আমার প্রিয় পোস্ট
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- শেবাগের সাথে লোটাস কামালকে সমকামী বিবাহ পড়াইয়া দেয়া হোক ****১৮++ পোষ্ট - সুইট
- ফোল্ডার অপশন ডিজাবল প্রবলেম কিভাবে solve করবেন - আলোকিত পৃথিবী
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আবহমান বাংলার প্রবাদ প্রবচন সমূহ সংকলন (একটা প্রবাদ কইয়া যান) - কঁাকন
- অভ্র থেকে কিভাবে বিজয়ে কনভার্ট করব????প্লিজ!!!! - েমাসেেলহ
- বাংলা ই-বুকের সন্ধানে - মহসিন০৮
- কম দামে নেটবুক কিনব- হেল্পান প্লিজ - প্রজন্ম একুশ
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- আপনার একুরিয়াম-৪ - মিলটন
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক) - প্রজন্ম একুশ
- গতানুগতিক বর্ষপূর্তি পোস্ট - কঁাকন
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমার বিয়ে পরবর্তী জীবনের জন্য বিয়ের আগেই ভেবে রাখা তিনটা নিয়ম - হাল্ক
- ক্যাচালের আল-কোরান বিষয়ে সাতটি প্রশ্ন - সুশীল সমাজ
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- স্মৃতির পাতা থেকে কিছু ভালোলাগা সাদাকালো সিনেমা - কঁাকন
- জলপাই প্রেম - ভাঙ্গা পেন্সিল
- সুন্দরীদের জীবনচক্র- পর্ব ২ (সম্পূর্ণ আজাইড়া পোস্ট)

- জানজাবিদ
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন
- মুয়ীয মাহফুজ
- শুভ জন্মদিন: শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- লেসবিয়ানিজমের অ আ ক খ - টি_মৃদুল
- কম্পিউটার সাইন্স ওয়ালারা আওয়াজ দেন ( এবং নন-কম্পিউটার সাইন্স ওয়ালারা ও ) - রেজওয়ান শুভ
- বর্তমান বিশ্বের ক্রেডিট সমস্যা বুঝতে চান? - এ. কে. এম. নেওয়াজ
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- দুহাই লাগে হুজুর, বাটন চাঁইপেন না
- খেজুর কাঁটা
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৩ - বিডি আইডল
- গুটিপোকার গুটি কথা - আরিয়ানা
- কাজলা দিদি। - মুক্ত বয়ান
- রুবিকস কিউব (পর্ব ২): রুবিকস কিউব সমাধান: আশ্চর্য সব রেকর্ড!!! - গণিত পাগল
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ১ম পর্ব) - লীনা দিলরূবা
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- বিষিএষ ফরিক্কার গুরুত্মফুর্ণ প্রশ্ন - চিন্তা ভাবনা করে ইদুর
- আমার বাবা - রেজওয়ান শুভ
- আমার বান্দরবেলা............৫ - তামিম ইরফান
- বঙ্গদেশের ফটু রঙ্গ -২ - কাঙাল মামা
- ব্লগ নাস্তিকদের প্রতি আহবান ...... - নাস্তিকের ধর্মকথা
- একদিন বুঝবে (উৎসর্গ মহাকবি মাইকেল মেহেদী) - হাসান বিপুল
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- সেবা প্রকাশনীর কিছু জনপ্রিয় বইয়ের উৎস সন্ধান - জানজাবিদ
- আমি-ই একমাত্র ENJINEER
- শিবলী
- এক নজরে ৮১তম অস্কার নমিনেশন লিস্ট ২০০৯ - নতুন পৃথিবী
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- এ কেমন মানুষ বোনাপার্ট? - ইমন জুবায়ের
- আমেরিকার কিছু অদ্ভুত আইন!
- ইসানুর
- রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের কিছু উক্তি - আখসানুল
- জীবনানন্দ হয়ে: নিয়াজ মোহাম্মদ চৌধুরী - রিয়াজ শাহেদ
- আপনার বুদ্ধি মাপেন, দেখেন কয়টা পারেন?
- মেঘলা মানুষ
- স্মরণ: ববি ফিশার---+ ৫০তম পোষ্টের উৎসব... - অ্যামাটার
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- আমি কিংকং - কিংকং
আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস রহস্য - সায়েন্স জোন
- মনোগ্যামির ভুত - সুমন রহমান
- কিশোরটি যে কারণে খুন করেছিল কুখ্যাত গভর্নর মোনায়েম খানকে; শেরিফ আল সায়ার - আক্রমণ
মেয়েদের ব্লগে হিট বেশি পড়ে- কথা এইখানেই শেষ নয়- আরো কথা বাকি আছে
০৪ ঠা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
মেয়েদের ব্লগে হিট বেশি পড়ে। খুব সত্যি কথা। ব্লগে প্রচুর লুল। এটাও খুব সত্যি কথা। যেনতেন ব্লগ লিখে একজন মেয়ে ব্লগার অনেক কমেন্ট পায়- ছেলেরা পায় না- এইটাও সত্যি কথা।
আমি আমার ব্লগজীবনে মাত্র চারটা মাইনাস দিয়েছি। এরমধ্যে প্রথমটা পেয়েছে একটা মেয়ে। তখন আমি ব্লগে একেবারেই নতুন। একটা মেয়ের ব্লগ ছিল- নাম মনে নেই- বাংলা সিনেমা নিয়ে হাল্কা ধরনের রম্য। মোটেও ফানপোষ্ট বলা যাবে না। কিন্তু সেখানে প্রচুর ব্লগার হাবিজাবি নানা কমেন্ট করছিল। আমার নিজের তখন একটা ব্লগ ফার্স্ট পেজে ছিল। তেমন একটা হিট ছিল না। আমার ব্লগটা (আমার মতে) তারটার চেয়ে ভালো ছিল। কিন্তু কেউ উকি দিচ্ছিল না আমার ব্লগে। আমার খুব রাগ হলো। খালি মেয়ে বলেই সে এত হিট পাবে? আমি জীবনের প্রথম মাইনাস তাকে দিয়ে আসি।
পরবর্তীতে আমি বুঝতে পারি সেটা ছিল ভুল।
সামু বা অন্য কোন সাইটে যে ভালো মেয়ে ব্লগারের সংখ্যা কম তার কারন কিন্তু এইটা। লুলদের বাড়াবাড়িতে মেয়ে ব্লগাররা হারিয়ে যায়।
ব্যাখ্যা করি একটু।
ধরা যাক আসমানি নামের একটা মেয়ে ফেসবুকের লিঙ্ক থেকে সামুর সন্ধান পেয়েছে। সে ভুল বানানে জীবনের প্রথম ব্লগ লিখেছে। কিছু যুবকের শুভেচ্ছা আর স্বাগতম শুনা শুরু করেছে। জোসের কারনে সে দ্বিতীয় ব্লগও লিখে ফেলেছে। ছোটবেলায় তার পুতুল হারিয়েছিল-সেটা নিয়ে। নতুন ব্লগারদের ব্লগ সাধারনত ছোট হয় আর মানে হয় নিম্ন-শ্রেনীর( কিছু ব্যতিক্রম বাদ দিলে)। এই নিম্নমানের ব্লগ লিখেও সে বেশ কয়েকটা প্লাস পাচ্ছে এবং সুন্দর সুন্দর কমেন্টে ভরে যাচ্ছে তার ব্লগ। সে যা বুঝতে পারছে না, তা হল একজন সম্ভাবনায় ব্লগারের মৃত্যু ঘটাচ্ছে লুলেরা।
এই মেয়েটা যখন কোন খারাপ ব্লগ লিখছে- কেউ তাকে সাবধান করে দিচ্ছে না- এটা খারাপ। বিরক্তিকর ব্লগ হচ্ছে- এই কথাটাও তাকে কেউ বলছে না। তার ভিতর ধারনা হয়ে যাচ্ছে – আমি ভালো লিখি পাঠকেরা সেই জন্যেই আসছে। এরপর একদিন সে তার বয়ফ্রেন্ড নিয়ে লিখে বসবে। লুলেরা জেনে যাবে সে খালি নয়। লুলেরা তখন নতুন কোন ফুলবানুর দিকে ঝুকে পড়তে শুরু করবে। আসমানি হঠাৎ আবিষ্কার করবে তার প্লাসের সংখ্যা কম হচ্ছে ইদানীং। হায়দার বা কায়সার নামের তার নিয়মিত পাঠক আর প্লাস প্রদানকারী মাঝে মাঝেই তার নতুন ব্লগ মিস করা শুরু করছে। একসময় সে তাদের কাছ থেকে আর কিছু পাচ্ছে না। এইসময়ে সে আবিষ্কার করবে- সে ভালো ব্লগ লিখে না। কিন্তু কিভাবে ব্লগ আকর্ষনীয় করতে হয়- সেইটা বুঝার জন্য যে শ্রম এবং সময় দিতে হয়- সেটা দেবার অভ্যাস তার নেই। সে ত জানে ব্লগ লিখলেই সবাই ঝাপিয়ে পরে পড়ার জন্য। পাঠকদের কিভাবে টেনে আনতে হয় ক্ষুদ্র তিনমাসের ব্লগ জীবনে সেটা সে জানার চেষ্টাই করে নাই বা করতেই হয় নাই। কিছুদিন হয়ত সে লেগে থাকবে- এরপর হাল ছেড়ে দিবে। ফলাফল ব্লগের প্রতি আগ্রহ শেষ। সে হয়ত একজন ভালো ব্লগার হত। কিন্তু সেই সুযোগ সে পায় নাই।
একটা সময় আমার ধারনা ছিল- মেয়েদের সিনেমার নায়িকা হওয়া সোজা। হয় দেখতে খুব সুন্দর হও নতুবা কাপড় খুলে দাড়াও ক্যামেরার সামনে। কিন্তু কফি উইথ করন নামে একটা অনুষ্ঠানে মল্লিকা শেরওয়াতের সাক্ষাৎকার দেখে আমার ধারনা পালটে গেল। যদিও বোম্বের সিনেমা আমি বলতে গেলে দেখিই না, তবুও মল্লিকাকে আমি খুব ভালো করে চিনি। আমার রূমমেট যখন হিন্দী মুভি দেখত তখন আমি তাকে বলে রাখতাম হট সীন আসলে ডাকিস। সে আমাকে ডাকত আর আমি শুধু সীনটা দেখে চলে আসতাম। মার্ডার মুভির সময় বারবার নিজের টেবিল আর পিসির সামনে দৌড়াতে হলো।
সেই মল্লিকাকে দেখি উপস্থাপককে প্রানপনে বুঝাতে চাচ্ছে- সে ভালো চরিত্রে অভিনয় করতে চায়। কিন্তু সে সুযোগ পাচ্ছে না।
সেইদিন হঠাৎ করে আমি বুঝতে পারলাম- মেয়েদের জন্য ফিল্মের জগত আসলে ছেলেদের চেয়ে কঠিন। তোমার চেহারা সুন্দর-খুব ভালো কথা। কিন্তু খুব শীঘ্রই তোমার মত সুন্দর কিন্তু তোমার চেয়ে অল্প বয়স্কা আরেকটা মেয়ে খুজে পাওয়া যাবে। তুমি কাপড় খুলে দাড়াচ্ছো- আরো অনেক মেয়ে পাওয়া যাবে যে আগ্রহ নিয়েই এই কাজ করবে। আমার দ্বিগুন বয়েসী শাহরুখ আমার চেয়ে বয়স কম একটা মেয়ের সাথে খালি গায়ে নাচার সুযোগ পাচ্ছে। কিন্তু এই মেয়েটার বয়স হলে সে এই সুযোগ পাচ্ছে না। কাপড় খুলে দাঁড়ানো যেহেতু সোজা- প্রচুর মেয়ে পাওয়া যাবে নায়িকা হিসাবে। মল্লিকার অনেক প্রতিদ্বন্দী। কিন্তু ভালো অভিনয় করা বেশ কঠিন- তাই শাহরুখের প্রতিদন্দ্বীর সংখ্যা কম। ঠিক এই কারনেই একজন টাক মাথার ব্রুস উইলিস দুনিয়া কাপাতে পারে- একজন বিশ্রী চেহারার নায়িকা খুজে পাওয়া যায় না।
ব্লগ পুরোপুরি পুরুষতান্ত্রিক এবং বহুলাংশে ফিল্মের জগত এর মত। এখানে যেসব সিনেমা হয় সেগুলো পর্দার চেয়ে কোন অংশেই কম মজার নয়।
আমি যখন প্রথম ব্লগ লিখি- সেগুলো ছিল নিম্নমানের। ( এখন জাতে উঠেছি তা নয়। তবে আগের চেয়ে ভালো লিখি।) শুধু আমি নই- বেশিরভাগ ব্লগারের প্রথম দিককার ব্লগ নিম্নমানের। এরা আস্তে আস্তে বুঝতে পারে কিভাবে ব্লগ লিখতে হয়- কিভাবে বড় একটা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখতে হয়। কিভাবে বহু ব্লগ পড়ে আর কমেন্ট করে নিজের রেপুটেশন-পরিচিতি বাড়াতে হয়। এরা আস্তে আস্তে শিখে-শক্তিশালী হয়। একসময় এসে আর পাঠক পাবার জন্য চেষ্টা করতে হয় না। পাঠকেরা নিজেরাই আসে।
কিন্তু হতভাগা নতুন মেয়েরা এই সুযোগ পায় না। এদের পাঠকেরা কেউই সত্যিকারের পাঠক নয়। এরচেয়ে ভয়ঙ্কর কথা হলো- এরা যেসব কমেন্ট পায় তা থাকে মিথ্যায় ভরপুর। এই মিথ্যার জাল ভেদ করে- সত্যিকারের বস্তুর সন্ধান পাওয়া কঠিন।
এই প্রতিকূলতার ভিতর দিয়ে যেসব মেয়ে ব্লগার টিকে থাকে- এরা সাধারনত পুরুষদের চেয়ে শক্তিশালী ব্লগার। শুধু মেয়ে বলেই প্লাস পাচ্ছে বা কমেন্ট পাচ্ছে- এদের ব্লগ সম্পর্কে এই কথা বলা খুবই অন্যায়। এটা নিজেদের ছোট মানসিকতার পরিচয়।
অফটপিক-
আমার নিজের কাছে মনে হয়- লুলামি খুব একটা দোষের নয়। একটা ছেলে একটা মেয়েকে পাবার জন্য চেষ্টা করতেই পারে। এটা খুব একটা খারাপ বিষয় না। যদি ফেসবুকে লুলানো যায় তবে সামুতে করতে দোষ কি? ( বিবাহিত লুলদের কথা অবশ্য আলাদা।)
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিষণ্ণ দুপুরে নির্জন নিষাদ বলেছেন:
খুব চিন্তায় ফেলে দিলেন কথাগুলি বলে।
লেখক বলেছেন: আজকে ব্লগার আউলার ব্লগ পড়ে মনে হল লিখি। অন্য দৃষ্টিকোন থেকে বুঝার চেষ্টা করি।
মেঘ দূত বলেছেন:
খুব সত্যি কথা++++
লেখক বলেছেন: ![]()
সাইফ শামস বলেছেন:
ভাইজানের চিন্তায় তো দেহি ঘুম আসে না.....।
লেখক বলেছেন: মিয়া জেগে থাকাই আমার জন্য সমস্যা। দিনে ঘুমের পরিমান দশঘন্টার বেশি হয়ে যাচ্ছে।
ঘাউরা ভাই বলেছেন:
হা হা হা..... মজা পেলাম।
লেখক বলেছেন: এইটা ফান পোষ্ট ছিল না। তবে কেউ হাসলে আমার ভালোই লাগে। ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
বেশিরভাগ ব্লগার থেইকা আমারে আলাদা বলতে হবে...আমি আমার প্রথম দিকের লেখা ছাড়াইয়া যাইতে পারি নাইতবে মেয়েদের জন্য ব্যাপারটা আসলেই সবাই কঠিন করে ফেলছে। খেয়াল করে দেখবেন, ব্লগে টিকে থাকা মেয়েরা হয় খুব সাহসী হয় অথবা ব্লগার বা লেখক হিসাবে উঁচু মানের হয়...কিংবা ছদ্মনামে লেখে, নিজনামে বা নারীটাইপ নামে লেখে না।।
লেখক বলেছেন: তোমার প্রথম দিককার লেখা আমি পড়ি নাই। তখন অন্য নিকে লিখতা , তাই না?সত্য কথা বলি, তোমার মন্তব্যে যেসব ধারালো যুক্তি থাকে- আমি সেই পর্যায়ে যেতে পারি নাই। তুমি আমার কাছে আলাদা।
আর টিকে থাকা মেয়েদের আমি শক্তিশালী ব্লগার বলেছি। পড়াশুনা আর সংবেদনশীলতায় এরা খুবই উন্নত।
শীমুল শরীফ বলেছেন:
ভাল বলেছেন। নারী রাজ্যে পুরুষ সিংহের মতো। ধন্যবাদ - -
লেখক বলেছেন: ধন্যাবাদের শেষে কি দুইটা মাইনাস নাকি? ![]()
লেখক বলেছেন: অট- ভালো লাগছে না দরিয়ামে ঢাল... লাইফটা পুরা ডাইল হয়ে যাচ্ছে।
অনিগিরি বলেছেন:
অনেক গভীরে ঢুইকা পড়ছেন দেখছি.....................
