-কান্না তোমার নাম কি, বলো?
খুব হতাশায়, বিষণ্নতায়
তোমার নাম যে সত্য শোনায়
আমার কি দোষ?
যদি তোমায় দেখতে লাগে কালো?
তবু আটপৌরে জীবনখানা
চলতে হবে, চলার মতন চলতে হবে
পায়ের নিচে শক্ত মাটি থাকতে হবে
ক্ষতিপূরণ গুনতে হবে
শূন্য খাতা রঙিন রঙে রাঙতে হবে
-কান্না তোমার নাম কি, বলো?
পালিয়ে যাওয়ার অন্য কোন উপায় জানো?
বিষণ্নতায় বেঁচে থাকার অর্থ জানো?
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

