরিকল্পনা :
সত্য কথা কইতে গেলে , এটা স্বীকার করতে হইবে যে বর্তমানে সামহোয়্যারে রাজাকারদের প্রকোপ অনেক কমছে । যা দুই একটা আছে , এরা মুখ বাইর করলেই ব্লগাররা দৌড়ানি দেয় । এ-টিমরে তৎপর হইতে হয় না ।
বর্তমানে তাই এ-টিম রিলাক্স অবস্থায় আছে । মজলিশে শূরায় নতুন সদস্য ভুক্তি এখন স্থগিত আছে । এ-টিমের পুরানা সদস্যদের অনেকেই নিজের মতো করে লেখালেখি করতেছেন । অনেকেই নতুন বউ নিয়া ঘরসংসার করতেছেন , কেউ কেউ নিজের ক্যারিয়ারে সময় দিতেছেন ।

এ-টিমের সংঘবদ্ধতা কাজে লাগাইয়া আরো কিছু কাজ করারও ইচ্ছা আছে আমাদের । হাসিব একটা ই-বুক করছেন , ভবিষ্যতে আম্রা আরো ই-বুক করতে পারি। হয়তো এজন্য আমরা গেস্ট এডিটরও নিতে পারি । টেকনিক্যাল সাপোর্ট এ-টিম করে দিবে । বিভিন্ন সাহায্য সহযোগিতায় ব্লগের উদ্যোগগুলোতে আমরা পেছন থেকে কাজ করেছি , এখন মাঝে মাঝে প্রকাশ্যে করা যেতে পারে দরকার হইলে ।

তয় , এ-টিম তার মূল উদ্দেশ্য হইতে কখনোই সরে যাবে না। যদি কখনো দেখা যায় যে ব্লগে রাজাকারী বাইড়া গেছে তাইলে সাথে সাথে , একসেকেন্ড বিলম্ব না কইরাই এ-টিম পুরা একটিভ হইয়া একশনে নামবে । আমরা জনপ্রিয়তার ধার ধারি না , আম্রা সুশীল না হইলে কে দূ:খ পাইব , কে ভার্চুয়াল গুন্ডা কইব , এইসব আমরা আগেও কোনদিন কেয়ার করি নাই , এখনও করি না । সুতরাং এ-টিম জনপ্রিয়তা হারাইব কইয়া কাউরো টেনশন করনের দরকার নাই। রাজাকার োন্দানো আমাদের কাছে জনপ্রিয়তার উৎস না , রাজাকার পোন্দানী আমাদের কাছে এর চাইতে অনেক বড়ো বিষয় ।[/sb

প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা শ্রদ্ধা আর ভালোবাসায় কৃতজ্ঞতা জানাই এ-টিমের সকল শুভানুধ্যায়ীদের । যারা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন অপারেশনে অংশগ্রহন করেছেন , যারা ব্লগেও ও মেইলে আমাদেরকে উপদেশ দিছেন , তথ্য দিয়া সাহায্য করছেন , পক্ষে বিপক্ষে মতামত দিছেন , আপনারদের কাছে নতজানু ধন্যবাদ । যারা দূর থেকে মনে মনে সমর্থন করছেন , যারা বিরক্ত হইছেন , যারা প্রশ্রয় দিছেন , তাদের প্রতি কৃতজ্ঞতা ।
একবছর আগের সামহোয়্যার আর একবছর পরের সামহোয়্যারের মাঝে যদি কোন গুনগত পার্থক্য চোখে পড়ে , সেই অর্জনগুলো আপনাদের । আর আমরাতো আপনাদের সেই বাউন্ডুলে দুষ্ট ভাই , যারা মহল্লার সামনে রকবাজী করে ,কিন্তু মহল্লায় কারো বিপদ আপদে বেগার খাটতে সবার আগে দৌড়াইয়া যায় ।

হ্যাপি ব্লগিং ।
হ্যাপি বার্থডে এ-টিম ।

 

সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:০০
হোসেইন বলেছেন: অনেকেই দেখি এ-টিমের সদস্য নিয়া চিন্তায় আছেন । কথা একটাই । যারাই রাজাকার োন্দায় তারা সকলেই এ-টিম ।
এখন ছাগুরামরা গুইনা দেখ , তুমগো আশেপাশে এ-টিমের কতো পাব্লিক রেডি আছে । :)
৪. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১১
বৃত্তবন্দী বলেছেন: আপনারে শুভেচ্ছা
ইতিহাস জানতে পারলাম।
আমি নতুন। রিক্রুট হওয়ার শখ আছিলো।
কি করি?
৫. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
শওকত হোসেন মাসুম বলেছেন: বিয়া করছেন বইলা লেখা বন্ধ করছেন কেন? আমরাও তো বিয়া করছি। বিয়া করণে বরং লেখা তো আরও বাড়নের কথা।
৬. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
লিপিকার বলেছেন: "এ-টিমের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই - যেখানে ছাগু সেখানেই গদাম লাথি । নেটে জামাতি রাজাকারদের দৌড়ের উপ্রে রাখা হইবে" .............এটিম এই মহৎ কাজ করে আমাদের মত রাজাকারবিরোধী সুশীল সাধারন ব্লগারদের মনে প্রবল শান্তি বর্ষন করছে।
"তয় , এ-টিম তার মূল উদ্দেশ্য হইতে কখনোই সরে যাবে না। যদি কখনো দেখা যায় যে ব্লগে রাজাকারী বাইড়া গেছে তাইলে সাথে সাথে , একসেকেন্ড বিলম্ব না কইরাই এ-টিম পুরা একটিভ হইয়া একশনে নামবে"...............শুনে/পড়ে মনে বহুত শান্তি পেলাম।
এটিমের জন্মদিন শুভ হোক।
৭. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২১
তামিম ইরফান বলেছেন: এটিমের জন্মদিন শুভ হোক।
৮. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
র‌্যাভেন বলেছেন:
হ্যাপি বার্থডে এ-টিম ।
৯. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
মুকুল বলেছেন: এটিমের জন্মদিন শুভ হোক। :)

- - -
হোসেইন ভাই, একটা অনুরোধ, আপনার কবিতাগুলা ফিরাইয়ার আনেন। আপনার কবিতা আমি ব্যাপক মিস করি। কিছু কিছু প্রিন্ট আউট আছে, তবে সবগুলার নাই। আপনার দোহাই লাগে, কবিতার পোস্টগুলা আবার দেন।
১০. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
মাহবুব সুমন বলেছেন: আছি

তয় বিয়া করলে কি ব্লগান যায় না ? :(
১১. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
মুকুল বলেছেন: ইচ্ছা হইলে ঘর সংসারের অভিজ্ঞতা নিয়া একখান পোস্ট দিতে পারেন। আমরা যারা আবিয়্যাইত্যা আছি, তারা কি এই কাম করনটা উচিৎ হইবে কি না, জানতে চাই! ;)
১২. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
রাশেদ বলেছেন: এটিমের জন্মদিন শুভ হোক।
১৩. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:২১
বিষাক্ত মানুষ বলেছেন: এটিমের জন্মদিন শুভ হোক।
হোসেন ভাইয়ের কবিতা আমিও মিস করি ।
১৪. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
মোসতাকিম রাহী বলেছেন: কদর্য ভাষার ব্যবহার সমর্থন করি না। কিন্তু মূলনীতিতে সমর্থন আছে একশো ভাগ:

'জামাতি,রাজাকার এবং হিজড়াজাকার হটাও!"

শুভ জন্মদিন!!!
১৭. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৩৯
অমিত বলেছেন: স্যালুট কমরেড..
এ-টিমকে জন্মদিনে শুভেচ্ছা।

খাসির রেজালা চড়ামু নাকি ?? গতকাল থেইকা এক দুবাইবাসী মহাজাগতিক ছাগল দেখা যাইতেছে !!
১৮. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৪২
হাসিব মাহমুদ বলেছেন: সারাদিন মাত্র চাইট্টা ছাগু ডিউটি দিছে । তিনটা রেগুলার । আরেকটা থেরাপিস্ট ।
১৯. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৪৭
মহাকাল বলেছেন:
আহমেদ শারফুদ্দীন যখন কাউরে লোলপুরুষ কয় , এ-টিমের কেউ যদি মনে করে সেও ঐটাতে একমত সেইটা সে তার মতো কইতে পারে । এইটা এ-টিমে এজেন্ডা না ।

আহমেদ শারফুদ্দীন মহাকালে হারায়া গেছে।


হ্যাপী বার্থ ডে এ টীম
২০. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৪৮
হাসিব মাহমুদ বলেছেন: শারফুরে দেইখা ভাল্লাগলো । আমি আছি তুমার সাথে ।
২২. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৫২
মহাকাল বলেছেন:
ওকে

লোলে আমারে "মা" নিয়া গাইল দিছিল ৯ মাস আগে। ঐইটাই এখন লোলের অভিশাপ হৈয়া দাঁড়াইছে। >> হাসিব্বাই
২৩. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৫৮
মুকুল বলেছেন: শারফু নিক কি ছাড়া পাইবো না? মডুরা কি কয়? মেইল দিছে? ব্যান তো বেশিদিন থাকনের কথা না!!!
২৪. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:০২
এস্কিমো বলেছেন: তাইলে আর বিয়া করমু না, হোসেইন।

শুভেচ্ছা।
২৫. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:০৬
অরুনাভ বলেছেন: এটিমের জন্মদিন শুভ হোক ..............
২৬. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:০৬
মহাকাল বলেছেন:
বিয়া করবেন্না মানে ?????
তাইলেতো ............ এস্কিমোদারে মাইনাস

হেইডা আর খুলবেনা। ঐ নিকের উপরে লোল বাহিনী বহুত দৌড়ের উপ্রে আছিল বুঝলেন মুকুল ভাই
২৭. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: তাইলে আমিও এস্কিমো ভায়ের মত মাত্র একটা বিয়া করুম । তারপর আর করুম না । :)
২৮. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: মহাকাল .. মেইলে কি বলসে ? ঐনিকটা কি সারা জীবনের জন্য কবরে ?
২৯. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:০৯
আইরিন সুলতানা বলেছেন: আমি অনেক পোস্ট কিনবা কমেন্টের ধারায় ভাষাগত ব্যবহার দেখে পরেরটুকু পড়তে রুচি হারিয়ে ফেলি ।

ভাষাগত ব্যবহারে সংযত হতে হবে; মনে হয় একারণেই এ-টিমের রাজাকার বিরোধী কর্মকান্ডকে সমর্থন করার পরও অনেক ব্লগাররাই এ-টিমকে সাপোর্ট করতে স্বাচ্ছন্দ বোধ করেন না ।

গালি দিতে কার না মন চায়, কিন্তু চট করে খারাপ ভাষার ব্যবহার নিজের দূর্বলতারই প্রকাশ ।

এইবার আসল প্রশ্নটা করি, অনেকেরই মনে হচ্ছে অনেক রকম দ্বায়িত্ব. গন্ডুউউর দ্বায়িত্ব কি ??????? আর কেউ একজন দ্বায়িত্ব নেন তাকে বাংলা বানান শেখানোর......পারলে একটা অভিধান কিনে দেন, প্রয়োজনে ব্লগ থেকে চান্দা তোলা যেতে পারে............. ;)
৩১. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:০৯
মুকুল বলেছেন: ঐটাতো আপনার আসল নাম। মডুরা ঐটা খুলবোনা ক্যান? আপনি সরাসরি মেইল দেন মডুগোরো।
৩২. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:১১
মুকুল বলেছেন: আইরিন সুলতানা দেখি সব সময় গন্ডুরে স্নেহ করেন। ঘটনা কি? আপনি তারে বাস্তব জীবনে চিনেন না কি? ;)
৩৩. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:১৬
কামাল ভাই বলেছেন: শুভেচ্ছা এটীম৷ মাত্র তো একবচ্ছরে পা দিলাম৷

বস হোসেইন, ধন্যবাদ৷ আপ্নার পোস্ট আম্রা সবাই মিছ করি৷ ভাবির উপর আমার তেমন কোনো রাগ নাই, তয় আপ্নেরে যেম্নে আগ্লায়া রাখছে কাম্টা ভালা হইতাছে না৷
৩৪. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:১৭
বোধিস্বত্ত বলেছেন: ভাষার ব্যবহার নিয়া যাগো ক্ষোভ, তাগো অভিযোগটা আসলে কি? রাজাকারদেরকে গালি দেয়া যাবে না? জামাতিগুলা যখন সমানে গালিগালাজ করে, তখন এদেরকে এই মায়াকান্না কাঁদতে দেখা যায় না। এ-টীম কোনো একচোখা সুবিধাবাদীকে খুশি করার জন্য প্রাণপাত করতে আসে নাই। রাজাকারগো গালি দিলে যাগো দিলে কষ্ট লাগে, তারা মুড়ি হাতে লইয়া সিনেমা দেখতে বইসা গ্যালে ভাল্লাগে।

এই সুশীলগো উদ্দেশ্যে আরেকখান কথা কই। ব্লগের ইতিহাস একটু ঘাইটা দেইখেন। রাজাকাররাই গালিগালাজ শুরু করেছে আগে। তখন রাসেল ডটু ছাড়া আর কেউই তাগোরে গাইলাইতো না। রাজাকারগুলা এখনও গালিগালাজ করে। রাজাকার গ্রুপের সবচেয়ে বড় কয়েকজন গালিবাজ নিক সন্ধ্যাবাতি, চতুর্ভূজ, ফারজানা। সুশীল কারো চোখে কি এগুলা পড়ে না?
৩৫. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৩২
হোসেইন বলেছেন: ধন্যবাদ ও প্রতি শুভেচ্ছা @ আরিফুর রহমান , লাল মিয়া , লিপিকার , লিপিকার ,তামিম ,রেভেন , রাশেদ , বিমা , রাহী , হট্টগোল , বামনী তুলাগাছ , অমিত , হাসিব , মহাকাল , স্ট্যানলি কুবরিক , এস্কিমো , অরুনাভ , আইরিন সুলতানা ।


@ বৃত্তবন্দী : নেটজগত হইতে জামাতি রাজাকারদের এজেন্ডা উচ্ছেদ করাটাই হচ্ছে এ-টিমের মূল লক্ষ্য । এই লক্ষ্যে কাজ করা সকল ব্লগারই আমাদের সহোদর । সেই হিসেবে আপ্নেও হয়তো আমাদের একজন । সময়ে সেটা প্রমানিত হবে । ব্লগ জগতে স্বাগতম আপ্নেরে ।

@ মাসুম ভাই : বিয়া কর্লে যে এতো যন্ত্রনা , এইটা আপ্নেরা আগে কইবেন না ? কী হ্যাপায় যে পড়ছি , চিন্তার বাইর ।

@ মুকুল : টাইম নাইরে ভাই , নতুন কিষু লিখার টাইম পাইতেষি না । পুরানগুলা ফিরাইয়া আনুম শিগগীর ।