লেখক বলেছেন: হুমম...
সুপার গ্লু বলেছেন:
ভালোই লাগলো+
লেখক বলেছেন: ধন্যবাদ।
নাজনীন খলিল বলেছেন:
নেহায়েৎ কৌতুহলবশতঃ লেখাটা পড়তে শুরু করে কখন যে একদম লেখাটার ভিতরে ঢুকে গেছি বুঝতেই পারিনি।
খুব ভাল এবং যথার্থ বিশ্লেষণ।অনেক ধন্যবাদ।++++++++++++
@বিষন্ন দুপুরে নির্জন নিষাদ ,তোমার এই ভয় অমূলক ।আমি তোমার ব্লগ পড়েছি। তুমি নিজের গুনেই ব্লগে নিজের স্থান করে নিতে পারবে।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ ব্লগ পড়ার জন্য।
দুঃখবিলাস বলেছেন:
ভয়াবহ সত্যি।
লেখক বলেছেন: হ!
দুরের পাখি বলেছেন:
ছিড়া ত্যানা প্যাঁচাইতে প্যাঁচাইতে প্যাঁচাইতে ................................
লেখক বলেছেন: আমি যা লিখছি- সেইটা কি পুরান কথা নাকি? আমার আগেও কেউ লিখছে? কি জানি লিখতেও পারে... অনেকদিন ব্লগ পড়ি না।
তয় কথা হইলো, great men think alike ![]()
নীল-দর্পণ বলেছেন:
ভাল জাগে লিখি। মান ভাল না খারাপ সেটা বিচার করার মত ক্ষমতা নাই....ভালই লাগল আপনার কথাগুলো...
নীল-দর্পণ বলেছেন:
সরি, জাগে=লাগে হবে
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যপাদ।
লেখক বলেছেন: পাদ বাদ হবে। ![]()
অ.ট: আগের কমেন্টটা শেষ করার আগেই পোস্ট হয়ে গেছে। ওটা মুছে দিন।
লেখক বলেছেন: মুছে দেয়া হল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফাহিম আহমদ বলেছেন:
আহারে.......বেচারা, ভাই দুঃখ কইরেন না, আল্লাহ আল্লাহ করতে থাকেন।
লেখক বলেছেন: শবে বরাত সামনেই... আল্লাহ আল্লাহ শুরু করলে খারাপ হয় না।
লেখক বলেছেন: ![]()
ধ্রুবমেঘ বলেছেন:
যথার্থ বলেছেন। ++
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
নাহ...এই নিকেরই শুরুর লেখা এখন পড়লেও আমার ভাল্লাগে। আমার অন্য নিক আছে ঠিক, কিন্তু ঐটায় লেখা শুরু করার আগে দোস্তদের কাছে ফাঁস হইয়া গেছিল। নিজের লেখায় লজ্জা পাইয়া ঐ নিক ত্যাগ করছি।
লেখক বলেছেন: যদি এই নিকের লেখাই বেশি ভালো লাগে- তাইলে কিন্তু তুমি আমার কথার সত্যতা প্রমান করলা।
প্রথম কিছুদিনের লেখা খারাপ হয়।
লড়াকু বলেছেন:
চমৎকার বিশ্লেষণ।
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
তবে এইটা কইতেই হইবো, আপনে পাষাণএই পোস্টটা নতুন আগত সব মেয়ে নিক(যারা লুল আক্রান্ত) এর পড়ার ব্যবস্থা করা উচিৎ
লেখক বলেছেন: নিচের কমেন্টে দেখ- প্রথম মাইনাসটা চানাচুর পাইছিলো। ![]()
সিটিজি৪বিডি বলেছেন:
কালো কন্যামেঘ কন্যা
জল কন্যা
আস্ত কন্যা
নীল কন্যা
ছায়া কন্যা
লবন কন্যা
সর্প কন্যা
স্বপ্ন কন্যা
শরত কন্যা
পরী কন্যা
রাজ কন্যা
মৎস কন্যা
ঝড় কন্যা
রোবট কন্যা
চাঁদ কন্যা
তুষার কন্যা
সাগর কন্যা
ঘুমকন্যা
এইগুলাতে ক্লিক করেন..........নাহিদ ভাইয়ের প্রিয় লিন্ক............
লেখক বলেছেন: খ্যাক খ্যাক্ খ্যাক
নতুন রাজা বলেছেন:
জোরালো বক্তব্য... ভালো হয়েছে বিশ্লেষন... ভালো থাকবেন...
লেখক বলেছেন: ধন্যবাদ।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
বিশ্লেষণ টা ভালো হয়েছে । কাল এক ব্লগারের কমেন্ট দেখলাম , বলছে "ব্লগের সব মেয়েই (সব !)লুলামি আসলে পছন্দ করে ।আমি সাইডে বসে মুচকি হাসি ।"
দেখার পর মনে হচ্ছে , এ নিয়ে আর কথা বলার কিছু নাই ।
তবে শেষ লাইনে যা বললেন , যারা মেয়ে নিক এর ব্লগেই কমেন্টের ঝড় বৈয়ে দেয় , তারা কি পাবার আশায় করে? এতই নির্বোধ ! নাকি স্বভাবজাত নির্লজ্জতা ?
++++
লেখক বলেছেন: যারা মেয়ে নিকের ব্লগেই কমেন্টের ঝড় বইয়ে দেয়- বেচারারা আসলে মেয়েদের সামনে হীনমন্যতায় ভুগে। তাদের ধারনা প্রশংসা করলেই মেয়েরা তাদের পছন্দ করবে।
অপরিচিত_আবির বলেছেন:
দুম করে ব্লগ লেখা শুরু করে দিলে প্রথম দিকের লেখা নিম্নমানেরই হবে। আমার ক্ষেত্রের যা হয়েছিল আর কি। আমার কোন বন্ধু ব্লগ লেখার প্রতি আগ্রহ প্রকাশ করলে আমি তাকে বলি আগে মাসখানেক ব্লগ পড়, ব্লগের হাবভাব বুইঝা তারপর লেখা শুরু কর। আমি নিজেও তিন মাসের মতো অপেক্ষা করসিলাম তারপর লেখা শুরু করেছিলাম।
লেখক বলেছেন: প্রচুর ব্লগ পড়লে সহজেই বুঝা যায়- আসলে ব্লগ কিভাবে লিখতে হবে।
লেখক বলেছেন: ![]()
চানাচুর বলেছেন:
Chapa marsen ektu. Apni blog jibon e 4ta minus diesen eta chapa. Ar apni amar ekta post e minus diesilen jeta cinema niye lekha silo ar tokh0n ami sele hisebe blogging kortam. Pore apnar post e gesilam tokh0n amake apni ektu dekhte partenলেখক বলেছেন: আমি চাইরটা মাত্র মাইনাস দিছি- এইটা সত্য। ড্রেনডাইট রে পর্যন্ত আমি মাইনাস দেই নাই।
আর প্রথম মাইনাসটা যে আপনি পাইছেন- আমার জানা ছিল না। সরি... আমি এখন খুব লজ্জিত সেই মাইনাসটা দেয়ার জন্য। আশা করি না বুঝ নয়া ব্লগারের এই অপরাধ ক্ষমা করে দিবেন।
( আমার যতদূর মনে আছে, আমি মাইনাস দিয়েছিলাম আর পোস্টে একটা মাইনাস লিখে মন্তব্যও করে এসেছিলাম। আপনি যে মেয়ে সেইটা আমার তখন জানা ছিল বা ধারনা হয়েছিল। তবে কাকনকে আমি ছেলে মনে করতাম। )
আলী আরাফাত শান্ত বলেছেন:
ভালো কথা কইছেন ভাইজান!
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
আপনার লেখাটা ভাল লাগলো...তবে কিছু কিছু ব্যাপার হয়তো একটু অতি ঘটনা হয়ে গেছে..দেখুন ফিল্মী জগত আর ব্লগিং জগত এক নয়... কেউ কেউ ব্লগে আসেন রুপ দেখিয়ে হিট পাবার জন্য...তাদের ব্লগেই কিন্তু লুলামী ঘটে থাকে....নতুন দের রেগুলার অভিনন্দন জানিয়ে আসছি..অনেক নতুন মেয়ে নিক আছে যারা অনেক চমৎকার লেখেন...আর ফাতরামি লুলামী যাই বলেন না কেন, কোন নারী নিকের প্রথম দু- একটা পোষ্টেই হয়..রেপুটেশন পাবার জন্য ব্লগীং করলে তাদের নিজেদেরকে সে পর্যায়ে উন্নীত করতে হবে...নিজের গুণ গুলো দিয়েই..
প্রথমেই কোন ব্লগারকে তার লেখা নিয়ে নিরুৎসাহিত বা সমালোচনার কাঁচির নিচে ফেললে সে ভড়কে যেতে পারে, তাই মেয়ে বলুন আর ছেলে বলুন নতুন যে তাকে উৎসাহ দেয়াটাই বাঞ্চনীয়..আর ব্লগে যেহেতু সব ধরনের ব্লগার লিখে থাকেন..সুন্দর সুন্দর পুফাইল পিক দেখে অতি উৎসাহীরা শুভেচ্ছা জানাবেন এটাই স্বাভাবিক...
তবে ইদানিং লুল,লুলামী ব্যাপারটা তিতা পর্যায়ে পৌছেছে...এ ব্যাপারে একটু ব্রেক কষা উচিত...
