
তাহার কথা কইব বলে
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
জোড়া শাকিলের ভীড়ে রাতময় ঘন দিনটাকে আপন করে নিতে চেয়ে
যখন দু একপা করে আগাচ্ছে শিশুটা
তখন তার আলতো পায়ের অবুঝ পদক্ষেপ
দিগন্ত ছোঁবার আগেই আবাসিক দেওয়াল কেড়ে নিল অনাবাসিক মনস্তত্ত
শিশুটি ঢাকা পড়ল ইমারতের সুরক্ষিত এক খাঁচায়।
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৮বার পঠিত
চিঠি
২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬
আজ খুব চিঠি পেতে ইচ্ছে করছে। ওপার থেকে খুব যত্ন করে লেখা একটা চিঠি, যার খামে আমার নামটা খুব বেশি স্পষ্ট করে লেখা, আর ভেতরে টুকরো টুকরো অনেক অনুভূতির সারিবদ্ধ মিছিল। আমরা ভালো বন্ধু- এ কথা বলতে পারছিনা। অসাধারণ বন্ধুত্বের সবটুকু আমি ওর কাছে পেয়েছি, কিন্তু বিনিময়ে বন্ধুত্বের ঋণ কতটা...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৫বার পঠিত
উড়ে যাবে
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪
কোথায় কবে জ্ঞান হারানো পাখির মত
ছেড়ে দিলেই উড়ে যাব
এমন ভাব নেইতো এখন
জলচৌকির উপর বসে গানের গলায়
সুরটা তুলেই পালিয়ে যাব
মাচায় বসে নিত্য সুখে খেয়ে যাব
শষ্য রাখা উঠোন জুড়ো খেলে যাব...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৯বার পঠিত
অশ্রু
০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৬
তুই কাঁদতে জানিস?
চোখ থেকে গড়িয়ে পড়ছিলো একটু আগে
হয়ত তোর দরকার হয়না
তারপরও শিখে রাখ
স্বাদটা খুব বেশি লবনাক্ত
কখন যেন চোখগুলো ঝাপসা হয়ে যায়
তখনি বুঝে নিস
কান্না আসতে বেশি বাকি নেই...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৬বার পঠিত
অকবিতা
০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৩
যে কবিতা লেখার আগেই কলম ভেঙ্গে যায়
তাকে আর সদর দরজায় এনে লাভ কি
বরং
কাগজটা নিয়ে ঝটপট নৌকা বানিয়ে ফেল
বাস্তবিক না হোক,
কল্পনাতেই না হয় ছুঁয়ে দিও
শীতলক্ষার শীতল জল, আকাশ উজাড় করা
কোন এক জ্যোৎস্না রাতে...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫০বার পঠিত
এলোমেলো
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪
ইদানীং একটা বিষয় মাথায় খুব খেলছে। বিষয় না বলে প্রশ্ন বলাই ভাল। বদলে যাওয়াটা কি খুবই জরুরী কিছু? হয়ত সমাজের আর দশজনের সাথে আমার ব্যাক্তিসত্বার মিলছে না কিছুতেই। আমি কি পাল্টে ফেলব নিজেকে? নিজের মূল্যবোধ একজন মানুষের কতটুকু বিসর্জন দেওয়া উচিত? একদিকে সমাজ, অন্যদিকে আমি। বিশাল সমুদ্রের তুলনায় আমি তীরে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৯বার পঠিত
ঝড়
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩
ঝড় তোলে মাঝরাতের মেঘ
ঝড় তোলে নির্নিমেষে কোনো এক বইয়ের বিক্ষিপ্ত কোনো লাইন
হাওয়ায় উড়ে এসে পড়ে ঠিক কোন সন্ত্রস্ত পথিকের পথে
এতক্ষন উদ্যম হাওয়ায় যার হাত দুটো কাঁপছিলো
হয়ত আর কোন খানেই ঝ্ড় আসেনি
বসার ঘরের জানালা দিয়ে রাশি রাশি শুকনো পাতা উঁকি দেয়নি
হয়ত একফোঁটা বৃষ্টি ও ঝরেনি,
শুধু একটা বইয়ের পাতা রাস্তায় পড়ে ছিলো......
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৮বার পঠিত
স্মৃতিকথন
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
আজ কেমন যেন ঈদ ঈদ মনে হচ্ছে। ছোটবেলায় ঈদের অনেক আগেই ঈদ ঈদ ভাবটা চলে আসতো। বড় আপুর কাছে অনেকগুলো ফ্যাশন ম্যাগাজিন ছিলো, আপুও তখন অনেক ছোট। কোথ্থেকে কুড়িয়ে পেয়েছিলো কে জানে ! আমি তখন একটা কি দুটা রোজা রাখতাম। কিন্তু সেহরির সময় ঠিকই উঠে আর সবার সাথে ভাত খেতে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩১বার পঠিত
অনু-অনুকবিতা
২৫ শে মে, ২০০৮ ভোর ৬:০৬
জোড়া শব্দ মৃদু গানে
যৌক্তিক অভিমানে
ধীর লয়ের কাটা তালের বেসুরো ঝংকার
মস্তিষ্কের প্রতি কোষে চালায় বেদম প্রহার !
এরপর আর কিছু মাথায় আসছে না। অনুকোবতের আপাতত এখানেই ইতি।
- ২৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৬বার পঠিত
ঐ আঁধার মাঝে......
১৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৮
মা আমার ভীষণ ডানা ঝাপটাতে ইচ্ছে করে ! ছোটবেলায় মার কাছে প্রতিদিন একই বায়না ধরতাম। তখন সবে উড়তে শিখেছি।
নীল আকাশ, ধূসর আকাশ, বিকেলের আলতো লালে রাঙা আকাশ
খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করে আমার ছোট্ট ডানায়। মা বলত- বিকেল হলে ঝাঁক বেঁধে যেও। কখন বিকেল হবে? পাড়ার পাখিরা উড়ে উড়ে আমগাছটায়...
- ৩৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৯বার পঠিত