@ মোসতাকিম রাহী : কদর্য ভাষা ব্যবহার না কইরা এর আগে বহুবার চেষ্ট হইছে , কিন্তু কাজে আসে নাই । তাই মাঝে মাঝে শক্ত হইতে হয় ।
আপ্নেই বলেন কেউ যদি পোস্ট দেয় - ৭১ এ তিরিশ লক্ষ মানুষ মরায় আমি দূ:খিত নই । তাইলে তারে আপ্নে শুওরের বাচ্চা মনে করেন কী না ।


@ মহাকাল : অবিলম্বে আহমেদ শারফুদ্দীনের নি:শর্ত ব্যানমুক্তি চাই । আপ্নে কর্তৃপক্ষরে একটা মেইল করে কারন জান্তে চান । তারা কারন জানাইলে বুঝা যাবে ঘটনা কোথায় ।


@ আইরিন সুলতানা : মন্তব্যের জন্য ধন্যবাদ । আপ্নার মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখছি । তবে উপরে মোসতাকিম রাহীকে যা বলেছি , সেটা আপনি দেখতে পারেন । অকারনে কাউকে কখনোই মন্দ ও কটু ভাষা ব্যবহার করা হয় না । কিছু কিছু ক্ষেত্রে নিরুপায় হইতে হয় । আশাকরি বুঝতে পারছেন ।

গন্ডুর ব্যাপারে আপ্নি চান্দা দিলে আমি তারে ভাষা শিখানির দায়িত্ব নিতে পারি । চান্দা পাঠানির লাগি আমার ব্যাংক একাউন্ট নাম্বার আপনাকে দিমু নাকি ?





৩৬. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৩৪
হোসেইন বলেছেন: @ বোধিস্বত্ত : আপ্নের প্রতিক্রিয়ার স্টাইলটা পছন্দ হয় নাই । মনে রাখতে হবে যারা এইটা নিয়া এখানে কথা কইতেছেন তারা এ-টিমরে ভালোবাইসাই নিজেদের মতামত জানাইতেছেন । তারা প্রতিপক্ষ না । তারা তাদের নিজস্ব বিবেচনা থেকে জিনিষটারে দেখতেছেন ।
৩৭. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৩৪
মুকুল বলেছেন: @ মুকুল : টাইম নাইরে ভাই , নতুন কিষু লিখার টাইম পাইতেষি না । পুরানগুলা ফিরাইয়া আনুম শিগগীর ।

- - -
ঠিকাছে। ভুইলা যাইয়েন না আবার! ভাবীরে সালাম দিয়েন। :)
৩৮. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৩৬
হোসেইন বলেছেন: @ মাহবুব সুমন : বিয়া কর্লে ব্লগান যায় কি না তা তো আপ্নেরে দেইখা বুঝতেছি । ইদানিং আপ্নেরেও তো বেশিক্ষন নাকি নেটে দেখা যায় না ।

এই তুলনায় আম্রা তো নতুন বিয়াত্যা ।
৩৯. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৩৯
আইরিন সুলতানা বলেছেন: @ বোধিস্বত্ত - আপনি নিজেই বল্লেন তারা রাজাকার...তাহলে তাদের পক্ষে যে কোন কিছুই করা যেতে পারে...খারাপ ভাষার ব্যবহার তো কিছুই না...তাই না ???

যেটা প্রয়োজন, যৌক্তিক উপস্থাপনা...মনে রাখবেন বিষয়টা দেশের স্বাধীনতা কেন্দ্রিক....আপনি গালাগালিতেই সময় পার করলে আসল ইতিহাস কে তুলে ধরবে....


আর দৃষ্টি আকর্ষণেরও ব্যাপার আছে....দু'পক্ষই গালাগালি করলে....যে কেউ কনফিউজড হয়ে যেতে পারে ....এমনকি আপনার ফোকাসটাও সরে যেতে পারে মূল বক্তব্য থেকে....উদাহরণ স্বরূপ কিছুদিন আছে ফারজানা এবং অমি রহমানের ঘটনাটা তুলে ধরা যায়.....দেখেছেন নিশ্চয়ই মূল বক্তব্য(১৯৭১ ইতিহাস) থেকে এখন অনেকটাই সরে আসা হয়েছে, ব্যক্তিগত এক্সপ্ল্যানেশন চলছে ....

আপনি গালাগালিতে লেগে থাকবেন, আসল ইতিহাস তুলে ধরা থেকে সরে যাবেন এতে করে কাদের লাভ বেশী ??
৪০. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৪৩
শওকত হোসেন মাসুম বলেছেন: ঠিকাছে যান, একটা করছেন, আর কইরেন না।
৪১. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৪৫
হোসেইন বলেছেন: @ আইরিন সুলতানা :
দূর্ভাগ্যের বিষয় হইল বিভিন্ন কারনে এ-টিমের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হইছে ছাগুদের পক্ষ হইতে , সেটাতে অনেক ব্লগারই বিভ্রান্ত হইছেন ।