লেখক বলেছেন: তবে ইদানিং লুল,লুলামী ব্যাপারটা তিতা পর্যায়ে পৌছেছে...এ ব্যাপারে একটু ব্রেক কষা উচিত...![]()
একমত।
বলাক০৪ বলেছেন:
আপনার মতে গভীরতা আছে তবু আমার মনে হয় ব্লগ লেখা আর সাহিত্য করা এক নয়। কাজেই ভালো ব্লগ লেখার পাশাপাশি নিজের নেহাৎই কিছু ভালো মন্দ লাগার কথা, বা ছোট খাট কথা শেয়ার করার ব্যাপারটাও মনে হয় ব্লগের একটা উল্লেখ যোগ্য দিক।
লেখক বলেছেন: ব্লগ কখনোই সাহিত্য নয়- কিন্তু যা তা লিখলে ব্লগ পড়ার জন্য পাঠক পাওয়া যায় না। পাঠকের জন্য আনন্দদায়ক কিছু ব্লগে থাকতেই হয়।
নীল কাব্য বলেছেন:
গবেষণা মুলক পোষ্ট, আমার মত নতুন ব্লগারদের কাজে দেবে।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: মনে মনে একটা প্লাস বেশিই গুনে রাখমু আর কি। ![]()
সাইলেন্সার বলেছেন:
Agree
লেখক বলেছেন: thank you. ![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
@চানাচুর, তোমার এই ছেলে হিসেবে- মেয়ে হিসেবে ব্লগিং এর ক্যাচাল টা খুব বিরক্তিকর
কাঙাল মামা বলেছেন:
ওয়াও!!! এভাবে ভেবে দেখি নাই। আসলেই গোড়াতেই কয়েকটা ব্লগারকে নষ্ট করে ফেলতেছে কিছু লোলবাজ লোক। নিরপেক্ষ ভাবে ব্লগ পড়া উচিত। +
লেখক বলেছেন: ![]()
ইমতিয়াজ জামিল বলেছেন:
val legeche..nijer prosongsa tuku chara !!
লেখক বলেছেন: যা দিনকাল পড়ছে, নিজের ঢোল নিজেরই পিটাতে হইতাছে- কারুর উপ্রে ভরসা পাই না... ![]()
লেখক বলেছেন: এরপর যেদিন ধরা পড়বেন? লুলেরা আইস্যা মাইর দিয়া যাইব...
লেখক বলেছেন: হু দেখলাম।
সাধারণমানুষ বলেছেন:
জি ভাই ঠিক বলছেন আমি ১মাস বয়সী ব্লগার..। প্রথম ৩টা পোষ্ট পড়েছে খুব কম লোক।আর ৪র্থ পোষ্টে ভয়াবহ নাজেহাল হইছি। আপাতত শিখতেছি দেখা যাক ভবিষ্যতে কি আছে কপালে...। লেখক বলেছেন: লাইগা থাকুন...
আহমেদ রাকিব বলেছেন:
আসলে এইসব নিয়া খুব একটা মাথা ঘামাই না। তবে একটা কথা বলি, আপনার এই লেখাটা অনেক সাবলীল হইছে।
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
পারভেজ বলেছেন:
হুম। মোটামুটি গ্রহণযোগ্য বিশ্লেষন।
লেখক বলেছেন: তাড়াহুড়া করে লিখছি। পরে আরো কয়েকটা কথা মনে হইছে- কিন্তু ততক্ষনে ব্লগ পাবলিস কইরা ফেলছি। ;(
লেখক বলেছেন: ![]()
মানুষ বলেছেন:
ভাল লিখেছেন। আসুন আমরা না লুলাই।
লেখক বলেছেন: কিন্তুক লুলাইতে মঞ্চায় যে...
লেখক বলেছেন: ধন্যবাদ।
টোনা বলেছেন:
আমার প্রথম লেখাটাই আমারে মাইরা দিলো লুলান জিনিসটা একেবারে খারাপ না , এইটা ন্যাচারাল ব্যাপার .. আমরা ন্যাচারের অঙ্গ ও অংশ .
চরম লিখসেন ... আবার হাত খুলসে তাইলে ....
লেখক বলেছেন: তোমার কমেন্টের জবাব আগে দিলাম। অন্যদেরটা পরে দিব। ![]()
হাত খুলছে আসলে গত সপ্তাহে। কাফকার মেটামরফোসিস অনুবাদে হাত দিছি। দেখি জোস থাকতে থাকতে পুরাটা অনুবাদ কইরা শেষ করতে পারি কিনা।
( হাত খুলার পিছনে তুমার অবদানও কিন্তু কম না। )
চানাচুর বলেছেন:
Vai Amra kathher dheki, phool banu der post nie neka post bole hasba ar tumi neka post dile ami bolte parbo na tumi neka post dieso? Eta kem0n k0tha?
সিউল রায়হান বলেছেন:
ভাইয়া আপনার "প্রথমে খারাপ,পরে ভাল" এই মূল্যায়নের সাথে একমত না........ কারণ আমি যা ছিলাম তাই আছি...... ব্লগে এসে লিখছি জন্যে আমার মাঝে এমন কোন পরিবর্তন আসবে না যে আমি খারাপ থেকে ভাল হয়ে যাব...... আপনি বলতে পারেন, আমার ক্যাটাগরী অবশ্যই বাইনারী...... হয় ভাল নয়তো খারাপ......
এমনটা বললে আমি একমত হব না....... কারণ এমন ক্যাটাগরীতে তারই পড়ে যারা লেখক....... আমি লেখক নই, ব্লগে যা লিখি তা অন্যের সাথে শেয়ার করতে ইচ্ছা করে জন্যে লিখি........ এটা একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি..... এটা ভাল কিংবা খারাপ কোনটাই না........ তাই ভাল থেকে খারাপ কিংবা খারাপ থেকে ভাল এই আকস্মিক পরিবর্তনটা আসলেই কি সম্ভব /?? মনে হয় না.....
তবে আপনি যদি ব্লগের লেখককুলকে উদ্দেশ্য করে বলেন তাইলে একমত
লেখক বলেছেন: আমি ডায়েরি লিখতাম ব্লগ লেখার আগে। কিন্তু যখন টাইপ করে ব্লগ লেখা শুরু করলাম, ডায়েরির গুনগত মানের চেয়ে ব্লগ খারাপ হতে শুরু করল।
প্রথমদিকের ব্লগ খারাপ বা অতিরিক্ত ছোট হবার পিছনে এটাও একটা কারন। এছাড়া ব্লগ পুরা আলাদা জিনিস। ব্লগ সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে শুরুতে ঝামেলা হওয়াই স্বাভাবিক।
সবার ক্ষেত্রে অবশ্য এটা প্রযোজ্য না।
জটিল বলেছেন:
আমার সব লেখাই নিম্নমানের অবশ্য , ব্লগ কি জিনিস সেটা বোঝার চেষ্টা করছি এখনো
লেখক বলেছেন: বিনয়............ ![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
@চানাচুর, ওই, কমেন্ট পার্সোনালি নিলাম কখন? জাস্ট এটাই কইলাম যে তোমার "ছেলে হিসেবে ব্লগিং - মেয়ে হিসেবে ব্লগিং" এই টাইপ কথাগুলা কেমন জানি ওড দেখায়।
অপ্সরা বলেছেন:
একটা কথা না বলে পারলাম না হাল্ক। লুল, ফুল, নারী ব্লগার, নরব্লগার, হিট ফিট যাইচ্ছা মানুষ তা বলুক পাছে লোকে কিছু বলে এই ভয়ে আমি মরে যাবো ? মোটেইনা। থাকবোনাকো বদ্ধঘরে, দেখবো এবার ব্লগটাকে....
কেমন করে নর ও নারী সারাটাদিন ব্লগ লিখে?
লেখক বলেছেন: সামু ব্লগ হতে তুমি হে মঙ্গলময়
দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়-
লুল ভয়-মাইনাস ভয়-মডু ভয় আর
হিট পাওয়া না পাওয়ার বেদনার ভার।
চাচামিঞা বলেছেন:
মেদের নাম নিলেও হিট খাওয়ার সম্ভাবনা থাকে....যেমন এই লিখাটা খেয়েছে।
চাচামিঞা বলেছেন:
অবশ্য আপনার লিখাটা অবশ্যই খুব বিস্লেষনাত্বক। প্লাস+
লেখক বলেছেন: মেয়ে -বিয়ে-১৮+ - লুল- কাইজ্যা
এইগুলা হিট হইব নিশ্চিত। তয় বুইঝ্যা শুইন্যা লিখতে হয় আর কি
পান্হপাদপ বলেছেন:
লুলামি খুব একটা দোষের নয়।সহমত।
লেখক বলেছেন: লুলাইতে মঞ্চায় যে...
জানজাবিদ বলেছেন:
চমৎকার বিশ্লেষণ! খুব ভাল লেগেছে আমার। মেয়েদের ব্লগে বেশী হিট পড়লে হিংসা করার কিছু নাই, সত্যিকারের সমালোচনা থেকে যে তারা বন্চিত হচ্ছে এটাই আসল কথা। (...........যত যাই কন, মন তো মানেনা
"এরপর একদিন সে তার বয়ফ্রেন্ড নিয়ে লিখে বসবে। লুলেরা জেনে যাবে সে খালি নয়".............এই জায়গাটায় মনে হয় একটু খানি বাড়াবাড়ি কইরা ফালাইছেন। এত বেকুব মাইয়া খুব কমই পাওয়া যাইবো।
লেখক বলেছেন: এই জায়গাটায় মনে হয় একটু খানি বাড়াবাড়ি কইরা ফালাইছেন।
আমি কিন্তু একটা মেয়ে ব্লগারকে চিনি যে তার বয়ফ্রেন্ড নিয়া কোথায় ডেটিং এ যায় সেইটা ব্লগে লিখছে।
আর সত্যিকারের লুলের ব্যাপারে যা বলছো, পুরা ঠিক। লুলেরা এমনি এমনিই লুলায়।
দেশী পোলা বলেছেন:
কয়েকটা আইখ্যা টাইপের জোকস চাই, ব্লগ পড়ে হাসি না অনেকদিন
লেখক বলেছেন: ![]()
লেখাজোকা শামীম বলেছেন:
শুধু মেয়েদের ব্লগে বেশি হিট হয় তা নয়, মেয়েদের নিয়ে লেখাও হিট হয়। আপনের এই লেখায় হিটের পরিমাণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লেখক বলেছেন: এইটা এত হিট খাইবে- আমি বুঝি নাই। লুল-নারী টপিক ত পুরানো হয়ে গিয়েছিল ব্লগে।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
তাতেও যুক্তি আপনার প্রমাণ হয় নাতবে এই কথা সত্য, প্রথমদিকের পোস্ট পিচ্চি সাইজের হয়, বেশিরভাগ ক্ষেত্রে আত্মকথা কিংবা কবিদের বেলায় কবিতা হয়!
লেখক বলেছেন: আইচ্ছা, তুমারে ব্যতিক্রম হিসাবে স্বীকার করে নিলাম। খুশি হইছো? ![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
কি যে বলি! বুঝতাছি না! এত কঠিন অংকখানা কেউ বুঝাইয়া দাও! আমি এইসব কম বুঝি!
লেখক বলেছেন: এতবড় ব্লগ পইড়াও বুঝলেন না ... আফচুস... ![]()
সাদী বলেছেন:
দুই-একদিন আগে প্রথম পাতায় একটা ব্লগ দেখেছিলাম। বিঊটী টিপস সংক্রান্ত। যথারীতি নারী। টেলিবীভিষনের মত ব্লগটাও গেল নাকি??
লেখক বলেছেন: ব্লগ চিরদিনই যাই যাই করতাছে- এইটা নতুন কিছু না। সবাই কয় আগেই ব্লগ ভালা ছিল।
লেখক বলেছেন: ![]()
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
অসম্ভব বাস্তব কথা গুলো এতো করে গুছিয়ে লেখার জন্য । আমরা সবাই আসলে এই অনুভুতির স্বীকার কিন্তু আপনার মতো এতো গুছিয়ে লিখতে পারি না। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও কমেন্টের জন্য।
ঘুমরাজ বলেছেন:
ঠিক কথাই লিখসেন।ভাল লাগসে পইরা।ধন্যবাদ ভাল ১টা লেখা উপহার দেওইয়ার লেইগা+++
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
আপনার কথা কে পূর্ণ সমর্থন করি ।
লেখক বলেছেন: ![]()
নারীদের নিয়া কোন কথা নাই, বিপজ্জনক ইস্যুতে আমি গা বাঁচায়া চলি, সুবিধাবাদী বাঙাল। তবে তোর লগে মোটামুটি একমত।
লেখক বলেছেন: আমি কইলাম আগে রেজি করছি, পরে ব্লগ পড়া শুরু করছি।
আমি যখন ঢুকি তার আগে থেকেই তুই রীতিমত ব্লগ সেলেব্রেটি। তোর লেখার স্টাইল আমি ভালোভাবেই বুঝার চেষ্টা করছি। আমার মনে আছে, তোর "চাকুরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছ " নামের ব্লগটা পইড়া খুবই ভালো লাগছিল।
কঁাকন বলেছেন:
রীতিমত থিসিস পেপারআপনাকে লিখতে দেখে ভালো লাগছে
এই লুল-ফুল ব্যাপারটা ইদানিং তিক্ততার পর্যায়ে চলেগেছে , ত্যাক্ত লাগে
লেখক বলেছেন: এত কষ্ট কইরা থিসিস লিখলাম, মাগার কেউ ডিগ্রী দিতে আগাইয়া আসল না। ![]()
জাতি জানতে চায় বলেছেন:
আরেকটা উপায় পাইলাম, পোস্ট কেমনে হিট করাইতে হয় লেখক বলেছেন: আমার থিসিস A+ ই পায়। ![]()
বিবর্তনবাদী বলেছেন:
ভাল লিখেছেন। ব্লগিং আর ফিল্ম জগতের তুলনাটা ভাল লাগল। আসলেই ব্লগিং করে যাওয়া সহজ বিষয় নয়।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
নীরজন বলেছেন:
আমি যে কতদিন টিইক্যা থাকি কে জানে.........
