somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরকার:০০১:সরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্স:কালের কন্ঠ থেকে।

১০ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় বিভিন্ন বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স রয়েছে। বাইরের শিক্ষার্থীরাও পেতে পারেন এসব কোর্স করার সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত শাহরিয়ার ও আসাদ রহমানশোভনের স্বপ্ন ছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। ওর সে ইচ্ছা পূরণ হয়নি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জার্মান ভাষা কোর্সে ভর্তি হয়ে সে এখন পুরোদস্তুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শুধু ভাষা ইনস্টিটিউট নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ইনস্টিটিউট বা বিভাগেই রয়েছে বাইরের শিক্ষার্থীদের জন্য এমন অনেক সুযোগ। অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিষয়ে কোর্স করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এসব বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম খরচে এক বা একাধিক ডিগ্রি নেওয়া যায় অনায়াসেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করা যেকোনো সনদের মূল্যায়ন অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদ বা বিভাগের অধীনে এক-দুই বছর মেয়াদি বিভিন্ন কোর্স চালু রয়েছে।
পপুলেশন সায়েন্স বিভাগ
দুই বছর মেয়াদি মাস্টার্স অব পপুলেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া তিন মাস মেয়াদি ডিপ্লোমা কোর্সও করা যায় পপুলেশন সায়েন্স বিভাগে। কোর্সে ভর্তি হতে ইচ্ছুকদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ : পপুলেশন সায়েন্স বিভাগ। ফোন : ৯৬৬১৯২০, এক্স-৬৭১৩।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
দুই বছর মেয়াদি ইভিনিং এমএ কোর্সে ভর্তি হতে ইচ্ছুকদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ। ফোন : ৯৬৬১৯০০, এক্স-৬৬২৮।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
দুই বছর মেয়াদি রিজিওনাল মাস্টার্স ইন জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কোর্সে ভর্তি হতে ইচ্ছুকদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ফোন : ৯৬৬১৯০০, এক্স-৬৬২৭।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
তিন মাস মেয়াদি ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল রিলেশন প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহীদের স্নাতক বা অনার্স ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। ফোন : ৯৬৬১৯০০, এক্স-৬৫৪২।
ভূগোল ও পরিবেশ বিভাগ
৩০ দিন মেয়াদি জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম কোর্সে ভর্তি হতে আগ্রহীদের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রিধারী অথবা অধ্যয়নরত হতে হবে। এ ছাড়া দুই মাস মেয়াদি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সে ভর্তি হতে ইচ্ছুকদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : ভূগোল ও পরিবেশ বিভাগ। ফোন : ৯৬৬১৯২০, এক্স-১২৫৭।
পরিসংখ্যান
দুই বছর মেয়াদি এমপিএসএস ও প্রফেশনাল রিসার্চ অ্যান্ড স্টুডেন্ট কোর্সে ভর্তি হতে আগ্রহীদের এইচএসসি উত্তীর্ণ হতে হবে। পেশাজীবীরাও ভর্তি হতে পারবে। যোগাযোগ : পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগ। ফোন : ৯৬৬১৯২০, এক্স-৭১৯৩।
স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগ
এক বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ইন ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহীদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগ। ফোন : ৯৬৬১৯০০, এক্স-৮৬৪১।
পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ বিভাগ
এক মাস মেয়াদি এমপিএসএস অ্যান্ড অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিকস কোর্সে ভর্তি হতে আগ্রহীদের এইচএসসি উত্তীর্ণ হতে হবে। যোগাযোগ : পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ বিভাগ। ফোন : ৯৬৬১৯২০, এক্স-৮২৮১।