এ-টিম শুধু গালাগালি দেয় না , গালাগালি এ-টিমের তৎপরতার খুব ছোট একটা পার্ট ।

এ-টিমের পক্ষ হইতে সামহোয়্যারে একটা আর্কাইভ করা হইছে , যেটা গ্রুপ ব্লগিংয়ে জন্মযুদ্ধ নামে আছে । আপনি দেখবেন সেখানে অনেক গুলো মুক্তিযুদ্ধ সংক্রান্ত পোস্ট দেয়া আছে । সুতরাং সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এ-টিমের সদস্যরা সাধ্যমতো চেষ্টা চালাইয়া যাচ্ছে ।

ভাষাগত আক্রমন একটা চূড়ান্ত পর্যায়ে আসে । কিছু কিছু তথ্য বিকৃতি দেখলে আপনার মাথা ঠিক থাকবে না অনেক সময় ।
আপ্নে হয়তো সেই কালে ছিলেন না , যখন প্রত্যেকদিন গোলাম আযমের ছবি দিয়া ফ্রন্টপেজে পোস্ট দেয়া হইত, গোলাম আযমের বিভিন্ন বইয়ের পাতার পর পাতা এখানে কাটপেস্ট করা হইত , সাঈদীর ওয়াজের টেক্সট দিয়া পোস্টের পরে পোস্ট পড়ত ।

এই ব্রেন ওয়াশড ছাগলদেরে বুঝাইবার অনেক চেষ্টা করা হইছে এককালে । কিন্তু এটারে তারা দূর্বলতা ভাবছে ।
৪২. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৪৯
হোসেইন বলেছেন: পিয়ালের বিষয়ে বলা হয় সে গালিবাজ । কিন্তু অমি রহমান পিয়ালের মতো মুক্তিযুদ্ধের এতোবড়ো আর্কাইভ এইখানে খুব কম ব্লগারই দিতে পারছে ।

পিয়ালের বিরুদ্ধে অনেক ধরনের পোস্ট পড়ছে । তার নামরে ভ্যাংচাইয়া নিক বানানো হইছে । তার নামে মিথ্যা অভিযোগ করাইয়া ছাগলেডটরদের দিয়া তারে ব্যান করানো হইছে । তার স্ত্রীরে জড়াইয়া পোস্ট দেয়া হইছে এমনকি কয়েকদিন আগে তার ছোট্ট বাচ্চাটারে জড়াইয়াও পোস্ট দেয়া হইছে ।

এখন পিয়াল যদি মুখ খারাপ করে , তাইলে আমি তারে দোষ দেই না ।
কিন্তু পিয়ালের অবদানটারেও স্মরণ রাখতে অনুরোধ করি সবাইরে ।
৪৩. ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৫৯
আইরিন সুলতানা বলেছেন: @ মুকুল -

উহু, চিনিনা একদমই..................প্রথম প্রথম তার অনেক কমেন্টে মনে হতো নিজের অবস্খান নিয়ে বেশ দ্বিধান্বিত....আমার মনে হয় তখন সে "ট্রেইনি" এ-টিম মেম্বার ছিল ;)

আরেকটা ব্যাপার, গন্ডুউউর বিভিন্ন নিক থাকা স্বত্বেও প্রতিটার কথা সে লুকায় না...প্রোফাইল ছবি দিয়ে নয়তো নিজ ব্লগের টাইটেলেই বলে দেয় পরিচয়...দিস ইজ রিমার্কেবল ...

একটা ব্যাপার ইন্টারেস্টিং লাগে, গন্ডুউউর প্রতিটা নিক আর প্রোফাইল ছবি.... ড্যাশিং ভাব আছে ... তবে প্রশ্ন আছে, দেখা গেল এই ছেলেটা বড়ই হেংলা-পাতলা...এইটা মনে হলেই হাসি আসে....:) :)

বাংলা বানান এর যে অবস্থা করেছে সে....উফফফফফ !!!

তবে সব কথা শেষ কথা, মাঝে মাঝে মাইনাস দিলেও, গন্ডুউউ আমার ব্লগ পড়ে :) :)
৪৪. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:০২
রাশেদ বলেছেন: আইরিন দেখি খালি গন্ডু গন্ডু করে! গটনা কি! বেশ কিছুদিন ধরেই এই অবস্থা! সেই পিকনিক থেকে শুরু! ;)


গন্ডু গেলো কই! এত প্রসংশা বেটা সহ্য করতে পারবে নাকি! :D :D
৪৫. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:০২
রাশেদ বলেছেন: আইরিনের পোস্টে গন্ডু বিটলামি করে না, মেলাদিন ধরেই দেখছি! ;)
৪৬. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:০৩
রাতিফ বলেছেন: এটিমের জন্মদিন শুভ হোক।


ব্লগের একজন আপত নতুন ব্লগার হিসাবে এই ব্যাপারটা আমার আগে জানা ছিলো না..।কাজেই আপনার এই পোস্ট আমার বিরাট একটা অজ্ঞতাকে মুছে দিলো............আপনাকে অনেক ধন্যবাদ।
৪৭. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:০৪
আইরিন সুলতানা বলেছেন: @ হোসেইন

হুমম, একদম সেই সময় আমি ছিলাম না বোধহয়...তবে একবার কোন এক ব্লগারকে দেখেছিলাম...নিজামীর ছবিসহ পছন্দ-অপছন্দের প্রোফাইল টাইপ পোস্ট দিতে....তখন প্রতিবাদ করতে ছাড়িনি....

