আলোড়ন সৃষ্টিকারী খবর এর পত্রিকার রিপোর্ট জানুন....
ইত্তেফাক
Click This Link
প্রথম আলো
Click This Link
গতকাল রাত ২.৩০ মিনিট এর সময় মোবাইলে ফোন. আচমকা ফোনের শব্দে ঘুম ঙেঙ্গে যায়। অজনা কোন ভয়ে মুখ শুকিয়ে আসে। এত রাতে ফোন। তারাতারী বিছনা ছেড়ে উঠে বসি। ফোন রিসিপ করি। আমার এক ঘনিষ্ট বন্ধু বলে আমাদের এখানে (পটুয়াখালী জেলার ) জৈনপুরী হজুর স্বপ্ন দেখছেন যে, বাঁশের মাথা কাটার পর যে রস বেড় হবে উহা আজ রাত ৪ টার মধ্যে কেউ পান করলে তার রোগ ভাল হয়ে যাবে। এই খবর অত্র এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিচিত সবাই সবাইকে মোবাইলে জানিয়ে দিচ্ছে। আর মোবাইল ফোনের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। ছেলে বুড়ো সবাই বাঁশ গাছ কাটতে ব্যস্ত। কেউ কেউ বাঁশের কঞ্চি কাটার পর দেখে যে ঠিক রস বের হচ্ছে। এবং অনেকেই পান করছে। সারা রাত লোকজন রাস্তায় রস সংগ্রহ করায় ব্যস্ত। তাই ও আমাকে বলে তুই দেখ রস সংগ্রহ করতে পারো কিনা। আমি বলি শোন এগুলো আসলে ভুয়া হতে পারে। আর ঢাকায় রস সংগ্রহ করবো কোথা থেকে তুই বোতল ভরে রেখে দেয়। পরে আমার অন্য এক আত্মীয়কে ফোন করলাম ওনারা গ্রামে থাকে ওনারাও ঠিক একই কথা বলছে। বলে এই মাত্র বাশেঁর কঞ্চি কেটে রস বের করছি।
নোটঃ- উদ্ভিদ বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন বাঁশ থেকে এরকম রস বের হওয়া সম্ভব কিনা। যেহেতু এখন শীত কাল বাশেঁর এ রকম সময় এমন হতে পারে কিনা যেটাকে এক শ্রেণীর লোক গুজব রটিয়েছে। যারা উদ্ভিদ নিয়ে গবেষণা করেন উনার যানা থাকলে আওয়াজ দিয়েন। বা এরকম কোন ঘটনা শুনে বা দেখে থাকলে আওয়াজ দিয়েন প্লিজ।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