লেখক বলেছেন: চেষ্টা কইরা যান... ![]()
সাইলেন্সার বলেছেন:
আপনার বিশ্লেষণ যে মোটামুটি সঠিক তা যে কেউ যাচাই করতে পারে।
খেয়াল করে দেখুন, এই মূহুর্তে যারা লগ-ইন করে আছেন সেই লিস্টের একদম নিচের দিকে থাকে নতুন ব্লগারদের নিক নেম।
শেষ থেকে দশ জন ব্লগারের ব্লগে গিয়ে দেখুন- শুধু নারী নিকধারী ব্লগারদের অর্থহীনে পোস্টে অসংখ্য হিট এবং মন্তব্য, কিন্তু পুরুষ ব্লগারদের পোস্টে তেমন হিটও নাই, মন্তব্য তো দূরের কথা।
কিছু 'লু্ইচ্চা' সব জায়গায় আছে এবং থাকবে। ঐগুলারে ইগনোর করাই শ্রেয়।
লেখক বলেছেন: আমি যা দেখছি, আমি সেইটাই লিখছি। আসমানি এর কাছাকাছি ধরনের ব্লগার আমি দেখছি।
চানাচুর বলেছেন:
আখসানুল ভাইয়া আপনি এই পোস্টটা অনেক ভাল লিখেছেন। তবে আমার একটা কথা মনে হয় সবাই সবসময় ভাল পোস্ট লিখবে এমন কোন কথা নেই। মাঝে মাঝে মানুষ সময় কাটানোর জন্য বা আড্ডা দিতে পোস্ট দিতেই পারে। আর এরকম ই একটা লেখা ছিল এটা টুকটাক প্যান প্যান । এই লেখাটা নিয়ে দেখুন একজন ব্লগারের পাল্টা পোস্ট যে কথা বলতে চাই না এই দেখুন অনেক পুরান ব্লগাররে একসাথে দেইখা পুরানো দিনের কথা মনে পইড়া খুশি লাগলো একটা একজন পুরুষ ব্লগারের আড্ডা পোস্ট। সবাই কিন্তু এটাকে পজিটিভলি নিয়েছেন।
লেখক বলেছেন: তিনটা ব্লগই পড়লাম।
ফারহান সেলেব্রেটি ব্লগার। ওরে সবাই পজিটিভলি নিবে। এরপরে সে আবার ছেলে। ছেলেরা ছেলেরা আড্ডা দিবে সেইটাই স্বাভাবিক।
আউলাকে পচাইয়া সাইলেন্সার যেইটা লিখছে- সেটা বাড়াবাড়ি হইছে। তবে মনে রাখতে হবে- every publicity is a good publicity.
(আমি কিন্তু কমেন্টের সরাসরি উত্তর দিলাম না।
)
যীশূ বলেছেন:
এইটাও একটা লুলীয় লেখা।
লেখক বলেছেন:
খ্যাক খ্যাক খ্যাক।
হায়! লুল ফেলাইতে আমার কতই না ইচ্ছে করে-
লেখক বলেছেন: ![]()
শান্তির দেবদূত বলেছেন:
ভালো লিখছেন।তবে একটু এড করতে চাই,
যেসব মেয়ে ব্লগার লুলদের লুলে ভাইসা গিয়া নিজের প্রতিভাও ভাসাইয়া দিব তাদের প্রতিভা নিয়েই আমার সন্দেহ আছে। এইগুলা ভাইসা গেলেও কোন ক্ষতি নাই। যারা প্রকৃতই প্রতিভাবান তারা আর যাই হোক লুলেদের কারনে প্রতিভা নষ্ট করবে না।
লেখক বলেছেন: ফারহান দাউদ এই ব্যাপারটা কিন্তু ব্যাখ্যা করছে। যারা জন্মগতভাবে প্রতিভাবান না, তারাও কিন্তু সুন্দর ব্লগ লিখতে পার শুধু প্র্যাকটিস আর ভালো পরিবেশ পেলে।
রিমঝিম বৃষ্টি বলেছেন:
হেভি হইছে।
লেখক বলেছেন: ![]()
কঁাকন বলেছেন:
@ চানাচুর মেয়ে হইছো কিছু জিনিষ সৈহ্য করাই লাগবো এইটা রিয়েলিটি তেও সত্য ভার্চুয়ালীও
রিয়েলিটিতে মেয়ে কলিগের পদোন্নতি হয় বসের সুদৃষ্টির কাটণে আর ভার্চুয়াল ব্লগে তোমার পোস্টে হিট হয় তুমি মেয়ে দেইখা, কষ্ট পাইয়োনা
সাইলেন্সার বলেছেন:
''আউলাকে পচাইয়া সাইলেন্সার যেইটা লিখছে- সেটা বাড়াবাড়ি হইছে। তবে মনে রাখতে হবে- every publicity is a good publicity. ''
@ হাল্ক
আমি 'আউলা'কে পচিয়ে কোন পোষ্ট দেই নাই।
আমি কেন ঐ পোস্ট দিছি সেটা যদি বুঝতে না পারেন তাহলে সেটা আপনার অক্ষমতা।
লেখক বলেছেন: আপনি যদি আউলাকে পচিয়ে পোষ্ট না দেন আর আমি যদি সেইটাই বুঝে থাকি... তাহলে আমি যে অক্ষম তাতে আর সন্দেহ নাই।
পাবলিকের সবার সামনে আমি অক্ষম এই কথাটা বলতে চাইছিলাম না। পাবলিকের কে আবার কোন বিষয়ে অক্ষম মনে করে বসে তার ঠিক নাই।
আপনি গোয়ারের মত আচরন করছেন। মেয়েদের অপমান করে আবার গর্ব করে বলছেন কাউকে অপমান করেন না।
যাই হোক, কাউকে ফাও কামে উপদেশ দেয়ার আমার ইচ্ছে নাই। আপনার যা ভালো লাগে করতে থাকেন।
( প্রলয়, অচেনা সৈকত - এদের অপমানের ইতিহাস যদি জানা থাকে, একটু মনে কইরেন আর জানা না থাকলে কষ্ট করে জেনে নেন।
)
কঁাকন বলেছেন:
@ সাইলেন্সারআপনার ইনটেনশন কী ছিলো জানিনা তবে আপনার পোস্ট পড়ে আমার নিজেরো মনে হইছে যে আপনি আউলারে পচায়া পোস্ট দিসেন শুধু আউলা না আউলার ঐ পোস্টের কিছু মন্তব্যকারীকেও পচাইছেন আর এইটাতো স্বীকার করবেন যে আপনি পোস্ট টা ঐ পোস্ট আর ঐ পোস্টে করা মন্তব্যের আদলে লিখছেন
সাইলেন্সার বলেছেন:
@ কাঁকন।
ব্লগে কিংবা ব্যক্তিজীবনে কোনদিন কোন মেয়েকে অসম্মান করিনি, করবোও না ইনশাল্লাহ।
আউলার পোস্টে আমি মন্তব্য করেছিলাম ''। খুবই সাধারণ একটা ব্যাপার।
ঐ পোস্টে কোন সিরিয়াস বিষয় ছিল না, যে সেখানে মাইনাস দেয়া গর্হিত কাজ। ফান বা আজইরা পোস্টে সব মন্তব্যই আজাইরা ধরে নেয়া যায়। কিন্তু কিছু অতি উৎসাহী বেয়াদপ টাইপ ব্লগার যদি মাইনাস দেয়ার কারণে যা তা মন্তব্য করে সেটা মেনে নেয়া যায় না।
এবং বিষয়টি প্রথম নয়........আগেও কয়েকটি পোস্টে 'উদাসী স্বপ্ন' নামে এক ইতর টাইপ ব্লগার যে সে ভাষায় গালাগাল করেছে। বিনা উস্কানীতে কোন একজন ব্লগারের সাথে ঐ রকম আচরণ সহ্য করা যায় না। একজন ব্লগার যাকে আপনি ব্যক্তিগত ভাবে চেনেন না..... তাকে অভদ্র ভাষায় গালাগাল করে কোন শ্রেণীর বেয়াদপ, তারা কি ধরণের পরিবার থেকে আসে সেটাও ভাবার বিষয়।
আর আমি পুতুপুতু টাইপ ছেলে না। ঐ টাইপের ছেলে পছন্দও করি না। সামনে পেলে ঐ বেয়াদপগুলোর বত্রিশ পাটি দাঁত খুলে ফেলতাম।
ভাল থাকবেন।
জাতি জানতে চায় বলেছেন:
.......বিনা উস্কানীতে কোন একজন ব্লগারের সাথে ঐ রকম আচরণ সহ্য করা যায় না। একজন ব্লগার যাকে আপনি ব্যক্তিগত ভাবে চেনেন না..... তাকে অভদ্র ভাষায় গালাগাল করে কোন শ্রেণীর বেয়াদপ....সাইলেন্সার ভাইয়ের কথাটা মনে ধরছে।
লেখক বলেছেন: ক্যাচাল শুরু হইছে দেখি... রাজায় রাজায় যুদ্ধ করে- উলুখাগড়ার জীবন যায়।
লেখক বলেছেন: আমিও হুমাইতেছি।
চানাচুর বলেছেন:
@সাইলেন্সার, যেটা করেন সেটা স্বীকার করতে এত ভয় পান কেন? আপনি নিজেই বলছেন আপনি আউলাকে পচিয়ে কোনো পোস্ট দেননি অথচ আপনার পোস্ট এবং কমেন্টগুলো পর্যন্ত কপি করে আপনি ওই পোস্টটা তৈরি করেছেন এটা যে কেউ বোঝার সামর্থ রাখেন। আর পরিবারের কথা তুলে ভদ্রতা দেখাতে আসেন!!! উদাসী স্বপ্ন আমার একটা ফালতু পোস্টে প্লাস দিয়েছিলেন। একজন ব্লগার হিসেবে কে কোন পোস্টে কি রেটিং করবে সেটা তার ব্যাপার। তার উপর সে আমার বন্ধু। আপনার ভালো না লাগলে আপনি আসবেন না মাইনাস দিবেন, সেখানে আপনার তাকে গর্দভ বলে গালি দেয়া কতটা সমীচীন?? এই টাইপ কথা বলে আবার পরিবারের গুণগান গাইতে আসছেন?
আপনার অধিকাংশ পোস্টই থাকে কারো না কারো সমালোচনা বিষয়ক, ব্যক্তি আক্রমণাত্নক পোস্ট(সমালোচনা থাকে হয় কোনো ব্লগারের নাহয় কোনো পলিটিশিয়ানের নাহয় কোনো সরকারের নাহয় বৃষ্টি আসলো কেন ভিজে যাচ্ছি) যেগুলো পরে মুছেও দেন। নিজের পোস্টের কোয়ালিটি নিয়ে কখনো ভেবে দেখেছেন কি কীভাবে ইমপ্রুভ করা করা যায়? অন্যের সমালোচনা করবেন মনখুলে আর নিজের সমালোচনা শুনলেই ন্যাকামি করবেন “আমি অমুককে পচিয়ে পোস্ট দেইনি” ব্যাপারটা খুব হাস্যকর না?? সমালোচনা করতে যেমন ভালবাসেন তেমনি সমালোচনা শোনার মানসিকতা তৈরি করুন।
ব্লগে কিংবা ব্যক্তিজীবনে কোনদিন কোন মেয়েকে অসম্মান করিনি, করবোও না ইনশাল্লাহ।
এই কথাটা যে কতটা হাস্যকর বলেছেন সেটা কি বুঝতে পেরেছেন বলার আগে? ব্লগে মেয়েদের নিয়ে আপনার খোঁচাখুঁচিটা চোখে লাগার মত। আপনি যদি এখন এটা দাবী করেন যে আউলাকে পচিয়ে আপনি পোস্টটি দেননি তাহলে এটাই দাড়ায় যে নির্দিষ্ট কয়েকজন নারী ব্লগার বাদে বাকী সমস্ত নারী ব্লগারকে অসম্মান করে পোস্টটি দিয়েছেন।
আর আমি পুতুপুতু টাইপ ছেলে না। ঐ টাইপের ছেলে পছন্দও করি না। সামনে পেলে ঐ বেয়াদপগুলোর বত্রিশ পাটি দাঁত খুলে ফেলতাম।
আপনি এই কমেন্টটা করে আপনি প্রচন্ড সহনশীলতাহীন ব্যক্তিত্বের পরিচয় দিলেন।
সাইলেন্সার বলেছেন:
@ চানাচুর
মন্তব্য না করলে ধরে নিতে পারো আমার কিছু বলার নাই, তাই এই মন্তব্য করলাম।
কে তোমার বন্ধু সেটা আমার দেখার বিষয় না।
তোমার বন্ধু বলে কারও সাত খুন মাফও হয়ে যায় না।
আমাকে কয়েকটি পোষ্টে অযথা গালাগাল করার পর আমি তাকে শুধু 'গর্দভ' বলে মনে হয় অনেক বেশি ভদ্রতা দেখিয়েছি।
ভবিষ্যতে প্রয়োজনে আরও খারাপ গালাগাল করব।
আমি ব্লগে কোথায় কোন মন্তব্য করেছি সেটা আমার ভালভাবে জানা আছে, তোমার স্ক্রীনশট দেয়ার প্রয়োজন ছিল না। অপ্সরা'র সাথে স্রেফ মজা করার জন্য তোমার ঐ পোস্টে কমেন্ট করছিলাম। সেটা অপ্সরা'ও ভাল বোঝে। কারণ ওনার বুদ্ধি পরিণত।
অন্যের প্রসঙ্গ নিয়ে মন্তব্য করা তোমার সাজে না।
আর এরকম নির্লজ্জ ওকালতি দুঃজনক।
সম্ভবত এইচএসসি পরীক্ষা দিয়েছো।
নিজের বিষয় নিয়ে মাথা ঘামাও।
তোমাদের ঐ বয়সটা অনেক আগে পার করে এসেছি।
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
সাইফুর বলেছেন:
হেহেহহে..একমত
লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
টোনা বলেছেন:
আখসান ভাই তো নিজের পোস্টে থার্ড পার্টি হইয়া গেলেন গা ... ফার্স্ট পার্টি , সেকেন্ড পার্টি কেউই পাত্তা দিতেসে না ... "নিজ দেশে পরবাসী" ...
