জ্যোৎস্নায়, একফালি চাঁদ হাসে
সে হাসিকে ফাঁকি দিয়ে, অথবা সঙ্গে নিয়ে
শতদল মানুষের, কিছু বাকি লেনদেন, কিছু কষ্টের ভার
আশায় আশায় তারা শুধু বয়ে নিয়ে যায়...
এ হাসি ক্ষণিকের, এ হাসি আলোকের, এ হাসির প্রয়োজন
সহসা কি পাল্টায়?
জানে ওরা, বোঝে ওরা, শিখে চলে প্রতিদিন
তিমিরেরও হয় শেষ, ঘুচে জ্যোৎস্নার রেশ
লাগাম মুখে তবু বিশ্বাসী কর্মে, বিশ্বাস
কাঠের বাকল ও এক জোড়া বাহুতে
বলি তাকে সংগ্রাম, ওরা বলে আছি বেশ
শক্ত দৃঢ় সে যে জ্যোৎস্নার পরিধেয়
বস্তুত ধৈর্য্যের সমাবেশ।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