ব্লগে বিভিন্ন পোস্ট দেখছিলাম এ-টিমের জন্মদিন নিয়ে...কোথাও শুভেচ্ছা বার্তা দেইনি..আপনার পোস্টের বক্তব্যে গ্রহণযোগ্যতা আছে...তাই .........

এ-টিম কে জন্মদিনের শুভেচ্ছা ....হ্যাপি healthy ব্লগিং
৪৮. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:০৭
আইরিন সুলতানা বলেছেন: @ রাশু......

গন্ডুউউউউ ডাকতে ভালই লাগে.... হিহি....এর চেয়ে বেশী কিছু না....

ও.....গন্ডুউউ তুমি শুনতে কি পাও....

৪৯. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:০৮
নাভদ বলেছেন:
প্রথমে শুভেচ্ছা জানাই এ টিম কে। আপনার পোস্টের জন্য ধন্যবাদ।

একটু ধান ভানতে শিবের গীত গাই কেমন?

বেশ কয়েক মাস আগে যখন প্রথম ব্লগে রেজিস্ট্রেশন করি (শুধু পড়ার জন্য- এখনও তাই আছি) তখন দেখতাম কয়েকজন ব্লগার এমন ভাষা ব্যবহার করছেন - আমার মতে তা আপত্তিযোগ্য ছিল। কিন্তু দিন দিন বুঝা গেল যে কারা করছে, কেন করছে। আগের পোস্টগুলো পড়লাম - জানা গেল ' ঘটনার অন্তরালে ' কি ঘটে। তেমনি আজ যারা নতুন তারাও বিভ্রান্ত হতে পারে - ব্লগের এই পোলারাইজেশন এর ব্যপারে- তবে সেটা তাড়াতাড়ি কেটে যাবে আশা করাই যায়।

আসলেই সেসময় যারা '৭১ নিয়ে আজেবাজে পোস্ট দিত বা কাটপেস্ট করত তারা আজ অনেকটাই চুপ - অন্তত: তাদের নিজেদের নিকে। ভবিষ্যতে সুযোগ পাওয়া মাত্র এরা আবার মাথা চাড়া দেবে তা নিশ্চিত - কিন্তু এখন তো এগুতে পারছে না- সেটাও কম অর্জন নয়।

আপনারা সবাই ভাল থাকবেন এই কামনা করি। ভিভা এ টিম!
৫০. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:০৮
রাশেদ বলেছেন: এই ডাক শুনে গন্ডু তোমার নেক্সট ৫০ পোস্টে প্লাস দিবে! :D :D
৫২. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:১০
রাশেদ বলেছেন: নাভদ ভাইয়ের ব্যান কি উঠানো হইছে?
৫৩. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:১০
মুকুল বলেছেন: আহা! কি কিউট ডাক.. গন্ডুউই.......... :)

কি মায়া ভরা, কি যাদু.... :)

গন্ডু তুমি কৈ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৫৪. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:১২
রাশেদ বলেছেন: গন্ডু মনে হয় আসিফের গান গাইতাছে! :D ও পাশানী!......
৫৫. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:১৮
নাভদ বলেছেন: রাশেদ বলেছেন: নাভদ ভাইয়ের ব্যান কি উঠানো হইছে?
----------------------------------------------------------

:)

না, রাশেদ।
৫৬. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:২০
রাশেদ বলেছেন: হায়রে! কি আর কমু! @ নাভদ ভাই
৫৭. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:২৭
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: এটিমের কার্যকলাপ দেখে মজা পাই । মাঝে মাঝে মনে হয় স্রেফ চাইল্ডিস ব্যবহার । এনার্জি লস বলেও মনে করি । তারপরও তাদের দেশপ্রেম দেখে ভাল লাগে । বাস্তব জীবনে প্রতিহত করতে ব্যর্থ হলেও ভার্চুয়াল জগতে ওরা কোনঠাসা । দেখতে মজা লাগে । যদি এভাবে বাস্তব জীবনেও প্রতিহত করা যেত !!!!!
৫৮. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:৩১
আরিফ থেকে আনা বলেছেন: ব্লগের একজন আপত নতুন ব্লগার হিসাবে এই ব্যাপারটা আমার আগে জানা ছিলো না..।আপনাকে অনেক ধন্যবাদ।

এটিমের জন্মদিন শুভ হোক।
৫৯. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:৪৯
হোসেইন বলেছেন: @ রাতিফ : কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে । আপনার ব্লগিং সুখের হোক ।

@ আইরিন সুলতানা : বিগত দিনে আপনার প্রতিরোধের কথাটি আমাদের স্মরণে আছে । একই সাথে মানুষ , বিষাক্ত মানুষ , রাশেদ , অলৌকিক , আব্দুর রাজ্জাক শিপন সহ ব্লগারদের গনব্যানের প্রতিবাদী আন্দোলনে অনেকের সাথে আপনার ভুমিকাটিও স্মরণ করি ।

আপনার শুভকামনার জবাবে কইতে হয় - হ্যাপি রাজাকারমুক্ত ব্লগিং। ;)

@নাভদ : আপ্নারে অনেকদিন পরে দেখলাম । অবশ্য আমিও অনেকদিন ধরে গরহাজির , তাই মিস করতে পারি । আপনি কেমন আছেন ?