( অফটপিক : আরেক ধরনের ব্লগ রাখা যাইতে পারে , "টিরুন্চি ব্লগ" ... ওইখানে "আমাকে ব্যবহার করুন" ছাড়া আর কিছু লেখা থাকবে না , মানুষ কাশ-কফ ফালানোর জন্য আসবে , ফালাইয়া চইলা যাবে .. তাইলে আর ভালো ভালো পোস্টগুলান অযাচিত "কাশ-কফ" দিয়া ভরবে না .. আপনে কি কন ??
লেখক বলেছেন: গালিগালাজ আর হাবিজাবি কথাবার্তা বলার জন্য বিবর্তনবাদী ব্লগারকে দেখছিলাম আলাদা ব্লগ খুইল্লা রাখছিল।
টিরুঞ্চি ব্লগ আসুক... "কাশ-কফ" ফেলতে আমি অইখানে ত যামুই। ![]()
'লেনিন' বলেছেন:
ঐ মিয়া ভাই... তুমার লিংক্সে লেলিন নামে ঐটা কেঠা? তুমারে 'আইক্কা' নাম দিয়া লিঙ্ক এক্সচেঞ্জ করুম?
লেখক বলেছেন: ভুল হইয়া গেছে রে ভাই- জানেনই ত man is mortal.
ঠিক কইরা দিছি।
চানাচুর বলেছেন:
অন্যের প্রসঙ্গ নিয়ে মন্তব্য করা তোমার সাজে না।
আর এরকম নির্লজ্জ ওকালতি দুঃজনক।অন্যের প্রসঙ্গ নিয়ে মন্তব্য করাটা আমার সাজে না আমি জানি। পোস্টটা তো আমার ছিল। আপনি আমার পোস্টে দেয়া প্লাস নিয়েই মন্তব্য করেছেন অথচ বলছেন এটা অন্যের প্রসঙ্গ!! আমার বয়সটা আপনি পার করেছেন কিন্তু আপনার কর্মকান্ড আর কথাবার্তা দেখে মনেহয় মুন্নার চেয়েও আপনার বয়স কম।
অপ্সরা'র সাথে স্রেফ মজা করার জন্য তোমার ঐ পোস্টে কমেন্ট করছিলাম।
অপ্সরার সাথে স্রেফ মজা করেছি এটা বলছেন কেন! বলুন লুলামী করেছি! বন্ধুদের বন্ধুদের কথোপকথন দেখলে আপনার লাগে লুলামী তাই আপনার ভাষ্য অনুযায়ী বলা উচিত ছিল অপ্সরার সাথে লুলামী করেছি!
মানুষকে নিয়ে খোঁচানোর সময় বেশি কিছু ব্লগারের বাহবা পাবেন ....আপনার হিটও বাড়বে.....কিন্তু যখন আপনি চিপায় পড়বেন তখন সেইসব ব্লগাররাই এসে লাথি দিবে......এটা ব্লগের এক্সপেরিয়েন্স থেকে বললাম। আপনাকে উপদেশ দিয়ে লাভ নাই। আপনি আপনার মত চালিয়ে যান.....আপনার মত ব্লগারদের বাহবা দেয়ার অনেক লোক আছে।
হ্যাপি ব্লগিং
সৌরভ১৩ বলেছেন:
ব্যপক গবেষণা এবং সহমত আপনার লেখার সাথে...
লেখক বলেছেন: ![]()
চানাচুর বলেছেন:
৯০ নং কমেন্টটি সাইলেন্সার এর উদ্দেশ্যে করা।
উদাসী স্বপ্ন বলেছেন:
চান্দে মানুষ যায় নাই এিটা গাধার কথা ছারা কিছুই না! এইজন্য আমি গাধাকে গাধা বলিয়াছি!গ্রামে গন্জ্ঞে কিছু চেয়ারময়ানের চামচা পাচাটা হুজুর থাকে যারা মানুষের উপর কস্ট আইলে কয় আল্লার গজব পড়ছে আর চেয়ারম্যানের জ্বর আইলে কয় আল্লায় পরীক্ষা করছে!
@চানাচুর সুন্দর একটা ফটুক দিছে যেইটার উত্তরে সাইলেন্সার নামক নিকের উত্তর পাইয়া সেই হুজুরের কথাই মনে পড়ছে নিজে করলে মস্করা আর অন্যে করলে সেইটা ইতরামী!
আমি অবশ্য স্বীকার করি আমি খারাপ ছেলে অন্তত অতি ধার্মিক বা জ্ঞানী সাইজা ভ্যাক ধরি না!
সাইলেন্সারের মতো দুই পয়সার লোকের কথা কি খুব গায়েব লাগে যেইখানে পুরা একটা টিম মিল্যা আমার কিছু করতে পারে নাই।
আর সাইলেন্সার ভালা কথা শুইনা রাইখো তুমার উস্তাদ তরমুজ সেইদিন রাইতে আমার সাথে তর্ক করতে আইছিলো চান্দে যাওয়া নিয়া! এমুন নাকানী চুবানী কুনো আকাইম্মা পুলাপানরেও দেই নাই। লোকজন যে এতো কম জাইনা কথা কয় সব বিষয়ে তুমাগো দেখলে বুঝি! পড়া লেখা করো, অনেক কিছু জানবার পারবা! পারলে আমার ইমেইলে মেইল কইরো তেনার সাথে আমার চ্যাটিং কি হইছে সেটা দিবার পারি অথবা তারেই জিগাইবার পারো!
উদাসী স্বপ্ন বলেছেন:
যাই হোউক এইসব পাগল ছাগলদের ইগনোর করলে কি হয়?
লিমন, দোস্ত আমি তো তোরে বাঁশ দিয়া পিটাই নাই, আমারে সেলিব্রিটি বইলা বাঁশ মারস ক্যান? আর অফটপিক, তোর সুপারভাইজার ক্যাডা আসিলো?
লেখক বলেছেন: অই তোরে আমি বাশ মারলাম কই? যা সত্য তাই কইছি। আমার মুখ দিয়া সত্য বাইর হইবই হইবই। তুই থামাতে পারবি না রে কুচক্রী!!!!
অফ-টপিক-
ফারূক স্যার ছিল সুপারভাইজার। জ্বালাইয়া মারছে। তোরটা কে ছিল?
ইচ্ছে বলেছেন:
দারুন লিখছেন, ভাল লাগলো, কিন্তু কি ভাবে এই নতুন সম্ভাবনাময় বল্গারদের পথে আনা যায়, তা বলে দিন।প্রথম বার যখন পরেছিলাম তখন ২দিনে পোষ্ট এত হিট হবে বুঝিনাই
* ১০১২ বার পঠিত,
* ১৭৬ টি মন্তব্য
পোস্টটি ৪০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
+++
লেখক বলেছেন: পোষ্ট হিট হইবে- এটা আমারো আন্দাজে ছিল না। নইলে আরেকটু ইম্প্রুভ করার চেষ্টা নিতাম আর কি।
সম্ভাবনায় ব্লগাররা নিজের ক্ষমতায় টিকে থাকবে- আমার বুদ্ধি তাদের দরকার নাই।
চানাচুর বলেছেন:
Farhan vaiya, ami khub e dukkhito apnar post er link example hisebe dekhalam apnar permissi0n chara. Ami vulei gechilam apni ekj0n celebrity blogger ar apnar onek high quality r lekha ache. Amar uchit sil0 JERRY APU othoba RASHED VAIYA type blogger der link use k0ra.
লেখক বলেছেন: হেই চানাচুর,
ফারহানকে আমি সেলেব্রেটি ব্লগার বলে ক্ষ্যাপাতে পারি- আমি তার দোস্ত মানুষ। কিন্তু তুমি যেভাবে বলছ, সেইটা কিন্তু ঠিক হচ্ছে না।
নকীবুল বারী বলেছেন:
ব্লগার মায়রা অন্য পাবলিকের ব্লগ খুব কম পরে..................পরবো ক্যামতে নিজেগো ১০০-২০০ কমেন্টের জবাব দিতে দিতে তাদের টাইম পার হয়া যায়............
আমি মুটামুটি সব টাইপের লেখাই পড়ার চেষ্টা করি। লুল কিনা মায়া ব্লগারা কইতে পারবো.......তবে কিছু লুল তো দেখী উনাগো মায়া ব্লগারগো পুষ্টে কাব্য প্রতিভা ফুইটা উঠে, আর উনারা মায়াগো কাব্য ছাড়া অন্য কারো কাব্য মূল্যায়নই করতে পারেন না....................
লেখক বলেছেন: অন্যের ব্লগ কম পড়ে-এই ধরনের ব্লগার ছেলে মেয়ে সবার ভিতর আছে। শুধু মেয়েরাই কম পড়ে বলে আপনার ধারনা সঠিক নয়।
"পরবো ক্যামতে নিজেগো ১০০-২০০ কমেন্টের জবাব দিতে দিতে তাদের টাইম পার হয়া যায়............"
খ্যাক খ্যাক খ্যাক- হক কথা। লুল সাফ করতেও ত সময় লাগে।
কবিতা-লুলামি চিরায়ত ব্যাপার। আমি গদ্যের লোক ঐ দিকে না যাই। ![]()
দুরের পাখি বলেছেন:
নারদ ! নারদ ! সক্কালে ঘুম থাইকা উইঠা তিন চাইরটা পোস্টে গেলাম । সবগুলাতেই ঢিসুম ঢিসুম চল্তাছে । মজাই মজা । খ্যাকজ
লেখক বলেছেন: দেখছি; বুয়েট নিয়া নয়া ক্যাচাল শুরু হইছে ...
তামিম ইরফান বলেছেন:
শেষের কথাগুলা খুব ভালো লাগছে।বিশেষ করে ব্র্যাকেটের ভিতর লেখা লাইনটা।
লেখক বলেছেন: ![]()
আপনারে লুল বলার সাহস কার আছে? এক বউয়ের কাছেই না আপনি দাম পান না। আমাগো কাছে ত আপনি মহান গুলাবি। ( তয় নিন্দুকেরা কয়, আপনার বউই নাকি আপনারে চিনছে ভালো। )
চানাচুর বলেছেন:
একটা লিঙ্ক ই তো ইউজ করেছিলাম ভাইয়া তাই বলে উনি আমাকে রেগে যেয়ে এভাবে বকা দিবে? 
অ.ট.: আখসানুল ভাইয়া ব্লগে ব্যক্তিগত সম্পর্ক ভুলে একজন আমব্লগারের মত আচরণ করুন।
লেখক বলেছেন: অঃটঃ- আমি আমব্লগার না, আমি কাঠাল ব্লগার। আমি আমার দোস্তদের ব্লগেও দোস্ত হিসাবে দেখমু...
টোনা বলেছেন:
আমব্লগারের মতোন আচরন করুন অফটপিক : ঝাঁঝড় সুইরে কয় "সুই , তোর পিছনে ফুটা" , ঝাঁঝড় যদি নিজে জানতো তার পিছনে কয়টা ফুটা আছে .....
আর কইলাম না ....
আরেকটা অফটপিক : আখসান ভাই , আপনের ছোটোভাই না ব্লগিং করেন ... ব্লগে তো পারিবারিক ব্লগিং কম নাই , ব্যাকআপ , ট্রেকআপ সবই আছে .. আপনে ও তারে একটা পাবলিসিটি দিয়া দেন না ক্যান ??
লেখক বলেছেন: আমার দোস্ত, ছোট ভাই এদের একসাথে গুনলে বিশাল একটা গ্রুপ হবে। পরিচিতদের ভিতর সবাইরে ব্লগ না লেখুক, অন্তত রেজি করাইয়া ছাড়ছি।
লেখক বলেছেন: লঙ্কাকান্ড হইছে সেইটা দেখলাম। আগুনে বহু কিছু পুড়ছে সেইটাও দেখলাম। মাগার সেই আগুন কামে লাগাইয়া আমি আলু পোড়া খাইতে পারলাম না।
টুনি বলেছেন:
খুবই সুন্দর বিশ্লেষণধর্মী লেখা। ধন্যবাদ
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
টুনি বলেছেন:
আমড়া কাঠের ঢেকি, লার্ন টু বিহেইভ!
