চট্টগ্রামে ১১ ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় তিন বছরের কারাদণ্দ!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আট বছর পর চট্টগ্রামে এক সড়ক দুর্ঘটনায় ১১ তরুণ ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে রেঞ্জার চালক আবুল কাশেমকে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে মহানগর হাকিম এইচ এম ফজলুল বারী এ রায় ঘোষণা করেন।
তবে আসামি আবুল কাশেম ঘটনার পর থেকে পলাতক থাকায় তার অবর্তমানে বিচার সম্পন্ন করতে হয়েছে। উল্লেখ্য, ২০০৩ সালের ৩১ মার্চ সকালে হাটহাজারীর ফতেয়াবাদ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত একটি ক্রিকেট ম্যাচে অংশ নিতে যাওয়ার সময় অক্সিজেন মোড় সংলগ্ন বালুছড়া এলাকায় তাদের বহনকারী টেম্পুটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলার রেঞ্জার সজোরে ধাক্কা দিলে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়। টেম্পু আরোহী ১৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা ১১ জনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর দিন বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত কর্মকর্তা ওই বছরের ৯ মে রেঞ্জার চালক আবুল কাশেমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন