উম্মাদতা
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০
কবিতার খাতা কই দেওনা আমারে
কতদিন পান্ডুলিপি পড়ে আছে ফাকা:
কিছুটি হয়নি লখো ব্যস্ততার ভারে
হয়নি স্বপন ঘোরে নিরালায় থাকা।
সামনে বসনা তবে কাব্য হয়ে যাও
ছন্দে ছন্দে মিশে থাকো্ মাত্রা সম হয়ে
আমি যে নাবিক তুমি মোর নাও
তোমারে লয়ে বাহিনু, কৌশলে নির্ভয়ে।
দিন গেল রাত এল এক এক করে
দূরে ছিল বলে তাই সুপ্ত ছিল ভাষা
তবে নিয়ে সব লেখা, সব অবসরে
বিরাজে তোমার মাঝে আশা সর্বনাশা
তুমি আছ আছে তাই কবিতার খাতা
তুমিহীনা থেমে যাবে সব উম্মাদতা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