সীমান্ত আহমেদ বলেছেন:
দোস্ত কিছু মনে করিস না, তোর ব্লগ পইড়া একটু চিন্তায় পড়ে গেলাম। হিট পাওয়া কিংবা প্লাস পাওয়াই কি ব্লগের শেষ কথা। তুই যেটা বলেছিস সেটা হয়তো সত্যি কিন্তু ব্লগের হিট কিংবা প্লাস বাড়লেই মান বাড়ে না- এটা আমার অভিমত। আমি নিজের বেলায় বলতে পারি আমি লিখি নিজের আনন্দের জন্য কিন্তু লিখতে লিখতে এক বছরে লেখার মান কিছুটা বেড়েছে। তবে আমার ব্লগের পাঠক সবাই আমার ব্লগ সূত্রে পরিচিত এবং আমি নিজেই দেখেছি আমার ভালো লেখা কিংবা আবজাব লিখা সবগুলাতেই হিট বা প্লাস সেম। এটা মূলত ব্লগের ইন্টার এ্যাকটিভনেসের পরিচায়ক মানের পরিচায়ক না।আর লুলামির ব্যাপারটাতে আমার সমস্যা একটাই ব্লগারকে ব্লগ দেখে বিচার কলরা উচিত লেখার কন্টেন্ট দেখে ছেলে কিংবা মেয়ে দেখে নয়। যদিও আমাদের সাইবার জগতের সব কিছুতেই লুলানোটা একটা কমন কালচার তারপরেও ব্লগের ক্ষেত্র সেটা চলা উচিত কি অনিশ্চিত সেটার উত্তরের ভার নিজের কাছে থাকুক - সে ব্লগ কে কিভাবে দেখে।
আমার বক্তব্যটা আশয়া করি বুঝতে পেরেছিস।
শুভকামনা।
লেখক বলেছেন: blog একটা কমিউনিটি সাইট- এইখানে লিখে আমি বড় কিছু হব এইটা মনে করি না। শুধু আইডিয়া শেয়ার করি- অন্যদের থেকেও নেই।
লুলামি-মানবজাতির আদি স্বভাব। এইটা ব্লগ থেকে যাইব না।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
@টুনি, আমি আবার কি করলাম হঠাৎ আমার নাম ধইরা কমেন্ট!
আমি কি আপ্নারে কিছু কইছি?
অদ্রোহ বলেছেন:
এই পোস্ট এতোবার পড়লাম,কিন্তু কমেন্ট করার দরকার হইনাই,কারণ বিজ্ঞজনেরা এই নাদানের আগেই সব খাস কথা কইয়া ফেলাইসেন একটা কথাই কইবার চাই,একজন বলেছেন,"ব্লগে ব্যক্তিগত সম্পর্ক ভুলে আমব্লগারের মত আচরণ করুন"।
ঠাকুর ঘরে কে রে ,আমি কলা খাইনা
কালপুরুষ বলেছেন:
চমৎকার লিখেছেন। বেশ গোছানো। যুক্তি ও বিশ্লেষণ যথার্থ। তবে ব্লগ জীবনের অভিজ্ঞতায় এটাই ধারণা হয়েছে- "আগাছা কখনো বৃক্ষে রূপান্তরিত হয়না- তা সে যতই চেষ্টা করুক"। যে মেয়ে শুধু হিট পাবার আশায় ব্লগিং করে তারা "হিট উইকেট" হয়ে আউট হয়ে যায়। এমন অনেক নারী নিকের ব্লগার ব্লগ থেকে বিদায় নিয়েছে। আর যারা সত্যিকারের ব্লগিং করার উদ্দেশ্যে বা লেখার সুন্দর একটা জায়গা ভেবে ব্লগিং করতে এসেছে বা সত্যিকার অর্থেই এখানে টিকে থাতার জন্য এসেছে তার কিন্তু তাদের পোস্ট বা লেখা বা শুধুই মন্তব্যের মাধ্যমে ব্লগে সেভাবেই টিকে আছে। আবার যারা চলে যাবার তারা শক্তিশালী ব্লগার বা লেখিকা হয়েও এই ব্লগ থেকে বিদায় নিয়েছেন নানাবিধ কারণে, শুধুমাত্র লুলামির কারণে নয়। প্রতিষ্ঠিত ব্লগার হওয়া সত্ত্বেও অনেক নারী নিকের ব্লগার ব্যক্তিগত কারণেও ব্লগ ছেড়েছেন। আর আমার মনে হয় মেয়েদের এতোটা বোকা ভাবাও ঠিক নয় যে কোনটা লুলামি বা কোনটা প্রশংসা বা তার কোন লেখাটা সত্যিই মাণসম্পন্ন সেটা বুঝার মতো বুদ্ধি বা মেধা তোদের নেই। ব্লগে "মৌ" বা "শান্তা" বা "লিমি মোস্তফা" বা "পিংকি" হিট পায় ঠিকই তবে সেই হিটে তারা গলে যায় বা পুড়ে যায়- আর যদ লুলামি ছাই হয়ে এই ব্লগেই মিশে যায়। তাদের প্রতিভার দৌড় আর যাই হোক একজন প্রতিষ্ঠিত ব্লগার হবার মতো নয় বা তারা তা হতেও পারবেনা। আর এই ব্লগে অনেক নারী ব্লগার আছেন যারা প্রথমদিকের প্রতিকুল অবস্থা সয়েও ব্লগে যথাযথ ভাল লেখিকা বা ভাল ব্লগারের মর্যাদা নিয়ে বহাল তবিয়তে রয়ে গেছেন। "উশৃংখল ঝড়কন্যা" তাদেরই একজন। তাই শুধু লুলামি নয় নিজের প্রতিভার দৈন্যতার কারণেই অনেক নারী নিকের ব্লগার নিজেদের ব্লগ থেকে গুটিয়ে নিয়েছেন। আর যারা স্বপ্রতিভায় টিকে আছেন তারা খুব ভাল করেই জানেন লুলামি কি আর তাদের অবস্থান বা যোগ্যতাটা কোথায়। তবে ব্লগে নতুনদের লিখতে বা ব্লগিং-এ উৎসাহিত করার ব্যাপারে আমার কোস দ্বিমত নেই বরং তাতে অনেক অজানা প্রতিভা বিকাশের সম্ভাবনা থাকে।
লেখক বলেছেন: "আগাছা কখনো বৃক্ষে রূপান্তরিত হয়না- তা সে যতই চেষ্টা করুক"।
খুব পছন্দ হলো এই কথাটা।
দুরের পাখি বলেছেন:
এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে ...... খ্যাক খ্যাক খ্যাকজ
লেখক বলেছেন: ![]()
চানাচুর বলেছেন:
@ ফারহান দাউদ, আপনার মত জ্ঞানী আমি না। আমি আপনার পোস্টের লিঙ্ক টা দিয়েছি এটা বোঝাতে যে ভাল লেখকেরাও মাঝে মাঝে আড্ডা পোস্ট দেয়। যাই হোক আপনি ভুল বুঝেছেন অথবা আমার ব্যর্থতা এবং আবার দুঃখিত এবং লজ্জিত আপনার পোস্টের লিঙ্ক দেয়ার জন্য।"ব্লগে ব্যক্তিগত সম্পর্ক ভুলে আমব্লগারের মত আচরণ করুন"। এ কথাটি আমি আপনাকে বলিনি যে গায়ে পেতে নিয়েছেন। যার উদ্দেশ্যে করেছি সে বুঝেছে। এটাই যথেস্ট! আমি আপনার সাথে দোস্ত টাইপ আচরণ ও করতে যাই নি কোথাও। কমেন্টগুলো ভাল করে পড়ে তারপর আস্তে ধীরে কথা বলবেন।
আকাশ_পাগলা বলেছেন:
ঢেঁকি ভাইয়ের চাপে পইড়া পুরাটা আগা টু গোড়া পড়লাম। সব কমেন্ট সহ। ব্যাপক পোস্ট, বড়ই উপাদেয়। সব চাইতে হাসাইল চানাচুরের সেই লাইনটাই, "আখসানুল ভাইয়া ব্লগে ব্যক্তিগত সম্পর্ক ভুলে একজন আমব্লগারের মত আচরণ করুন।" হা হা হা। সেই আবার সাইলেন্সারকে বলছে, "উদাসী স্বপ্ন আমার একটা ফালতু পোস্টে প্লাস দিয়েছিলেন। একজন ব্লগার হিসেবে কে কোন পোস্টে কি রেটিং করবে সেটা তার ব্যাপার। তার উপর সে আমার বন্ধু।"
হাহা হা হা হা হা। আপনারাই ঠিক করেন, আম খাবেন নাকি ম্যাঙ্গো জুস ??? একটায় ফরমালিন আরেকটায় পেইন্ট। বুইঝ্যা নেন।
আসল টপিকঃ দারুণ বিশ্লেষণ। এমনটা আমিও ভাবি। পুরাই সহমত।
চানাচুর বলেছেন:
@ ফারহান দাউদ, প্রথম কথা হইল বেয়াদবি কি জিনিস এইটা মনে হয় আমি জানি না। আপনি তো অনেক জ্ঞানী আপনি ই জানেন। অথবা আপনার মত জ্ঞানী লোকের কাছে বেয়াদবের সংজ্ঞা টা ই আলাদা। আপনি বড় বা ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় তা আদৌ জানেন কিনা সেটা কখনও ভেবে দেখেছেন?? আপনার খুব বেশি না ২/৪ টা উদাহরণ আমিই দিই! অচেনা সৈকত নামের একজন ব্লগারকে আপনারা আপনাদের সিনিয়র এবং বুয়েটের টিচার বলে কয়েক জায়গায় বলেছেন দেখলাম এবং তার প্রতি আপনার করা কমেন্টগুলোও দেখলাম! আবার আপনি সাতিয়া মুনতাহা নিশার একটি পোস্টে তাকে অযথাই ই বিরক্ত করেছিলেন। আর সেটার কথা আবারও উঠে এসেছিল ১বছর পরে! কেন জানেন? কারণ আপনি নিজেই জানেন না বড় বা ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়! সেদিন ও আপনি টোনার পোস্টে টুশকিকে অযথাই না বুঝে ওলট পালট কথা বলেছেন। আর টুশকি পরে কেন স্যরি বলেছে জানেন? কারণ আপনাদের মত নির্লজ্জদের কন্টিনিউয়াস বিরক্তের হাত থেকে বাঁচার জন্য। আপনার বাসা থেকে কি শিখিয়েছে তা তো দেখতেই পারছি!আপনার মত এক মুখে ২ কথা বলা ব্যক্তিত্ব সম্পন্ন লোকের থেকে দূরে থাকাটাই শ্রেয় মনে করি। আর এ কারণেই আপনার মত সুলেখকের পোস্টে ৩/৪বারের বেশি কমেন্ট করা হয় নি। বন্ধু ভাবার তো প্রশ্ন ই ওঠে না!
আপনি নিজেকে যা ই ই ভাবেন সেটা আপনার ব্যাপার! আপনি নিজে অন্যায়কে প্রশ্রয় দেন আর আবার মুখে বড় বড় বুলি ছাড়েন। আপনার আর লিমনের কথা আমি কোথায় বলেছি? পোস্টদাতার উদ্দেশ্যে করা কমেন্টটাকে আপনি কেন বারবার পার্সোনালি নিয়ে একই কথা প্যাচাচ্ছেন! আসলেই আপনার লেভেল আলাদা!
কথা বলতে না পারলে চুপ থাকবেন দলবল নিয়ে হাজির হবেন না। আপনার সাথে তর্ক করার আর ইচ্ছা নেই!
অ.ট.: কারো যদি ফারহান দাউদের কর্মকান্ডের লিঙ্ক লাগে আমার পোস্টে চাইবেন এখানে আর কমেন্ট করবো না।
লেখক বলেছেন: চানাচুর,
তোমারে আমি জীবনের প্রথম মাইনাস দিছি, সেইটা না বুঝে দিছি। এইকারনেই তোমার প্রতি আমার একটা আলাদা দরদ তৈরী হয়ে আছে। তোমার ধারনা মেয়ে বলে তোমাকে কিছু অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে। আবার বয়সে ছোট বলে কিছু অপছন্দের কথাও শুনতে হচ্ছে।
তোমার কমেন্টে যে ঝাজ সেটা কিন্তু অকারনে অন্যকে আঘাত করা শুরু করছে। তুমি কোন কারনে বিরক্ত বা কোন কারনে মেজাজ খারাপ- সেইটার ফলাফল যেন অন্যদের উপর না পড়ে।
আমরা কেউই নিজেদের ক্ষুদ্রতার বাইরে নই। আমি নই, তুমিও নও, ফারহানও নয়।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
@চানাচুর, ফাউল হচ্ছে। সিরিয়াসলি কই, ফারহান ভাইরে যেই কথাগুলা বললা সেটা তোমার ধৃষ্টতা। তোমার সরি বলা উচিত। ফারহান ভাই এর মানের ব্লগার হতে তোমার আরো দশ বছর লাগবে। বা আদৌ না হলেও অবাক হওয়ার মত কিছু থাকবে না।এসব কথা বলে হয়তো লাভ নাই কিন্তু ক্ষোভ সামলে রাখতে পারলাম না
লিমন, এইখানেই অফ গেলাম, বাচ্চাদের বেশি লাই দিয়া ফেলছি, নিজেরে এখন বড় ভাবা শুরু করসে এরা, ব্লগে আসার আগেই এরা ইঁচড়ে পাকা, তোর শিখানির কিসু নাই।
অ্যামাটার বলেছেন:
খাইসে! কোথাকার ক্যাচাল কোথায় গড়াইতেসে!!যাকগা, আখসানুল ভাই, একটা অনটপিক কমেন্ট মারি, আপনি পুরুষ ব্লগার, এবং এই পুষ্টের পরিসংখ্যান হইল;
২১২ টি মন্তব্য১২৬২ বার পঠিত,
আপনি একবার রেটিং দিয়েছেন
পোস্টটি ৪৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
তাইলে কন, কী সিদ্ধান্তে উপনিত হওয়া উচিৎ?
লেখক বলেছেন: আরে মিয়া কি কন ?
