স্বপ্ন মাথা নোয়াতে জানে না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কারো ভেতরে আমরা হৃৎপিণ্ড দেখতে পাই না,
মগজ দেখতে পাই না, কবিতা দেখতে পাই না;
যে-দিকেই তাকাই চারদিকে অন্ধকার
না তাকালেও দেখতে পাই অন্ধকারের রাজত্ব।
অন্ধকারে আমাদের ভাইকে চিনতে পারি না
অতি সহজেই তার বক্ষদেশে ঢুকিয়ে দিই ছোরা;
আমরা আমাদের বোনকে চিনতে পারি না
এসিড ছুঁড়ে তাকে রূপান্তরিত করি দুঃস্বপ্নে;
পাবলিক লাইব্রেরিতে যাব বলে
প্রতিদিন হাঁটতে থাকি আমরা পানশালার দিকে;
প্রিয়তমার মধু হয়ে যায় আফিম আর আফিম মধু;
গোলাপে লাশের গন্ধ আর লাশে গোলাপের।
কোথাও আমরা সুন্দর উদ্যান দেখতে পাই না;
সুন্দর ও সবুজের বীজ বুনলে, শকূন এসে
মাটি খুঁড়ে সেখানে অন্ধকারের নিঃশ্বাস ফেলে;
সুন্দর ও সবুজের বীজ থেকে আর চারা গজায় না।
কিন্তু না, এ-পৃথিবীতে আর অন্ধকার থাকবে না
অন্ধকার রঙে পালে পালে শকুন থাকবে না;
আমরা সুন্দরের স্বপ্ন দেখি, সবুজের স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি মানুষের বাসযোগ্য নতুন সভ্যতার কুঁড়ি।
আকাশে লাল নীল রঙিন বেলুন দেখতে পাই না
আকাশ সমান উঁচু অন্ধকার দেয়াল দেখতে পাই
মানুষ এখন দেয়ালের একপাশ থেকে
আরেক পাশের মানুষ শিকার করে অবলীলায়
আগেকার দিনে যেমন পাখি শিকার করতেন রাজারা;
কিন্তু না, পৃথিবীতে কোনো দেয়াল থাকবে না,
আমরা স্বপ্ন দেখি মানুষের মাঝে দেয়াল থাকবে না।
আমরা সুন্দরের স্বপ্ন দেখি, সবুজের স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি মানুষের বাসযোগ্য নতুন সভ্যতার কুঁড়ি।
আমাদের ভেতরে কোনো সুর ঢোকে না
চারদিকে অন্ধকারের হিংস্র নির্মম চিৎকার;
এই সভ্যতা পথ দেখানর ছলে
আমাদের পৌঁছে দেয় ভয়াবহ অন্ধকার খাদে।
এই সভ্যতা আমাদের উপহার দিয়েছে
শোষণের কারখানা, ক্ষুধা ও শীতে ধুকে ধুকে
নির্মম মৃত্যু, আমাদেরই বুক বিদ্ধ করার
মারণাস্ত্র উপহার দিয়েছে আমাদের;
কিন্তু না, পৃথিবীতে কোনো শোষণ থাকবে না,
নির্মম মৃত্যু থাকবে না, মারণাস্ত্র থাকবে না।
আমরা সুন্দরের স্বপ্ন দেখি, সবুজের স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি মানুষের বাসযোগ্য নতুন সভ্যতার কুঁড়ি।
কুৎসিত অন্ধকার জ্বালিয়ে দেব আলোর মশালে;
আমরা জানি, হাত গুটিয়ে বসে থাকলে হবে না
জগতে আপনা আপনি কিছু হয় না
দিন মানুষেই বদলায়, গড়ে তোলে নতুন যুগ।
নিশ্চয়ই আসবে আমাদের দিন
গান গাইতে পারব আমরা আমাদের মতো
ভালোবাসতে পারব আমরা আমাদের মতো
হাসতে পারব আমরা আমাদের মতো
কাঁদতে পারব আমরা আমাদের মতো
যে-দিকেই চাই তাকাতে পারব আমরা।
স্বপ্ন মাথা নোয়াতে জানে না, স্বপ্ন তো আলো;
অন্ধকার দেয়াল তার পথ রুখতে পারে না।
৩২টি মন্তব্য ৩২টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।