আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না 

আফটার দ্য ফিফথ পেগ -১ (হোসেইনের কবিতাঞ্জাল সিরিজ )

১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫১

১.সিগারেট :
তোমার ঠোটের স্পর্শ পেতে প্রবল বেগে পুড়ে পুড়ে নামি,
কিভাবে ছুইঁ বলো, আমিই তো গোড়াতে লাগিয়েছিলাম ফিল্টার ।

২.গ্লাস :
এখন জল ঢেলো না,সরাসরি খুলে দাও বোতলের মুখ ।
কতো আর ধারক হবো, একবার আমাকেও পানীয়ের সংস্পর্শ পেতে দাও।
একবার না হয় আমিও তৃষ্ঞা জুড়াই ।...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল)

০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:২৯

আমি যাবো মাটি ও মাঠে,নদীতে নদীতে ডিঙি বেয়ে,
আমি যাবো ধানক্ষেতের আল দিয়ে হেটে,
সবুজ ঘাসের চাদর পায়ে মাড়িয়ে,
রোদ পোহানো শীতে,
ঝমঝম বৃষ্টির বর্ষায় ।

আমি যাবো অসংখ্য গলা মৃত পিতৃপুরুষের উত্তরাধিকার বয়ে নিয়ে,
৩৬ বছরের পুরোনো এক অন্ধকার রাতের ক্যম্পে,...

পোস্টটি ৩৬ জনের ভাল লেগেছে

হারিয়ে যাওয়া ডাকপিওন অরুন কুমার দত্ত ..(হোসেইনের কবিতাঞ্জাল)

০৫ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৪৫

অরুন দা,আপনি কেমন আছেন?
বেচেঁ আছেন তো,নাকি গত শীতে হাপানির টান সহ্য করতে না পেরে বোচকা পেটরা বেধেঁ এখন স্বর্গের চিঠি বয়ে বেড়ান?

অরুন দা,আপনাকে বহুদিন দেখি না,
বহুদিন আপনার অপেক্ষায় মোড়ের দোকানে দাড়িয়ে সিগারেট ফুকি না,
বহুদিন আপানাকে দেখে হাসিতে আমার মুখ ভেসে যায় না,
বহুদিন আপনি হেসে বলেন না,‘চা না খাওয়াইলে চিঠি হারায়া...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে

তেসরা জুলাই,গুলশান মোড়ে দুপুর দুইটায় (হোসেইনের কবিতাঞ্জাল)

০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৫:৫০

বড়ো অকারনে,এই ঢাকা শহরে
অযুত নিযুত মানুষের ভীড়ে,
তোর সাথেই ঘুরে ফিরে দেখা হয়ে যায়।

কতোবার না দেখে চলে গেছিস,
কতোবার দেখেও না দেখার ভান,
কতোবার চোখে চোখ রেখে মেলে দিয়েছি
পুরোনো সেই জমাট অভিমান।...

পোস্টটি ২৭ জনের ভাল লেগেছে

হোসেইনের আত্মপোলব্দি জনিত ছড়া

০২ রা জুলাই, ২০০৭ দুপুর ১২:৫৮

ঝুল বারান্দার পাশেই রে তোর পড়ার ঘরে;
না পড়া বই জমছে এখন থরে থরে,
করলি শুরু লিখবি রে তুই উপন্যাস,
ধরিসনি তুই সেই খাতাটা কয়টি মাস?

আড্ডা দিসনা রোজ বিকেলে দিপুর ছাদে,
আড্ডারুরা ভুলবে তোকে ক’দিন বাদে
যাসনি তুই অনেকগুলো আয়োজনে,...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

কাজি গলির মেসবাড়ি (হোসেইনকে দেয়া হোসেইনের কবিতাঞ্জাল)

২৮ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩৭

এই খানে কতো রাত ঘুমিয়েছি আমরা,তেল চিটচিটে কাথা মুড়ে,
কতো অলস দুপুর এই খানে চাটাই বিছিয়ে আমরা
তিনতাসের জুয়া খেলেছি দুইটাকা দানে,
এই খানে বাসি ডাল দিয়ে পেটপুরে গরম ভাত খেয়ে
কতোশতো রাত গল্পে কাটিয়েছি।
কার যেন দেখা হয়নি কোনদিন রেললাইন,
তাই সবাই মিলে হেটে হেটে মাঝরাতে তাকে নিয়ে
রেললাইন দিয়ে চলে যাওয়া;...

পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে

হোসেইনের ছাগলের গেটআপ কেমন লাগছে?(মডু'র নির্যাতনের বিরুদ্ধে রি পোস্ট)

২৬ শে জুন, ২০০৭ দুপুর ২:৪২

ডিসক্লেইমার দিচিলাম যে আমার পোস্টের লগে অন্য কারো পুষ্টের কুনু সম্পর্ক নাই।তয় শিরোনামে মিল থাকায় মডু ভাই হয়তো পরথম পাতা থাইকা সরাই দিচে।
এখুন শিরুনাম বদলাইয়া পোস্ট দিলাম।এই বার যুদি সরানো হয় তাইলে মডুর লগে দুইখান কতা আচে।সরাইবার আগে জবার দিবেন:

১. কেন সরাইবেন? (ছবির জন্য সরাইলে কইতে হবে,ছাগলের ছবি দেয়া নিষিদ্ধ...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

শেষ বিচারের দিনে এ-টিম আর তৃনভোজ যেদিন মুখোমুখি

২৬ শে জুন, ২০০৭ রাত ১:৫৫

ঈশ্বর খাতা উল্টাইয়া কইলেন ,আসামি তো অনেকগুলা।একটা কম দেখি কেন?

তাকাইয়া দেখি নূরা পাগলা নাই।সে গেছে এই গোলমালে সুমন চৌধুরীরে বিচরাইতে।তার মামলা অনেকগুলা,গুরুতর মামলা হইলো সে সুমন চৌধুরীর পরিচয় নকল করছে।অভিযোগ দাতা এক সূফী সাহেব,এক্ষন সুমন চৌধুরীরে খুইজা না পাইলে প্রমান করা যাইব না যে নূরা পাগলা আর সুমন চৌধুরী...

পোস্টটি ৩৫ জনের ভাল লেগেছে

তেলাপুকা বিষয়ে এ-টীমের মজলিশে শূরার গোপন কতাবার্তার ক্যাসেট

২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:৩৯

তেলাপোকা এক্খান পোস্ট দিয়াচে।তার আর রাগ ইমনের কতাবার্তার মাঝে সে এ-টীমের কতাও টানচে :

"টিম-আবাল ফিরিয়া আসিয়াছে। আমাকে হামলা করার সাহস দেখানো যাইতে পারে, তবে বিষয়টা আমার আর রাগ ইমনের। তাই, হামলা করার আগে-
১। কেনো হামলা করবি?
২। রাগ ইমন তোদের কে হয়, মা?
৩। কোন আদর্শে মান হন? সকলের মা'ই...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে

বসে আছি বরাহ ভীড়ে (একটি দক্ষিনাধুনিক ব্লগীয় কবিতাঞ্জাল)

২৬ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:৪৬

উতসর্গ :সহ ব্লগার ’চোর’ কে।

আমরা যখন সূর্যস্নানে যাচ্ছিলাম,
তখন একপাল শুওর আমাদের ঘিরে ধরে।

তারা তাদের কাদাঘাটা নোংরা শরীর,
তাদের মলমুত্র আর চেটেচেটে তৈরী করা
মুখ ভর্তি ফেনা নিয়ে...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে



‹ First আগের পাতা     পরের পাতা
মোট সময় লেগেছে ০.৯৯৭৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন কারন দর্শানি ছাড়াই আমারে সাধারন ব্লগার বানাইয়া দিবার প্রতিবাদ জানাইয়া লেখাগুলান ড্রাফট কইরা অফ গেছিলাম । ১ ফেব্রুয়ারি ০৯...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৩১টি
  • মন্তব্য করেছেন: ২৫৭৫টি
  • মন্তব্য পেয়েছেন: ৯৪১টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ২ মাস
  • ব্লগটি মোট  ৭৪৬১০ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