ক্যাচাল লেগে গেছে বলেই না হিট এত বেশি পড়ছে...
সাইলেন্সার বলেছেন:
@ ফারহান
এরপর আর মন্তব্য না করাই আপনার জন্য ভাল। নিজের ক্লাস চিন্তা করুন।
সামহোয়ার ইন ব্লগে অপরিপক্ক মানসিকতার ব্লগারের সংখ্যা কম নয়, সবার মন্তব্যের জবাব না দেয়াই ভাল।
আর অচেনা সৈকত আমার বুয়েটের সিনিয়র, তার সাথে খাতির না থাকুক, তর্ক করার সময় এইদিক ঐদিক কথা চালাচালিরে মাইন্ড খায়া উড়ায়া দেবার মত পর্যায়ে যায় নাই বলেই আমার মনে হইসে, তারপরেও তার মনোবেদনা থাকলে সেইটা তিনি নিজেই জানাবার কথা বইলাই মনে করি, অন্তত চানাচুর মার্কা হাঁটুর বয়সী পোলাপানরে যে তিনি উকিল মানেন নাই এইটুক আস্থা তার উপর আমার আছে। মানলে, চানাচুরগো আগে আমি-ই জানতাম, কারণ তিনিও আমার ফেসবুকে আছেন।
আকাশ_পাগলা বলেছেন:
@ চানাচুরহুদাই ন্যাকামী টাইপ কথা না বলে স্ট্রেইট বলো। যার যা আছে, লুকোছাপা করে লাভ কী???? আসল সত্য সবারই জানার অধিকার আছে। পারলে সরাসরি লিংক দাও। দেখা যাক আসলে কার ভিতরে কী !!
এই ব্লগে মনিটরের এপাশ থেকে আসলে বুহা যায় না কে কেমন! আমরা তবু আন্দাজ করি। বেশিরভাগ সময়ে মিলে যায়। মাঝে মাঝে তবুও অঘটন ঘটে। তোমাদের সবার সম্পর্কেই এখানে সবারই একটা ধারণা আছে। লিংক দিয়ে দাও। দেখা যাক, সত্য কার দিকে যায়। ভাল হয়, সরাসরি সব খুলে বল। যদি ক্ষমতা থাকে, সত্য বল। আর না থাকলে, আধা খেচড়া সাসপেন্স দিয়ে ব্লগারদের টাইম নষ্ট কর না।
সত্য তোমার পক্ষে গেলে অবশ্যই আলাদা সম্মান পাবা। কিন্তু, আন্দাজে চেচামিচি করলে একটা কঠিন চিঁপায় পড়বা। ছেলে হও আর মেয়ে হও, আঁটকায়া যাইবা। যা করবা বুইঝা কইরো।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দারুণ পর্যবেক্ষন...........
গোছানো লেখা.........
লেখা চলুক।
শুভকামনা.................।
লেখক বলেছেন: ক্যাচাল লেগে ব্লগের মূল উদ্দেশ্য ব্যাহত হলো... তবে আমার ঘরে ক্যাচাল লাগছে, আমি অংশ নিতে পারছি না- এই দুঃখ কই রাখি।
একপক্ষে আমার ক্লাসমেট- ব্লগ লেখার শুরুতে যার স্টাইল আমি ফলো করছি- অন্যদিকে এমন একজন অল্পবয়স্ক ব্লগার যাকে না বুঝে আমি শুরুর দিকে মাইনাস দিয়েছিলাম, সো তার প্রতি এখন কিছুটা সমবেদনা।
![]()
রন্টি চৌধুরী বলেছেন:
আমার কিন্তু মনে হচ্ছে চানাচুরের প্রতি সবার আচরন একটু বেশী রুড হয়ে যাচ্ছে। ওর যদি বয়স কমই সবাই মনে করেন, তাহলে এটাও মনে রাখা উচিত ও ভুল করতে পারে এবং বড়দের কাছ থেকে এই ধরনের প্রেসার সে ডিজার্ভ করে না।সবাইকে ধন্যবাদ।
অপরিচিত_আবির বলেছেন:
@ রন্টি চৌধুরী: চানাচুরের রিয়েল বয়স কম হলেও ব্লগ বয়স কিন্তু এখানে অনেকের থেকেই বেশি। আমি নিজেও একবার একজন সিনিয়র ব্লগারের সাথে উল্টাপাল্টা তর্ক করে সবার সম্মিলিত ছ্যাচা খেয়েছিলাম। তখন আমারে কেউ পুছতেও আসে নাই। আর আমি ঠিকই ক্ষমা চেয়ে নিয়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে আমারই ভুল হয়েছে। চানাচুর সেটা বুঝতে ব্যর্থ হলে আর কি করার ...
আকাশ_পাগলা বলেছেন:
অই দুজনের সাথে আপনার কী হইছে সেটা নিয়ে আমার চিন্তা নাই। আমার কাছে চানাচুরের কমেন্টটাই ঘ্যাচ করে লাগছে। পারলে ও নিজেই এখাক যে ও কী বলতে চায়। আমরা বাকিরা এটা নিয়ে গবেষণা না করি। কমেন্ট ওর, সেটার ভাল খারাপের দায়িত্বও ওর।
আকাশ_পাগলা বলেছেন:
@দাঊদওই দুজনের সাথে আপনার কী হইছে সেটা নিয়ে আমার চিন্তা নাই। আমার কাছে চানাচুরের কমেন্টটাই ঘ্যাচ করে লাগছে। পারলে ও নিজেই এখাক যে ও কী বলতে চায়। আমরা বাকিরা এটা নিয়ে গবেষণা না করি। কমেন্ট ওর, সেটার ভাল খারাপের দায়িত্বও ওর।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
দুই একজনের অভিযোগ ক্ষোভ থাকতেই পারে......সেটার জন্য একশো জনের ভালোবাসা/শ্রদ্ধা এতটুকু কমবে না......।
রন্টি চৌধুরী বলেছেন:
এইখানে এসে কবি নিরব।আশাকরি সবকিছু ঠিক হয়ে যাবে, সবাই আরও একটু সহনশীল হবে।
আমি তোমাদেরকে পারসোনালী চিনি এবং জানি তোমরা আসলে অনেক ভাল, তোমাদের লড়তে দেখে তাই খারাপ লাগছে।
লেখক বলেছেন: দোস্ত, তোর ত আসলে কারো কাছে কিছু প্রমান করার নাই। অনেক দিন ব্লগে আছোস। তোর কোয়ালিটি আর তুই কি সেইটা সব ব্লগারের জানা আছে। তুই সামান্য কারনে ক্ষেপে গেলি দেখে খারাপ লাগতাছে। অন্তত সিনিয়র ব্লগার হিসাবে তোর মাথা অন্যদের চেয়ে বেশি ঠান্ডা রাখা উচিত ছিল। আরেকটা কথা, জনপ্রিয়তার সাথে সাথে কিছু কাদাও আসে... আমি অল্প সময়েই সেইটা বুঝে ফেলছি, তোর ত আরো ভালো জানার কথা।
ভালো থাকিস। আর নামাজ পড়লে আমার জন্য দোয়া করিস। পয়সা না পড়াশুনা- কোনদিকে যামু এখনো কিছু ঠিক করতে পারি নাই।
অপরিচিত_আবির বলেছেন:
মাঝখান দিয়া আখসানুল ভাইয়ের পোস্ট হিট হয়ে পোস্টের বিষয়বস্তুকে ভূল প্রমাণিত করে দিলো!
লেখক বলেছেন: আবির আবারো চমৎকার কমেন্ট করলা। পোলা মানূষের পোষ্টে এত হিট থাকা ভালা না। ![]()
লেখক বলেছেন: ![]()
চানাচুর , নিশাকে পচানো সেই পোস্টে কিন্তু আমিও ছিলাম । ব্লগে এমন এ-টিম মার্কা আচরণ সেই একবারই করেছিলাম , যদিও একটা বাজে কথাও উচ্চারণ করিনি । ব্যক্তিগত ভাবে , আমি সবসময় মনে মনে সেই একটা দিনের জন্য অনুতপ্ত । নিশাও কিছু মনে রাখেনি , আমি শিওর । সেটা নিয়ে অনেকে টানাটানি করে যখন , খুব খারাপ লাগে । কারণ যারা টানাটানি করে , তারা এই কাজটা খুব বাজেভাবে ব্লগে হাজার বার করেছে , এবং তাঁর জন্য একটা বারও তার অনুতপ্ত না । তাদের কাতারে আমাকে দাঁড় করালে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে । কাজেই সব কিছু একটু ভেবেচিন্তে তুলনা করা উচিত ।
আশা করি , ক্যাচাল থামবে ।
লেখক বলেছেন: আশা করি , ক্যাচাল থামবে ।
এইটাই চাই।
বিবর্তনবাদী বলেছেন:
এইসব লুল, ফুল বিষয়ক আলোচনার আসলে কোন অর্থ নাই। তবে এইসব টপিকের কোন শেষ নাই। লুল মানে আমরা বুঝি যেই সব ছেলেরা মেয়েদের ব্লগে গিয়ে খাতির জমাবার চেষ্টা করে। ছেলেরা মেয়েদের ব্লগে খাতির জমাবার চেষ্টা করলে পাবলিকের সমস্যা কোথায় আল্লাহ মালুম। এটাই প্রকৃতির নিয়ম। ব্লগে, ঘরে বাইরে, অফিসে স্কুলে বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় একই নিয়ম।
এইক্ষেত্রে মেয়েরা যেমন কিছু সুবিধা পায় তেমনি কিছু বাধাও পায়। যেমন ব্লগে মেয়ে নিক যেমন হিট পায় তেমনি তাদের স্বাধীনভাবে ব্লগিং অনেকক্ষেত্রেই বাধা প্রাপ্ত হয়। এমনকি দৈনন্দিন জীবনেও দেখা যায় মেয়েরা খুব কনজার্ভড হয়ে পড়ে কারন পাছে ছেলেরা এমন কিছু করে বসে যা খুব অস্বস্থিকর। যে কোন ছেলেকে লাই দিতে থাকলে ছেলেরা সীমা অতিক্রম করে ফেলে। এই যেকোন ছেলের মাঝে XY ক্রমোজম ধারি সব মানুষই পরে। আমরা ছেলেরা মেয়েদের সুবিধা পাওয়া দেখতে পাই, তাই বিরক্ত হই। কিন্তু অসুবিধাগুলো সবার নজরের বাইরে থেকে যায়।
এবার আসি আউলা চানাচুর ব্যাপারটা। খুবসম্ভবত এদেরই "ফুলবানু" টাইটেল দেওয়া হয়েছে। এই ট্যাগটা ব্যবহার না করে বলি, ওরা ব্লগিং করে নিতান্তই টাইম পাসের জন্য। আমাদের কারো কাছে ব্লগিং একটা মিডিয়া, কারো কাছে নিজের ডায়রী, কারো কাছে সাহিত্যচর্চার জায়গা। ওদের কাছে ব্লগ একধরনের চ্যাট রুম, বা ফেসবুকের মত (আমার ব্যক্তিগত অভিমত)। আসলাম, গেলাম টাইম পাস হল এই যা। তাদের কাছে ব্লগিং যেমন সিরিয়াস কোন বিষয় নয়। তেমনি তাদের ব্লগ যাদের দ্বারা হিট হচ্ছে নিয়মিত সেই সব ব্লগারদের কাছেও ওরা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়।
আউলা চানাচুরের কাছে ব্লগ জাস্ট মজা করার জায়গা ছাড়া আর কিছুই না। তেমনি তারা এটাও জানে যে তাদের ব্লগও অন্যদের কাছে জাস্ট টাইমপাসের একটা স্থান। এটা নিয়ে আউলা চানাচুরের যতদূর জানি কোন আপত্তি নাই, এবং তারা স্বগর্বেই এটা স্বীকার করে।
যে যেভাবে ব্লগ দেখে, তাকে সেভাবেই ব্লগিং করতে দিন। তাকে সেভাবেই দেখুন যেভাবে সে নিজেকে উপস্থাপন করে।
লেখক বলেছেন: আপনি যা বললেন, এই কথাগুলা অনেকেরই মনের কথা।
আপনার বিশ্লেষণ ভালো লেগেছে।
আমার ব্লগিং এর বয়স ৩বছর ৫মাস। কে পড়েছে, কে পড়েনি, কে রেটিং দিয়েছে বা দেয়নি - এসব নিয়ে মাথা ঘামাইনি।
আমি লেখক, আমার কাজ লিখা। যে লিখাটা ভালো হয় সেটা নিজেই বুঝতে পারি।
লিখা আসে "ওহী"র মতো, এটা নিজের আত্মার খোরাক। এর বেশি কিছু বলার নেই।
অহেতুক "হিট, জেন্ডার" এসব চক্রে সময় না দেয়াই শ্রেয়।
লেখক বলেছেন: লিখা আসে "ওহী"র মতো, এটা নিজের আত্মার খোরাক।কথা এইখানেই শেষ।
প্লাস-মাইনাস-হিট নিয়া এতবড় ক্যাচালের দরকার ছিল না। পোষ্টটা লিখে এখন এক ধরনের লজ্জার ভিতর পড়ে যাচ্ছি। আর যাই হোক ক্যাচাল এর স্থান হিসাবে আমার ব্লগের পাতা ব্যবহার হোক এইটা চাই নাই।
বিবর্তনবাদী বলেছেন:
