নাগরিক অধিকারকে খর্ব হচ্ছে?
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৬
খুব ইচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবো। কিন্তু কেন যেন তা বাস্তব হচ্ছে না। কিছুদিন আগেও ভোট দেয়ার খুবই ইচ্ছা পোষণ হয়েছিল, কিন্তু সে ইচ্ছা যেন মনে হয় যেনআস্তে আস্তে করে দূর হয়ে যাচ্ছে। বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন হবে বলে আমি মনে করি না। গত কয়েকদিনের নির্বাচন কমিশনার এবং সরকারের কার্যকলাপ দেখে যা মনে হল তা হচ্ছে কমিশনার বিশেষ একটি দলের জন্য কাজ করে যাচ্ছে। জানি না তা কতটুকু বাস্তবায়ন হবে?
একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই , যেখানে একটি দলের সকল নেতা কর্মীদের জেল থেকে মুক্ত করা হয়েছে, সেখানে বিএনপিসহ তাদের জোটের নেতাদের জেলে পাঠানো হচ্ছে।
যেখানে বিশেষ দলের সাথে গোপন চুক্তি করা হয়, সেখানে বিএনপির নেতাদের দন্ড এবং শাস্তি বৃদ্ধি করা হচ্ছে।
যেখানে পাশ্চাত্য সাংস্কৃতি দিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করার পায়তারা করছে, সেখানে ইসলামী সংস্কৃতিকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করার অপচেষ্টা করছে।
যেখানে একটি দল অসংখ্য লোক সমাগম করে সমাবেশ করতে কোন বাদা দেয়া হয় না, সেখানে জোটের সমাবেশের ক্ষেত্রে ১৪৪ধারা আসে।
বিশেষ করে নির্বাচন কমিশনারের বক্তব্য ( ৯১ নির্বাচন নয়, ৭০এর নির্বাচন চাই) দ্বারা একজন শিশু ও বুঝতে অপারগ নয় যে, সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসানোর পায়তারা করছেনা?
যার কারণে মনে হচ্ছে সরকার নির্বাচন না দিয়ে জনগণের মৌলিক অধিকারকে খর্ব করে বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে ভারতের দাদাবাবুদের সন্তুষ্টি অর্জনে মশগুল। আমি মনে করি দেশের স্বার্থে, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে, গনতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সকল দলের সাথে আলাপ আলোচনা সকল দলগুলোকে সমান সুযোগ দিয়ে নির্বাচন দিলে আপনারা জাতির কাছে আদর্শ হিসেবে থাকবেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অধিকার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মো: হোসাইন ফারুকী বলেছেন:
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:
হ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














