দিন যত যাচ্ছে আমাদের নেট স্পীড ও স্লো হয়ে যাচ্ছে। world wide web যেনো পরিণত হয়েছে world wide wait এ। কিন্তু আমরা যদি একটু নেট কনফিগারেশন পরিবর্তন করি তাহলে নেটের স্পীড একটু হলেও বেশি পাবো।
নিচে নেটের স্পীড বাড়ানোর দুটো পদ্ধতি আলোচনা করি
DNS পরিবর্তন করে
DNS হচ্ছে Domain Name System । এর কাজ হচ্ছে ওয়েবসাইট এড্রেস কে আইপি তে রূপান্তর করা। আমরা যাদের কাছ থেকে নেট কানেকশন নেই তারা যে DNS দে্য় সেটা অনেক সময় স্লো থাকে । এজন্য গুগল নিজস্ব DNS এর ব্যবস্থা করেছে যেটা কে বলা হয় Google Public DNS ।
এবার দেখি কিভাবে নিজের পিসি তে Google DNS সেটআপ দিবো।
১। Start -> Control
২। Network Connection এ ক্লিক করুন।
৩। সেখান থেকে Local Area Connection এ কি্লক করে
Properties এ ক্লিক করুন।
৪। Internet Protocol (TCP/IPv4) এ তে ডাবল ক্লিক করুন ।
নিচের চিএ দেখুন
নিচের মতো করে সংখ্যাগুলা বসান
DNS server type 8.8.8.8 and in
Alternate DNS server type 8.8.4.4
____________________________
Bandwidth বাড়িয়ে নিন
Windows ২০ ভাগ Bandwidth রিজার্ভ করে রাখে Windows Update দেও্য়ার জন্য । আমরা ইচ্ছা করলে সম্পূর্ণ Bandwidth ব্যবহার করতে পারবো।
Run এ গিয়ে লিখুন gpedit.msc তারপন যান নিচের মতো করে
--> Local Computer Policy
--> Computer Configuration
--> Administrative Templates
--> Network
--> QOS Packet Scheduler
--> Limit Reservable Bandwidth.
Limit Reservable Bandwidth এ ডাবল ক্লিক করুন। not configured এ মার্ক করা থাকলে তা উঠিয়ে enabled মার্ক করুন ।সেখানে মান ২০ দেওয়া থাকলে সেটা ০ করে বের হয়ে আসুন।
ব্যস আপনার কাজ শেষ। এ দুটো কাজ করলে আপনার নেটের স্পীড বাড়বে বলে আশা করি।
যাদের gpedit.msc ওপেন হয়না, তারা নিচের কাজ টা করতে পারেন।
HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionInternet Settings.
ডান পাশের ফাঁকা স্থানে মাউসের ডান বাটন ক্লিক করুন New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন ।
DWORD key এর নাম দিবেন MaxConnectionsPerServer।
DWORD এর ভ্যালু বসাবেন ডেসিমাল অপশন সিলেক্ট করে ২ এর চেয়ে বেশি যেকোনো সংখ্যা। মনে করেন ১০ দিলাম।
MaxConnectionsPer1_0Server নামে আরেকটি রেজিস্ট্রি করুন আগের নিয়মে । ভ্যালু ও দিবেন আগের টার মতো। আপনার কাজ শেষ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