আর একটা কথা যোগ করতে চাই, যদিও আমরা এখানে আমরা এক একটা নিক, তবুও ব্লগ আসলেই একটা পরিবারের মত। তাই এখানে ছোট বড় একটা ফ্যাক্টর। আমি নিজেকে সস্তা মনে করতে পারি, কিন্তু মনে রাখতে হবে অন্যরা আমার মত নিজেকে মনে করে না। তাই নিজেকে যতই হালকা করি না কেন অন্যের সাথে যাচ্ছেতাই আচরণের অধিকার আমার নাই। এই ব্যাপারটা ব্লগারদের বিশেষ কর ছোটদের মনে রাখা উচিত।
আর বড়দের মনে রাখা উচিত, মানুষ নিজে থেকেই বোঝে। যার বোঝায় বয়স হয় নাই তাকে বুঝাবার চেষ্টা করা বৃথা। সময় এলে সে বুঝে যাবে প্রকৃতির নিয়মে।
লেখক বলেছেন: আমি নিজেকে সস্তা মনে করতে পারি, কিন্তু মনে রাখতে হবে অন্যরা আমার মত নিজেকে মনে করে না। তাই নিজেকে যতই হালকা করি না কেন অন্যের সাথে যাচ্ছেতাই আচরণের অধিকার আমার নাই। এই ব্যাপারটা ব্লগারদের বিশেষ কর ছোটদের মনে রাখা উচিত।
@ চানাচুর- এই কমেন্টটা একটু মনযোগ দিয়া পইড়ো।
লালসালু বলেছেন:
পেলাসের ফুলঝুরি
লেখক বলেছেন: প্লাসে কিবা আসে যায়- প্লাস নিয়া আমি ভাবি না।
(পুরা মিছা কথা)
হাল্ক বলেছেন:
ব্লগের মামা- মামী বা ভাই-বোনেরা,ক্যাচালের উদ্দেশে আর কমেন্ট কইরেন না। যদি সিরিয়াসলি কিছু বলার থাকে, বলেন। আমরা শুনব।
লেখক বলেছেন: কোলের বিড়ালের বাচ্চাটা ত কিউট। আমার বাসাও এই রকম একটা আছে। ( টোটাল বিড়াল- ৩ টা)
লিমন, সুযোগ থাকলে পড়াশোনা কর, অবশ্যই ভাল সুযোগ থাকলে। আশা করি বুঝসোস।
লেখক বলেছেন: নিশা নামের ব্লগাররে আমি চিনি না। আমি তোরে চিনি। কেউ কিছু বললেই আমার কথা ঘুরে যাবে না। অন্যদের কথা জানি না, আমি কিন্তু তোর উপরেই বিশ্বাস রাখমু সবসময়।
রন্টি চৌধুরী বলেছেন:
ফারহানরে থ্যাংকস।এটাও আশা করেছিলাম ফারহানের কাছ থেকে। সামান্য ব্যাপারে ফারহানের মাথা গরম হয়ে গেলে সেটা অবাক করা ব্যাপার, তাই না।
আর চানাচুর, বিবর্তনবাদী যা বলেছে, চানাচুর ব্লগকে সেরকমই দেখে হয়ত। কিন্তু এই পোষ্টে চানাচুর অনেক আক্রমনাত্বক কমেন্ট করেছে, যেটা কারও ভাল লাগার কথা না। গত কদিনের ঘটনায় নিশ্চই ও অনেক প্রেসারে ছিল, কিন্তু তবুও ওর কটা কমেন্ট একেবারেই গ্রহনযোগ্য মনে হয় নি। চানাচুরের ও সরি বলে ক্যাচাল এখানেই থামানো উচিত।
সার কথা হচ্ছে, ভাল মানুষদেরর ঝগড়ায় কিন্তু আসল লুল এবং ফল এবং নারীনিকধারী পুরুষরা বগল বাজাচ্ছে। তাই ধৈর্যশীল হওয়া উচিত আমাদের সবার।
ধন্যবাদ সবাইকে।
লেখক বলেছেন: ![]()
শাহেনশাহ বলেছেন:
বেশ সুন্দর বিশ্লেষন, পুরোপুরি একমত।২০০৭ থেকে ২০০৯, মাঝের অনেকটা সময়ে অনেক ব্লগার এসেছে, অনেকে ঝরে গেছে, অনেকে অন্য জায়গায় বা এখানেই ভালো লেখা দিয়ে যাচ্ছেন।
আশা করি আপনার কাছ থেকে দুয়েক লাইনের পোস্ট আর পোস্টের বানের ব্যাপারেও একটা পোস্ট পাবো।
লেখক বলেছেন: আমি ব্লগ সিরিয়াসলি লিখি না। তারপরে আবার সধারনত আমার পোষ্টে এডাল্ট "জিনিস" বেশি থাকে...
সো... আশায় থাকেন...
লেখক বলেছেন: ![]()
চানাচুর বলেছেন:
স্যরি
লেখক বলেছেন: তোমার এই কমেন্টটা আমার খুবই ভালো লাগল।
বড় মানুষ হইতে হলে সরি বলা শেখা লাগে।
![]()
টোনা বলেছেন:
সব ক্যাচাল শেষ ?? এইবার আবার কয়েকটা "অফটপিক" এর কথা ...ধানমন্ডি এলাকার পার্কে একটা বিশেষ শ্রেনী পাওয়া যায় , "গু শ্রেনী" .. এদের কাজ হইলো হাতে গু নিয়া ঘোরা আর বিভিন্ন কাপলের সামনে গিয়া বলা "টাকা দে , নাইলে লাগায়া দিলাম কিন্তু" .. আবার আরেক শ্রেনী আছে "সহানুভুতিশীল শ্রেনী" , এরা পাবলিকরে গিয়া বলে "ভাই , যা চায় দেন না !! অসহায় , এগো কথা ধরতে হয় ?? " , এরা নিজেরা ওই শ্রেনীর , গু হাতে নিয়া ঘোরা এদের জন্য ডাইলভাত , কিন্তু মানুষজন মানসন্মানের ভয়ে এদের টাকা দিয়া দেয় কারন তারা হাতে গু লাগাইতে চায় না ........
ব্লগে গু মারা ব্লগারের অভাব নাই , সেইটা নতুন পুরান যেই নিকই হোক না কেন ... ব্যাকআপ দেওনের জন্য সহানুভূতিশীলও কম নাই .... যার গু হাতে নিয়া ঘুরনের দরকার সে ঘুরুক , নিজের হাতে গু না লাগাইতে চাইলে যা চায় দিয়া দেন ... আমিও আমার শেষ পোস্টে একই কাজ করসি ...
লেখক বলেছেন: গু চিকিৎসার শিকার হইছো নাকি? এত ভালা কইরা জানলা ক্যামনে?
( যাউগা, ক্যাচাল থামছে আমি তাতে খুশি। )
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আখসানুল ভাইজানের পোস্ট পড়ে প্রথমে যেটা মনে হলো একটু দূরে দাঁড়িয়ে চমৎকার একটা পর্যবেক্ষন, যদিও আধা-বিচ্ছিন্ন থাকায় এই লুল-ফুল ট্রেন্ডটা ঠিক ধরতে পারছিলাম না। কিছু ব্লগার থাকেই বাজার চলতি বিষয় নিয়ে ব্লগ গরম করার জন্য, তাদের থামানোর জন্য অন্তত এই ধরনের পোস্ট দরকার.।।
কমেন্টগুলো পড়তে গিয়ে দেখি , আরেব্বাস কোথাকার পানি কই যায়
লেখক বলেছেন: আমিও কিযে জবাব দিমু সেইটা জানি না।
মুক্ত বয়ান বলেছেন:
বহুত ক্যাচাল হইছে দেখা যায়.. আওয়াজ দিলাম খালি.. লেখা পড়ছি কাইলকা, মন্তব্য দিলাম। এখন উপ্রের মন্তব্যগুলান পড়ি..
মুক্ত বয়ান বলেছেন:
আহারে ক্যাচাল থাইমা গেল!!! পুলাপাইন একটা কথা বুঝতে পারল না, "বুয়েটের সিনিয়র-জুনিয়র কি সম্পর্ক।" আপসুস।
ফারহান ভাই.. সেইরকম হইছে!!!
অ:ট: হাল্ক ভাই.. পোস্টের কন্টেন্টে প্লাস।
আরেকটা অ:ট: আপনেরে না কইসিলাম, জুকসগুলান মেইলাইতে...
লেখক বলেছেন: জুকসগুলা মেইল করতে মনে ছিল না। এই রবি বা সোমবারে পাইবা- সিওর।
জনৈক আরাফাত বলেছেন:
ওরে ওরে!তাব্লিগী ফারুক স্যারের ৩৬ প্লাস এর লুল ফুলীয় পোস্টের কী ভয়াবহ অবস্থা!
এইখানে এডসেন্স ব্যবহার করলে তো সারাজীবন বইসা খাইতে পারতা। হা হা হা!
হেপিব্লগিং।
লেখক বলেছেন: Click This Link
এইটা আমার সবচেয়ে বেশি হিট পাওয়া ব্লগ। সেই ব্লগটা ছিল আবার রিপোষ্ট।
আকাশনীল বলেছেন:
এই পুস্টে ঢুকে আর বের হতে পারতেছি না। আখসান ভাই দারুন সব সত্য কথা লিখেছেন। ক্যাচাল্টা উপভোগ করছি। বাঙ্গালী মাত্র ক্যাচাল ভাল পায়। ফারহান ভাইরে ঝাজা, একটা উত্তম শিক্ষা দেয়া দরকার ছিল ওরে। পিচ্চি পুলাপানের যা স্বভাব, ফান বুঝে না কিন্তু ফান করতে চায় আর অযথাই খালি ফাল পারে।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: পোষ্টের বিষয় বস্তু থেকে আলোচনা একটু দূরে সইরা গেছে। খেই হারাইছেন খুবই স্বাভাবিক।
আমি মোটামুটি গ্রামে থাকি। নেট খুব স্লো। খালি এইটা একবার চিন্তা কইরা দেইখেন এতগুলা কমেন্টসহ ব্লগ পেইজটা লোড হইতে আমার পিসিতে কত সময় নেয়।
![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
ওরে খাইছে! আপনিই সেই আখসানুল ভাই! লেখক বলেছেন: চিন্না ফেল্লা? ![]()
যাউগা, এখুন কইলাম ভদ্র হইয়া যাইতাছি- আর কত ৩৬+ লিখমু...
লেখক বলেছেন: বিজ্ঞজনেরা এই মতই প্রকাশ করেছেন- কিন্তু স্বভাব যে খারাপ...
লেখক বলেছেন: আসবো গো, আসবো... সময় দেন একটু...
জেমিনি বলেছেন:
লেখাটা পড়ে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
@ বাগসবানি আমার লুলের দাম বাইড়া গেচে..যদি খালি একটা রিকুয়েস্ট পাই..তাইলে আপনের বলগে একুনি লুল ফেলাই আসপো..২০ সেকেন্ডে লুল ডেলিভারি সার্ভিচ @ হাল্ক আপনার লেখাটা আরেকবার পইড়া আরেকটা পিলাচ দিবার ইচ্ছা পোষন করিলাম...
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
আমারে কয় "আপনি একবার রেটিং দিয়েছেন"! পরে আইসা + দিমু...
লেখক বলেছেন: আইচ্ছা।
সালাউদ্দীন খালেদ বলেছেন:
পড়িলাম
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
লেখক বলেছেন: এই পেইজ লোড হইতেও অনেক সময় লাগে...
মানবিক ৩০ বলেছেন:
----------------- ছোট মনের পরিচয় দিয়েছের নিজেকে হাস্যকর ভাবে বড় করেছেন ............................সম্ভবত আপনি দেখতে ভাল না ........আমি লক্ষ্য করেছি সে সব ছেলের চেহারা ভাল রা তারা প্রেম পায় না এবং মেয়েদের কোন কিছুই তাদের ভাল লাগে না ।
লেখক বলেছেন: হা হা হা
আমি আসলেই দেখতে ভালো না। কিন্তু চেহারা খারাপ ছেলেরা প্রেম পায় না- এই ধারনা আপনার কোথা থেকে হইছে আমি জানি না।
ব্লগে ত মেয়েদের প্রশংসাই করলাম। তাদের ছোট করেছি বলে মনে হয় না। anyway, আপনার কমেন্ট পড়ে মজা পাইছি। দোয়া করি আপনার চেহারা আরো সুন্দর হোক- প্রেমে ভেসে যান আপনি।
লেখক বলেছেন: thanks ![]()
তানিয়া মুন বলেছেন:
আমি নতুন ব্লগার । নারী হয়ে জন্মানোর জন্য এখানেও যে আলাদা চোখে দেখা হবে, বুঝতে পারলাম । ব্যপারগুলো আগে জানলে হয়তো ছদ্মনামেই ব্রগে আসতাম । যাই হোক, আপনার লেখার জন্য ধন্যবাদ । এবং অবশ্যই চেষ্টা থাকবে অতি কমেন্টে আপ্লুত না হবার ।
লেখক বলেছেন: আমার কিছু বলার নাই। ![]()
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
পোস্ট বড়ই সোন্দর্য। সহমত।
লেখক বলেছেন: ![]()
অন্যসকাল বলেছেন:
ভাঙ্গা পেন্সিল বলেছেন:তবে মেয়েদের জন্য ব্যাপারটা আসলেই সবাই কঠিন করে ফেলছে। খেয়াল করে দেখবেন, ব্লগে টিকে থাকা মেয়েরা হয় খুব সাহসী হয় অথবা ব্লগার বা লেখক হিসাবে উঁচু মানের হয়...কিংবা ছদ্মনামে লেখে, নিজনামে বা নারীটাইপ নামে লেখে না।।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




























