somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ক্রিকেটে সিলেক্টর ফিলেক্টর বাদ দিয়ে, প্রথম আলোকে দায়িত্ব দেয়া উচিত। ১০০% জয় সুনিশ্চত। প্রথম আলোর আজকের এই রিপোর্টটি দেখুন সাথে আশরাফুলের এর জন্য বেহায়াপনা....

১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ কেমন টেস্ট দল!

চট্টগ্রাম থেকে প্রতিনিধি | তারিখ: ১৯-১০-২০১১

ইংরেজিতে লিখলে টেস্ট দলটাকে লেখা যেত ‘ইন্টারেস্টিং’। বাংলায় ঠিক ‘ইন্টারেস্টিং’-এর আসল মজাটা আসে না। তবে আকরাম খানের নির্বাচক দল কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য যে ১৪ সদস্যের দল দিল, সেটাকে ‘হাস্যকর’ বলাই যায়।
আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের দেওয়া ১৪ সদস্যের দল হাসির খোরাক হতে পারে অনেক কারণেই। প্রধান নির্বাচকের দৃষ্টিতে টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্ট ক্রিকেটের অর্থ একই। ওয়ানডেতে ভালো না করায় তাই টেস্ট দলে ঠাঁই হয়নি বাংলাদেশের সর্বশেষ টেস্টের সেরা পারফরমার মোহাম্মদ আশরাফুলের। রকিবুল হাসান দলে ফিরেছেন বিসিবি কাপের এক ম্যাচে ৭২ ও জাতীয় লিগের চলতি রাউন্ডের ম্যাচে ফিফটি করায়। কিন্তু আশরাফুলও যে বিসিবি কাপে ৮৩ ও চার দিনের প্রস্তুতি ম্যাচে ৫৩ রানের দুটি ইনিংস খেলেছেন, সেটি কী করে ভুলে গেলেন!
তিন নির্বাচকই সাবেক অধিনায়ক। নির্বাচক হওয়ার আগে জাতীয় দলে অভিজ্ঞতার অভাব নিয়ে তাঁদের নিত্য হাহাকার ছিল। দায়িত্ব নেওয়ার পর তাঁরা বলেছিলেনও, দল গঠনে পারফরম্যান্সের সঙ্গে অভিজ্ঞতার ওপরও গুরুত্ব দেওয়া হবে। তাহলে সর্বশেষ টেস্টের পারফরম্যান্সের সঙ্গে অভিজ্ঞতার থলে নিয়েও আশরাফুল কী করে ছিটকে যান? কেন দলে আসেন না অলক কাপালির মতো ব্যাটসম্যান, সাম্প্রতিক সময়ে যাঁর ব্যাটেও কিনা ছিল সম্ভাবনার আলো?
টেস্ট দলে চার নবীন মুখ। নাসির হোসেন, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াসের এই তালিকায় যোগ করা যেতে পারে নাজমুল হোসেনকেও। ২০০৪ সালে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন এই পেসার। ইলিয়াসের এখনো টি-টোয়েন্টি বা ওয়ানডে অভিষেকও হয়নি! বহুল আলোচিত ‘স্মরণকালের সেরা নির্বাচক কমিটি’র এই দলটি বিতর্কিত আরেকটি কারণেও। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, নির্বাচকদের টেস্ট দল প্রথমে ছিল ১৩ জনের এবং তাতে শুভাগত হোম চৌধুরী ছিলেন না। কিন্তু বোর্ড সভাপতির কাছে দল জমা দেওয়ার পর সেটি ১৪ জনের হয়ে গেছে! ঢুকে পড়েছেন শুভাগত।
দল গঠনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগের তীর এর আগেও বুক পেতে নিয়েছেন আকরাম। কালও বললেন, দলটা নাকি তাঁদেরই। সর্বশেষ টেস্টের সেরা পারফরমার হওয়ার পরও আশরাফুলকে বাদ দেওয়ার ব্যাপারে আকরামের যুক্তি, ‘ব্যাপারটা টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টির না। এ রকম হলে তো টি-টোয়েন্টিতে জুনায়েদকে রাখতে হতো! ব্যাপারটা হলো, সে (আশরাফুল) কীভাবে খেলছে। সে অনেক সুযোগ পেয়েছে, কিন্তু কাজে লাগাতে পারেনি।’

অথচ আশরাফুলের Test score in last 16 innings during 2009-2011
6,6,12,3,2,27,39,25,12,2,4,21,11,14,73,39
Avg. 18.5


সর্বশেষ টেষ্ট ম্যাচে আশরাফুল একটা হাফ সেন্চুরি করেছে তাই এত গুনকীর্তন, তার আগে যে ক্রমাগত ডাব্বা মেরেছেন সেই তথ্য মনে হয় ক্রিকেট পরিসংখ্যানবিদ প্রথম আলোর কাছে নেই। X(
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×