ছাগুরা যে সুযোগ পেলেই মাথাচাড়া দিয়া উঠবে এই ব্যাপারে আপনার সাথে হার্ন্ড্রেড পার্সেন্ট একমত । তবে যেখানে ছাগু সেখানেই গদাম লাত্থি দিবার লাগি ব্লগাররাও পা শানাইয়া বুট পইরা রেডি আছে ।
ভিভা এ-টিম ।

নাভেদের ব্যানমুক্তির জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানাইতেছি ।

@ মাহমুদুল হাসান রুবেল :
হা : হা : হা :! এইটাই বাকী ছিল । দিনের পর দিন মিথিলা নামে একটা মেয়ের নিক বানাইয়া নাটক কইরা কী পাইলা শেষ পর্যন্ত ? পাবলিকের গালি ।
আর তুমি মিয়া কইয়া ফেলাইলা এ-টিমের কার্যক্রমরে এনার্জি লস মনে হয় ।

কী আর কমু , আমি পুরা বাকহারা ।

@আরিফ থেকে আনা : আপ্নারে ধইন্যাপাতা ।








৬০. ২০ শে মে, ২০০৮ রাত ১২:০৮
দ্বিধা বলেছেন: "মুকুল লেছেন: এটিমের জন্মদিন শুভ হোক। :)

- - -
হোসেইন ভাই, একটা অনুরোধ, আপনার কবিতাগুলা ফিরাইয়ার আনেন। আপনার কবিতা আমি ব্যাপক মিস করি। কিছু কিছু প্রিন্ট আউট আছে, তবে সবগুলার নাই। আপনার দোহাই লাগে, কবিতার পোস্টগুলা আবার দেন।"

বস, আপনার নতুন লেখা চাই...
৬১. ২০ শে মে, ২০০৮ রাত ১২:০৮
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: এনার্জি লস মনে হয় কেন জানেন ? ব্লগে সূক্ষভাবে রাজাকারদেরকে তোষণ করা হয় । অনেককে দেখেছি রাজাকারদেরকে গালি দেয়ার জন্য ব্যান হয়েছেন । আইজুদ্দিন সাহেবকে দেখেন । এ ব্যক্তিকে বারবার ব্যান করা হয় । আর ত্রিভুজের মতো সূফীকে পালন করা হয় । আপনাদের উচিত রাজাকারদের পিছনে সময় নষ্ট না করে অথরিটির পিছনে সময় দেয়া । সর্ষের মাঝে ভূত থাকলে সে ভূত কোনদিনতাড়াতে পারবেন না । আপনি কি মনে করেন বর্তমান নীতিমালা কাদের জন্য রক্ষাকবচ ? জাশিদের রক্ষাকবচ । আপনারা আপোষহীন সেটা বুঝি । কিন্তু আপনাদের আন্দোলন পূর্ণ সাফল্য পাবে না যদি না অথরিটিকে গদাম লাথি না দেন । ব্লগের নামে ফাজলামি করবে তারা আর আমরা তা হজম করবো । আমার আফসোস আমি বিতর্কিত এক ব্লগার । নাহলে চেষ্টা করতাম কিছু একটা করতে । যাইহোক আপনাদের প্রতিরোধ যুদ্ধের প্রতি শুভকামনা থাকলো ।
৬২. ২০ শে মে, ২০০৮ রাত ১২:২৯
হোসেইন বলেছেন: @দ্বিধা :
আপনারেও ধইন্যাপাতা , লগে মুলা শাক । একটু গুছাইয়া নিয়াই লেখা শুরু করার ইচ্ছা আছে । কয়টা দিন শান্তিতে সংসার কইরা লই । তবে ছাগুদের উৎপাত বাড়লে সংসার ফালাইয়াই লাফ দিমু , এইটা শিউর ।
আমারব্লগ.কম এও নতুন লেখা শুরু করার ইচ্ছা আছে ।

@ রুবেল :
কর্তৃপক্ষ কিন্তু ঠেকায় পইড়াই ঠিক হইব । ইতিমধ্যেই আমারব্লগ.কম নামে একটা সাইটের কাজ শুরু হইছে । এখনও পুরা চালু না হওয়া সত্ত্বেও সেখানে অনেক ব্লগার ভিড় করতেছে ।

লিংক এখানে ।
http://amarblog.com/
৬৩. ২০ শে মে, ২০০৮ রাত ১:০২
কৌশিক বলেছেন: কইছিলাম না নতুন নতুন দিন দুই, চিতই পিঠা খান দুই।
৬৪. ২০ শে মে, ২০০৮ সকাল ১০:৫৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: শুভ জন্মদিন ... দেরিতে জানাইলাম.. মাইণ্ড খাইয়েননা...