তথ্য ও প্রযুক্তি বিভাগ
এক বছর মেয়াদি মাস্টার্স অব ইনফরমেশন টেকনোলজি কোর্সে ভর্তিচ্ছুকদের কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি কোর্সে ভর্তি হতে আগ্রহীদের গণিতসহ এইচএসসি ও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : তথ্য ও প্রযুক্তি বিভাগ। ফোন : ৯৬৬১৯২০, এক্স-৮৬৭১।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
এক ও দুই বছর মেয়াদি ইভিনিংয়ে এমএড কোর্সে ভর্তি হতে আগ্রহীদের বিএড ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া সার্টিফিকেট কোর্স অন ইফেক্টিভ টিচিং কোর্সে ভর্তি হতে আগ্রহীদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ফোন : ৯৬৬১৯০০-৫৯, এক্স-৬২৯৪।
সমাজকল্যাণ ও গবেষণা বিভাগ
দুই বছর মেয়াদি ইভিনিং এমএসএস কোর্সে ভর্তি হতে আগ্রহীদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : সমাজকল্যাণ ও গবেষণা বিভাগ। ফোন : ৯৬৭০৪১১২।
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট
দুই বছর মেয়াদি ইভিনিং এমবিএ করতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। ফোন : ৯৬৬১৯২০, এক্স-৪৭৪২।
বিজনেস স্টাডিজ অনুষদ
দুই বছর মেয়াদি ইভিনিং এমবিএ কোর্সে ভর্তি হতে আগ্রহীদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : ব্যবসা প্রশাসন অনুষদ। ফোন : ৮৬১৩২৯৫।
জাপান স্টাডি সেন্টার
দুই বছর মেয়াদি মাস্টার্স ইন জাপান স্টাডি কোর্সে ভর্তি হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : জাপান স্টাডি সেন্টার। ফোন : ৯৬৬১৯২০, এক্স-৬৪৯২।
আধুনিক ভাষা ইনস্টিটিউট
আরবি, বাংলা, ইংরেজি, চীনা, জাপানি, জার্মান, স্প্যানিশ, কোরিয়ান, ফার্সি, রুশ, তুর্কি প্রভৃতি ভাষা কোর্সের জন্য এইচএসসি উত্তীর্ণ হতে হবে। আরো করা যায় জুনিয়র, সিনিয়র ডিপ্লোমা, উচ্চতর ডিপ্লোমা কোর্স ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং কোর্স। যোগাযোগ : আধুনিক ভাষা ইনস্টিটিউট, ফোন : ৯৬৬১৯২০, এক্স-৬২৩০।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
সন্ধ্যাকালীন এমবিএ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম চালু রয়েছে। আগ্রহীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : ব্যবসায় প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফোন : ০৭২১-৭৫০০৪১-৯, এক্স-৪১২১।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগাযোগ : কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফোন : ৭৭০৮৪৭৮-৮৫।
ভাষা শিক্ষা কোর্স
ছয় মাস মেয়াদি ইন্টারমিডিয়েট কোর্স ইন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ, পাঁচ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স অন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, সার্টিফিকেট কোর্স ইন রুশ ল্যাঙ্গুয়েজ, সার্টিফিকেট কোর্স ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সার্টিফিকেট কোর্স পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। আগ্রহীদের এইচএসসি উত্তীর্ণ হতে হবে। যোগাযোগ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফোন : ৭৭০৮৪৭৮-৮৫।

খুলনা বিশ্ববিদ্যালয়
মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগ
ছয় মাস মেয়াদি জাপানি, ইংরেজি ও ফার্সি কোর্সে ভর্তি হতে এইচএসসি উত্তীর্ণ হতে হবে। যোগাযোগ : মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগ, ফোন : ০৪১-৭২১৭৯১, ৭২০১৭১-৩, এক্স-৩০৪০।
পোস্ট গ্র্যাজুয়েশন
এক বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স কোর্সে ভর্তি হতে এইচএসসি উত্তীর্ণ হতে হবে। যোগাযোগ : পোস্ট গ্র্যাজুয়েশন বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়, ফোন : ০৪১-৭২১৭৯১, এক্স-১১০৫।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভাগ
দুই বছর মেয়াদি সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স ইন বাংলা, ইংরেজি, জার্মান, স্প্যানিশ, ফার্সি ও আরবিতে ভর্তি হতে এইচএসসি উত্তীর্ণ হতে হবে। যোগাযোগ : আধুনিক ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফোন : ০৩১-৭২৬৩১১-১৮।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×