মেঘাশ্রয়ী মেঘ ও ওপাশের ছায়া
২৯ শে মে, ২০০৯ রাত ১২:২১
আশার সূত্রপাত কি স্বপ্নে ?
মেঘাশ্রয়ী মেঘের মত
সহোদর বলে ভ্রম হয়
দাবার চালে হেরে যাওয়া তাই অর্থহীন ।
হিসেবের ভুল হিসেবের মধ্যে পড়ে গেছে
উদভ্রান্তের মত বেপরোয়া সৈনিক
হেঁটে যাচ্ছে ইতিহাসে, সে এক অবিশ্রান্ত পথ
পায়ের ছাপ পড়তে থাকে কলমের কালিতে ।
যথেচ্ছ মোহ আর প্রতিযোগিতার
অপব্যবহারে মূল্য হারিয়েছে মেঘাশ্রয়ী মেঘ
মেঘ থেকে প্রতিনিয়ত হয় মেঘান্তর
তবু কিসের যেন চিন্হ রেখে যায়
হয়ত সে পরাজিত মেঘের মাঝে শুভ্র আকাশ
এক অরুণিত অরুণোদয় ।
মেঘাশ্রিত মেঘ,
কেন পরাজয়েই লুটে নাও আনন্দ ?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
২৯ শে মে, ২০০৯ রাত ১২:২৯
লেখক বলেছেন: হুমম
ধন্যবাদ
ভালো লেগেছে জেনে ভালো লাগল
২. ২৯ শে মে, ২০০৯ রাত ১২:৩০
২৯ শে মে, ২০০৯ রাত ১২:৩২
লেখক বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা নেবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















----------------
"একটি গোলাপ গোলাপের মতো পড়ে আছে"
ভাল লাগল কবিতা।