somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিবি, খেলোয়াড় আর হলুদ সাংবাদিকতা নিয়ে আমার পর্যবেক্ষন।সবাই একটু ভেবে দেখেন আমার কথা গুলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন থেকেই প্রথম আলো পড়ছি। উৎপল শুভ্র আমার খুব প্রি্য় একজন সাংবাদিক ছিলেন।উনার ক্যরিবিয় কড়চা পড়ে আমি উনার ভক্ত হই।মুরুব্বিরা বলেন যতই পড়বে ততই বুজবে। আমিও পড়লাম আর বুঝলাম হলুদ সাংবাদিকতা কি জিনিষ।
খুব বেশিদিন আগের কথা না। বাংলাদেশ এর জিম্বাবুয়ে সিরিজ এর জন্য প্রথম আলো এর ফলো আপ নিউজ গুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। ঠান্ডা মাথায় পড়ুন। জিম্বাবুয়েতে প্রথম আলো এর সাংবাদিক হিসেবে গিয়েছিলেন শুভ্রদা। সবকিছু ছিল স্বাভাবিক। আমরা আমজনতা পেপারে দেখলাম খেলোয়াড় অনুশীলন করছেন, হাসি তামাশা করছেন । এই পর্যন্ত ঠিক আছে।
যেই মাএ দল হারা শুরু করলো ওমনি শুরু হল সাংবাদিক ভাইদের কেরামতি।
টোকাইরা ঠিক যেভাবে আর্বজনা ঘেটে তাদের অমূল্য রতন বা খাবার খুজে বের করে। সাংবাদিকরা ও খুজে বের করলেন দলের মধ্যে অর্ন্তকলহ। (সচেতন সমাজ এর বুজতে বাকি নেই, এটাই পেপারওলাদের খাবার)

শুরু হল খেলোয়াড়দের বদনাম। অমুক খেলোয়ার এর আচরন ভালো না। অমুক খেলোয়ার অহংকারি, নানা ধরনের কিছ্ছা কাহিনি। পাশে পেল আবেগতারিত ওনেক বেকুব জনতা। শুরু হল বিসিবি এর উপর অনবরত চাপ। যার শেষ পরিনতি সাকিব, তামিম বোল্ড আউট।
আর এই আউট এর পরই দেশ বিবেকরা ( শুনেছি একটা দেশ এর বিবেক নাকি সেই দেশ এর সাংবাদিক ) ভোল পাল্টে ফেললেন।
এবার যত দোষ সব ঐ বিসিবির। বিসিবির সিদ্ধান্ত ভালো হয় নাই। খেলোয়াড়রা ফেরেশতা ছিল, নানা ধরনের ঘ্যান ঘ্যান প্যান প্যান। সাথে প্রমান হিসেবে পেলেন নতুন কোচ স্টুর্য়াট ল কে।
উৎপল দা দিলেন গা ডাকা। নিজে খুচে খুচে খেলোয়ারদের পিছনে লেগেছিলেন, আর সেই তিনিই যদি এখন খেলোয়াড়দের পক্ষে কথা বলেন, তাহলে কেমন দেখায়। তাই তিনি লেলি্য়ে দিলেন অন্য সাংবাদিকদের। তারা বিসিবির বদনাম শুরু করলো, আর খেলোয়াড়দের পক্ষে সাফাই গাইতে শুরু করল।
একই স্থানে পৃথিবীর দশটা সেরা সভ্যলোকও যদি বসেন তাদেরও মতের অমিল হতে পারে। আর আমাদের খেলো্য়াড়দের বয়েস অনেক কম। তাদের মতের অমিল হবার সম্ভাবনা আরো বেশী, সেগুলো হররোজ পেপারএ হেডলাইন করার মতন কিছু নেই। এতে দ্বন্ধ কমে না বরং আরো বাড়ে। বুকে হাত দিয়ে কি বলতে পারবেন সকল ব্লগার, সাংবাদিক ও আমার লেখা যারা পড়ছেন, আপনাদের কর্মক্ষেএে আপনার সহকর্মী এর সাথে আপনার মতের অমিল হয় না ?

আশরাফুল এর ব্যাপারটাই দেখেন, ভালো পারর্ফম করতে পারছেনা। ওকে দল থেকে বাদ দিচ্ছেনা বিসিবি, নানা ধরনের সমালোচনা। যেই আশরাফুলকে বসিয়ে রাখা হয়, অমনি আরেক শোরগোল.....আশরাফুল এর মত প্লেয়ারকে বাদ দিল বিসিবি !!!
মিনমিন করে হলে ও দেখছে কিছু সাংবাদিক আবার আকরাম খান এর পিছনে লাগার চেষ্টা করছেন। উনার বিরুদ্বে অভিযোগ উনি নাকি তামিম কে বেশি সুবিধা দেবার চেষ্টা করছেন। আকরাম খান দেশ কে কি দিয়েছেন তাতো জাতির বিবেক রা ভূলে গিয়েছেনই...তার ভাতিজা যে দেশ এর অন্যতম সেরা খেলোয়াড়, তাও ভুলবার আপ্রান চেষ্টা করছেন। আকরাম খান কে সিলেক্টর প্যানেল থেকে বাদ দিক বিসিবি, তখন দেখবেন জাতির বিবেকদের আরেক আস্ফালন।

আমার প্রশ্ন কেন এই দ্বিচারিতা ?

যদি কারো সমালোচনা করতেই হয়, কারো কাজে কর্মে যদি ভূল থাকে তাহলে সব সাংবাদিক তাহলে সব সাংবাদিক মিলে তার সমালোচনা করুন। যদি তা সম্ভব না হয়, তবে একটি পএিকা এর সকল সাংবাদিক যেন একই কথা বলেন সেদিকে লক্ষ্য রাখুন। আজকে একজনের সমালোচনা করবেন এক সাংবাদিক, আর পরদিন একই পেপার এর একই পাতায় একই কলামে তার সাফাই গাইবেন আরেক সাংবাদিক, এইসব আর ভালো লাগে না। এইসব বাদ দেন। শান্তিতে থাকতে দেন আমাদেরকে।
বিসিবি যদি কিছুদিন পর পিসিবি হয়ে যায়, তাহলে এর জন্য দায়ী থাকবেন আপনারা ( সাংবা + ধিক )।
এক খেলোয়াড় যখন আরেক খেলোয়াড় এর সাথে ঘুরতে বের হন, অথবা দাওয়াত খেতে যান তখন তো সেগুলো হেডলাইন হয় না। তবে কেন মতের অমিল গুলো এতবড় হয়ে হেডলাইন হয়। অথচ উল্টোটা করলে দলের সংহতি আরো বাড়ত বলে আমি মনে করি।


আরেকটা কথা না বলে পারছি না, প্রায়ই পএিকায় দেখি, বিদেশী কোচ এর সামনে অরাজকতা, বিদেশী কোচ এর সামনে হেন হইসে, তেন হইসে !!!.....আরে আজব..বিদেশী হইসে বলে এত তেল মারার কি আছে ? বিদেশিদের সামনে কি আমরা আমাদের ভূলগুলো সংশোধন করতে পারব না ?
এইগুলো কি বর্নবাদী আচরন না ? এমন একটা ভাব বিদেশী রা যেন কোন ভূল করে না ?

আর সকল ব্লগার ভাই বোনদের বলছি, পএিকায় কোন একটা খবর পেলেই চট করে বিশ্বাস করবেন না। নিজের বুদ্বি বিবেচনা দিয়ে আগে যাচাই করবেন, তারপর সিদ্ধান্ত নিবেন। মনে রাখবেন সবই টাকার খেলা.....

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×