তোমার আমার ছাড়াছাড়ির পরে, ক্ষতবিক্ষত
আমার হৃদয় দেখে চেয়ে রইলে কয়েক পলক
নাকি এই হাল দেখে মনে মনে হাসলে?
এতো দিনে একটি দীর্ঘশাষও তো প্রাপ্য ছিলো।
হৃদয়ে যে-রক্তক্ষরণ, ভালো মানের রঙ বলে
অপবাদ দিলে, ফিরে একটু চেয়েও দেখলে না যে
অশ্রুর প্লাবনে রক্তকে রঙ বলে মনে হয়;
তবে শত প্লাবনেও, মেয়ে, রক্তের দাগ মুছে না।
তোমার বুকেও যদি গুচ্ছ গুচ্ছ ফুল ফুটতো
হে রূপবতী, তাহলে কি আর এতোটা নির্দয় হতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