বাবা হৈবেন কবে? ;)
৬৫. ২০ শে মে, ২০০৮ দুপুর ১:০০
মনিটর বলেছেন: যতদিন ড়াজাকার আছে, যতদিন ছাগু আছে ততদিন এটিম আছে। ততদিন থাকবো কমপক্ষে।

ভিভা এটিম!

অফটপিকে/ হোসেইন বস,মার্কেজের বইটা পাইছি।নেক্সটদিন আপনার অফিসের দিকে গেলে দিয়া আসবো।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: শনিবারে হাফ ডে অফিস । চইলা আসো , ইফতার খামু নে দুইপ্রহরে । :)

৬৬. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৭
হাসান বিপুল বলেছেন: এই পোস্টের কারণে পুরানো অনেকগুলা নাম মনে পড়ল। ধন্যবাদ হোসেইন, ওয়েলকাম ব্যাক।
৬৭. ১২ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৩
অমিত বলেছেন: পাসওয়ার্ড দেখি এখনও মনে আছে !!!
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: হ , তাই তো দেখতাছি । :)

৬৮. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৩
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: মনিটর বলেছেন: যতদিন ড়াজাকার আছে, যতদিন ছাগু আছে ততদিন এটিম আছে। ততদিন থাকবো কমপক্ষে।

ভিভা এটিম!
৭১. ২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৭
কঁাকন বলেছেন: আপনারা কি এখনো সক্রিয় আছেন :(

আপনাদের কাউকেই তো দেখিনা
৭৩. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩
আল্লাহ রাখা বলেছেন: আবার আসা প্রয়োজন পড়বে মনে হয়
৭৪. ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৯
স্বপ্নকথক বলেছেন: হ্যাটস অফ!!

তারা এখন কোথায়!
নিজেরেও এটিম মনে হয়!!

ইতিহাস ইতিহাস!!!
৭৫. ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩১
হাসান মাহবুব বলেছেন: স্যালুট! আপ্নেরা কই সব? দেহেন্না ইদানীং ছাগুদের ম্যাৎকার বাইড়া গ্যাছে? এলাকায় চলে আসেন।
৭৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯
সেই সাম্য বলেছেন: বৃত্তবন্দী বলেছেন: আপনারে শুভেচ্ছা
ইতিহাস জানতে পারলাম।
আমি নতুন। রিক্রুট হওয়ার শখ আছিলো।
কি করি?
৭৮. ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০২
সালমান সিদ্দিকী বলেছেন: এদের আনাগোনা ব্লগে আবার শুরু হয়েছে এটিম আবার চালু হোক
৮০. ২৯ শে মে, ২০১০ রাত ২:৩০
রুদ্রমরু বলেছেন: সালমান সিদ্দিকী বলেছেন: এদের আনাগোনা ব্লগে আবার শুরু হয়েছে এটিম আবার চালু হোক
৮১. ১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
সহীদুল হক মাণইক বলেছেন: জন্মদিন শুভ হোক।স্যলুট'লাল সালাম/
৮২. ১৪ ই জুলাই, ২০১০ রাত ১২:০০
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: এটিমর একটা উদ্দেশ্য ছিল ছাগুপোন্দানোরে ব্লগের একটা সাধারণ প্রবণতায় পরিণত করা। আমি বিশ্বাস করি না যে আজকের সামুতে কোন হ্যানিবল, ফেইসম্যান, মরডাক বা বিএ নাই। যারা আছেন নিজের সর্বোচ্চ বুদ্ধি আক্কেল নিয়া নাইমা পড়েন। এইটাই হাইটাইম।

ভিভা এটিম।
৮৪. ২২ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩১
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: এটিমর একটা উদ্দেশ্য ছিল ছাগুপোন্দানোরে ব্লগের একটা সাধারণ প্রবণতায় পরিণত করা। আমি বিশ্বাস করি না যে আজকের সামুতে কোন হ্যানিবল, ফেইসম্যান, মরডাক বা বিএ নাই। যারা আছেন নিজের সর্বোচ্চ বুদ্ধি আক্কেল নিয়া নাইমা পড়েন। এইটাই হাইটাইম।

ভিভা এটিম।
৮৬. ২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ফিল্ডে আছি..এখনও..


ধার দেও, ধার দেও বল্লমে!
বরাহ শিকারে যাব!
৮৭. ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১৩
ঘুমন্ত আমি বলেছেন: স্যালুট কমরেড । এটিমের ভক্ত হয়ে গিয়েছি।
৮৯. ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৪৭
বেঈমান আমি বলেছেন: ভিভা এটিম।আমরা আছি এখনো।

 

মোট সময় লেগেছে ১.১৩৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন কারন দর্শানি ছাড়াই আমারে সাধারন ব্লগার বানাইয়া দিবার প্রতিবাদ জানাইয়া লেখাগুলান ড্রাফট কইরা অফ গেছিলাম । ১ ফেব্রুয়ারি ০৯...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